সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

আইলার ৯ বছর পরে ক্ষতিগ্রস্ত জনপদে অন্ন, বস্ত্র, বাসস্থান ও খাবার পানির হাহাকার

আসাদুজ্জামান: আগামিকাল ভয়াল ২৫ মে। সর্ব গ্রাসী আইলার ৯ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকুলজুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত হাজার হাজার পরিবার এখনও পূর্নবাসিত হয়নি। আশ্রয়হীন জনপদে এখনও চলছে অন্ন, বস্ত্র,বাসস্থান ও খাবার পানির জন্য তীব্র হা-হা-কা-র। সর্বগ্রাসী আইলা আজও উপকুলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত হাজার, হাজার মানুষকে কুরে কুরে খাচ্ছে।
জানা যায়, ২০০৯ সালের ২৫ মে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘুর্নিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা “আইলা” আঘাত হানে দক্ষিণ-পশ্চিম উপকুলীয় জনপদে। মুহুর্তের মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা ও দাকোপ উপজেলার উপকুলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। স্বাভাবিকের চেয়ে ১৪-১৫ ফুট উচ্চতায় সমুদ্রের পানি এসে নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ, হাজার হাজার গবাদী পশু আর ঘরবাড়ি । ক্ষণিকের মধ্যে গৃহহীন হয়ে পড়ে লাখো পরিবার। লক্ষ লক্ষ হেক্টর চিংড়ি আর ফসলের ক্ষেত তলিয়ে যায়। ধ্বংস হয়ে যায় উপকুল রক্ষা বাঁধ আর অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। সর্বনাশা “আইলা”র আঘাতে শুধু সাতক্ষীরায় নিহত হয় ৭৩ জন নারী, পুরুষ ও শিশু আর আহত হয় দুই শতাধিক মানুষ। প্রলংয়করী আইলা আঘাত আনার ৯ বছর পেরিয়ে গেলেও উপকুলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও আশশুনির প্রতাপনগর এলাকায় মানুষের হাহাকার এতটুকু থামেনি। দু‘মুঠো ভাতের জন্য জীবনের সাথে রীতিমত লড়াই করতে হচ্ছে তাদের। আইলার পর থেকে এসব এলাকায় সুপেয় পানি সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। খাবার পানির জন্য ছুটতে হচ্ছে মাইলের পর মাইল। আইলা কবলিত এ অঞ্চলের রাস্তাঘাট, উপকুলীয় বেড়িবাধ এখনও ঠিকমত সংস্কার হয়নি। ফলে উচ্চ বিত্ত থেকে শুরু করে নিম্মবিত্ত সবাই চালাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। ক্ষতিগ্রস্ত আইলা কবলিত এ বিশাল জনপদে খুবইকম সংখ্যক সাইক্লোন সেন্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম। আইলা’র ভয়াবহতায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে বসবাসরত মানুষের চোখে মুখে এখনও ভয়ংকর সেই স্মৃতি। আইলার আঘাতের পর থেকে গোটা এলাকা উদ্ভীদ শুন্য হয়ে পড়ে। কৃষি ফসল ও চিংড়ী উৎপাদন বন্ধ থাকায় গোটা এলাকাজুড়ে তীব্র কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। কর্মহীন মানুষ অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে বাইরে চলে গেছে। অপরদিকে, বনদস্যুদের অত্যাচারে সুন্দরবন, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর উপর নির্ভরশীল এ এলাকার মানুষের জীবন যাপন দূর্বিসহ হয়ে পড়েছে। ফলে বিকল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থা না থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেননা উপকুলীয় এ জনপদের প্রায় ৮০ হাজার মানুষ। আইলার পরপরই কিছু সরকারি-বেসরকারি উদ্যোগে কাজের বিনিময় খাদ্য প্রকল্পের কাজ হলেও এখন আর কোনো কাজ হচ্ছে না। আর এ কারনেই ক্রমে ক্রমে বাড়ছে দরিদ্র ও হত দরিদ্রের সংখ্যা।
এদিকে, আইলার ৯ বছর অতিবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ডের উপকুল রক্ষা বেড়িবাঁধগুলোর ভয়াবহ ফাঁটল দেখা দেয়ায় এবং সংস্কার না করায় সামান্য ঝড় কিম্বা বৃষ্টিতে ঝূঁকির মধ্যে থাকতে হচ্ছে এ জনপদের কয়েক লাখ মানুষের। তাই উপকুলীয় এ জনপদের মানুষের সরকােেরর কাছে দাবী টেকসই উপকুল রক্ষা বেড়ি বাধ নির্মান ও বেকার জনগোষ্ঠির কর্মস্থানের ব্যবস্থা করা।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের পরিচালক মো. লুৎফর রহমান জানান,
আমরা বেসরকারি উদ্যোগে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছি। লবন পানিকে মিষ্টি পানিতে রুপান্তরিত করে খাবার উপযোগী করছি। পুকুর খনন করেছি। তিনি আরো জানান, আইলার আঘাতের পর মানুষের জীবন ধারনের সব সুযোগ হারিয়ে গেছে। চিকিৎসা নেই। প্রয়োজনের তুলনায় যথেষ্ট সংখ্যক সাইক্লোন শেল্টারও নেই।
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুজন কুমার সরকার জানান, আইলার পরে প্রায় ৪৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পবিার প্রতি ২০ হাজার টাকা আর্থিক অনুদানও দিয়েছেন। তিনি আরো জানান, সরকারী-বেসরকারী ভাবে আইলায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। বাঁধ সংস্কারের কাজও করা হয়েছে। তিনি আরো জানান, সুপেয় পানির সমস্যাও দ্রুত দুর হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় এক মাদক ব্যবসায়ীকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক আজহারুল ইসলাম (২৫) পৌরসভাধীন মির্জাপুর শেখপাড়ার শহিদুল মোড়লের পুত্র।
বুধবার সন্ধ্যার দিকে কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্র জানায়- ‘মাদক ব্যবসায়ী আজহারুলকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মামলা (নং-৩৮ তাং-২৩/৫/১৮) দায়ের হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ধর্ষষের দায়ে সুকুমার মৃধা নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত সুকুমার মৃধা শ্যামনগর উপজেরার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামের কমল মৃধার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামের কমল মৃধার ছেলে সুকুমার মৃধা বাংলা ১৪০৯ সালের ৫ জ্যৈষ্ঠ রাত ১১টার দিকে একই গ্রামের প্রভাষ চন্দ্র মাঝির বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মেয়ের ঘরে প্রবেশ করে দেব-দেবীর শপথ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করে। পরদিন সুকুমার মৃধা ঈশ^রীপুরের একটি মন্দিরে নিয়ে তাকে সাজানো (ভুয়া) বিয়ে করে। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। কিন্তু পরে প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের বিষয়টি অস্বীকার করে সুকুমার মৃধা। এরই মধ্যে মেয়েটির কোল জুড়ে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা করেননি। উপায়ান্ত না পেয়ে মেয়েটি ২০০৩ সালের ২০ জুন সুকুমার মৃধা, তার বাবা কমল মৃধা ও মা করুনা মৃধার নামে থানায় মামলা করতে যান, কিন্তু ব্যর্থ হয়ে কোর্টে মামলা করেন। পরে মামলা থেকে কমল মৃধা ও করুনা মৃধার নাম বাদ দেওয়া হয়।
এ মামলায় আদালত সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি সুকুমার মৃধার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের আদেশ দেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি সুকুমার মৃধা বর্তমানে পলাতক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরাস্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগে শ্রম আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী ফলাফল কেন বন্ধ রাখা হবে না তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শ্রম আদালত খুলনা। ২৩ মে’১৮ তারিখে শ্রম৪৪/১৮ নং মামলার প্রেক্ষিতে শ্রম আদালত খুলনার চেয়ারম্যান(জেলা জজ) মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ আদেশ দেন।
আদেশ সূত্রে জানাগেছে, গত ১২ মে ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) নির্বাচন কারচুপির অভিযোগে নির্বাচনের বিভাগীয় শ্রম আদালত খুলনায় ইউনিয়নের সভাপতি এরশাদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তার, শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবু বিন আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন ও পরিচালক, রেজিস্ট্রার ট্রেড ইউনিয়ন্স (সাবেক যুগ্ম শ্রম পরিচালক) কে বিবাদ করে সভাপতি প্রার্থী আনারুল ইসলাম একটি মামলা দায়ের করেন। যার নং ৪৪/২০১৮। মামলায় আনোয়ার ইসলাম মামলা নির্বাচন বে আইন গণ্য করে তার কার্যক্রম স্থগিতের আদেশের প্রার্থনা করেছেন।
আদালতের চেয়ারম্যান কাগজাদি পর্যালোচনা করে ওই নির্বাচনী ফলাফল বন্ধ রাখতে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না তার কারন দর্শানোর নোটিশ আগামী ৭ দিনের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়েছে আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা তরুণলীগের আহবায়ক কমিটি অনুমোদন-আহবায়ক পলাশ  ॥ সদস্য সচিব আজাদ

বাংলাদেশ আওয়ামী তরুণলীগ আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার জেলা তরুণলীগের আহবায়ক মোমিন উল্লাহ মোহন ও যুগ্ম আহবায়ক বিদ্যুৎ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে দুইজন কে নতুনভাবে সংযোজন করে ১৭ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক ওমর ছাকি পলাশ আহবায়ক, যুগ্ম আহবায়ক (১) ইদ্রিস আলী (২) মো: সোলায়মান হক (কাজল), (৩) জি এম আফতার উজ জামান প্রিন্স ও আজহারুল ইসলাম আজাদ কে সদস্য সচিব বাকীদের সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক নির্মূলে তালিকা অনুযায়ী সবাইকে আইনের আওতায় আসবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: মাদক নির্মূলে তালিকা তৈরি করা হয়েছে, সেই অনুয়ায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশজুড়ে অভিযান চলছে। সেক্ষেত্রে মাদক ব্যবসায়ীদের গোপন লিস্ট তৈরি করা হয়েছে। সে অনুযায়ী অভিযান চলছে এবং সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দুষ্কর্ম করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

প্রথম রমজান থেকে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমূল আলম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জাসদ সম্পাদক শেলীর কাছে চাঁদাদাবির প্রতিবাদে বিবৃতি

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাতক্ষীরা জেলার শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলিকে মোবাইলে জনৈক এক ব্যক্তি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়ে চাঁদা দাবি করেন। এঘটনায় জেলা জাসদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ, প্রতিবাদ এবং ওই চাঁদাবাজের শাস্তির দাবিতে বিবৃতি প্রধান করেছেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেরা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনার রশিদ, সাধারণ সম্পাদক বিমল মন্ডল, কালিগঞ্জ উপজেলা জাসদের আহবায়ক আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক রমেশ বাসার, সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, এস এম আব্দুল আলিম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। এছাড়া এই ঘটনায় জেলা জাসদ নেতৃবৃন্দ সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সাথে সাক্ষাত করেন এবং সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং- ১৩৪২, ২৪/৫/২০১৮। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তামনির কবর পাকা করার ব্যবস্থা করলেন জগলুল এমপি

নিজস্ব প্রতিবেদক: রক্তনালিতে টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এবং দেশের সব মানুষের ভালবাসার মায়া কাটিয়ে গতকাল বুধবার সকাল ৮ টায় সকালে না ফেরার দেশে চলে যায়।

তার মৃত্যুতে শোকাহত সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার অাজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের কামারবায়শা গ্রামে মুক্তিমনির বাড়িতে যান। তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মুক্তামনির কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ অর্থায়নে মুক্তামনির কবরটি টাইলস দিয়ে পাকা করে দেওয়ার জন্য ব্যবস্থা নেন এমপি জগলুল। দোয়া অনুষ্ঠান অায়োজনের জন্য নগদ অার্থিক সাহায্যও দেন তিনি। মুক্তামনির বাড়িতে এমপির অাসার সংবাদ পেয়ে এলাকার শত শত মানুষ এসে উপস্থিত হন এবং মুক্তামনির মাজার পাকা করে দেওয়ার সংবাদ শুনে সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণখুলে দোয়া করেন।

উল্লেখ্য, অসুস্থ মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়ে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি জগলুল নিজেও ঢাকা মেডিকেলে মুক্তা মনিকে দেখতে গিয়েছিলেন এবং নগদ অার্থিক সাহায্য প্রদান করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest