সর্বশেষ সংবাদ-
কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ

সাতক্ষীরা সদর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।সদর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করায় বৃহস্পতিবার একপত্রে প্রেসবিজ্ঞপ্তিতে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী,
সংবাদকর্মী সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমানের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বস্তিতে, রাস্তা ও নদী খালের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অনেক ভুমিহীন। তাদের কোনো ঘর ও জমি নেই। তাদের নুন আনদে পানতা ফুরায় যায়। তাদের ঘর ও জমি ক্রয়ের সমর্থন নেই। তাদের ঘর ও জমি না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। এখনো বিভিন্ন এলাকায় অনেক ভুমিহীন পরিবার ঘর ও জমি পায়নি। অথচ সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসন ভমিহীন মুক্ত ঘোষণা করছেন। এছাড়াও ৫ম পর্যায়ে সদরের ভুমিহীনদের নামে যে সব ঘর দেওয়া হয়েছে প্রকৃত ভুমিহীনরা পাইনি। ভুমি অফিসের কর্মকর্তাদের অর্থের লেনদেনের মাধ্যমে স্বাবলম্বী মানুষেরাই পেয়েছে ঘর। তারা আরো উল্লেখ করেছেন প্রতিটি ভুমিহীনদের ঘর নিশ্চিত না করে এধরনের ঘোষনা করায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এখনো ঘর ও জমি থেকে বঞ্চিত ভুমিহীনদের পুনঃ বাসন করার দাবি জানান নেতৃবৃন্দ। আর তাই না হলে ভুমিহীনদের পুনঃ বাসনের জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কুল্যা কমিউনিটি ক্লিনিকে ১৩ জুন বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিসেবা সংযোগের জন্য কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি সার্পোট গ্রæপ এর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সহ-সভাপতি মো: আলহাজ¦ সাজ্জাদুল ইসলাম, রামদেব কাটি স্কুলের প্রধান শিক্ষক জনাব বীরেন্দ্র নাথ দাশ, অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি স্মৃতি রানী দাশ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রাম অফিসার ট্রেনিং শিউলী সরকার, উক্ত প্রোগ্রামে উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন যে, কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন যে, এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন।

উপস্থিত কমিউনিটি সদস্যরা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগসূুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় কুমার রায় ও কমিউনিটি মবিলাইজার শ্যামলী রায়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০) , সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান ,সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করে পেছর থেকে সেই ট্রাকে উঠতে যেয়ে নিচে পড়ে যান চালকের সহকারী শাহীন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। মধ্যরাতে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা–খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাককে বুধবার মধ্যরাতে পিছন দিক থেকে ধাক্কা মারে খুলনাগামি একটি পণ্যভর্তি ট্রাক।
এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত দুটোর দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে Good Aquaculture Practice On Cluster Management (Shrimp) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকালে এতিম ছেলেদের জন্য কারগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

প্রধান অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মেরিন ফিসারিন অফিসার রত্না সাহা প্রমোখ। ওয়ার্কশপে ১০০ জন ক্লাস্টার সদস্যের অংশ গ্রহণে ক্লাস্টার ম্যানেজমেন্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভ‚মিকা নিয়ে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প খুলনার সহকারী পরিচালক প্রিয়াংকা শিকদার।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট অজর্নে নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা। এ লক্ষ্যকে সামনে রেখে কুল্যা কমিউনিটি ক্লিনিকে ১২ জুন বুধবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিসেবা সংযোগের জন্য কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি সার্পোট গ্রæপ এর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা কুল্যা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ আছির উদ্দিন সাহাবি,কমিউনিটি ক্লিনিকের এফ.ডাবিøুউ.এ তাহমিনা খাতুন, অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অমিত সরকার।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রাম অফিসার ট্রেনিং শিউলী সরকার, উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন, যে কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন, যে এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয়

সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন। উপস্থিত কমিউনিটি সদস্যরা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগসূুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় কুমার রায় ও কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, ঝাউডাঙ্গা কলুপাড়া গ্রামের রেজাউল ইসলাম, তার স্ত্রী ছকিনা খাতুন ও তার পুত্র সুমন রায়হান।

আহত সুমন রায়হান হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ইমদাদুল ইসলামগংয়ের সাথে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে ইমদাদুলের নেতৃত্বে তার ভাই মুনদাদুল ইসলাম, মৃত জব্বার মোড়লের পুত্র ফজর আলী, আ: রহিম মোড়লের পুত্র আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামের স্ত্রী পারুল খাতুন, ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন, ইমদাদুল ইসলামের স্ত্রী আজমিরা খাতুন, মুনদাদুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফুল ইসলামের আকাশ হোসেনসহ কয়েকজন সুমন রায়হানের বাড়িতে হামলা করে। এতে বাধা দেওয়ায় সুমন রায়হানের মাতা ছকিনা খাতুন এবং পিতা রেজাউল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তাদের উদ্ধার করতে এগিয়ে আসায় সুমন রায়হানকেও মারপিট করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন, ২৪ ইং সকাল ১১টায় এ উপলক্ষ্যে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সতিকা সরকার প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest