সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছর থেকে দেশের সব পাবলিক পরীক্ষায় নতুন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিকতায় উদ্বিগ্ন দেশের সচেতন নাগরিক সমাজ। একই সঙ্গে সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। তাই প্রশ্নপত্র ফাঁসরোধে করণীয় ঠিক করতে সচিবালয়ে বৈঠকে বসেন স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়কমন্ত্রী মোস্তাফা জব্বারসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বছর প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের নতুন পদ্ধতির কথা।

শিক্ষাসচিব বলেন, ‘আমি আশা করছি আগামী এসএসসি পরীক্ষা থেকে নতুন কোনো ব্যবস্থাপনায় অবশ্যই সরকারকে যেতে হবে এবং যাবে। সেজন্য আমার কাছে অনেকেই পরিকল্পনা, বিভিন্ন প্রস্তাব করছেন। আমি নিজেও সে বিষয়ে কাজ করছি রাতদিন। আমার হাতে এ মুহূর্তে অনেক প্রস্তাব আছে। সেটি বিশেষজ্ঞদের সামনে আমরা নিয়ে যাব। তাদের সমর্থন নিয়ে আমরা একটা পর্যায়ে যাব। একটা প্রশ্নব্যাংক করার ব্যাপারে সবাই একমত হয়েছে।’

সোহরাব হোসাইন আরো বলেন, ‘এমন কোনো পথ আবিষ্কার করা প্রয়োজন যেখানে প্রশ্নপত্র ছাপাও হবে না বিতরণও হবে না ফাঁসেরও প্রশ্ন আসবে না।’

প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হবে কি না সে ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশ পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষাসচিব।

চলমান এসএসসি পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের জন্য বিভিন্ন বিভাগের অসহযোগিতা, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার ও নিয়ন্ত্রনহীন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ছয়টি কারণ শনাক্ত করা হয় বৈঠকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনূর্ধ্ব ১৯ দল থেকে বাদ পড়ে হতাশায় আত্মহত্যা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের ছেলে। মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পাকিস্তানের সামা টিভির।

এদিকে, ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা হানিফ। তিনি ছেলের মৃত্যুর জন্য অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কোচেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য কারও সন্তানের যাতে এই পরিণতি না হয়, তা নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন হানিফ।

জানা গেছে, গত জানুয়ারিতে লাহোরে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইনজুরির কারণে সেখান থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবং সুস্থ হলে দলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে বয়স বেশি দেখিয়ে জায়রাবকে বাদ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁসের ৬টি বড় কারণ তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকালে দুই মন্ত্রী এবং ছয় সচিবকে নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে লিখিত পর্যবেক্ষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে হলে এর উৎস এবং পরীক্ষা গ্রহণ পদ্ধতির ত্রুটিসমূহ চিহ্নিত করা প্রয়োজন উল্লেখ করে ওই পর্যবেক্ষণে প্রশ্নপত্র ফাঁসের ৬টি বড় ক্ষেত্রের কথা বলা হয়। সেগুলো হলো।

১. বিজি প্রেসে প্রশ্ন কম্পোজ এডিট, প্রিন্ট ও প্যাকেজিং পর্যায়ে প্রায় ২৫০ জনের মতে কর্মী প্রশ্ন দেখতে পারে। তারা প্রশ্ন কপি করতে না পারলেও তার স্মৃতিতে ধারণ করা অসম্ভব ব্যাপার নয়। তিন/চারজনের একটি পুরো গ্রুপের পক্ষে এভাবে প্রশ্ন ফাঁস করা সম্ভব হতে পারে।

২. নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ট্রেজারি বা নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্ন গ্রহণ করে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না মর্মে অভিযোগ রয়েছে।

৩. অতিরিক্ত কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যবস্থাপনা করার মতো পর্যাপ্ত জনবল নেই। তাছাড়া ভেন্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে মূল কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত। ফলে ৩০ মিনিট সময়ের অধিক পূর্বে কেন্দ্র সচিবরা প্রশ্ন খুলতে বাধ্য হচ্ছেন।

৪. পরীক্ষার্থী কিংবা পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের স্মার্টফোন নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়ছে। গুটিকয়েক শিক্ষক-কর্মচারীর কারণে গোটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছে।

৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস কারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তৎপরতা আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এটা পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন পূর্ব হতে করা সম্ভব হলে ভালো ফল পাওয়া যেতে পারে। গোয়েন্দা সংস্থার লোকবল, অবকাঠামোগত ও প্রযুক্তিগত স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় নজরদাবি করা সম্ভব হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। দুষ্কৃতকারীদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ও শস্তির প্রদান করতে না পারায় অন্যরাও অপরাধ করতে ভয় পাচ্ছে না।

৬. বিটিআরসি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আপলোডকারীদের চিহ্নিত করতে দেখা যাচ্ছে না এবং সন্দেহজনক একাউন্ট বন্ধ করা সম্ভব হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটায় হতদরিদ্রদের মাঝে জাগরণী কম্বল বিতরণ

মইনুল ইসলাম: আশাশুনির বুধহাটায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউ-েশন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সংস্থান বুধহাটাস্থ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জাগরণী চক্রের কালীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ নাহিদ রেজা। জাগরণী চক্র বুধহাটা শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমান, তারালী শাখা ব্যবস্থাপক মোসাব্বির হোসেন, এরিয়া হিসাব রক্ষক মোঃ রাজু আহমেদ, বুধহাটা শাখা অফিসার দীপংকর ঘোষ, হসানুজ্জামান, মমিন উদ্দীন, বকুল হোসেন, রাসেল মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে বুধহাটা, কুল্যা, মহিষাডাঙ্গা, নৈকাটী, আগরদাড়ী সহ এলাকার ৩৫০ হতদরিদ্র পরিবারের সদস্যের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি কাদাকাটিতে ৭৩ হাত লম্বা প্রতিমায় বিশ্বরূপ পূজা

মইনুল ইসলাম: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবাড়িয়ায় তিন দিন ব্যাপী বিশ্ব শান্তি ও সকল মানব জাতির মঙ্গল কামনায় উদ্যাপিত হবে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৭৩ হাত লম্বা কৃষ্ণ বিশ্বরূপ পূজা বুধবার থেকে শুরু। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ পূজা অনুষ্ঠানরে সকল প্রস্তুতি সম্পন্ন।

জানা গেছে,তালবাড়িয়া গ্রামের কালীপদ মন্ডলরে পুত্র অর্জুন কুমার মন্ডল ব্যক্তিগত উদ্যোগে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা ও এলাকার শান্তি -সম্প্রীতি অটুট রাখার মনোস্কামনা নিয়ে পূজার আয়োজন করেছেন। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ পুজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৭৩ হাত লম্বা এ মুর্তিটি একই ইউনিয়নের টেংরাখালী গ্রামের ভাঙ্কর সুশান্ত, কৃষ্ণপদ, আনন্দ, অনিল, স্বপন, গোয়ালডাঙ্গা গ্রামের মুকুল, হোসেনপুর গ্রামের সঞ্জয় ও নিরাঞ্জন সরকার দীর্ঘ একমাস ধরে এই মুর্তিটি নির্মাণ করেছেন। উক্ত পুজার উদ্যোক্তা অর্জুন মন্ডল জানান, ইতি পূর্বে তিনি ১৪ হাত উচ্চতার কালী পূজা শুরু করেন। পরবর্তীতে ২২ হাত উচ্চতার কালী পূজা, ৫১হাত উচ্চতার কালীপূজা, ৭১হাত উচ্চতার কালীপূজাও করেছেন। তিনি দীর্ঘ ৭৩হাত উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ও পূজায় সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী বিজিবি ক্যাম্প কমান্ডার মো. জানে আলম, ইউপি সচিব মো. মতিউর রহমান, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, সাংবাদিক জাহিদ হোসাইন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, মো. লিয়াকত আলী বাবু, মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মোছা. মনজুয়ারা খাতুন, মোছা. রহিমা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রতনপুরে শিক্ষার্থীদের সাথে ইউপি মেম্বরের অশালীন আচরণ

নুরনগর প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চলা কালীন সময়ে শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করেছে ইউপি মেম্বার মাসুম বিল্লা সুজন। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ হযতর আলী সহ একাধিক অভিভাবকগন এর প্রতিকার চেয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের মেম্বার সুজন, সময় অসময়ে স্কুলে প্রবেশ করে বিভিন্ন শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদেরকে ভয়ভীতি সহ হুমকি ধামকি দিয়ে থাকে। তিনি এলাকার প্রভাবশালী হওয়ায় শিক্ষকবৃন্দ বহু দিন যাবৎ কিছু বলতে পারেন না। সব কিছু নিরবে সহ্য করে আসছেন তারা। কিন্তু বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে তাদের সব অভিযোগ গুলো সাংবাদিকদের জানিয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সরেজমিনে গেলে অত্র স্কুলের শিক্ষার্থীরা মেম্বার মাসুম বিল্লা সুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে তারা বলে আমাদের ক্লাস চলাকালিন সময়ে শিক্ষককে থামিয়ে তিনি বিভিন্ন আলোচনা শুরু করেন। তিনি নিজের আধিপত্য দেখানোর জন্য ছাত্র/ছাত্রীদের টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেবেন বলে হুমকি দেন। একথা জানায় ঐ স্কুলের ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীরা। অন্যদিকে এহেন আচরনে অভিভাবকবৃন্দ হতাশ হয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর জানায়। এবং প্রধান শিক্ষক সুজনের অশালীন আচরনের কথা স্বীকার করে বলেন আমিও হতাশ। একথা শুনে অভিভাবকরা মেম্বার সুজনের সাথে কথা বলতে গেলে মেম্বার সুজন তাদেরকে বিভিন্ন ভয় দেখান এবং এখানেই থেমে যেতে বলেন। এবিষয়ে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে মেম্বার সুজন সাংবাদিকদের প্রতিবেদন বন্ধ করতে বিভিন্ন ভাবে ম্যনেজ করার চেষ্টা সহ মোটা টাকার প্রলোভন দেখায়। মেম্বার মাসুম বিল্লা সুজনের এহেন আচরনের প্রতিকারের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার মাহফিল

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) মাহফিলের শেষ দিনে ওয়াজ শুনতে নারী-পুরুষ মুসল্লীদের ঢল নামে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ধুলিহর (সরদারপাড়া) কমপ্লেক্স ও এতিমখানা প্রাঙ্গন কানায় কানায় পূর্ন হয়ে যায়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও অত্র কমপ্লেক্স ও এতিমখানার তত্ত্বাবধায়ক আলহাজ্ব এস,এম, মাহাবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ন বয়ান পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সালিম আল আওলাকী আল মাক্কী সৌদি আরবের পবিত্র মক্কা মুকাররমার মেহমান আওলাদে রাসুল শায়েখ নাসির আওয়াজ। এছাড়া বয়ান পেশ করেন খুলনা গোয়ালখালী মাদরাসার আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা জামালুল কুরআন মাদরাসার আলহাজ্ব হাফেজ মুফতি রফিকুল ইসলাম, সুলতানপুর বড়বাজার জামে মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল খালেক, পাটকেলঘাটা সিদ্দিকীয়া কওমিয়া মাদরাসার আলহাজ্ব মুফতি মুনিরুল হক ও বাগেরহাট ফকিরহাট ইসলামপুর মাদরাসার হাফেজ মাওলানা জাকারিয়া।
মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস,এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, যুগ্ন সম্পাদক শেখ আব্দুর রশিদ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী প্রমূখ।
মূলত ওয়াজ মাহফিলে শেষ দিনে প্রধান অতিথি সালিম আল আওলাকী আল মাক্কী সৌদি আরবের পবিত্র মক্কা মুকাররমার মেহমান আওলাদে রাসুল শায়েখ নাসির আওয়াজ যোগ দেওয়ায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রান নারী-পুরুষ মাহফিলে যোগ দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest