বখাটের উৎপাতে অতিষ্ঠ কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকসহ-ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : বখাটেদের উৎপাতে অতিষ্ট কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষাথীরা। প্রতিকার চাইছেন শিক্ষক বৃন্দ। সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী টাবরারডাঙ্গী গ্রামে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত ছাত্র,ছাত্রী সংখ্য প্রায় ৪০০ শিক্ষকের সংখ্যা ১৭ জন। মাদ্রাসা চলাকালীন সময় ওই স্কুলের আশে পাশে দরজা জানালা দিয়ে ছাত্রীদেরকে উত্যাক্ত করে চলছে বখাটে ছেলেরা। এমনকি তাদের এই কাজে অতিষ্ট হয়ে ওঠেছে মাদ্রাসা শিক্ষিক শিক্ষাথীরা, ও অভিভাবকরা। তারা বলেন, আমরা এসব উৎঠতি বয়সী বখাটে দের যন্ত্রনায় অতিষ্ট আমাদের মাদ্রাসার ছাত্রীদের মাদ্রাসায় আসা যাওয়ার সময় এসব বখাটেরা বিভিন্ন রকম খারাপ কথা বার্তা বলে এর এ কারনে অনেক ছাত্রীরা মাদ্রাসায় আসতে চায় না। নবম শ্রেণির এক ছাত্রীর বাবা জানা আমার মেয়েকে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসার সময় উঠতি বয়সী বেশ কিছু বখাটে তরুণ ছেলেরা বিরক্ত করে সে কারনে আমার মেয়েকে কাজকর্ম বাদ দিয়ে মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা করতে হয়। মেয়েকে একা মাদ্রাসায় ছেড়ে দিতে ভয় পায়। মাদ্রাসা সুপার জাহাঙ্গীর মূত্তেজা রেজা জানান, বিভিন্ন সময় বহিরাগত ছেলেরা এসে মাদ্রাসা চলাকালীন সময় শিক্ষার্থীদেরকে উত্ব্যক্ত করে। এরফলে মাদ্রাসার গেট লাগিয়ে আমাদের পাঠ দান করতে হয়। কিন্তু তারা পাঠদান কক্ষের টিনের চালেও ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা বাইরে যাওয়ার আগে তারা পালিয়ে যায়। ওই বখাটেগুলো আশেপাশেই বসবাস করে আসছে। নিয়ে ওই স্কুল শিক্ষক ও অভিভাবকরা দৃষ্টান্ত মূলক শাশিÍর দাবি করেছেন এবং এদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সাংবাদিকের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আমির আলির পুত্র আলিমুজ্জামান লিন্টু কর্তৃক মিথ্যা, সাজানো ঘর জ্বালানো মামলায় কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলামকে আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন- কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সহ-সভাপতি ডাঃ জি.এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, যুগ্ম-সম্পাদক আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, মিনুদ হাসান নয়ন, শিমুল হোসেন, বি এম জালালউদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা যুবলীগের আহবায়কের বিরুদ্ধে যুবলীগের মানবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ১২ মামলার আসামী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তকারী সন্ত্রাসী আব্দুর রউফ এর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ঐক্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা যুবলীগ সাতক্ষীরা জেলা শাখা। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এপিপি এড. তামিম আহম্মেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা যুবলীগের সদস্য কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, আব্দুল কাদের প্রমুখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, জামাত বিএনপির আশ্রয় প্রশয়দাতা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তকারী গডফাদার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রউফ এর সাথে আতাতকারী জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে যুবলীগসহ আওয়ামীলীগের সকল সংগঠন থেকে দ্রুত বহিস্কার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, আব্দুল মান্নান কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হলো। সে কোন চাকুরি বা ব্যবসা করেনা। কিন্তু কিভাবে বিলাসবহুল বাড়ি ও গাড়ী এবং ব্যাংকে কোটি কোটি টাকার মালিক হলো ? নিরীহ মানুষের জমি দখল ঘর দখল এবং চাদাবাজী সন্ত্রাসসহ নানা অপকর্মকারী আব্দুল মান্নানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা যুবলীগ পরবর্তীতে আরো কঠোর আন্দোলনসহ বিভিন্ন কর্মসুচি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা যুবলীগ, জেলা তাঁতীলীগ, জেলা স্বেচ্চাসেবকলীগ, কৃষকলীগ ও জেলা মুজিব সেনা পরিষদ একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তের সোনাই নদী থেকে একবস্তা টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদী থেকে ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিজিবির টহলরত সদস্যরা শনিবার দুপুরে উক্ত টাকা উদ্ধার করে। উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন জানান, টাহলরত অবস্থায় গাড়াখালী সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি সোনাই নদী থেকে একটি ভাসমান বস্তা উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো ওই বস্তা তল্লাশী করে ৩৮ ব্যান্ডেল টাকা উদ্ধার করা হয়।
বিজিবির কাকডাঙ্গা কোম্পানী কমান্ডার সামছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৮ ব্যান্ডেলে সব দুই টাকার নোট ছিলো। যা গননা করে ৪৮ হাজার টাকা জব্দ তালিকা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন আহবায়ক কাদের ॥ যুগ্ম আহবায়ক সুজয়

আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা যুবলীগের ও যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক এম এ কাদের, যুগ্ম আহবায়কদ্বয় মেহেদীআলী সুজয়, মোঃ তাইজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান (মিজান), মোঃ জাকির হোসেন বাবলু, কাজী রুহুল ইসলাম (ঝুনু), মীর সাব্বির হোসেন, আব্দুল সালাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে ইতিহাস গড়ি সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বিশ্ব যক্ষ্মা দিবস পালনে একটি র্যা লি বের করা হয়। বিশ্ব যক্ষা দিবস পালনের র্যা লিটি পৌর সদর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়। সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বিশ্ব যক্ষ্মা দিবস পালনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা প.প কর্মকর্তা ডা.কামরুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, এমওডিসি গোপাল চন্দ্র রায়, উপজেলা ব্র্যাকের ম্যানেজার জয়দেব সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার নাজমা খানম, নাজমা পারভীন, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট আল মামুন, সাংবাদিক জুলফিকার আলী। আলোচনা সভায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা কর্মচারী ও ব্র্যাক এর সকল কর্মকতা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৪ দোকানে অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জাহাঙ্গীর আলম (লিটন)কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৪মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর ইসলাম সাংবাদিদের জানান, শনিবার সকালে দোকানে আগুন দেখে বাজারের লোকজন তাকে খবর দেয়। এসময় তিনি ফায়ার সার্ভিসে খবর দিয়ে দোকানে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তার ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপর দিকে উপজেলার হেলাতলা বাজারে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিথী সাউন্ড এন্ড ডেকোরেটর ঘরে মালামাল পড়ে চাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনি তার দোকানের ২০লাখ টাকার মালামাল পড়ে যায়। এদিকে দোকানের মালিক তবিবর রহমান জানান,তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ১২/১৩ লাখ টাকা লোন নিয়ে মালামাল তুলে ছিলেন দোকানে। তার দোকানের মালামাল আগুনে পুড়ে যাওয়ায় তিনি রাস্তায় বসে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকালে কাটিয়া মাঠ-পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা শেখ আজগর হোসেন,সহ সভাপতি আব্দুল বারী, জালাল সরদার, যুবলীগনেতা রফিকুল ইসলাম রানা, জুলফিকার আলী উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগনেতা শফিকুল ইসলাম ময়না, আ: কাদের মোড়ল, আহসানুল হোসেন লাভলু,জুলফিকার আলী ভুট্টো, স্বেচ্ছাসেবকলীগনেতা রফিকুল ইসলাম,উজ্জল হোসেন, জাকির হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ ভাল থাকে। দেশ উন্নয়ন হয়। শেখ হাসিনা সারা বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। এসময় তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন দেশের মানুষ আজ শান্তিতে থাকছে। এই শান্তির ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। দেশকে মধ্যতম আয়ের দেশে রুপান্তর করতে আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো.হাসানুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest