সর্বশেষ সংবাদ-
কাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুকে বিজয়ী করার লক্ষে ধুলিহওে আ’লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ,

যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, রেজাউল ইসলাম রেজা, কামরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সবাইকে শোক সাগরে ভাসিয়ে সর্বস্তরের মানুষের বিনম্্র শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিক (৭৭)।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শনিবার রাত ৯ টার দিকে ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে নিজ বাসভবনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ শাহাজাহান মল্লিক মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘ আড়াই বছর যাবত যাবৎ দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মরহুম আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিককে শেষ বারের মতো দেখা এবং চিরবিদায় জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে ইমামতি করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট আলেম আলহাজ¦ মাওলানা মো: আব্দুল মান্নান।

বেলা ১১ টার আগেই জানাজা স্থল কানায় কানায় ভরে যায়। জানাজার নামাজে রমহুমের আত্মীয়-স্বজন, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের মৌলিক বিষয় ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটায় কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তিনদিন ব্যাপী ক্যম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদূত কুমার বিশ্বাস, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, আইসিটি শিক্ষক আকরাম হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও আর এস এল শোভারানী বড়ুয়া। কলেজের প্রভাষক ও রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা কর্ণ বিশ্বাস, সহকারী দলনেতা ইফতি জামিল, শামীম রেজাসহ রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরার যুব সদস্যবৃন্দ এবং দিবা-নৈশ কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কম্পিউটার সামগ্রী বিক্রয় এবং মেরামতের নামে জমজমাট প্রতারণা ও নকলের কারখানা খুলে বসেছে ‘রানটেক কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠান। শহরের নারকেলতলা মোড়ের টাউনগার্লস স্কুলের সামনেই তাদের এই প্রতারণা কেন্দ্রের অবস্থান।

প্রকাশ্যে কম্পিউটার এবং আনুসাঙ্গিক ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও মেরামতের নামে গোপনে এই প্রতিষ্ঠানটি মূলত পুরাতন মোটরসাইকেলের মাইল মিটারে টেম্পারিং, পাসর্পোর্টের দালালি, ভিসার জন্য জাল কাগজ-পত্র তৈরী, সিলমোহর নকল, স্বাক্ষর জালিয়াতি, ভারতীয় চিকিৎসকের ভূয়া এপয়েন্টমেন্ট, সাতক্ষীরার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সিল ও স্বাক্ষর নকল করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভূয়া সত্যায়িত করাসহ অসংখ্য অপকর্মের হোতা এ প্রতিষ্ঠানের পরিচালক সহোদর উৎপল গাইন এবং অনুপম গাইন।

প্রশাসনের নাকের ডগায় বসে দীর্ঘদিন এতসব অপকর্ম করেও কোন এক অদৃশ্য শক্তির সহায়তায় এতোদিন ধরাছোয়ার বাইরে ছিলো প্রতারক সহোদরের এই প্রতিষ্ঠান। অবশেষে সাতক্ষীরার জনৈক্য এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রানটেক কম্পিউটার’কে শনিবার (০২ ডিসেম্বর) ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের অভিযানে মোটর সাইকেলের মাইলেজ টেম্পারিংয়ের কথা অকপটে স্বীকারও করেছে রানটেক কম্পিউটারের মালিক উৎপল গাইন ও অনুপম গাইন।

এদিকে একাধিক ভুক্তভোগীর দাবি ‘রানটেক কম্পিউটার’র মোটরসাইকেলের মাইলেজ টেম্পারিং ধরা পড়লেও তাদের অসংখ্য অপকর্ম এখনো পর্দার আড়ালে রয়ে গেছে। ইতিপূর্বে তারা ‘বুকটেল ডিজিটাল সিটি’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এধরণের জালিয়াতি করতো পরবর্তীতে ধরা পড়ার ভয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘রানটেক কম্পিউটার’ করে পুণঃরায় একই অপকর্ম শুরু করে। আবারও তাদের প্রতিষ্ঠানে অভিযান চালালে তার নিশ্চিত আলামত মিলবে বলেও মনে করেন ভুক্তভোগীরা।

অভিযান এবং জরিমানার বিষয়ে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন বলেন, ‘ভোক্তাদের চাহিদা থাকায় সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় জমজমাট। আমরা বেশ কিছুদিন ধরে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম পুরাতন যেসব মোটরসাইকেলগুলো ক্রয়-বিক্রয় হচ্ছে এগুলোর মাইল মিটারগুলো টেম্পারিং করে ভোক্তাদের ঠকানো হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছিলো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা এধরণের কাজগুলো করে। নারকেলতলা মোড়ের ‘রানটেক কম্পিউটার’ তার মধ্যে অন্যতম। আমরা সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছি এবং তারা দোষও স্বীকার করেছেন এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে জানতে অভিযুক্ত ‘রানটেক কম্পিউটার’-এর মালিক অনুপম গাইনের কাছে তার ব্যবহৃত ০১৭২৯-১৯১৯২০ নাম্বারে রবিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিক (৭৭) আর নেই (ইন্না…..রাজিউন)।

শনিবার (০২ ডিসেম্বর) রাত ৯ টার সময় ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যধি ক্যান্সার এ আক্রান্ত ছিল।

সাংবাদিক এম কামরুজ্জামানের পিতার জানাজার নামাজ আগামিকাল রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুকে বিজয়ী করার লক্ষে ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সদর উপজেলার তিনটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ, আসাদুজ্জামান অছলে, ফজলুর রহমান মোশা, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজ উদ্দিন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য মশিউর রহমান ঈদুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিল উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বৈকারী ইউনিয়নের সভাপতি মহসীন হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া :
সাতক্ষীরা সরসকাটি দাখিল মাদ্রাসায় ১৫ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। গত ২ই ডিসেম্বর ডিজি প্রতিনিধি ও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে ম্যানেজ করে মনোনীত প্রার্থীদের মাঝে প্রশ্ন পত্র ফাঁসের মাধ্যমে সরসকাটি দাখিল মাদ্রাসায় একটি সাজানো পাতানো নিয়োগ বোর্ড বসানো হয়। জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান ও গবেষনাগার ল্যাব সহকারী ২ পদে পত্রিকায় ১৯-০৯-২৩ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সরসকাটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান বাবু বিধিবহির্ভূত ভাবে ২ জন প্রার্থীকে মনোনীত করে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন। নিয়োগ বোর্ডের পূর্বে টাকার বিনিময়ে মনোনীত প্রার্থীরা হলেনঃ কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের আব্দুল জব্বার এর ছেলে জাহিদ হোসেন কে গবেষনাগার ল্যাব সহকারী পদে মনোনীত করে তার নিকট থেকে ১০ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন। কলারোয়া উপজেলার নজরুল ইসলাম কে ইবতেদায়ী প্রধান পদে মনোনীত করে তার নিকট থেকে ৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান বাবু।

সম্প্রতি সময় কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় ২ পদে ম্যানেজিং কমিটির সভাপতি দুইজন প্রার্থীকে মনোনীত করে অর্থ বানিজ্যের দূর্নীতির খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে একটি পাতানো নিয়োগ বোর্ড পরীক্ষার মাধ্যমে গবেষণাগার ল্যাব সহকারী পদে প্রার্থী জাহিদ হোসেন কে টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হবে মর্মে সংবাদ প্রকাশ হয়। এদিকে গত ২ই ডিসেম্বর সকালে ডিজি প্রতিনিধি আসার পূর্বে যশোর জেলার কেশবপুর উপজেলার বরনডালি ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মাওলানা শহিদুল ইসলাম এর নিজ বাড়িতে গোপনে একটি সাজানো পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে ২জন প্রার্থী মনোনীত করা হয়। স্থানীয়দের দাবি ডিজি প্রতিনিধি আসার পূর্বে পাতানো নিয়োগ বোর্ডে মনোনীত করা ২ প্রার্থীকে ডিজি প্রতিনিধির সাক্ষর নিয়ে নিয়োগ প্রদান করার পায়তারা চালানো হয়। কিন্তু স্থানীয়দের প্রতিবাদ ও তোপের মুখে পড়ে পাতানো নিয়োগ বোর্ড ভেস্তে যায়। অবশেষে উপায়ন্ত না পেয়ে ডিজি প্রতিনিধি ড. মোঃ আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড বসানোর ব্যবস্থা করেন। কিন্ত সেখানেও নিয়োগ পরীক্ষার আগেভাগেই প্রশ্ন পত্র ফাঁস করা একই প্রশ্ন পত্র নিয়োগ পরীক্ষায় ফাঁস করা হয়। এর আগে নিয়োগ বোর্ডে পরীক্ষায় প্রশ্ন পত্র করা নিয়ে ডিজি প্রতিনিধি ও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নানা তালবাহানা শুরু করেন। তারা প্রশ্ন পত্র তৈরি করা নিয়ে প্রথমে জনসম্মুখে বলেন, প্রশ্ন পত্র হ্যান্ড রাইটিং করার জন্য কার্বন কপির প্রয়োজন কিন্ত কার্বন কপি নেই বিদ্যুৎ নেই। সে কারণে ব্লাকবোর্ডে আমরা প্রশ্ন করবো।

স্থানীয়রা প্রশ্ন পত্র করার জন্য প্রস্তাব রাখলে ৩ মিনিটের মধ্যে অত্র মাদ্রাসার অফিস সহকারী বাসুদেব আগে থেকে ফাঁস করা একই প্রশ্ন পত্র নিয়ে আসা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এদিকে লোক দেখানো সাজানো পাতানো নিয়োগ বোর্ড শেষে গবেষণাগার ল্যাব সহকারী পদে আব্দুল জব্বারের ছেলে জাহিদ হোসেন কে নিয়োগ প্রদান করা হয় এবং ইবতেদায়ী প্রধান পদে নজরুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়। এ বিষয় সরাসরি ডিজি প্রতিনিধি, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির সাথে সরাসরি বক্তব্য নেওয়ার চেষ্টা কালে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ কেন্দ্রিক ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান বাবুর সীমাহীন অনিয়ম, দূর্নীতি এবং সেচ্ছাচারিতার অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে মাদ্রাসায় উপস্থিত হলে প্রথমে সভাপতি ভাড়াটিয়া ইউপি সদস্য রেজাউল ও ইউপি সদস্য উত্তম সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা অব্যাহত রাখে। কিন্ত গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে অনড় থাকায় তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি লাঠিপেটা করতে উদ্যত হয়। একপর্যায় গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেয়। একপর্যায় কলারোয়া থানা পুলিশের উপস্তিতি টের পেয়ে গণমাধ্যম কর্মী রাসেল এর কাছ থেকে কেড়ে নেওয়া মোবাইল ফোনটি ইউপি সদস্য রেজাউল ফেরত দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
জাতীয় সংসদীয় আসন সাতক্ষীরা-১০৮ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের আ‘লীগের দলীয় প্রার্থী ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা লক্ষে কালিগঞ্জ উপজেলা আ‘লীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পূর্ব মুহুত্বে উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডঃ আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম, আতাউল হক দোলন। এসময় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লেলিন, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ সুব্রত ঘোষ, শ্যামনগর উপজেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা আ‘লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম,

উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, যুগ্ন সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, আ‘লীগ নেতা ডি.এম, সিরাজুল ইসলাম, আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু প্রমুখ। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাউফিল-ওরা সজল, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, নুরুল হক সরদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, আনিসুজ্জামান খোকন, মোকলেছুর রহমান মুকুল, দুলাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আ‘লীগ নেতা আলিম আল রাজী টোকন প্রমুখ। বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা-৩ ও ৪ আসনের দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ঐক্যমত পোষণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest