সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে ‘বাংলা চাই’ বেনাপোলে আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে প্রাণ-গ্রুপের সহযোগিতা ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে মঙ্গলবার সকালে বেনাপোলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
ভাষার মাসে জাগো নিউজের ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ‘জাতিসংঘে বাংলা চাই’ ভোট দিয়ে উদ্বোধন করেন।
বেলা ১১টায় এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ভাষার জন্য আন্দোলন করে জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে একমাত্র নিদর্শন বাংলাদেশেই রয়েছে। এ ভাষার জন্য সালাম, বরকত, রফিক জব্বারসহ নাম না জানা অনেকে বুকের রক্ত দিয়েছে। তাদের ঋণ শোধ করতে এখনো পারেনি। তাদের ঋণ শোধ করতে জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষায় রুপ দিতে পারেনি। আমাদের মহান নেতা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন বাংলায়। আমাদের মাতৃভাষা বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার জন্য জাগো নিউজ২৪ ডটকম যে অনুষ্ঠানের আয়োজন করেছে তাও দেশে বিরল। আজকে অনলাইনে ভোট দিয়ে জাতিসংঘের প্রধান দপ্তরে পৌছে দেওয়া হবে আমাদের দাবির কথা। জানাতে হবে ‘বাংলা আমার ভাষা বাংলা আমার মায়ের ভাষা’ জাতিসংঘে বাংলা ভাষা চাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রেস ক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক ও যমুনা টিভি‘র বেনাপোল প্রতিনিধি রাশেদুর রহমান রাশু জাগো নিউজের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অনলাইনে ভোট প্রদান এই প্রথম একটি অনুষ্ঠান। সীমান্তের ছোট এই শহর থেকে আমরাও অনলাইনে ভোট দিয়ে জানিয়ে দিতে চাই জাতিসংঘে আরো ৬টি ভাষার সাথে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চাই। সারাদেশ থেকে এভাবে ভোট প্রদান করলে অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো।
অনুষ্ঠানে সভাপতি জাগো নিউজের বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলাতেই ভাষণ দিয়েছিলেন, যা বাঙালি জাতির অহংকার। জাতিসংঘে বাংলা ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা লাভ করবে এটা নায্য দাবি। তাই এ দাবিকে প্রতিষ্ঠিত করতে জাগোনিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে আসুন আমরা সকলে মিলে অনলাইনে আবেদনের পাশাপাশি অন্যদের এ দাবির সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, গ্রামের সংবাদের সম্পাদক আব্দুল মুন্নাফ, দৈনিক সংবাদের প্রতিনিধি দেবুল কুমার দাস, দৈনিক যায় যায় দিন জিএম আশরাফ, দৈনিক সকাল বেলা প্রতিনিধি মশিয়ার রহমান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক দিনকাল প্রতিনিধি মিলন খান, দৈনিক প্রতিদিনের কথা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নুরুল ইসলাম লিটন, দৈনিক জন্মভূমি প্রতিনিধি আবুল বাশার, কলকাতা টিভি ও দৈনিক খবরের আলো প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী, বিডি সারাদিনের প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম, দৈনিক মাতৃছায়ার শাহিদুল ইসলাম শাহিন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। এ ছাড়াও জাতিসংঘে দাপ্তরিক ভাষা বাংলা চালু করার দাবিতে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ, চাকরিজীবী, ও শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্তরে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেকি সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান ক্ষিক বদরুজ্জামান বিপ্লব, আখতার আসাদুজ্জামান চান্দু, রুহুল আমিন, মাওলানা বজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল, কলেজ, মাদ্রসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া স্টল পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুলের চুরির

নিজস্ব প্রতিবেদক : শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গত গভীর রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
স্কুলের অধ্যক্ষ দেববিন্দু ঘোষ বাপি জানান, আমরা প্রতিদিনের ন্যায় সোমবার স্কুলের কাজ কর্ম শেষে প্রায় ১০ টার দিকে চলে যায়। সকালে স্কুলে এসে দেখি স্কুলের অফিস কক্ষের জানালার গ্রিল কাটা, অফিসের জিনিসপত্র এলোমেলো। অফিসে ঢুকে এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে চোরের না। এঘটনায় সদর থানায় এস আই জিয়ারত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে শহরের উপকণ্ঠে এধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা বললেই গত কয়েকদিন আগেও শহরের মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল, ডে নাইট কলেজ মোড়ের একটি বাড়িসহ কয়েকটি বাড়িতে এধরনের চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে শহরবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে। এঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শহরবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রিমিয়ার ক্রিকেট লীগে গণমুখী সংঘ ৩ উইকেটে জয়ী

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সফ্টরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে সফ্টরক প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৮ এর আজকের খেলা গণমুখী সংঘ বনাম মুন্সীপাড়া যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মুন্সীপাড়া যুব সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের কৌশিক ৩৯, রনি ৩৪ রান করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৭টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের মুরাদ ৪৪, শাওন ৩১ ও আশিক ৩০ রান করে। ফলে গণমুখী সংঘ ৩ উইকেটে জয়লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিশু ধর্ষণ চেষ্টাকালে জনতার হাতে লম্পট সাদ্দাম আটক

আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর)প্র‌তি‌নি‌ধি: যৌন কামনা চরিতার্থের লক্ষ্যে জনতার হাতে নাতে আটক হল কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো: আব্দুস সাত্তার সরদারের পুত্র সাদ্দাম হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টায় শ্যামনগর উপজেলায় আড়পাঙ্গাশিয়া গ্রামে সঞ্জয় চৌকিদারের শিশু কন্যা সকালে প্রতি দিনের মত তেতুঁল তলায় খেলা করতে আসলে তাকে ধর্ষণের চেষ্টায় নির্যাতন করতে থাকে। তখন শিশুটির কান্নায় ও চিৎকারে স্থানীয় জনতা ছুটে তাকে উদ্ধার করে এবং লম্পট সাদ্দামকে হাতে নাতে ধরে ফেলে। বিক্ষিপ্ত জনতার কাছ থেকে রক্ষার জন্য তাকে স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। শিশুটির মা রেবা রানী চৌকিদার বলেন, এইটুকু শিশুর উপরে যে পশুর মত আচরণ করেছে, ওকে ফাঁসি দেওয়া উচিৎ, আমি ফাঁসি চাই।
ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল বলেন আমার ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে এটি খুব দূঃখ জনক ঘটনা, শিশু ধর্ষনের ঘটনা শুনেছি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হত, তবে বাস্তব দেখে আমার মনে হয়েছে পৃথিবীতে মানুষ নামের পশু রয়েছে এই সকল আপরাধী পশুদের সর্বোচ্চ সাজা দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করা প্রয়োজন। শিক্ষিকা মিনাক্ষী রানী বলেন নারী ও শিশু নির্যাতন কারীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যামে সাজা হওয়া দরকার। চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, শিশুটি লম্পট সাদ্দামকে দেখে যে ভাবে ভয় পাচ্ছে তা দেখে সাধারণ জনগণসহ তার মা বাবা বক্তব্য অনুযায়ী ধর্ষনের চেষ্টা হয়েছে এটি সত্য। আপরাধীকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় প্রেরণ করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান জানান মামলার এ বিষয়ে প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাক চাপায় নিহত-১

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ট্রাক চাপায় শেখ রবিউল ইসলাম নামে এক হলুদ ব্যাবসায়ি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকায় এ ঘটনটি ঘটে।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নেবাখালি গ্রামের এরশাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম গ্রাম থেকে হলুদ কিনে ব্যবসা করতেন। তিনি হলুদ কিনে বাইসাইকেল যোগে বাড়ির দিকে আসছিলেন। এসময় দ্রুত গামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণকরা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চট্টগ্রামে ছাত্রলীগের সম্মেলন সংঘর্ষে পণ্ড, আহত ১৫

হাতবোমা বিস্ফোরণ, হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িসহ কয়েক দফা সংঘর্ষের পর পণ্ড হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন।

মঙ্গলবার বেলা ১২টার পর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- রবিউল ইসলাম, সবুজ আহমেদ, নিপু হাওলাদার, সাইদুর রহমান ও রিফাত।

উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব জানান, জামায়াত-শিবিরের কর্মীরা সম্মেলনে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শান্তিপূর্ণ সম্মেলনে বহিরাগতরাই বিশৃঙ্খলা করেছে বলে দাবি করেন তিনি।

উত্তর জেলা ছাত্রলীগকর্মী নুরুল ইসলাম জানান, সংঘর্ষের সময় সম্মেলন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হোসেন সুইন। মঞ্চে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, মাহফুজুর রহমান মিতা এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

সম্মেলন চলাকালে মিলনায়তনের ভেতরে বাম পাশে বিকট শব্দে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতংকে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে হলের ভেতরে ছাত্রলীগের একাধিক পক্ষ নিজেদের নেতাদের নামে স্লোগান দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির এক পর্যায়ে বেশিরভাগ কর্মী হল ত্যাগ করেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বারবার মাইকে ঘোষণা দিয়ে শান্ত থাকার অনুরোধ জানালেও সংঘর্ষ চলতে থাকে। কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পেরে দুপুর ১টার দিকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

উত্তেজিত ছাত্রলীগ কর্মীদের কয়েকটি গ্রুপ অনুষ্ঠানস্থলের সামনের সড়কে ব্যারিকেড দিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মেয়ের বাল্যবিবাহ ঠেকাতে ব্যর্থ বাবা অভিভাবকের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন
মেয়ের বয়স ১৫ বছর। অপরিণত বয়সে তিনি তার মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠেকাতে ব্যর্থ হয়ে নিজেকে অভিভাবকের দায়িত্ব থেকে সরিয়ে নিলেন বাবা। সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বাবা মারুফ হোসেন তার চার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চার সন্তান। তাদের নিয়ে বেশ শান্তিতে ছিলেন তিনি। কিন্তু মেয়ে হিরা খাতুনের বয়স ১৫ হতেই তার (মারুফের) শ্বশুর আবদুল খালেক, শাশুড়ি সালেহা বেগম এবং তার স্ত্রী মেয়েকে বিয়ে দিতে তোড়জোড় চালায়। এতে বাধা দেন তিনি। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৮ এর আগে বিয়ে নয়। এ নিয়ে ঝগড়াঝাটি হয়েছে অনেক। অবশেষে হেরে গেছি। মেয়ের বিয়ে হয়ে গেছে।
রাগে ক্ষোভে ও দুঃখে তিনি বলেন, ‘আমি তাদের কাছে মূল্যহীন। তাই আমি আমার চার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিলাম।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest