সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

সাতক্ষীরায় চলছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. গার্লস হাইস্কুলে শুরু হয়েছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। স্কুলের নবম শ্রেণির ২৩ জন ও দশম শ্রেণির ২৩ জন মোট ৪৬জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দিচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়। দুদিনব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়েছে আজ ১৫ মে ২০১৮, মঙ্গলবার সকাল ১০টায়। প্রশিক্ষণ শেষ হবে ১৬ মে ২০১৮। স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আশিকুর রহমান দিপু, স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, নজিবুল ইসলাম, গীতা রাণী সাহা, ভানুবতী সরকার, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, এসএমসি সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদার প্রমুখ। সাতক্ষীরায় তিনটি স্কুলে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর আগে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে সফলভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানান প্রশিক্ষক আশিকুর রহমান দিপু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিষাক্ত কার্বাইড দিয়ে পাকানো ১৪৮মণ আম জব্দ : ১৩মণ বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক: শহরের সুলতানপুর বড় বাজারে রাসায়নিক স্প্রে ও বিষাক্ত কার্বাইড দিয়ে পাকানো ১৩ মণ আম বিনষ্ট ও ১৩৫মণ আম জব্দ করা হয়েছে। এসময় স্প্রে মেশানোর অপরাধে আওয়াল নামে এক শ্রমিককে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিনষ্টকৃত ও জব্দকৃত আমের আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৭৭ হাজার ৬শ টাকা।
মঙ্গলবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজন মোল্যা ও দেওয়ান আকরামুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের পিছনে পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের পিছনে বিশাল মাঠে ঘেরা দিয়ে আম ব্যবসায়ীরা আমে রাসায়নিক স্প্রে ও বিষাক্ত কার্বাইড দিয়ে পাকানোর পর পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজন মোল্যা বলেন, বিষাক্ত কার্বাইড দিয়ে আম পাকানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১৩৫ মণ আম জব্দ করা হয় এবং ১৩মণ আমে স্প্রে করার কারণে ট্রাক দিয়ে বিনষ্ট করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭০ কেন্দ্র‌ে নৌকা ৯৪৮৪১, ধানের শীষ ৬৮৩৪৬

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি। জাল ভোট, বিচ্ছিন্ন ঘটনার কারণে বেশ কিছু কেন্দ্রের ভোট স্থগিত করার হয়েছে।

এর মধ্যে ১৭০টি কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ৯৪৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৩৪৬ ভোট।

সকাল ৮টা ১০ মিনিটের দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ৩০টি ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর অবস্থা খুবই খারাপ। ভোটাররা খুব ভয়ে আছেন। হামলা-সহিংসতার আশঙ্কায় অনেকে ভোট কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নির্বাচনে জয়ের চেষ্টা করতে পারে আশঙ্কা প্রকাশ করে মঞ্জু বলেন, ভোট ডাকাতি হলে এই নির্বাচন মেনে নেবেন না তিনি।

একই সময়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, শেষবারের মতো নগরবাসী আমাকে সেবা করার সুযোগ দেবেন এই বিশ্বাস আমার আছে। তবে ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেব।

এদিকে নির্বাচন চলাকালে জালভোট দেয়ার জন্য দুটি কেন্দ্র বন্ধ করে দেন প্রিজাইডিং অফিসার। এছাড়া বিএনপি মেয়র প্রার্থীর বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঞ্জুর দুই এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নৌকায় জালভোট দেয়ার কারণে ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক মেয়র পদে লড়ছেন।

রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী জানান, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাড়িতে বমি বমি ভাব হলে যা করবেন

স্বাস্থ্য ডেস্ক: কাজের জন্য বা ঘোরার উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরোতেই হবে। এ সময় বাসে-কারে-ট্যাক্সিতেও চড়তেই হবে। কিন্তু দ্রুতগতিতে গাড়ি চলতে শুরু করলেই যদি মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় বা গা গোলাতে থাকে, বমি বমি ভাব শুরু হয়ে যায়। কেউ কেউ আবার গাড়ি দূর যেতেই বমি করে বসেন। তাহলে তো গাড়িতে ওঠাই মুশকিল আপনার জন্য। এজন্য বাসযাত্রায় সঙ্গে পলিথিন ব্যাগ রাখেন। তাই লজ্জা এড়াতে বাসে চড়াই বন্ধ করে দিয়েছেন?

ভাবছেন, এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললে এ সমস্যা এড়ানো যেতে পারে।

মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌঁছে যায়। এই ৩টি অংশ হলো- চোখ, অন্তঃকর্ণ এবং ত্বক। এদের ‘সেন্সরি রিসেপ্টর” বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দেয়, তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়।

চলুন জেনে নেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে যা যা করবেন-

১. গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

২. যাত্রাপথের গতির বিরপীতে তাকাতেও নিষেধ করছেন ডাক্তাররা।

৩. পোড়া পেট্রোল ও কালো ধোঁয়ার গন্ধ কাটাতে আপনার পছন্দের এয়ারফ্রেশনার সঙ্গে নিতে পারেন। ভাল গন্ধের এয়ারফ্রেশনার কাজে দিতে পারে।

৪. চলতি পথে নির্দিষ্ট দূরত্বে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন।

৫. গাড়ির ভেতর মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার না করাই ভাল।

৬. যাত্রাপথে যে সিটে কম ঝাঁকুনি লাগে বা সামনের দিকের সিট বেছে নিন।

৭. জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে।

৮. বাসে উঠে সুন্দর, সুরেলা, স্নিগ্ধ পছন্দের গান শুনতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুব গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আক্তারুজ্জামান ॥ সচিব হুমায়ুন কবির

যুব গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ মে’১৮ যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী হাবিব স্বাক্ষরিত একপত্রে গাজী আক্তারুজ্জামান কে আহবায়ক ও হুমায়ুন করিবকে সদস্য সচিব করে যুব গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৭ কেন্দ্রের ফলাফলে নৌকা ১৪৭৫৮, ধানের শীষ ৭৫২৯

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি। জাল ভোট, বিচ্ছিন্ন ঘটনার কারণে বেশ কিছু কেন্দ্রের ভোট স্থগিত করার হয়েছে।

এর মধ্যে ২৭টি কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১৪৭৫৮ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫২৯ ভোট।

সকাল ৮টা ১০ মিনিটের দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ৩০টি ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর অবস্থা খুবই খারাপ। ভোটাররা খুব ভয়ে আছেন। হামলা-সহিংসতার আশঙ্কায় অনেকে ভোট কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নির্বাচনে জয়ের চেষ্টা করতে পারে আশঙ্কা প্রকাশ করে মঞ্জু বলেন, ভোট ডাকাতি হলে এই নির্বাচন মেনে নেবেন না তিনি।

একই সময়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, শেষবারের মতো নগরবাসী আমাকে সেবা করার সুযোগ দেবেন এই বিশ্বাস আমার আছে। তবে ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেব।

এদিকে নির্বাচন চলাকালে জালভোট দেয়ার জন্য দুটি কেন্দ্র বন্ধ করে দেন প্রিজাইডিং অফিসার। এছাড়া বিএনপি মেয়র প্রার্থীর বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঞ্জুর দুই এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নৌকায় জালভোট দেয়ার কারণে ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক মেয়র পদে লড়ছেন।

রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী আরটিভি অনলাইনকে জানান, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দেবদাস’ অপূর্ব, ‘পার্বতী’ মেহজাবিন আর ‘চন্দ্রমুখী’ মম

বিনোদন ডেস্ক: নতুন মোড়কে আবার নির্মাণ করা হচ্ছে ‘দেবদাস’। আসছে ঈদের টেলিফিল্ম হিসেবে এটি নির্মাণ করছেন জাকারিয়া সৌখিন। আর প্রধান তিন চরিত্রে এবার দেখা যাবে অপূর্ব, মেহজাবিন ও মমকে। তবে পুরো গল্প এবার নির্মিত হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আর তাই মূল গল্প ঠিক রেখে সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে।

নতুন স্বাদের এই ‘দেবদাস’-এর নাম রাখা হয়েছে ‘জলসাঘর’। চরিত্রগুলোর নামও পাল্টে গেছে। দেবদাসের নাম রাখা হয়েছে পবন, পার্বতীর নাম অবনি আর চন্দ্রমুখীর নাম চারুলতা। এ ব্যাপারে নির্মাতা বলেন, ‘দেখুন, দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরোনো হয় না। গল্পের মূল বিষয়টি সব সময়ই নতুন। তাই বর্তমান সময়ে গল্পটিকে ভেবেছি। আর বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেক কিছু পাল্টে গেছে। কিন্তু গল্পের মূল আবেগ ঠিক আছে।’

‘জলসাঘর’ টেলিছবিতে দুটো বিষয় নিয়ে কাজ করা হয়েছে। দেবদাস বা পবনের সম্পর্কের ধরন এবং তার জীবন। দেবদাসের সঙ্গে পার্বতী ও চন্দ্রমুখীর সম্পর্কটা আসলে ‘ব্যথা’র। সে কারও সঙ্গেই ‘সুখে’র সম্পর্ক গড়ে তুলতে পারেনি, গড়েছে ব্যথার সম্পর্ক। আর এ কারণে তার জীবনটাও জলসাঘরের মতোই। ক্ষণিকের আনন্দ কিংবা বেদনার ঘোর,Ñতারপর সব শূন্য।

‘জলসাঘর’ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অবশ্যই খুব কঠিন একটি চরিত্র। অনেক বড় অভিনেতারা এ চরিত্রে অভিনয় করেছেন। আমি সেই একই চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, তাও বর্তমান সময়ে। অবশ্যই কঠিন। আমি চেষ্টা করব।’

মেহজাবিন অভিনয় করছেন পার্বতী বা অবনি চরিত্রে। তিনি বলেন, ‘নির্মাতা যখন আমাকে প্রথম শেয়ার করেছিলেন বিষয়টি, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। বর্তমান সময়ে হলেও মূল গল্প তো একই। সবাই সেভাবে বিচার করবে, দেখবে। তাই চ্যালেঞ্জিং প্রজেক্ট।’

মম বলেন, ‘ভালো হবে আশা করি। আমার ভালো লেগেছে, চন্দ্রমুখীকে অনেক মানবিকভাবে নির্মাতা এবার উপস্থাপন করছেন। আসলে চন্দ্রমুখীর অনেক উদার একটি চরিত্র। মূল গল্পে কিংবা সিনেমাগুলোয় বিষয়টি নাচ-গানের ভিড়ে হারিয়ে গেছে। কিন্তু আমাদের প্রজেক্টে ঠিক উল্টোটা ঘটবে।’

প্রধান তিন চরিত্রে অপূর্ব, মেহজাবিন ও মমকে নেওয়ার বিষয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, টেলিভিশন নাটকে এ মুহূর্তে এই তিনজন বেশ জনপ্রিয়। দর্শকও তাঁদের ভালো অভিনয়শিল্পী হিসেবেই ভাবেন। আর চরিত্রের যে বুনন, সেখানে এঁরা তিনজনই বেশি মানানসই।
শিগগিরই ‘জলসাঘর’ টেলিছবির শুটিং শুরু হবে। আর এটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম কেন্দ্র: আ’লীগ ৭৭৭, বিএনপি ৭১০ ভোট

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দু’টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে।
নগরীর পিটিআই জসিম উদ্দিন হোস্টেলের নীচতলা ইভিএম কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৫০৫ এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৫১১ ভোট।
অপর ২৪ নং ওয়ার্ডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ২৭২ এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১৯৯ ভোট।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দু’টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। দুটি কেন্দ্রের মোট ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ৭৭৭ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ৭১০ ভোট।
কেসিসি নির্বাচনের মোট ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অনিয়মের অভিযোগে দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
দিনভর কয়েকটি কেন্দ্রে নানা কেন্দ্র দখল অনিয়ম, অভিযোগ, ব্যালট পেপারে জোরপূর্বক সিল মারার ঘটনা ঘটেছে। আবার সুষ্ঠ ভোটও হয়েছে অনেক কেন্দ্রে। খুলনা আ’লীগের মেয়র প্রার্থী বলেন, ভোট ভালো হয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী বলেন, অন্তত ৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে।
জাল ভোটের অভিযোগে একটি কেন্দ্রে ভোট বাতিল, দুটি কেন্দ্র এবং এবং একটি বুথে ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে একটি কেন্দ্রের অদূরে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।
২৪ নং ওয়ার্ডের সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধ করে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। নৌকা প্রতীকে সিল মারার ঘটনায় এছাড়া রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট স্থগিত হয়।
জাল ভোট দেয়ার অভিযোগে চারটি কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে দুপুরে ৩১ নম্বর ওয়ার্ডের লবণচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে কেন্দ্রটিতে ভোট স্থগিত রাখা হয়েছে।
২২ নম্বর ওয়ার্ডের ফাতিমা উচ্চ বিদ্যালয়ে একটি বুথে স্থগিত করা হয় ভোট। সেখানেও নৌকা মার্কায় সিল মারা হচ্ছিল ৩১ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রেও জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে।
কলেজিয়াট স্কুলে জাল ভোট দেওয়ার ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। অভিযোগ উঠেছে ২৫ নং ওয়ার্ডের এতিমখানা মোড়ের নূরানি মাদ্রাসায় ভোটারদের হাতে কালি দিয়ে নিজেরাই ভোট দিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা।
রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।

সূত্র: বাংলানিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest