সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা তাঁতীলীগের নব গঠিত আহবায়ক কমিটি

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের নব গঠিত কমিটির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন জেলার নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঢাকা থেকে সাতক্ষীরায় পৌছানো মাত্র মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিনসহ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির আসাদুজ্জামান, সুমন হোসেন, রান, জাহিদ প্রমুখ।
শুভেচ্ছা শেষে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমদের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়ার বিষয়ে অভিযোগ-আপত্তির শুনানি শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। এই শুনানী শেষ হবে ২৫ এপ্রিল। এর অংশ হিসেবে আজ সাতক্ষীরা- ৩ ও ৪ আসনের নতুন সীমানা নিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানী অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।
আবেদনকারীদের পক্ষে আইনজীবীসহ উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা আ. লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক সরদার, সাবেক সংসদ সদস্য এ এইচ এম গোলাম রেজা, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন প্রমুখ।
কালিগঞ্জ উপজেলাকে অখন্ডিত রেখে সাতক্ষীরা-৩ ও ৪ আসনের যে নতুন খসড়া সীমানা বিন্যাস করা হয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন আবেদনকারীদের অধিকাংশ। খসড়া প্রকাশিত হওয়ার পর মোট ৩৬টি আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। যার মধ্যে ৩২ টি আবেদন পড়েছে ২০০৮ সালের নির্বাচন কমিশন নির্ধারিত সীমানার পক্ষে। অর্থাৎ এসব আবেদনে কালিগঞ্জ উপজেলার আংশিক সাতক্ষীরা৩ আসনে দেবহাটা ও আশাশুনির উপজেলার সাথে এবং বাকি অংশ শ্যামনরর্পেজেলার সাথে সাতক্ষীরা ৪ আসনের সাথে রাখারদিাবি জানানো হয়েছে। অন্যদিকে ৪টি আবেদনে কালিগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের খসড়ার পক্ষে দাবি পশে করা হয়েছে।
আজ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শুনানি গ্রহণকালে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সকল কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

উল্লেখ্য, ৮ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ৫টির পরিবর্তে ৪টি আসনে বিন্যস্ত করে। এর ফলে সাতক্ষীরা-১ ও ২ আসন পূর্বের অবস্থানে থাকলেও বাকী ৩টি সংসদীয় আসন দু’টি আসনে পরিণত হয়। সাতক্ষীরা-৩ আসনে আশাশুনি উপজেলার সাথে যুক্ত হয় দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন। অপরদিকে কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নকে শ্যামনগর উপজেলার সাথে যুক্ত করে গঠিত হয় সাতক্ষীরা-৪ আসন। পাল্টে যায় ভৌগলিক অবস্থান ও ভোটের হিসাবনিকাশ।
সম্প্রতি ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান নির্বাচন কমিশন কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নকে অখন্ডিত রেখে শ্যামনগর উপজেলার সাথে সংযুক্ত করে সাতক্ষীরা-৪ আসন এবং আশাশুনি উপজেলা ও দেবহাটা উপজেলাকে নিয়ে সাতক্ষীরা-৩ আসন করার খসড়া গেজেট প্রকাশ করে। এমন ঘোষণায় চুড়ান্ত গেজেটেও এটা বহাল রাখার দাবিতে কেউ কেউ বিভিন্ন কর্মসূচি পালন করে এবং নির্বাচন কমিশনে আবেদন জমা দেন। অপরদিকে নবম ও দশম সংসদ নির্বাচনের অনুরুপ আসন বিন্যাস বহাল রাখার দাবিতে মানববন্ধন পালন করেন অনেকেই। পাশাপাশি নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন কমিশন ৪০টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে। এই ৪০টি আসন ছাড়া আরো ২০টি আসনে পরিবর্তনের জন্য আবেদন আসে ইসির কাছে। সেগুলোর শুনানির তারিখ নির্ধারণ করা ২১ থেকে ২৫ এপ্রিল। খসড়ার ওপর অভিযোগ জানিয়ে ৪০৭টি আবেদন আসে। অপর দিকে খসড়ার পক্ষে আবেদন আসে ২২৪টি। মোট ৬০টি আসনের বিপরীতে সর্বসাকুল্যে ৬৩১টি আবেদন জমা হয়। ২১ এপ্রিল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের আসনগুলোর ওপর শুনানি হয়েছে। ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের আসনের ওপর শুনানি হয়েছে আজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সেন্ট্রাল লন্ডনের লিন্ডো উইংয়ের সেন্ট ম্যারি হাসপাতালে রাজপরিবারে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন কেট। সোমবার সকালে কেনসিংটন প্যালেস এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ নাতি এই সদ্যজাত। ক্যাথেরিন ও ডিউক অব ক্যামব্রিজের তৃতীয় এ সন্তানের ওজন ৩ কেজি ৬৩ গ্রাম।

নতুন অতিথির জন্মগ্রহণের খবর জানিয়ে কেনসিংটন প্যালেসের এক ঘোষণায় বলা হয়েছে, ক্যাথেরিন এবং তার সদ্যজাত ছেলে সুস্থ্য আছেন। এছাড়া দুই পরিবারের সদস্যকে নতুন অতিথির আগমনের ব্যাপারে জানানো হয়েছে।

রাজপরিবারের জ্যেষ্ঠ চিকিৎসক ও পরামর্শক গাই থ্রোপ-বিস্টন ও স্ত্রীরোগবিশেষজ্ঞ অ্যালান ফার্থিং ক্যাথেরিনের সন্তান জন্মদানের পুরো বিষয়টি দেখাশোনা করেছেন।

এর আগে, ২০১৩ সালে প্রিন্স জর্জ ও ২০১৫ সালে প্রিন্সেস চার্লোত্তি রাজপরিবারে জন্মগ্রহণ করে। তবে নবাগত এই সদস্যের নাম এখনো ঘোষণা দেয়া হয়নি।

সূত্র : বিবিসি, রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডসে বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে লর্ডসে একমাত্র প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

সাকিব, তামিমদের মতো বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার রশিদ।

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। দুটি স্টেডিয়াম পুরোপুরি মেরামত করতে প্রয়োজন অনেক অর্থ। এর জোগান দিতেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা। আগেই ঘোষণা করা হয়েছিল এই ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মরগান।

এমন খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তামিম আইসিসির বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট এমনই একটি খেলা, যা মানুষকে এক সূত্রে বাঁধে, একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতার সাক্ষ্য বহন করছে। আমি আবার বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পারবো বলে উচ্ছ্বসিত।’

তিনি আরও যোগ করেন, ‘যদি ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত ভেন্যুর নির্মাণে ছোট্ট ভূমিকা রাখতে পারে তাহলে এটা হবে খুবই ছোট প্রতিদান। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’

লর্ডসে পুনরায় খেলতে পেরে গর্ববোধ করছেন তামিম। সেই আনন্দের কথা লুকিয়ে রাখেননি। আইসিসির বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘লর্ডসে খেলা মানে অনেক ক্রিকেটারের জন্যে গর্বের। আমার এখানে খেলার অভিজ্ঞতা হয়েছিল একবার ২০১০ সালে। তাই পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত করতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানেও খেলেছেন তামিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইফতেখার হোসেন

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন দেবহাটা থানা পরিদর্শন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক দেবহাটা থানায় আসলে দেবহাটা থানা পুলিশের এসআই উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা প্রশাসক থানার অপর পাশের্^ ইছামতি নদীর ভাঙ্গন কবলিত ভেড়িবাধ পরিদর্শন করেন এবং অতি দ্রুত ঐ এলাকায় ব্লক ফেলে ভেড়িটি সংস্কার করার আশ^াস প্রদান করেন। পরে জেলা প্রশাসক দেবহাটা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরস্থিতি নিয়ে ওসি কাজী কামাল হোসেনের নিকট আলোচনা করেন এবং সকল বিষয়াদীর খোজখবর নেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, এসআই হাবিবুর রহমান সহ সকল অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাধারণের সেবায় জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা -দেবহাটায় জেলা প্রশাসক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, সাধারন মানুষের সেবায় জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। যেকোন প্রয়োজনে কোন প্রকারের হয়রানি বা কোন সরকারী কাজে সমস্যার সৃষ্টি হলে সরাসরি তার মোবাইল ফোনে বা সরাসরি যোগাযোগ করার জন্য জেলা প্রশাসক বলেন। তিনি বলেন, তার কোন এজেন্ট বা লোক নেই। তাই কোন প্রকারের লেনদেন কারো সাথে না করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। জেলা প্রশাসক সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক আরো বলেন, দেবহাটা উপজেলার রাস্তাঘাট, বালু মহল ইজারা বন্ধ করা, রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট উন্নয়ন, সাপমারা খাল কাটা সহ সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং এজন্য সকলের সহযোগীতা তিনি কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শেখ জিন্নাত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মূখার্জী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: শ্রমজীবী-কর্মজীবী- পেশাজীবী জনগণ এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে কলারোয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন- উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দীন মোল্লা. জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতানা বাবলু, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কার শেলী, দৈনিক দক্ষিনে মশালের সম্পাদক আশিক-ই-লাইহি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর করা মামলায় শ্রীঘরে মডেল আসিফ

নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হলেন ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেতা কাজী আসিফ রহমান। গেল রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

কাজী আসিফের বিরুদ্ধে তার স্ত্রী শামীমা আখতার অর্নি গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসিফকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আসিফকে আদালতে হাজির করা হয়। আগামী ২৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

হাজারীবাগ থানার এস আই রাজিব হাসান বলেন, ‘এটা কোর্টে দায়ের করা মামলা। রবিবার রাতে এসআই ফকরুলের নেতৃত্বে ওয়ারেন্ট জারির ভিত্তিতে আসিফকে রাত ১২ টা নাগাদ ঢাকার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সম্পর্কে কাজী আসিফের স্ত্রী শামীমা আখতার বলেন, ‘আমাদের সংসারে ৮ মাসের এক কন্যা সন্তান আছে। আসিফ আমার এবং আমার সন্তান আজওয়া রহমানের ভরণ-পোষণ করেন না। আমি যতটুকু করছি, আমার মেয়ের জন্য করছি। বাকিটুকু শুনানির পর বলতে পারবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest