সর্বশেষ সংবাদ-
কাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। (২ ডিসেম্বর) শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন সোনালী ব্যাংক ভবনের পাশে ফিতা কেটে অনুষ্ঠানিক ভাবে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি খুলনার জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

বিশেষ অতিথি ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরা সোনালী ব্যাংকের (ডিজিএম) মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার এজিএম মোঃ মশিয়ার রহমান। কালিগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ঢাকা লোকাল অফিসের (এজিএম) মোহাম্মদ সানোয়ার হোসেন, সাতক্ষীরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশুতোষ কুমার দাস, সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের এজিএম প্রহ্লাদ কুমার মাখাল, শ্যামনগর শাখার ম্যানেজার এসএম, আব্দুল কুদ্দুস, ঝাউডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এইচএম, আহসান ইকবাল, মাগুরা শাখার ম্যানেজার শেখ আলামিন, খুলনা অফিসের এসপিও জুবায়ের হোসেন।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বলেন, সোনালী ব্যাংক জনগণের ব্যাংক, বর্তমানে সোনালী ব্যাংকের সেবা ও ডিজিটাল বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা জেলায় মোট ১৭টি শাখা রয়েছে। এর মধ্যে কেবল মাত্র সাতক্ষীরা শাখায় একটি মাত্র এটিএম বুথ চালু ছিল। এর সাথে কালিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখায় নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের এই শাখার এটিএম বুথ ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা জাসদ কার্যালয়ে জেলা জাসদের বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির আহবায়ক করা হয়েছে জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক ও জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সাতক্ষীরা-০১ আসন তথা তালা এবং কলারোয়া উপজেলার নির্বাচন পরিচালনা কমিটিকে অতিসত্ত¡র দুই উপজেলার ২৪টি ইউনিয়ন এবং কলারোয়া পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ে একটি যৌথ কর্মীসভা আয়োজনের আহবান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রলিক্স হর্ন বাজানোর দায়ে ১৫ টি যানবাহন ও অবৈধ পলিথিন পেপার রাখার দায়ে ৬টি মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রলিক্স হর্ন ব্যাবহার কালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময়ে যানবাহন থেকে হাইড্রলিক্স হর্ন খুলে নিয়ে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরে কদমতলা বাজারে মুদি দোকানে অবৈধভাবে পলিথিন পেপার রাখা ও বিক্রির দায়ে ৬টি দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১১০কেজি পলিথিন পেপার জব্দ করে পরিবেশ অধিদপ্তর।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট
মমতাজ বেগম, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা কাছারীপাড়াস্থ জেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদর ও পৌরসভায় বসবাসরত নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে নির্বাচনী যৌথ সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু’র স্বপক্ষে প্রচার, প্রচারনা করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামী ৫ ডিসেম্বর মঙ্গলবার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় বাকী তিনটি সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা কমিটি প্রার্থীগণের পরামর্শ মোতাবেক গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমাদ,

শেখ সাহিদ উদ্দীন ও সাহানা মহিদ, যুগ্ম সম্পাদকদ্বয় সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, নৌকার প্রার্থী আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,আইন সম্পাদক এড.ওসমান গণি, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনীত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, মহিলা সম্পাদক শিমুন শামস, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পাদক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, স্বাস্ত্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য সরদার ফিরোজ আহমেদ, আলহাজ¦ এস এম শওকত হোসেন, শেখ নাছেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো: শাহজাহান আলী, মো: সাহাদাৎ হোসেন, মীর মোশাররফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম,

সৈয়দা নাজমুন আসিফ মুন্নি, মো: সামছুর রহমান, ইসমত আরা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, কাজী হিল্লোল, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামিলা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন, তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো: জিললুর রহমান, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো: রাশিদুজ্জামান রাশি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পি,এন,স্কুলের মাঠে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি।

উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াউর হক বনি,স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃরফিকুল ইসলাম, সাবেক ক্রিকেটার কাজী ফরহাদ হোসেন, হিরন,ফজলুর রহমান সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাতক্ষীরায় মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এদের মধ্যে সাতক্ষীরা-০১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১২জন। ০২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১জন। ০৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন এবং ০৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন।

সাতক্ষীরার ৪টি আসনে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ১ আসনে এবং সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে সাতক্ষীরা ৩ আসনে। তবে সাতক্ষীরাতে বিএনপির এবং জাতীয় পার্টিও কোন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেননি।

এবার সাতক্ষীরায় আওয়ামী লীগের দুইজন এমপি বাদ পড়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা সদরের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, মুক্তি জোটের শেখ আলমগীর, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, ওয়ার্কার্স পাটি মনোনীত এড. মুস্তফা লুৎফুল্লাহ-এমপি, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র নূরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, জাতীয় পার্টি মনোনীত আশরাফুজ্জামান আশু, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন,স্বতন্ত্র প্রার্থী আফসার আলী, কেন্দ্রীয় যুবমেত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বিএনএম’র কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী,মুক্তিজোটের আব্দুল আজিজ, স্বতন্ত্র ইনছান বাহার বুলবুল, আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ. ফ ম রুহুল হক-এমপি, তৃণমূল বিএনপির রুবেল হোসেন, সাম্যবাদী দলের শেখ তরিকুল ইসলাম, এনপিপি’র আব্দুল হামিদ, জাকের পার্টির মঞ্জুর হোসেন, জাতীয় পার্টির আলিপ হোসেন, ।
সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মাসুদা খানম মেধা, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, স্বতন্ত্র মিজানুর রহমান, এনপিপি’র শেখ ইকরামুল এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রার্থীরা এসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রার্থীরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে একটা উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা‘র সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসিস কুমার নন্দী,

(ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর মুখার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আলিম আল টোকন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর, ২৩ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, মুক্তিযোদ্ধাবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। এছাড়া যাতে কেউ কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে সকলকে অবহিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest