সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

কালিগঞ্জ প্রতিনিধি॥
কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন প্রজম্মের অহাংকার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমি। (৫ জানুয়ারী) সোমবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরাইয়া আফরোজ সুমি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করার জন্য আশা পোষণ করেছি। আমার পিতা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আমি তার একমাত্র কন্যা। ছোট বেলা থেকে পিতার পাশা-পাশি থেকে জনকল্যাণমুখী কাজকর্ম দেখতে দেখতে আমি বড় হয়েছি। সেই সূত্রধরে নিজেকে জনসেবায় ও জনকল্যাণে সামিল করতে চাই। এই জনপদের অসহায়, দূস্থ্য, নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। আমার স্বামী একজন ব্যবসায়ি এবং সাংবাদিক। সে কারণে আমিও সাংবাদিক বান্ধব মানুষ।
আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে ১২ ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে পারবো। আর এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ডিএম, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য প্রভাষক সেলিম শাহারিয়ার, শিল্পকলা একাডেমির কষ্ঠশিল্পী শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। মতবিনিময় কালে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাটিয়া আমতলা সংলগ্ন পাবলিক স্কুলের পার্শ্ববর্তী সড়ক হতে শুরু হয়ে মুসা মসজিদ হয়ে পদ্ম পুকুর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালেক এর স্মরণে রাস্তার নামকরণ ও নামফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাতক্ষীরা পৌর সভার আয়োজনে এ নাম ফলক উন্মোচন করা হয়। সাতক্ষীরা পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেকের নামে নামফলক উন্মোচন করেন, মরহুমের বড় পুত্র বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ- সচিব মো. সেলিম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর নূরজাহান বেগম নূরী, পৌর সভার প্রধান প্রকৌশলী নাজমুল করিম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মীর মশারফ হোসেন মন্টু,জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক শফিউদ্দিন ময়না, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা আশরাফুল কবির ধ্বনি, যুবলীগনেতা কামরুজ্জামান বকুল প্রমুখ । ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী ফিরোজ আহমেদ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই নাম ফলক উন্মোচন এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মৃতি লালন করবে। যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কখনও ভূলা যায় না। তিনি আরো বলেন,সাতক্ষীরার উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইনসহ সকল উন্নয়নে রোড ম্যাপ তৈরি করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নকে এগিয়ে নিতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ঘের কর্মচারিকে নির্যাতনের পর মালিককে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামের অভিরাম মÐলের ছেলে অলঙ্গ মÐল (৬১), তার ভাই জগদীশ মÐল (৪৫), ঘেরের পাহারাদার বীরেন্দ্রনাথ মÐলের ছেলে বিশ্বনাথ মÐল (৫৩) ও ঘেরকর্মচারি আসননগর গ্রামের নারদ মুÐার ছেলে শ্রীপদ মুÐা (৩০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামের অলঙ্গ মÐল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লীজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মÐলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মÐলকে দেওয়ায় তাদের সঙ্গে কার্তিক মÐলের বিরোধ চলে আসছিলো ২০২২ সাল থেকে। এ ছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শালিসি বৈঠক হয়েছে কয়েকবার । রয়েছে আদালতে মামলাও। এরই জের ধরে রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারি বিশ্বনাথ মÐল ও পার্শ্ববর্তী দীলিপ মÐলের ঘের কর্মচারি শ্রীপদ মুÐাকে ঘেরের বাসা থেকে মুখোশধারী ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী ডেকে তুলে নির্যাতনের পর তার বাড়ির সামনে আনা হয়। তাকে ও ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে সট গান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা সট গান ধরে ফেলেন। একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়। পুলিশ তিন রাউÐ গুলি তাদের বাড়ির উঠান থেকে নিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডাঃ হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মÐলের দুই উরুতে ও জগদীশ মÐলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ সোমবার সকালে জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনা ঠিক নয় বলে তিনি দাবি করে বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ল²ীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে মুখোশপরা দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারী কর্মস্থল হতে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে আশঙ্খাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ ফেব্রুয়ারী) রবিবার বেলা ১১টায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী ভবন ইউসিসিএ মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিসিএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম, শাহাদাত হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। জুনিয়র কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় সাধারণ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য এস.এম, গোলাম ফারুক, ইউসিসিএ-এর ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য শেখ লুৎফর রহমান, আবুল কাশেম, প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় সমবায়িদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে অমর একুশে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সংলগ্ন চত্ত্বরে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় ও ৪টি কলেজের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহন করে। গণপাঠাগারের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বির্তক প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাজস্ব অফিস গনপাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, শ্যামাপদ দাশ, রামপ্রসাদ ঘোষ, কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদী, শেখ শাওন আহমেদ সোহাগ, নলতা কলেজের অধ্যাপক মাহমুদুর নবী খান, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক সরজিত কুমার প্রমূখ।

উল্লেখ্য আগামি ৬ ফেব্রুয়ারী প্রথম পর্বে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ৭ ফেরুয়ারি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মনসুর মহিলা কলেজ কলেজে এবং ৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। দ্বিতীয় পর্বে ও ফাইনাল রাউন্ড একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি গ্রহন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে রূপ নিয়েছে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবন। পরিপূর্ণ বিনোদন কেন্দ্রের রূপ দিতে সব ধরনের ব্যবস্থা করেছে প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা, সুপেও পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার স্থান, ইন্টারনেট ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা রয়েছে এখানে।

তথ্য মতে, এক সময়ের উপজেলার শীবনগর এলাকায় নদী ভাঙ্গন রক্ষায় গড়ে তোলা বন এখন মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে এই বিনোদন কেন্দ্রকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ১৫০ একর জমি জুড়ে রয়েছে এ বিনোদন কেন্দ্রটি। এটি উপজেলার “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” নামে পরিচিত। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন উপজেলায় মানুষকে গর্বিত করে। এই পর্যটন কেন্দ্রর সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগীতা প্রদান করা হয়েছে।

পর্যটন কেন্দ্রটিতে অধিকাংশ সময়ে জেলা, উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিকভাবে বনভোজনের আয়োজন করা করা হয়। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। যার ফলে সহজে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়।

এখানে সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে। বনের পাশে ১০একর জমির বুকে রয়েছে “অনামিকা লেক”। এই লেকে রয়েছে শান বাধানো পাঁকা ঘাট। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। ঘোড়ার পিঠে ওঠা ও ইঞ্জিন চালিত বোডে চড়ার সুযোগ। শিশুদের আনন্দ দেওয়ার জন্য জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশুপাখি রাখা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ম্যানগ্রোভ বনে যাওয়ার ২টি রাস্তার মধ্যে একটি পিচ ঢালা রাস্তা। অপরটি ডাবল হেয়ারিং বন রাস্তা রয়েছে। এছাড়া সমগ্র বনটির উপভোগের জন্য বনের ভিতর দিয়ে ট্রেইল ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানামূখি প্রস্তাবনা ও বাস্তাবায়ন কাজ সম্পন্ন হয়েছে। ঘুরতে এসে রাত্রি যাপন সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

শীতের প্রথম থেকে শুরু হয় পিকনিক উৎসব। অনেকে এসে রান্নাবান্না করে ধুমধাম চড়–ই ভাতিও করেন অনেকে। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমান স্থানটিতে প্রবেশ করতে হলে ২০টাকা মূল্যের ফি দিতে হয়। যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয় এবং কেন্দ্রটির উন্নয়নে ব্যবহার করা হয়। স্থানটি ইছামতির নদীর তীরে নিরিবিলি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে সময় কাটাতে আসেন। তাছাড়া সুন্দরবনের সৌন্দর্য এবং বাংলাদেশের পাড় থেকে ভারত সীমান্ত উপভোগ করা যায়।

বিনোদন কেন্দ্রটির ম্যানেজার সোহেল রানা জানান, সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে জন্য সর্বদা তৎপর আছি। এখানে ছুটির দিনে অসংখ্য মানুষ বেড়াতে আসেন। জায়গাটি নদীর তীরে হওয়ায় এখান থেকে টাকি পৌরসভা ও ভারতের দেখা যায়। পর্যটকদের সুবিধায় পাকা রাস্তা, বিদ্যুৎ, নামাজের ঘর, বাথরুম, পানির লাইন সব কিছু ব্যবস্থা কার হয়েছে। পিকনিকের জন্য স্পট আছে। দুরদুরন্ত থেকে মানুষ পিকনিক করতে আসে এখানে।

সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমান উপ-সচিব আ.ন.ম তরিকুল ইসলামের উদ্যোগে বনটি গড়ে তোলা হয়। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমান উপ-সচিব হাফিজ আল-আসাদ বনটির সৌন্দর্য বৃদ্ধি ও ব্যাপক উন্নয়ন করেন এবং কেন্দ্রটির বানিজ্যিক ভাবে গড়ে তোলেন। এরপর পর্যয়ক্রমে বিভিন্ন নির্বাহী অফিসারগন এটির উন্নয়ন করছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, সব বয়সী মানুষের উপযোগী বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন সংযোগ ঘটানো হয়েছে। এখানে আসলে সুন্দরবনে যাওয়ার অনেকটাই স্বাদ মেটানো যাবে। নির্মল বাতাসে মনোমুগ্ধকর এই বনটিতে আসা এবং উপভোগ করার জন্য উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।

উল্লেখ্য, বনটি নান্দনিকভাবে তৈরি করায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ জাতীয় পুরস্কারে ভূষিত হন। এদিকে, বিনোদন কেন্দ্রটি আগামীদিনে দক্ষিণাঞ্চলের মানুষের বিনোদনের চাহিদা মিটিয়ে সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন উপজেলাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ হবিবুর রহমান হল মাঠে আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করেন তাঁরা। নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী ১০ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest