সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। পৌর পরিষদের আয়োজনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পৌর মেয়রের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশুকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনসহ পৌর পরিষদের সদস্যরা।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরা শহরের ওপর দিয়ে প্রবাহিত সাতক্ষীরার প্রাণ ‘প্রাণসায়ের খাল’ একাধিকবার খননের নামে রীতিমতো পুকুর চুরি হয়েছে। এছাড়া পৌরসভার অনেক রাস্তাঘাট এখনো কাঁচা। শহরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়কটি জোড়া তালি দিয়ে কছিুদিন আগে সংস্কার করা হয়েছে, এ ধরনের কাজগুলো আর করা করা যাবে না। তিনি আরও বলেন, আমাদের শহরের একটি শিশুপার্ক নেই, দুটি গোরস্থান রয়েছে তাও তার যায়গা সল্প, আপনারা সম্প্রসারণের উদ্যোগ নিন, প্রয়োজনে আমি গোরস্থানের জন্য নিজের কিছু জমি দিয়ে দেবো। তিনি পৌর কতৃপক্ষের উদ্দেশে বলেন, পৌরসভার উন্নয়নে যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে প্রকল্প গ্রহন করেন প্রয়োজনে আমি নিজেই মন্ত্রণালয়ে গিয়ে কথা বলবো। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের সমস্যার কথা তুলে ধরলে এমপি আশু তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ১-এর সদর শাখার উপ-সহকারী প্রকৌলী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া রেদৌস, উপ-সহকারী প্রকৌশলী অনি দাশ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মফিজুর রহমান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর,কাউন্সিলর শফিকুল আলম বাবু, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রমুখ।

এসময় পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীরচর্চা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী।

সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স সি এল পি ও মৌমাছি সাতক্ষীরার আয়োজনে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

উপস্থিত ছিলেন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল, ব্রেকিং দ্যা সাইলেন্স এর জেলা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, দ্যা চিলড্রেন ভলেন্টিয়ার মাসুদ রানা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌমাছি সংস্থা নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। মতবিনিময় শেষে ১০দফা দাবিতে মেয়রের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা,ওজন এবং অপুষ্টি এ সবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভা ভূমিকা রাখবে বলে জানান তিনি এবং বার্ষিক বাজেটে অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে আর্থিক বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : বাংলাদেশ ষড়ঋতুর দেশ।এই ছয় ঋতুর মধ্যে সবচেয়ে সৌন্দর্যময় ঋতু হলো বসন্ত ঋতু। আর এই বসন্তের সবচেয়ে সৌন্দর্যময় ফুল হলো শিমুল ফুল।শিমুল ফুলের লাল পাপড়ির সৌন্দর্য মানুষের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে ।

শিমুল ফুলের পাপড়ি যখন রাস্তায় বিছিয়ে থাকে তখন দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় কেহ লাল গালিচা বিছিয়ে রেখেছে। শিমুল ফুলে সুবাস না থাকলেও এর অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। এসময় গাছ গুলোতে নানা প্রজাতির পাখি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত। কিন্তু এই অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও শিমুল ফুল প্রায় বিলুপ্তির পথে।

ফাল্গুনের গুরুতেই গাছে সীমিত আকারে ফুল ফুটে। কথায় আছে ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। প্রতিটা ডালে ডালে লাল আগুন ছড়িয়েই জানান দেয় বসন্তের আগমন। নিঃসঙ্গ একাকি পথের পাশে শিমুলের গাছ যেন অনন্য সৌন্দর্য বহন করে। যুগে যুগে বহু কবি সাহিত্যিক শিমুল ফুলকে নিয়ে শিমুল ফুলের সৌন্দর্য নিয়ে অসংখ্য গান, কবিতা ,গল্প ছন্দ উপন্যাস লিখেছেন ।

বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেক টা অঞ্চলে এ শিমুল গাছের দেখা পাওয়া যায়। প্রাকৃতিক ভাবে এই গাছ জন্মে। শিমুল গাছের তুলা দিয়ে লেপ-তোষক ও বালিশ বানানো হয় এবং সে গুলো বিক্রি করে কেউ কেউ জীবিকা নির্বাহ করে। সরকারিভাবে শিমুল গাছ সংরক্ষণে কোনো কার্যক্রম না থাকায় জনসচেতনতার অভাবে ক্রমেই হারিয়েই যাচ্ছে শিমুল গাছ।

এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন, নির্বিচারে শিমুলগাছ নিধন ও চারা রোপণ না করার কারণে দেশ থেকে শিমুল গাছ বিলুপ্ত হচ্ছে। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ ও নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন তারা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান মারুফ :
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’।

ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। সেই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করুন। এ লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।

এই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও এই প্রতিপাদ্যে সিডিও ইয়ুথ টিম, পিপীলিকা ইয়ুথ টিম, আটুলিয়া ইয়ুথ টিম, স্বরুপ ইয়ুথ টিম ও কোস্টাল নেটওয়ার্ক এর আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে সুন্দরবন সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি জানান বক্তারা।

একশান এইডের কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সদস্য মুনতাকিমুল ইসলাম রুহানি, পিপীলিকা ইয়ুথ টিমের সভাপতি হুরাইরা, মেহেদী মারুফ, আনিছুর রহমান মিলন, জামাল বাদশা, প্রমূখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সুন্দরবন একের পর এক প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবর্তী এ এলাকার মানুষকে রক্ষায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। কিন্তু সুন্দরবন নিজেই ভাল নেই। প্রতিনিয়ত জীব প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে সুন্দরবনকে উজাড় করা হচ্ছে। অস্তিত্ব সংকটে পড়া সুন্দরবনকে রক্ষায় তাই সরকারিভাবে নানাবিধ উদ্যোগ গ্রহণের পাশাপাশি ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করতে হবে।

বিশ্ব ভালোবাসা দিবসের আড়ালে ঢাকা পড়ে যায় দিনটি। এরপরও সুন্দরবনের প্রতি ভালোবাসা আর মমতা সৃষ্টিতে ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় সুন্দরবন দিবস। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বনাঞ্চল লাখো মানুষের জীবিকার সংস্থান করে চলেছে। ঝড়-ঝঞ্ঝায় এখনও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে সুন্দরবনের ভূমিকা যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। তবে পরিবেশবাদীদের অভিযোগ, বনের প্রতি অতিনির্ভরতা এবং মানুষের নির্বিচার আচরণে দিন দিন বিপন্ন হচ্ছে এর পরিবেশ ও প্রতিবেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হেড মুফতি আখতারুজ্জামান পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার অধীনে আল হাদীস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলমের তত্ত্বাবধানে সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও মুসলিম জাগরনে সিকানদার আবু জাফরের অবদান অভিসন্দর্ভ এর জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার সিন্ডিকেট সভায় অভিসন্দর্ভটি অনুমোদিত হয়। তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের আলহাজ¦ মো: বজলুর রহমান গাজী এবং আছিয়া বেগমের পুত্র। তিনি সাতক্ষীরার ঐতিহ্যবাহী আলিয়া কামিল মাদ্রাসায় হেড মুফতি হিসেবে কর্মরত আছেন। তিনি সাতক্ষীরাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় নারী ও জেন্ডার সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও অধিকার ভিত্তিক যক্ষ্মা সেব াপ্রচারনা মুলক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ”চ্যালেঞ্জ ফ্যাসিলিটি ফর সিভিল সোসাইটি (সিএফসিএস) রাউন্ড-১২” প্রজেক্টের আওতায় ফাউন্ডেশনের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার।

স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক আছাদুল ইসলাম, সহকারী পরিচালক মলি শিকদার, বাংলাদেশের যক্ষ্মা পরিস্থিতি, যক্ষ্মা রোগীর সামাজিক প্রভাব ও জেন্ডার সমতা সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ, এ্যাডভোকেসী অফিসার দীপা রানী মন্ডল, ফিল্ড অর্গানাইজার বাসনা হাজরা। সভায় প্রত্যন্ত অঞ্চলের ৭০ জন প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মীগন অংশগ্রহন করেন।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বলেন, আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে নারী পুরুষ সমান সেবা ও সুযোগ পাবে। তিনি আরো বলেন, যক্ষা আক্রান্ত নারীরা পরিবার ও সমাজে বৈষম্যে শিকার হয় ও সামাজিক কলঙ্ক বহন করে দুর্বিসহ জীবনযাপন করেন এবং আমার জেন্ডার বৈষম্যহী যক্ষা পরিসেবা নিশ্চিত করতে চাই। তিনি তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ভোগান্তির তথ্য তুলে ধরেন এবং প্রতিবন্ধীদের সমান অধিকার প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান করেন। পরিশেষে তিনি এ্যাডভোকেসী মিটিংয়ে অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা ;
দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২৪ সালের ১৭তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জুন) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে মো: অহিদুল হক প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: আছাদুল হক ইউপি চেয়ারম্যান ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ। তিনি বক্তব্যে বলেন, এ স্কুলে বরাবর ভাল ফলাফল করে আসছে। আমরা তোমাদের কাছ থেকে আরো ভাল ফলাফল আশা করি। তোমরা আমাদেরকে ভাল ফলাফল উপহার দিলে স্কুলের উন্নয়নে কাজ করার আগ্রহ আমাদের বাড়বে। শিক্ষা জীবন হেলায় কাটিয়ে দিলে তা আর ফিরে আসবে না। ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে হবে তাহলে সকলের কাছে প্রিয় পাত্র হবে। তাই বেশি বেশি পড়া লেখার প্রতি মনযোগী হও।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মোছা: মোসলেমা খাতুন সহকারী প্রধান শিক্ষক, মো: রবিউল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (স্বাস্থ্য ও সুরক্ষা ), মো: আনারুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা), সুকুমার পাল সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম), মোছা: লুতফুর নাহার প্রধান শিক্ষক স্যার আনছার আলী প্রাথমিক বিদ্যালয়, মোছা: মেহেরুন নেছা সভাপতি কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সাংবাদিক আমিরুল ইসলাম অভিভাবক সদস্য সহ সকল শিক্ষকবৃন্দরা।

বিদায় অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন মোছা: রুবিনা আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছা: উম্মে হাবিবা ও জেসমিন আক্তার , নাতে রাসুল পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী মোছা: সায়রা মীম। মোট পরিক্ষার্থী সংখ্যা ১৪ জন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: নাসিরউদ্দিন সহকারী শিক্ষক (ইসলামি নৈতিক শিক্ষা) কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে পাঁচটায় মিনি মার্কেট সংলগ্ন খাল পাড়ে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেন, উপদেষ্টা ওবায়দুল্লাহ আহমেদ, অর্থ সম্পাদক সেলিম হোসেন, সিনিয়র রোভার মেট আল মামুন,

ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, ঈষিকা কমার্শিয়াল আর্টের স্বত্ত্বাধিকারি পাভেল রহমান, আমির হামজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest