সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

কে এম রেজাউল করিম দেবহাটা : অবশেষে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী থেকে দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে আয়োজিত সার্কাস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হবে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি। এদিকে এই পরীক্ষার আগে জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সার্কাসের আয়োজন করে একটি চক্র। আর নামমাত্র সার্কাসের আয়োজন করে সেখানে অসামাজিক নাচ ও জুয়ার আসর বসানোর চেষ্টাও করে আয়োজকরা। বিষয়টি নিয়ে একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সেখানে অসামাজিক নাচ বন্ধ করে ও জুয়ার আসর বসানোর সুযোগ দেয়নি প্রশাসন।

তারপরেও পরীক্ষার পূর্ব সময়ে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিপাকে ফেলা হয় এসএসসি পরীক্ষীদের। এতে অন্তিম মুহুর্তে প্রস্তুতি নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার কথা মাথায় রেখে অবশেষে ১৩ ফেব্রুয়ারী থেকে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভায় সুন্দর ও সুষ্ঠ ভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে জানানো হয়। সেই সাথে কোন প্রকার নকল করা বা ভূয়া শিক্ষার্থী সাজিয়ে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ যাতে কেউ নিতে না পারে সেজন্য সকলকে সতর্ক করা হয়। বোর্ডের নির্দেশ মোতাবেক সকল নিয়ম পালনে প্রশাসন কাজ করবে। এবছর উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ৩৮৬ জন, পারুলিয়ার এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬২ জন, হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন এবং ২টি ভেনু কেন্দ্রে ৫৩ জন অংশ গ্রহন করবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদরের মুন্সিপাড়ায় সোমবার গভীর রাতে ভয়েস অব সাতক্ষীরার অস্থায়ী কার্যালয়ে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ীর জানালা সু-কৌশলে খুলে ল্যাপটপ- মোবাইলফোন সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।ভয়েস অব সাতক্ষীরার অফিসিয়াল ল্যাপটপে অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল।

জানা গেছে, ভয়েস অব সাতক্ষীরার বার্তা সম্পাদক শাহিদুর রহমান প্রতিদিনের ন্যায় রাত ১২ টার দিকে বাড়ীর মেইন গেটে তালা এবং দরজা-জানালা দিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ৬টার দিকে ঘুম থেকে উঠে ঘরের জানালা খোলা দেখতে পেয়ে বন্ধু জগলুলকে ডেকে তুলে। এ সময় তারা দেখতে পায় কে বা কারা জানালা কৌশলে খুলে ল্যাপটপ- মোবাইলফোন সহ নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে।১ টি এইচপি ল্যাপটপ, ১ টি সামসাং গ্যালাক্সি ফোন-০১৭১০২৭৯৫৭৯, ১টি বাটন ফোল্ডিং ফোন-০১৭৫৪৪৩১৪০৩ এবং মানিব্যাগ থেকে নগদ ১৪০০ টাকা নিয়ে চোরেরা উধাও।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে দু:সাহসিক চুরির ঘটনার বিষয়টি অবহিত করা হয়েছে।তিনি সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, আর্থিক উন্নতি ও ভাল আয় করতে অনেকেই বিদেশ যেতে চায়। কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যার ফলে বিদেশ যাওয়ার জন্য অধিকাংশ মানুষ দালাল দ্বারা প্রতারিত হন। তাই বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে, দক্ষ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করার আহ্বান করেন তিনি।

সোমবার বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়নসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জব ফেয়ারে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিসিক শিল্প নগরী সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি মো. আব্দুর রউফ বাবু প্রমুখ।

অনুষ্ঠিত জব ফেয়ারে দেশের স¦নামধন্য ১৪ কোম্পানী অংশ নেয়। এতে সাঈদুর রহমান ও লাইলা পারভীন নামে দুই জনকে চাকরি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ বিগত সংসদীয় নির্বাচনের এক দিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাঁচ সপ্তাহ পর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক উপজেলার বাজারগ্রামের গিয়াসউদ্দিন আহম্মেদ এর ছেলে সুলতান আহম্মেদ বাদি হয়ে সোমবার এ মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজেদুল হক সাজু, রফিকুল ইসলাম ও কাটুনিয়া গ্রামের মোঃ সালাউদ্দিন ওরফে কেনাকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে।

মামলার বিবরনে জানা যায়, ২০২৪ সালের ৬ জানুয়ারি ভোরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের সার্কেল অফিসারের কার্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সাতক্ষীরা- ৪ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আতাউল হক দোলনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর শেষে তাতে আগুণ দেওয়া হয়। এ ঘটনায় রবিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে সাবেক সাংসদ ও বিগত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলনের নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা, এক সময়কার ছাত্র শিবির নেতা ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর দক্ষিণহস্ত বলে পরিচিত শিকারী সাজেদুল হক সাজু, সাংবাদিক নির্যাতনকারী ও সদর থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের রতেœশ্বরপুর গ্রামের রফিকুল গাজী, কাটুনিয়া রাজবাড়ি গ্রামের মোঃ সালাউদ্দিন ওরফে কেনা ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের রবিউল ইসলাম জোয়ারর্দ্দারসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন দোকান মালিক সুলতান আহম্মেদ।

এদিকে ঘটনার পাঁচ সপ্তাহ পর মামলা রেকর্ড ও আড়াই ঘণ্টার মধ্যে সাজেদুল হক সাজু, রফিকুল ইসলাম ও মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হলেও বহুল আলোচিত বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের ভো দৌড় দিয়ে পালিয়ে যায়।
মামলার বাদি সুলতান আহম্মেদ জানান, নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত পেতে দেরী হওয়ায় মামলা করতে দেরী হলো।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত সাজু ও রফিকুল ইসলামকে পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত জামিনে মুক্তি দিয়েছেন বিচারিক হাকিম নয়ন বিশ্বাস। আসামী সালাউদ্দিনের বিরুদ্ধে অগ্নিসংযোগের সুনিদ্দিষ্ট অভিযোগ থাকায় তার জামিন আবেদন না’মঞ্জুর করেছেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগরে এক কলজে ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর মাতা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার রাতে সাবেক ইউপি সদস্য সহ দুই জনকে আটক করেছেন। এর আগে গত ৮জানুয়ারী কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন সদস্য মোঃ মেস্তাফিজুর রহমান বকুল।

মামলাসূত্র মতে, ওই ছাত্রী কলেজ যাওয়া আসার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান প্রায় উতাক্ত করত। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার শালিস বৈঠকে কোন সুরাহ হয়নি। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ঘটনারদিন দলবদ্ধভাবে মোটর সাইকেল যোগে ছাত্রীকে অপহরণ করে এবং দীর্ঘ এক মাস আটকে রেখে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। আটক আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সোমবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমাডার ইয়াছিন আলীর।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা সবুর আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১শত বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ইউএনও কম্বল বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্তুতি সভা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন ও দেবহাটা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, হাজী কেয়ামউদিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর সরকারি খান বাহাদুর কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন,

উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধার গল্প শোনাতে হবে তবেই না মুক্তিযুদ্ধকে ধরে রাখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনিতে কিশোরীদের অংশগ্রহনে আন্ত: স্কুল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর সহযোগিতায়, গ্লোবাল এ্যাফেয়াস কানাডা জিএসি এর অথায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন আশাশুনি উপজেলা নিবাহী কমকর্তা রনি আলম নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কমকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা মহিলা কমকতা মোঃ সাইদুল ইসলাম, বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি মোঃ হান্নান ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য (৬, ৭, ৮ নং ওয়াড) এর প্রতিনিধি স্বাস্থ পরিদর্শক মোঃ আবু মুছা,

বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম। উক্ত ম্যাচ টি পরিচালনা করেন আশশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় বি.পি. এড শিক্ষক মোঃ আনিছুর রহমান। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক শ্যামলী দাশ।

সমগ্র অনুষ্ঠানের সহযোগিতা করেন বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কমচারী, ছাত্র-ছাত্রী ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান কেন্দ্রিক সার্বিক সমন্বয়কারী ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন ও সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার তীথ কুমার দে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest