মেক্সিকোতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে যাওয়ার সময় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকলেও তারা দুজনই অক্ষত আছেন। কিন্তু নিহত হয়েছে নিচে থাকা ৩ শিশুসহ ১৪ জন।
বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের ওয়াহাকা রাজ্যে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সেখানে হলেও তার কম্পনে কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিও।
এরপরই হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াহাকা রাজ্যের গভর্নর।
ভূমিকম্পের উৎসের কাছে অবস্থিত সান্তিয়াগো হামিলতেপেক গ্রামে হেলিকপ্টারটি অবতরণের সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বহনকারী কয়েকটি ভ্যানের উপর আছড়ে পড়ে। হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হয়, বাকিরা হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী একটি শিশুও ছিল।
এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ওয়াহাকা প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে সান্তিয়াগো হামিলতেপেকসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না। হেলিকপ্টারটি অবতরণের সময় সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশ অন্ধকার ছিল।
এছাড়াও অবতরণের আগে হেলিকপ্টার গ্রামটি ঘিরে কয়েকবার চক্কর দেয়ার ফলে ধূলোর ঘন মেঘ ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এ কারণেও আশপাশে ঠিকঠাক দেখা যাচ্ছিল না বলে জানায় প্রসিকিউটরের কার্যালয়।
ভূমন্ডলীয় উষ্ণতা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming) হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা। সাধারণত সময় বা কারণ-নিরপেক্ষ হলেও বৈশ্বিক উষ্ণায়ণ বলতে মূলত ইদানীংকার উষ্ণতা বৃদ্ধিকেই নির্দেশ করা হয় এবং এটি মানুষের কার্যক্রমের প্রভাবে ঘটেছে। UNFCCC বৈশ্বিক উষ্ণায়নকে মানুষের কারণে সৃষ্ট, আর জলবায়ুর বিভিন্নতাকে অন্য কারণে সৃষ্ট জলবায়ুর পরিবর্তন বোঝাতে ব্যবহার করে। কিছু কিছু সংগঠন মানুষের কারণে পরিবর্তনসমূহকে মনুষ্যসৃষ্ট (anthropogenic) জলবায়ুর পরিবর্তন বলে।
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার শিগগিরই বিপদসীমা অতিক্রম করতে চলেছে। ২০৪০ সালের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনই আশঙ্কার কথা উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির অর্থ হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, যা মহা প্লাবন ডেকে আনতে পারে। ফাঁস হওয়া এই তথ্য প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যপূরণ নিয়েও সংশয় তৈরি করেছে।
শিল্পায়নের আগের পর্যায়ে পৃথিবীর যে গড় তাপমাত্রা ছিল, তার বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে সীমিত রাখতে হবে। এ জন্য উদ্যোগী হবে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি। প্যারিস চুক্তির অন্যতম লক্ষ্য ছিল এটি। কিন্তু, সেই লক্ষ্যপূরণ কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট। ফাঁস হওয়া খসড়া নথিতে দেখা যাচ্ছে, দুই দশকের কিছু বেশি সময়ের মধ্যেই এই তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমানো গেলে, এই শতকের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা কমানো যেতে পারে।
৩১ পাতার খসড়া নথি চূড়ান্ত হবে আগামী অক্টোবরে। এই নথির বিভিন্ন অংশ প্রকাশিত হয়েছে একাধিক সংবাদপত্রে। যদিও পুরো নথি প্রকাশিত হয়নি। ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এই জলস্ফীতির জেরে সমুদ্রের লাগোয়া বিভিন্ন দ্বীপরাষ্ট্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেসে যেতে পারে জনপদও। তাই এই তাপমাত্রা বৃদ্ধিকে খুব বিপজ্জনক বলে জাতিসংঘের খসড়া নথিতে ব্যাখ্যা করা হয়েছে।
এ নিয়ে ইতোমধ্যেই তুমুল আলোচনা শুরু হলেও জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের মুখপাত্র জোনাথন লিন এ নিয়ে সাবধানী মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, খসড়ার ভাষ্য অনেক পরিবর্তিত হবে। চূড়ান্ত নথির সঙ্গে এর অনেকাংশেই অমিল থাকবে। এই খসড়া তৈরিতে যুক্ত ডিউক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞ ড্রিউ শিনডেলও একই সুরে বলেন, খসড়া ও চূড়ান্ত নথির মধ্যে অনেকটাই ফারাক থাকার সম্ভাবনা।
দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা এই প্রথম সামনে এল, এমনটা নয়। গত বছর ‘জিয়োফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা এই আশঙ্কার কথা বলেছিল। তাতে লেখা হয়, উনিশ শতকের তুলনায় গড় তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়তে চলেছে চলতি শতকে। ১৮৫০-১৯০০ সালে যে গড় তাপমাত্রা ছিল, তার থেকে ১.১ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল গত বছর, ২০১৭ সালে। এই বৃদ্ধিই ইঙ্গিত দিয়েছে, আগামী এক দশকে তাপমাত্রা কোথায় যেতে পারে।
হলিউডে সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এমন অধিকাংশ নায়িকাই এখন যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার। যে ব্যথা-লজ্জা-অপমান দীর্ঘ সময় ধরে বহন তারা করে এসেছিলেন গত বছর থেকে তা সাহসের সঙ্গেই জনসমক্ষে প্রকাশ করা শুরু করেন। ফলে ফেঁসে যান হার্ভের ওয়েনস্টিনের মতো ক্ষমতাধর ব্যক্তিরাও। যৌন হয়রানি বন্ধে শুরু হওয়া এই আন্দোলন পরিচিতি পেয়েছে ‘টাইমস আপ’ হিসেবে।
এবার সেই আন্দোলনের ঢেউ লেগেছে ব্রিটেনেও। দেশটির একাধিক অভিনেত্রী এর আগেও সোচ্চার ছিলেন। কিন্তু এবার জোটবদ্ধ হয়েছেন যৌন হয়রানি বন্ধে। এ নিয়ে সম্প্রতি লেখা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৯০ ব্রিটিশ অভিনেত্রী। দ্য অবজারভারে প্রকাশিত সেই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে মধ্যে আছেন এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারা।
যৌন হয়রানির শিকার নারীদের সাহায্যার্থে তহবিল গড়ারও উদ্যোগ নেয়া হয়েছে। যাতে এরইমধ্যে এক মিলিয়ন ডলার দিয়েছেন এমা ওয়াটসন।
রবিবার রাতে লন্ডনে বসছে বাফটা অ্যাওয়ার্ডের আসর। যৌন হয়রানির প্রতিবাদ জানাতে এদিন লাল গালিচায় কালো পোশাক পরে আসবেন তারকারা। এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ডের আসরে কালো পোশাক পরেছিলেন তারকারা।
ব্রাজিল জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ফুটবল দল। এই দলটিকে নিয়ন্ত্রণে করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ১৯২৩ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র সদস্য হয়। এরপূর্বেই ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের অন্যতম সদস্য দেশ।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল হচ্ছে ব্রাজিল। এ পর্যন্ত দলটি পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জয় করেছে যা একটি রেকর্ড। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি হচ্ছে: ‘The English invented it, the Brazilians perfected it.’, অর্থাৎ, ‘ইংল্যান্ডের আবিষ্কার, আর ব্রাজিলের পরিপূর্ণতা দান’।
ফিফা’র বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে দেশটির অবস্থান তৃতীয়। কিন্তু অধিকাংশ সময়ই দলটি শীর্ষস্থানে ছিল। এছাড়া এলো’র রেটিং অনুসারে ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিধর ফুটবল জাতি। এখন পর্যন্ত ব্রাজিল-ই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে।
আর চলতি বছরের জুনে রাশিয়ার মাটিতে সেই লড়াইয়ে নামছেন মেসি, নেইমার ও রোনালদোরা। আর মাত্র ১০০ দিন বাকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। এরই মধ্যে চমক দেখাল ব্রাজিল। এই আসরে ৩২ দলের মধ্যে সবচেয়ে আগে টিকিট কেটেছিল ফেভারিট ব্রাজিল।
এবার একাদশ ঘোষণা করে চমক জাগানিয়া খবর দিলেন দলটির কোচ তিতে। বিশ্বকাপের এখনও ১শ’ দিনে বেশি সময় বাকি থাকতেই আসরটির সম্ভাব্য একাদশ ঘোষণা করলেন এ কোচ!
এক সাক্ষাতকারে তিতে তার একাদশ তুলে ধরেন, যেখানে রয়েছেন, অ্যালিসন, মার্সেলো, মিরান্ডা, মার্কুইনহোস, দানি আলভেজ, পাওলিনহো, রেনাতো আগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।
সেলেকাও কোচের আক্রমণভাগে পছন্দ নেইমার, কুতিনহো ও জেসুস। তবে লিভারপুলের রবার্টো ফিরমিনহো ও প্যারিস সেন্ট জার্মেইনের থিয়াগো সিলভা একাদশে সুযোগ না পেলেও ১৫ জনের স্কোয়াডে থাকবেন।
তিতের মাঠের ফরম্যাশন থাকবে ৪-৩-৩। যেখানে ব্রাজিল গ্রুপ ‘ই’তে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে। ১৫ জনের স্কোয়াডে অন্য দু’জন হলেন, ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহো ও চেলসির উইলিয়ান।
নিজেদের ইতিহাসে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যেই এবার বিশ্বকাপে লড়বে ব্রাজিল। গ্রুপ ‘ই’তে হলুদ জার্সিধারীদের অন্য দুই প্রতিপক্ষ হলো, কোস্টারিকা ও সার্বিয়া। আর বিশ্বকাপের আগে মার্চে স্বাগতিক রাশিয়া ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
টালিগঞ্জের নতুন ছবি ‘মৈত্রী এক্সপ্রেস’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। এটি পুরোনো খবর। তবে নতুন খবর হলো ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর সঙ্গে।
দেশভাগের প্রেক্ষাপট এবং ভিন্ন ধর্মের দুই মানব-মানবীর প্রেম নিয়ে অমিতাভ ভট্টাচার্যের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। তাঁদের চরিত্রের নাম যথাক্রমে সাম্য ও মৈত্রী। যিশু ও জয়ার রিল লাইফ রোম্যান্সও এই ছবির বড় আকর্ষণ। এ ছাড়া ছবিতে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষও। একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়।
‘রক্তকরবী’ খ্যাত নির্মাতা জানিয়েছেন, শুটিং করবেন মার্চ-এপ্রিলে। লোকেশন কলকাতা, টাকি, মুর্শিদাবাদ, বোলপুর, ঢাকাসহ বাংলাদেশের কিছু এলাকা।
এদিকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’র শুটিংয়ে অংশ নিতে জয়া এখন কলকাতায়। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জয়া-চঞ্চল। জয়ার প্রযোজনায় অনম বিশ্বাসের ছবি ‘দেবী’তে তাঁরা প্রথম অভিনয় করেন। ছবিটি এখনো মুক্তি পায়নি। ‘মৈত্রী এক্সপ্রেস’-এ চেপে বসলে এটি হবে একসঙ্গে তাঁদের দ্বিতীয় ছবি।
লা লিগায় এর আগে টানা দুই ম্যাচ ড্র করেছিল বার্সেলোনা। পর পর দুই ম্যাচে হোঁচট খেয়েও খুব একটা পিছিয়ে পড়েনি তারা, লিগে শীর্ষস্থানটা ঠিকই ধরে রেখেছে। আশার কথা, আবার তারা জয়ে ফিরেছে। তারা ২-০ গোলে হারিয়েছে এইবারকে। এই জয়ের সুবাদে লিওনেল মেসির দল করেছে একটি রেকর্ডও। লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি।
অবশ্য এই ম্যাচে ড্র হলেও চলত। তবে জয় দিয়েই দ্বিতীয়বার এই রেকর্ড উদযাপন করে বার্সা। এর আগে ২০১০-১১ মৌসুমেও এমন রেকর্ড গড়েছিল তারা। সেবার দলটির কোচ ছিলেন গার্দিওয়ালা।
এদিন ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগেই গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির ক্রসে সুয়ারেজ প্লেসিং শটে গোল করেন। তাঁর চমৎকার শট প্রতিপক্ষ গোলরক্ষক শতচেষ্টা করেও আটকাতে পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ৩৭ মিনিটে সুয়ারেজের পাসে মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় এইবার।
দ্বিতীয়ার্ধে যখন ম্যাচে ফিরতে কিছুটা চেষ্টা করছিল, তখনই একটা ধাক্কা লাগে এইবার শিবিরে। পাপে দিউপ লাল কার্ডে পেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দল পরিণত হয় তারা। পরে দলের কোচও ডাগআউট থেকে বহিষ্কৃত হন।
শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বার্সা গোল ব্যবধান দ্বিগুণ করে আলবার চমৎকার একটি গোলে। ৮৮ মিনিটে কুতিনহোর দারুণ এক ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি।
এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তারা ১৯ ম্যাচ জিতেছে এবং পাঁচ ম্যাচে ড্র করেছে।
অ্যাথলেটিকো মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২ পয়েন্ট, তারা আছে চতুর্থ স্থানে।
আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে স্ত্রীর অধিকার পেতে চায় প্রতিবন্ধি’র কন্যা অসহায় আছমা খাতুন (৩০)। দীর্ঘ ৬মাস স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত অসহায় আছমা খাতুন সাংবাদিকদের জানান, গোয়ালডাঙ্গা গ্রামের আঃ ওহাব সরদারের পুত্র আলাউদ্দীন সরদারের সাথে ৪বছর পূর্বে বিবাহ হয় গোয়ালডাঙ্গা গ্রামের প্রতিবন্ধি আবুল সরদারের কন্যা আছমা খাতুনের। বিবাহের পরে বেশ কয়েক মাস স্বামী-স্ত্রীর দামপত্য জীবন ভালই চলছিলো। এসময় আলাউদ্দীন তার ব্যবসার বিভিন্ন অজুহত দেখিয়ে আছমার কাছে থাকা ৭০ হাজার টাকা ও আড়ায় ভরি স্বর্ণের গহনা হাতিয়ে নেয়। প্রায় ৬মাস যাবৎ আছমার কোন সংসার খরচ তার স্বামী বহন করছেন না বলে অভিযোগ করেন। সরল বিশ্বাসী আছমা খাতুন অর্থ ও গহনা হারিয়ে বর্তমানে কিছু না থাকায় স্বামী তাকে তালাক না দিলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। কান্না জড়িত কন্ঠে ভুক্তভোগী আছমা আরও জানান এসকল ব্যাপারে আলাউদ্দীনের বড় বৌ এর হাত আছে। আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিলে আমি এখন কিভাবে বেঁচে থাকবো? আমার পিতা একজন শারীরিক প্রতিবন্ধি। এব্যাপারে স্থানীয়রা জানান বহু বিবাহের হোতা আলাউদ্দীন বিয়ের কয়েক মাস পর থেকে তার দ্বিতীয় স্ত্রী আছমাকে অমানুষিক নির্যাতন করে আসছে। তার জীবনে দুইটি স্ত্রী থাকা শর্তেও অসামাজিক কার্যকালাপের দায়ে এক বছর আগে তাকে হাতেনাতে আটক করে আশাশুনি থানা পুলিশ। এব্যাপারে অভিযুক্ত আলাউদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার দোকানে আসতে বলে দোকান বন্দ করে চলে যান। ফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। স্ত্রীর অধিকার পেতে আছমা খাতুন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…