সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুত্বর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেশের সংকট নিরসনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ আগষ্ট বিকাল ৫টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারন জনগনের উপস্থিতিতে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় । বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি বেসরকারী স্থাপনা, মানুষের জানমাল রক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করার জন্য সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক আবিদ হাসান তানভির,

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল ফজল, দেবতা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আালম। এসময় বক্তারা আমরা এই দেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি উল্লেখ করে বলেন, একশ্রেনীর কুচক্রীমহল আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে নানারকম ফন্দিফিকির করছে। সেজন্য সকলকে সজাগ থাকতে ও সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, আগের সরকার যে দূর্নীতি, মানুষ হত্যা, গুম করেছে সেসকল অপরাধের বিচার করতে হবে। প্রশাসনে যেসকল দলীয় লোক বা দূর্নীতিবাজ রয়েছে তাদেরকে অপসারন করতে সংস্কার করতে হবে। সকলে একসাথে মিলে একটি সোনার বাংলা আমরা গড়ে তুলবো বলে বক্তারা উল্লেখ করেন। এই সমাবেশে ছাত্রনেতা ও শতশত সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল ওয়াহেদ (৭২) আর নেই।

তিনি বৃহস্পতিবার দুপুর ২:৩০ টায় সাতক্ষীরায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরের দিকে তিনি

অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজসব প্রতিনিধি: সাতক্ষীরা ভোমরা স্থলাবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নিরব হোসেন ওরফে খোড়া টুটুলকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে ঢোকার পূর্ব মুহূর্তে সাতক্ষীরা ৩৩ বিজিবি তাকে আটক করে। আটককৃত আওয়ামীলীগ নেতা বরিশাল মহানগর নাজিরমহল এলাকার হারুন অর রশিদের ছেলে। সে বরিশাল সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার ঘনিষ্ট সহচর।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বরিশাল আওয়ামীলীগের নেতা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিরব হোসেন টুটুল যে কোন সময় ভারতে পালিয়ে যেতে পারে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দরের বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন ও নজরদারি বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে ভোমরা কাস্টম্স ও ভোমরা ইমিগ্রেশনের সকল কার্য সম্পাদন করে ভারতে প্রবেশ করার পূর্ব মুহূর্তে আওয়ামীলীগ নেতা নিরব হোসেন টুটুলকে বিজিবি সদস্যরা আটক করে। তিনি আরও জানান, তার নামে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে বর্তমানে বিজিবি হেপাজতে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান জাকিরের সাথে সংঘর্ষে জাকিরসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জাকিরের গুলিতে হাফেজ আনাস বিল্লাহ ও আদম আলী নামের দুই জন বিক্ষুব্ধ জনতার মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জাকিরের বাড়িতে আগুন দেয়। বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে এসময় আওয়ামী লীগ নেতা জাকির ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মারা গেছেন।

এছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,ট্রাফিক অফিসসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারে প্রধান ফটকসহ বিভিন্ন সেলের তালা ভাঙচুর করে আসামিদের বের করে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। এসময় জেলা কারাগার এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয়।

এদিকে, সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনগণ প্রথমে শহরের পাকা পোলের মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে কমপ্লেক্সসহ বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মিভুত হয়। পরে বিক্ষুব্ধ জনগণ সুলতানপুরে সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত ছাকীর বাসভবন ভাঙচুর করে। এরপর জ্বালিয়ে দেওয়া হয় তালার আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাধু ও সনদ ঘোষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর থানা গেটসহ বাইরের স্থাপনায় ভাঙচুর করে। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলারোয়ায় সদ্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ।##

০৫.০৮.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন। 

রাজধানীতে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স। পাশ দিয়ে দৌড়ে যাচ্ছেন একজন বিক্ষোভকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের কাশিমাড়ী পল্লীর ঝাপালী গ্রামে ৪ সন্তানের জননী কোহিনুর বেগম (৪৫) এর মৃত্যু নিয়ে ধ্রুম্যজাল তৈরী হয়েছে। এটা হত্যা নাকী আত্মহত্যা?

সরেজমিনে পরিদর্শন, ভুক্তোভোগীর পরিবার এবং পুলিশের বরাত দিয়ে জানা যায়, কাশিমাড়ীর ৭নং ওয়ার্ড ঝাপালী গ্রামের বর্তমান ইউপি সদস্য সাহাবুদ্দীন সানার ভাই কওছার আলী সানার প্রথম স্ত্রী ৪ সন্তানের জননী কোহিনুর বেগম ৪ আগষ্ট রবিবার সকাল ৮টার দিকে নিজ বসতবাড়িতে ঘরের আড়ার সাথে পরনের শাড়ী পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে। কিন্তু খবর পেয়ে শ্যামনগর থানার এসআই হানিফ ঘটনাস্থলে পৌছানোর আগেই লাশ ঘরের আড়া থেকে নামিয়ে মাটিতে রাখা হয়।

এছাড়া নিহত কোহিনুর বেগমের বাবার বাড়ির সদস্যরা অভিযোগ করেন, তাদের জামাই কওছার আলী সানা দ্বিতীয় বিয়ে করায় তারা প্রায় তাদের মেয়ে কোহিনুর বেগম কে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ঝগড়া বিবাদ লেগেই রাখত এবং মানসিক ভাবে চাপ প্রয়োগ করত।

তারা আরও অভিযোগ করেন যে, তাদের মেয়ে কে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাটক করছে। তারা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন।

এলাকাবাসীরা জানান, কওছার আলী সানা প্রায় তার প্রথম স্ত্রী কোহিনুর বেগমের সাথে ঝগড়া বিবাদ লেগেই রাখত, যাতে কোহিনুর বেগম স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হতে পারে। তাছাড়া পুলিশ আসার আগেই তারা লাশ নিচে নামিয়ে রেখেছে যাতে সহজে কেউ বুঝতে না পারে যে এটা আত্মহত্যা।

এই ঘটনায় নিহত কোহিনুর বেগমের স্বামী কওছার আলী সানা ঘটনার পরপরই আত্মগোপনে রয়েছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে প্রকৃত ঘটনার রহস্য উৎঘাটন পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট আকুল প্রার্থনা করেছেন এলাকার সচেতন মহল সহ ভুক্তোভোগীর পিতামাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: “আমরা আগুন, সন্ত্রাস, নাশকতা চাই না, আমরা শান্তি চাই আমরা পড়ার টেবিলে ফিরতে চাই” এই স্লোগানে এক দফা সরকার পতনের আন্দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়ায় শান্তি মিছিল মানববন্ধন সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।

আজ রবিবার সকালে ১০ টায় বিভিন্ন স্কুল কলেজের সাধারন শিক্ষার্থীরা কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হতে শুরু করে।

পরে কলারোয়া উপশহরের সাধারন শিক্ষার্থীরা শান্তি মিছিল বের করে। মিছিলটি উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব এলকায় ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, রোকেয়া কুলসুমপাহাড়ী,মো: সোহান, বাঁধন, তারেক, বিপ্লব, মুস্তাকিম, নাহিদ,শান্ত সহ সাধারন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থেকে আমরা সাতক্ষীরায় শান্তিপূর্নভাবে আন্দোলন করেছি। কিন্ত দাবী পুরনের পরও সরকার পতনের এক দফা আন্দোলনের সাথে সাধারন শিক্ষার্থীরা থাকতে পারে না।

কোটা আন্দোলকারীদের ব্যবহার করে কেউ কেউ বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশে সহিংসতা চালাচ্ছে। তারা সাধারন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest