সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেনের পদোন্নতিতে সংবর্ধনা প্রদান করেছেন স্বপ্নসিড়ি।

শুক্রবার সন্ধ্যায় শহরের ক্যাফে ভিলাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নসিড়ির সহ সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা, এস এম বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ।

সভাপতি মুহা আলতাফ হোসেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখায় কর্মরত আছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের খাদিজাতুল কোবরা মসজিদ সংলগ্ন দুটি সোলিংয়ের রাস্তা থেকে ইট অপসারণের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দুটি ঢালাই রাস্তার টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। একদিকে রাস্তা থেকে ইট সরিয়ে ফেলা হয়েছে অন্যদিকে শুধু বালি ভরাট করে ফেলে রাখায় চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মহব্বত এবং সহকারী প্রকৌশলী কামরুল আক্তার মিলেই ওই রাস্তা ইট সরিয়ে অন্যত্র বিক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এখানে প্রায় ৩হাজার মানুষের বসবাস। আগে ইটের সোলিং ছিলো। কিন্তু ১শ মিটার রাস্তা ঢালাই এমন আশার বানী শুনিয়েছিলেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু রাস্তা থেকে ইট তুলে নিয়ে দীর্ঘদিন ধরে বালি ফেলে রেখেছে। এতে চলাচলে হয়রানি পোহাতে হচ্ছে।

এবিষয়ে ঠিকাদার এম এম মজনু(খোকা) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঢালাই রাস্তা টেকসই করতে হলে ইটের সোলিংয়ের উপর বালি ফেলে ঢালাই করতে হয়। কিন্তু ওই রাস্তা দুটির ক্ষেত্রে দুইজন প্রকৌশলী পুরাতন ইটগুলো সরিয়ে ফেলেছে। শুধু বালুর উপরেই ঢালাই করতে বলছেন। এতে অল্প কয়েকদিনেই রাস্তা নষ্ট হয়ে যাবে। মানুষ ঠিকাদারকেই গালি দিবেন যে কারনে রাস্তায় কাজ শুরু করতে পারছি না।

কাজ করতে গেলে মানুষের বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু ঠিকাদারদের সাথে কথা বলে কোন লাভ হয়নি উল্টো তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার ও উপ-সহকারী মহব্বত আলীর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এদিকে, ঠিকাদার প্রকৌশলীর মধ্যে বিরোধের জেরে এলাকাবাসীকে হয়রানির ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা অবিলম্বে রাস্তা দুটির কাজ শুরুর দাবি জানিয়েছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারী ডাম্পারের চাঁপায় ৫ বছরের শিশু নিহত ও তার বাবা মারাত্বক জখম হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে বাঁধাকুল গ্রামের একটি মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাঁধাকুল গ্রামের শাহীন গাজীর ছেলে এবং ঘুষুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র। আহতের নাম মোঃ শাহীন (৩২)। বাঁধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা নিহত শিশুর মা আসমা খাতুন জানান, তার স্বামী মোঃ শাহীন গাজী একজন দিনমজুর।

বৃহষ্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাঁধাকুল মাঝের খেয়া পার হয়ে নমশুদ্রপাড়ার কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ফজলুর রহমানসহ একাধিক ব্যাক্তিদের মালিকানাধীন ঘুষুড়ী গ্রামের টি.আর.বি ভাটার একটি মাটি বহনকারী ডাম্পারের চালক মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদেরকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই আসাদুল ও তার বাবা শাহীন গাজী জখম হয়।

রাস্তা খারাপ হওয়ায় তাদেরকে ফায়ার সর্ভিসের সদস্যরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শিশু আসাদুলকে মৃত ঘোষণা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য পিতা শাহীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এসময় ঘাতক মাটিবাহী ডাম্পারটি দ্রæত পালানোর সময় রাস্তায় দুটি ভেড়াকেও চাপা দিয়ে মেরে ফেলে বলে জানান স্থানীয়রা জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, নিহত শিশু আসাদুলের লাশ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভূমি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত হয়েছে সাতক্ষীরা সদর- ২ আসনের নব নির্বাচিত সাংসদ আশরাফুজ্জামান আশু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা ১০৬, সদর-২ আসনের সাংসদকে ভূমি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত করা হয়।

এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নির্বাচনী এলাকার সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন সাংসাদ আশরাফুজ্জামান আশু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৪টি বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (৭ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১০টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও রাজস্ব অফিস ও গনপাঠাগারের আয়োজনে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
বিতর্ক প্রতিযোগিতায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় পর্বে বিজয়ী হয়। সুসজ্জিত প্যান্ডেলে ছায়া সংসদের মাননীয় স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি ও উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন অসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাশ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছায়া সংসদের সরকারের দলীয় প্রধানমন্ত্রী মাহা সাকি। তার দলের অন্য সদস্যরা হলেন দলীয় উপনেতা ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা বিনতে জামান সওদা, দলীয় মন্ত্রী ৯ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া। অন্য দিকে শ্রেষ্ঠ বক্তা ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিরোধী দলীয় নেতা কোহেলি মল্লিক, উপনেতা সাদিয়া আফরিন মৌ ও হুইপ জিএম মুজাহিদ ইবনে রফিক।

বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, রাজস্ব অফিস গণপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্চু, শাওন আহমেদ সোহাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম অপসারণে বিশেষ কম্বিঃ অপারেশন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

(৭ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে কাঁকশিয়ালী নদীর বিভিন্ন এলাকা থেকে বেহুন্দি জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। পরবর্তীতে সন্ধ্যায় ডাকবাংলা মোড়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর নেতৃত্বে অবৈধ জাল ও সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী সাবিনুর রহমান, টেকনিক্যাল অফিসার নিশান মিত্র ও সুমন ঢালী, সার্ভিস প্রোপাইটার মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য মাস ব্যাপি কাম্বিঃ অপারেশনের অংশ হিসেবে তৃতীয় সপ্তাহে উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে নিষিদ্ধ জালসহ সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় নদী বিশ্বাস (১৪) নামে জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী বিশ^াস জেঠুয়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে।

জানা গেছে, নদী বিশ^াস জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বুধবার বিকালে জেঠুয়া গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পায় । খবর পেয়ে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, প্রেম ঘটিত বিষয়ে নিয়ে সে আত্মহত্যা করেছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দরজায় কড়া নাড়ছে এসএসসি পরীক্ষা। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। আর ঠিক তার আগেই সাতক্ষীরার দেবহাটার উপজেলার জেলিয়াপাড়া ফুটবল মাঠে বসানো হয়েছে সার্কাস প্যান্ডেল। এলাকার চিহ্নিত জুয়াড়ি ও মাদকসেবী কয়েকজনের প্রচেষ্টায় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এ সার্কাসের অনুমোদন করা হয়েছে। এর ফলে এলাকায় একদিকে যেমন বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড, ঠিক তেমনি এসএসসি পরীক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে পড়ছে বিরুপ প্রভাব।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ পারুলিয়া গ্রামের আনারুল ইসলাম ওরফে বুড়ো আনারুল ও ইনতুসহ কয়েকজনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে মাসব্যাপী সার্কাসের আড়ালে জুয়ার আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেসময় প্রশাসনের অনুমতি মিললেও নির্বাচনের কারণে তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আবারও দৌড় ঝাঁপ করে অনুমতি মেলে। কিন্তু সেখানে অসামাজিক নাচ-গান, জুয়া, মাদকের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও সার্কাসের আড়ালে এসব গোপন আয়োজনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গত বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারী রাত থেকে এই সার্কাস শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হয়। গোধূলি বেলা থেকে শুরু হয় সার্কাসের কার্যক্রম। সন্ধ্যা হলেই উচ্চ সাউন্ডে গান সহ চলে মিউজিক। দর্শক আকর্ষণ করতে সেখানে রকমারি আলোক সজ্জা করা হয়েছে। সেই সাথে সার্কাস প্যান্ডেলে দর্শক আকর্ষণ করতে সেখানে মনোরঞ্জন দিতে আনা হয়েছে যশোরের বিশেষ এক পল্লীর নর্তকীদের। এছাড়া চলচ্চিত্রের বাদ পড়া বি গ্রেডের নায়িকা নামধারীদের এনে মাইকিং করে দর্শকদের আকর্ষন বাড়ানো হচ্ছে। তাদের দেহের হেলে দোলা নাচ প্রদর্শন করে গ্রামীণ মানুষদের যৌনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে এলাকায় বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড। বুধবার দিবাগত রাতেও পারুলিয়া সোনালী ব্যাংকের নীচের মার্কেটের ৭/৮ টি দোকানে দোকানের সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও এই সার্কাসের আড়ালে আয়োজকদের পক্ষ থেকে মাদক ও জুয়ার আসর বসাতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করা হচ্ছে বলেও সূত্র মতে জানা গেছে। সচেতন মহল বলছেন, ফেব্রুয়ারী যেহেতু ভাষার মাস আর কয়দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। সেই মুহুর্তে এমন আয়োজন এলাকায় শিক্ষার্থীসহ বসবাসকারী নারী পুরুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। শিক্ষার্থীরা যেমন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যর্থ হবে, তেমনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এছাড়া চুরি, ছিনতায়ের মত ঘটনা বেড়ে যেতে পারে। এমনকি অশ্লীল নাচের প্রভাব এলাকার নারীদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই পরীক্ষার পূর্ব মূহুর্তে এমন আয়োজন বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে আয়োজক কমিটির আনোয়ারুল ইসলাম জানান, দর্শকদের জন্য ৮০ টাকা, ১০০ টাকা এবং ১২০ টাকার টিকিট ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের ভিতরে যাতে অভদ্রতা না হয় সে জন্য ক্যামেরা দেওয়া হয়েছে। অনেক টাকা খরচ করে আয়োজন করেছি। টাকা তোলার জন্য বাকি আয়োজনের চেষ্টা চলছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহামুদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন প্রকার জুয়া বা মাদকের বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। কোন ধরনের খারাপ কিছু হলেই আমাকে জানালে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন তদবির বা প্রলোভনে কাজ হবে না।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, যেহেতু অনুমোদনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয় দেন। যদি কোন ধরণের অভিযোগ সামনে আসে, তাহলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest