সর্বশেষ সংবাদ-
আদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রু

আসাদুজ্জামান ঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ৮নয় ওয়ার্ড আয়োমীলীগের আয়োজনে সোমবার শহরের সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীলার সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনির সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের সদস্য শিমুন সামস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ।

শান্তি সমাবেশ শেষে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে এ সময় অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম অংশ নেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে দুর্যোগপূর্ব ব্যবস্থাপনা বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উত্তরণ ও কারিতাশের যৌথ আয়োজনে কমিউনিটি জনগণের ঘূর্ণিঝড় বা যেকোনো দুর্যোগের পূর্বে সচেতনতা সৃষ্টি করা বিষয়ে প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

স্টার্ট নেটওয়ার্কের অর্থায়নে উপজেলার আশাশুনি সদর, শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে প্রকল্পের দায়িত্বে উত্তরণ এরং আনুলিয়া ইউনিয়নে কারিতাস প্রকল্পের দায়িত্বে আছেন বলে সভায় অবহিত করা হয়। প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রেজাওয়ান উল্লাহ ও কারিতাস খুলনার দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আলবীন নাথ। এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, আর ডিও বিল্লাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন,

প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু ও আবু দাউদ ঢালী, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোল‍্যা রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, উত্তরণের প্রজেক্ট অফিসার পার্থ কুমার দে, কমিউনিটি মবিলাইজার খান মোঃ আল আমিন, কারিতাস খুলনার প্রকল্প ইঞ্জিনিয়ার শিয়াজু মল্লিক, মাঠ কর্মকর্তা রঞ্জন নিকোলাস বৈদ্য সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও অফিস প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় গত ২৫ অক্টোবর থেকে আগামী ২৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত উল্লেখিত প্রকল্পের কার্যক্রম চলবে। আনুলিয়া ইউনিয়নের জন্য কারিতাসকে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫০ টাকা এবং আশাশুনি সদর প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের জন্য উত্তরণকে ১০ লক্ষ ৬৬ হাজার ৩৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ পূর্ব মুহূর্তে প্রতিবন্ধী ও মহিলা ব্যক্তিদের জন্য ৯টি সাইক্লোন শেল্টারে পৃথক টয়লেট সুবিধা, লাইটিং ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন প্রকার আপদকালীন সুবিধা প্রদান করা হবে বলে প্রকল্প কর্মকর্তাগণ অবহিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সারা দেশে জামায়াত-বিএনপির অবরোধের প্রতিবাদে সাতক্ষীরায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের আয়োজনে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে সাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আওয়া লীগের সদস্য শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি এমপি রবি বলেন, ২০১৩ সালে জামায়াত-বিএনপি সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আবারো সারা দেশে জামায়াত-বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তবে সাতক্ষীরার মানুষ এখন বুঝতে শিখেছে। তারা এখন সচেতন হয়েছে। সাতক্ষীরার পরিবেশও এখন শান্ত রয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ শান্তি সমাবেশের মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহবায়ক তানভীর হোসাইন সুজনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম ইউসুফ সুলতান মিলন, যুগ্ম আহবায়ক মো: রবিউল ইসলাম, মো: শরিফুল ইসলাম শরিফ, মো: জাকির হোসেন, শাহিনুর, রাহুল ইসলাম সাগর,

বাদশা গাজী, আল আমিন হোসেন, রনি ইসলাম, মুজাহিদুর রহমান অন্তু, আলমগীর হোসেন,সালাম, রিয়াজ, তুষার, সুমন হোসেন, হিরন, মোস্ত, হানিফ, সোহাগ, হারুন, পলাশসহ পৌর যুবলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত ০৪/১১/২০২৩ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় ময়দানে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাও: আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক, বহু গ্রন্থপ্রণেতা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ এর আমীর ড. মুহা: আসাদুল্লাহ আল গালিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মুহা: নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহা: সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহা: সাখাওয়াত হোসেন, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ সাকিব, যুব বিষয়ক সম্পাদক মো: আব্দুর রশীদ আকতার, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা: শওকাত হাসান, ড. মুহা: কাবীরুল ইসলাম, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সভাপতি মুহা: শরীফুল ইসলাম মাদানী,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহা: রফিকুল ইসলাম, মাওলানা মুহা: আব্দুল মান্নান, প্রিন্সিপাল আজিজুর রহমান, মাওলানা সোহেল বিন আকবর মাদানী প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পিস টিভি বাংলার আলোচক মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহী। এছাড়া আরো বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. গালিব বলেন, “বর্তমান দ্ব›দ্বসংঘাতময় বিশে^ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশেষত ফিলিস্থিনের উপর ইসরাঈরের বর্বর আগ্রাসন মানব সভ্যতার ইতিহাসে কলংকজনক অধ্যায়। জাতীয় রাজনীতিতে ক্ষমতার লিপ্সা জাতিকে দ্বিধাবিভক্ত করেছে। মানবতার ধর্ম ইসলাম দুনিয়াবী প্রতিহিংসার উর্দ্ধে উঠে মানবিক গুনাবলীর বিকাশের আহŸান জানায়। তাই আসুন আমরা বিশ^ ¯্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ অহীর বিধান তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরকালিন মুক্তির লক্ষে কাজ করি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী পদক্ষেপ, গ্রহণ এবং ফিলিস্তিনের নির্যাতিত নিপিড়ীত নির্বিচারে গণহত্যার স্বাকীর অসহায় মুসলমানদের পক্ষ অবলম্বন করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাথে সাথে প্রধানমন্ত্রী কোরআন ও হাদীছ বিরোধী কোন আইন পাশ করা হবে না মর্মে যে অঙ্গীকার করে ছিলেন তা অবিলম্বে বাস্তবায়নের জোরালো আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল এক বিবৃতিতে জানান যে, ৪ নভেম্বর ২০২৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত পাটকেলঘাটা থানা কৃষক লীগের পরিচিতি সভা নামে সংবাদ পরিবেশিত হয়েছে।

ওই পরিচিতি সভায় জেলা কৃষক লীগের সদস্য শেখ শাহিদুজ্জামান পাইলটকে আহবায়ক এবং মোঃ শেখ আব্দুর রহমানকে সদস্য সচিব দেখানো হয়েছে।

বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী জেলা শাখায় কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। থানা কমিটি গঠিত হয় মহানগর কমিটির অধীনে। আর জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি গঠিত হয়। বর্তমানে ত্রি- বার্ষিক কাউন্সিলরের মাধ্যমে তালা উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত রয়েছে। জেলাধীন উপজেলা কৃষকলীগের মধ্যে কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। সঙ্গত কারনে কথিত পাটকেলঘাটা থানা কৃষক লীগ কমিটি অবৈধ এবং জেলার সাংগঠনিক কাঠামোয় অস্তিত্বহীন। এই অবৈধ এবং অস্তিত্বহীন কমিটি গঠনের সাথে জড়িত শেখ শাহিদুজ্জামান পাইলট ও মো: শেখ আব্দুর রহমানকে জেলা কৃষক লীগের সদস্য পদ হতে বহিষ্কারের সুপারিশ করে

কেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর প্রেরন করা হবে না তার কারন দর্শানোর জন্য আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ভাবে স্ব শরীরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নিকট হাজির হয়ে জবাব দেওয়ার জন্য বলা হল। প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
“সমবায়ের গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সহকারী (ভূমি) আজহার আলী‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড় এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। সমবায়িদের মধ্যে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আলগীর হোসেনপ্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আব্দুস শুকুর খান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ।

উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিথুন, ২নং ওয়ার্ডের আহবায়ক শাকিল, যুগ্ম আহবায়ক মামুন, ৩নং ওয়ার্ডের সভাপতি সানজির, ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক শামিম, ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ সাধারণ সম্পাদক সুজন, ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি, সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শাফিন, সাধারণ সম্পাদক নুর, মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক তৌফিক সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest