সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

বার কাউন্সিল নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন সরকার সমর্থক আওয়ামীপন্থী আইনজীবীরা।

নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১২টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। দুটি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

ভোটগ্রহণের পর মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে বেসরকারি ফলে এ তথ্য জানা গেছে।

তবে আনুষ্ঠানিক ফল বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ঘোষণা করবেন বলে জানা গেছে।

সারা দেশের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফল থেকে জানা যায়, নির্বাচিত ১৪টি পদের মধ্যে ১২টিতেই সরকারপন্থীরা জয়লাভ করেছেন।

এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে সাতটি পদের মধ্যে আওয়ামীপন্থী প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন— বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুয়ায়ুন, বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেডআই) খান পান্না, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

সাধারণ ক্যাটাগরিতে বিএনপিপন্থী প্যানেল থেকে শুধু সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে আওয়ামীপন্থীরা ছয়টি পদে জয়লাভ করেন। তারা হলেন— সাবেক বৃহত্তর ঢাকা জেলা (গ্রুপ-এ) অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-বি) মো. কবির উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-ডি) এএফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-ই) পারভেজ আলম খান, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-এফ) মো. ইয়াহিয়া এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-জি) রেজাউল করিম মন্টু জয়ী হয়েছেন।

গ্রুপভিত্তিক পদে শুধু বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-সি) বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টিতে আওয়ামীপন্থী ও চারটিতে বিএনপিপন্থীরা জয়লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন; ভোট শেষে গণনা চলছে

খুলনা প্রতিবেদক: ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ। উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের অভিযোগে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, জালিয়াতি, কারচুপি, ভোট ডাকাতির ফলাফল খুলনাবাসী মেনে নেবে না। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভোট কেন্দ্র দখল, বিএনপির এজেন্টদের বের করে দেয়া ও জালভোট দেয়ার অভিযোগ ভিত্তিহীন।

স্থগিত হওয়া ভোট কেন্দ্র দুটি হলো- ২০২নং ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বুথ এবং খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভোট কেন্দ্র।

নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থী নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে ছিলেন। মেয়র প্রার্থী ৫ জন, ১৯টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত আসনে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ১ হাজার ১৭৮টি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে ৪ হাজার ৫৭২ জন।

এর আগে ২০১৩ সালে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৫৬৮জন। এর মধ্যে ২ লাখ ১৬ হাজার ৯৭ জন ছিল নারী ও ২ লাখ ২৪ হাজার ৪৭১ জন ছিল পুরুষ ভোটার। ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটায় ছাদ থেকে পড়ে রকিব নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রকিব সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরঘাটায় একটি দ্বিতল ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিক রকিব। এসময় অসাবধানে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা রবিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার জামিন বিষয়ে শুনানি শেষ, কাল রায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি বুধবার (১৬ মে) রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। মঙ্গলবার (১৫ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশের জন্য আজ মঙ্গলবার (১৫ মে) দিন ধার্য থাকলেও। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মাহবুবে আলম আদালতকে বলেন, ‘আমি আরও কিছু যুক্তিতর্ক তুলে ধরতে চাই।’ এরপর বেলা সাড়ে ১১টা সময় নির্ধারণ করে যুক্তিতর্ক তুলে ধরার আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। রায়ের পর আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া, যার ওপর শুনানি নিয়ে গত ১২ মার্চ হাইকোর্ট চারটি দিক বিবেচনায় তাঁকে চার মাসের জামিন দেন।

এই জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। শুনানি নিয়ে ১৪ মার্চ আপিল বিভাগ ওই জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেন। অন্যদিকে, স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা, যা সেদিন চেম্বার বিচারপতির আদালতে ওঠে। আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। ১৯ মার্চ খালেদা জিয়ার জামিন প্রশ্নে শুনানির জন্য ৮ মে দিন রাখেন আপিল বিভাগ।

এদিকে আজ খালেদা জিয়ার জামিন হতে পারে—এই আশায় সকাল আটটা থেকে হাইকোর্টের সামনে আসতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। তবে সোয়া নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীদের হাইকোর্টের গেটের কাছ থেকে সরিয়ে দিচ্ছিল পুলিশ। হাইকোর্টের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি সাঁজোয়া যান, জলকামান ও পুলিশ পরিবহন গাড়ি রাখা হয়েছে সেখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রমজানের পবিত্রতা রক্ষায় হাফেজ পরিষদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা হাফেজ পরিষদের উদ্যোগে সাতক্ষীরা আহছানিয়া মিশন কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন,‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানব আত্মাকে পরিশুদ্ধ করা যায়। পবিত্র মাহে রমজানে নিত্য পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা, ভেজাল মুক্ত রাখা, পবিত্র মাহে রমজান মাসে হোটেল রেস্তোরা পর্দা দেওয়া, সিনেমা হল বন্ধ রাখা, অশ্লীল পোষ্টার না টাঙ্গানো, রাস্তা-ঘাটে প্রকাশ্যে ধুমপান বন্ধ রাখাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন বক্তারা।’ রমজান মাসে ধনী গরিব ভেদাভেদ দুর হয়। এজন্য রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।’ এসময় উপস্থিত ছিলেন সৈয়দ নাজমুল হক বকুল, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আজিজুল হক, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, জেলা হাফেজ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমীন, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ মোক্তার হোসেন, হাফেজ আবুল বাশার, হাফেজ মাহবুব, হাফেজ কোহিনুর, হাফেজ ওয়াহিদুজ্জামান, হাফেজ আব্দুর রকিব, হাফেজ ইব্রাহিম খলিল, হাফেজ হাবিবুল্লাহ প্রমুখ। র‌্যালি শেষে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৯, পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে জামায়াতের নয় নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় পাঁচটি পেট্রোল বোমা, দেশীয় আস্ত্রসহ বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকালে শহরের ইটাগাছা ও পলাশপোল মধু মোল্লার ডাঙ্গি থেকে তাদের আটক করা হয়। আটক নেতা-কর্মীরা হলেন, সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ মোল্লা (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৩২), শহরের ইটাগাছার মৃত আব্দুল কাদেরের ছেলে মেহেরুল্লাহ (৪৫), পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সিদ্দিকি (৩৮), ১নং ওয়ার্ড জামায়াতের সদস্য এসএম হায়দার আলী (৫৫), কামালনগর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২২), শিবির কর্মী মোখলেছুর রহমান (৩০), সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শিবিরের কর্মী রাসেল ইকবাল (২৮) ও সাতক্ষীরা পৌরসভার রইচপুরের শিবির কর্মী মো. আলামিন (২০)।
সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর জুলফিকার আলী জানান, জামায়াত-শিবিরের গোপন বৈঠককালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় পাঁচটি পেট্রোল বোমা ও জিহাদী বইসহ লাঠিসোটা উদ্ধার হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেসিসি নির্বাচন : একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। জালভোট দেওয়ার অভিযোগে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বন্ধ ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার জিয়াউল হক।

এর আগে আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হচ্ছেন তাদের নবম নগরপিতা নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকক্ষ এক হাজার ১৭৮টি। ভোটকেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন চার হাজার ৯৭২ জন কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অপহৃত ৭ জেলে উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ এর সদস্যরা। মঙ্গলবার(১৫ মে) ভোর রাতে মালঞ্চ নদীর পীরখালি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যার তাদেরকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের সুজীর মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০), মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২০)।

প্রসঙ্গত, সোমবার (১৪ মে) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

এ বিষয়ে র‌্যাব-৮ এর এএসপি মুকুল জানান, বনদস্যু কাজল বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যু কাজল বাহিনীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest