সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী উপমহাদেশের প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতাসহ সকল বড় অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের। অনেক রক্তে পাওয়া এদেশ। স্বাধীনতা বিরোধী বিএনপি -জামাত মুখে বড় বড় কথা বলে। তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ শে আগস্টসহ অনেক হামরা করেছে। তারা দেশের কোন উন্নয়ন করেনি। দেশের সামগ্রীক উন্নয়ন করেছে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের জনগণ আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।”

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সরদার নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদ আক্তার বানু, সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু,

এএসএম মাকছুদ খান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী ফিরোজ হাসান, সদস্য সচিব বণি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মো. শামসুর রহমান, মীর মোশারফ হোসেন মন্টু, যুবনেতা ও সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী সাবিহা হোসেন, জেলা যুব মহিলা লীগের নেত্রী সীমা সিদ্দিক, জেলা যুব মহিলা লীগের নেত্রী নাহিদা পারভীন পান্না, স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা সিদ্দিকা, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু,

সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ। সমাবেশের পূর্বে ঘোড়ার গাড়ি, ব্যাণার-ফেস্টুন, প্লাকার্ড বাদ্যসহকারে বর্ণাঢ্য র‌্যালি শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বের হয়ে শহিদ নাজমুল স্মরনী হয়ে নারকেলতলা, খুলনা রোড় হয়ে শহরের নিউ মার্কেট মোড়ে সমাবেশে গিয়ে মিলিত হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষির্কীর বর্ণাঢ্য র‌্যালিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্লোগানে স্লোগানে প্রকোম্পিত ও মুখরিত হয়ে ওঠে সমস্ত জেলা শহর। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের ১৫ হাজারের বেশি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটা থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারী ও ওয়ারেন্ট মূলে ১ জন আসামীসহ সর্বমোট ৫ আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়,
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৩/০৬/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) নকিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিন পারুলিয়া গ্রামস্থ জনৈক আলাউদ্দিন মোল্যা (৬৬),
পিতা- মৃত মানিক মোল্যা এর বাড়ির বসত ঘরের বারান্দা থেকে দেবহাটা থানার মামলা নং- ১৩, তারিখ-২৩/০৬/২৩, ধারা-৩/৪ দি পাবলিক গেম্বলিংক এ্যাক্ট ১৮৬৭ এর আসামী ১.  আলাউদ্দিন মোল্যা (৬৬), আবু মুছা(৫৫) ও আব্দুল মজিদ(৫২), শফিকুল(৪৩) এবং একই তারিখ এএসআই জাহিদুর রহমান সিআর-৫৭৯/২০  এর আসামী মুজিবর রহমানকে  গ্রেফতার করেন। আসামীদেরকে  ইং-২৩/০৬/২৩ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাতক্ষীরা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য হিসেবে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শ্রদ্ধা নিবেদনকালে দলীয় নেতা-কর্মীরা সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মো. শামসুর রহমান, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা যুব মহিলা লীগের নাহিদা পারভীন পান্না, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জড়ো হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌরসভার গরীব, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে উন্নত পানি, পয়ঃনিষ্কাণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভী’র অর্থায়নে ওয়াস এসডিজি নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে ওয়াস এসোসিয়েশন সদস্যদের সাথে বৃহস্পতিবার এসোসিয়েশন অফিস, সাতক্ষীরাতে ওয়াস ব্যবসা পরিচালনা বিষয়ক চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জসমুহ দূর করার পন্থা নিয়ে এক সভার আয়োজন করা হয়্। সভায় সদস্যরা নিয়মিত সঞ্চয় ও ঋণ আদান প্রদান বৃদ্ধি বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান। অনুষ্ঠান শুরুতে সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মাকেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, জেসমিন নাহার, ফরিদা খাতুন, মনিরা খাতুন ও ডলিসহ অন্যান্য।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় তালায় পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধার সন্তানও তার পরিবারকে ফাঁসাতে ভূয়া জিডি করে এবং মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করে হয়রানির প্রতিবাদে জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুর রহমানের ছেলে আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস।

লিখিত বক্তব্যে, আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস বলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রয়াত লোলিত মোহন সাহা মুক্তিযোদ্ধা ছিলেন না। অমুক্তিযোদ্ধা হয়েও লোলিত মোহন সাহার সন্তানরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নানানভাবে হয়রানি করার চক্রান্ত শুরু করে। এর জের ধরেই গত ২০ আগস্ট ২০২২ তারিখে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে অমুক্তিযোদ্ধা লোলিত মোহন সাহার সন্তান প্রতাপ কুমার সাহা পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেখানে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, আমার চাকরিজীবী ভগ্নিপতি মল্লিক শফিকুল ইসলাম এবং আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আমরা নাকি প্রতাপ কুমার সাহাকে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করা হয়েছে। অথচ সেদিন এই ধরনের কোন ঘটনাই ঘটেনি। আমাদের অবস্থান সেদিন ভিন্ন ভিন্ন স্থানে ছিলো যা মোবাইলের কল লিস্ট চেক করলে বেরিয়ে আসবে। এটি তদন্তকারী কর্মকর্তাকে অবগত করলেও তিনি আমাদের কথা শোনেননি। প্রকৃত সত্যকে আড়াল করার জন্য আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জঘন্য মিথ্যাচার খবর প্রকাশ করে যাচ্ছেন লোলিত মোহনের সন্তানসহ জনৈক স্বার্থন্বেষী ব্যক্তিরা।

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন হওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তা বাদীর সাথে যোগসাজস করে আমাদের বিরুদ্ধে আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। ঘটনার দিনে উল্লেখিত সময়ে আদৌ ঘটনাস্থলে আমরা ছিলাম না মর্মে জানানোর পরও বাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে আইও। সে সময় আমরা বাদী ও স্বাক্ষীদের অবস্থান মোবাইল ট্রেস করার কথা আইওকে জানালেও তিনি আমাদের কথা না শুনে বাদী পক্ষের পক্ষ নিয়ে কাজ করেছেন।

শুধুমাত্র আমাদের কল লিস্ট চেক করে আমাদের অবস্থান অবগত হয়েও সেটি আমলে না নিয়ে আমাদের বিরুদ্ধেই প্রতিবেদন দাখিল করেছেন। নির্ভুল ও নিরপেক্ষ প্রতিবেদন দাখিলের জন্য অবশ্যই বাদী এবং স্বাক্ষীর কললিস্ট চেক করে তাদের অবস্থান অবগত হওয়ার প্রয়োজন ছিলো। অথচ আমরা ঘটনাস্থল থেকে অনেক দূরেই অবস্থান করছিলাম। যা মোবাইলের কললিস্ট চেক করলে পাওয়া যাবে। এরপরও আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি আমার চাকরিজীবী ভগ্নিপতিকেও জড়িয়ে দেওয়ায় তার চাকুরির নিশ্চয়তা নিয়ে শংকিত আমরা। একটি অপরাধের প্রতিবাদ করায় আজ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হয়রানি হচ্ছেন। মিথ্যা মামলার শিকার হচ্ছেন। আমরা ওই চক্রান্ত কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক এধরনের চক্রান্ত হচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন, ২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা৬ অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্টানটি হয়।
সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্নদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি৫ আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মধ্যে ১৪ জন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের  চেক বিতরণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রান্তিক চাষীদের বিভিন্ন কৃষি পন্য বিতরণ করা হয়। এছাড়া পরে উপজেলাব্যাপি গরিব মহিলাদের আত্মকর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিতরন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্পের ৩০ জন দুস্থ অসহায় নারীকে নয় লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদনপূর্বক উপকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, দর্জি প্রশিক্ষন ও হাঁস মুরগি পালন ইত্যাদি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় এডভোকেসি সভায় প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ^াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা মো: হুমায়ূন কবির, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা, সরদার শরীফুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা মো: রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সাতক্ষীরা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর (৯ নং ওয়ার্ড) শফিকউদদ্দৌলা সাগর, পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, নির্বাহী পরিচালক স্বদেশ মাধব চন্দ্র দত্ত, হেনরী সরদার, সাংবাদিক সরদার আসাদুজ্জামান ও যুব সদস্যবৃন্দ।

এডভোকেসি সভার উদ্দেশ্য পরিস্থিতি বিশ্লেষণ করে এবং গত বছরের পিভিএ রিপোর্ট পর্যালোচনা করে প্রস্তুত করে এডভোকেসি সভায় উপস্থাপন করা। জলবায়ূ দুর্বলতা মোকাবেলায় প্রাসঙ্গিক জনসেবা প্রদানকারী কর্তৃপক্ষ দ্বারা কিছু সংশোধনমুলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরিবেশগত বিপর্যায় রোধে যুব চাহিদা যথাযথ উপস্থাপনের জন্য অনুকুল পরিবেশ নিশ্চিত করা।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম প্রেজেন্টেশন প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ) ও জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলা বিশ্লেষণের রিপোর্ট ও সুপারিশমালা উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর, মাসুদ রানা ।
বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের শরিফুজ্জামান, ইয়ূথ হাব সাতক্ষীরা সুজিত পাল ও ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো বৈশাখী সুলতানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মর্নিং সান প্রি ক্যাডেট আর্ট এ্যান্ড সংগীত একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় স্কুল ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু। বিশেষ অতিথি ছিলেন, এম. বেলাল হোসাইন, মর্নিং সান প্রি ক্যাডেট পরিচালক শেখ আমিনুর রহমান, শিক্ষক পূর্নদেব পাল ও কেয়া রানী চৌধুরি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধ্যক্ষ শিরিন শারমিন, সৌমিতা দে, মিস পম্পা মল্লিক মিস,রিন্কু মিস, পিংকি মিস,সুমি মিস, ফারজানা মিস। বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য অংকন, সংগীত প্রশিক্ষণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য আবৃত্তি শেখাটাও জরুরি। মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের এ উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest