সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জে ৯০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মফিজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক তারক চন্দ্র দাসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ইকবাল হোসেন উজ্জল (২৮), একই ইউনিয়নের সোতা গ্রামের নূর মোহাম্মদ মোড়লের ছেলে আলমগীর হোসেন (২৩) এবং শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৭)।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীক কুমার সানা ঘটনার সত্যতা শিকার করে বলেন, ৯০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে ১৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তিঃ আন্তর্জাতিক সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার কমিটির উদ্যােগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন রোববার সকাল ১০ টায় স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে পথসভা ও র‌্যালি করা হয়।

পথসভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল, সহ-সভাপতি আনারুল ইসলাম রনি, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, মিজানুর রহমান, ইউসুফ সরদার,
শাহানারা খাতুন রিনা, আলমগীর হোসেন, শেখ ফারুক হোসেন, শেখ রিয়াজুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জাহিদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সংগঠনের সভাপতি গোলাম রসুল রাসেল এর নেতৃত্বে র‌্যালি নিয়ে শহরের সড়কে প্রদক্ষিন করে ম্যানগ্রোভ যৌথ মানবাধিকার সংগঠনের আলোচনা সভায় মিলিত হয় সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) শস্য র্কতন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের জন্য উপযুক্ত প্রযুক্তিতে আবাদকৃত ফুলকপি ও বাধা কপি ক্ষেতের শস্য কর্তন করে চাষীদের এ বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হয়। রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর মাহমুদপুর গ্রামের ভোলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো: আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনি সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শওকত হায়দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইএফডিসি রফিকুল ইসলাম।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। এই প্রযুক্তিতে আবাদকৃত বাধা কপির ফলন ও খরচ সাশ্রয়ের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা।এবার সাতক্ষীরা সদরে ২১০ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। এছাড়া সবজি চাষ ২২৫০ হেক্টর জমিতে।

জানা গেছে, সাতক্ষীরাজেলাসহ দক্ষিণবেঙ্গের ২১ টি জেলায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র্র (আই এফ ডি সি), ইউএসএআইডি এর অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতির সাথে কৃষকরা যেন খাপ খেয়ে চাষাবাদ করতে পারেন সেলক্ষ্য বাস্তবায়িত হচ্ছে। খরা সহিষ্ণু জাত, স্বল্প মেয়াদী জাত, জিংক সমৃদ্ধ জাত, পানি সহনশীল জাত, লবণাক্ত পানি সহনশীল জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার ও সঠিক সার ও পানি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি একজন জেলা প্রশাসক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে সংস্থাটি।

রোববার (১০ ডিসেম্বর) সকালে ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বরিশাল এবং সিলেটের দুই পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় বাঁশদহা বাজারে অনুষ্ঠিত বর্ধিত বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি পদপ্রার্থী আসাদুজ্জামান বাবু।
জেলা যুবলীগের সাবেক নেতা ও ইউপি সদস্য আহসান উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজান আলী, সহ-সভাপতি গোলাম মোর্শেদ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের খোরশেদ আলম রিপন প্রমূখ।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শাহজান সিরাজ, সহ-সভাপতি আনসার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন সুজন, নজরুল ইসলাম হিল্লোল, রেজাউল ইসলাম রেজা, বাঁশদহা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি তোহিদুর রহমান, কাজী সাইদ হোসেন রিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক সেলিম উদ্দীন প্রমূখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের আ.লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানের মাতা হামিদা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার পালন করা হয়েছে।

হামিদা খাতুন উপজেলার কাদপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের প্রয়াত আকবর আলি মোল্লার সহধর্মিণী ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী অথৈ ইন্টারন্যাশনাল এর সত্ত¡াধিকারী মশিউর রহমানের মাতা।

সাংবাদিক আতাউর রহমানেরর মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শনিবার দুপুরে কাদপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদে যোহর নামাজের পর দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া, পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৯ ডিসেম্বর নিজ বাড়িতে হামিদা খাতুন(৮০) মৃত্যুবরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভাপা, পুলি, পাটিসাপটা, বিস্কুট পিঠা, চিতই পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেলের পিঠা, গোলাপ পিঠাসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার কমতি নেই। শীতকাল এলেই বাঙালির মনে উঁকি দেয় পিঠার কথা। পিঠা ছাড়া বাঙালির শীত যেন পরিপূর্ণ হয় না। সাতক্ষীরার সদর উপজেলার রইচপুর এলাকার সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গ্রামীণ পরিবেশে গ্রামীণ বাড়িতে দিনভর দেখা গেছে এগুলো।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা ও গ্রামীণ এলাকার শিশুদের নিয়ে স্বতস্ফূর্তভাবে বন্ধুসভার বন্ধুরা হাতে হাত লাগিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে সেখানে প্রদর্শন করে ও শিশুদের হাতে পিঠা ও পুলি তুলে দেয় । হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য বাংলা ঢেঁকি তে নবান্নের নতুন আতপ চাল কুটেছেন আবার কেউ কেউ সেই চালের গুড়া নিয়ে টুকছেন। আবার কেউ কেউ সেই চালের গুড়া দিয়ে পিঠা তৈরি করছেন। উৎসবে বিভিন্ন ধরনের গ্রামীণ পিঠা শিশুদের খাওনো হয়।

সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস জানান, প্রতি বছর শীত মৌসুমে প্রথম আলো বন্ধুসভার পক্ষ্য থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। শীত মৌসুমের ঐতিহ্যকে ধরে রাখা, নতুন প্রজন্মনের শিশুদের গ্রামীণ পিঠা-পুলি সম্পর্কে জানানো, নতুন-নতুন পিঠার পরিচিতি ও বাংলার চিরাচরিত পিঠার স্বাদ গ্রহন করানো ও পিঠা পুলি সম্পর্কে ধারণা দেওয়াই এই উৎসবের লক্ষ্য।

পিঠা পেয়ে ছোট্ট সোনামনি মুক্তা বলে আমার মা বহু দিন পিঠা খাওয়নি এভাবে আমার ইচ্ছা মতো আমি পিঠা খেতে পেরেছি।পিঠা খেতে ফাইন লাগে, আমি অনেক পিঠা খেয়েছি।

গ্রামবাসীরা বলেন, দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। নাগরিক জীবনে যখন সবাই যান্ত্রিকতায় মানে ফোনের ভিতর আবদ্ধ হয়ে পড়ছে, তখন থেকে আমরা সব কিছু হারিয়ে যেতে বসেছি। সীমিত হয়ে পড়ছে আমাদের মানবিক বোধ, তখন আমাদের সেই গ্রামীণ সংস্কৃতির অনন্য স্বাদ নিয়ে হাজির প্রথম আলো বন্ধুসভার পিঠা উৎসব। তাই এখানে পিঠা খেতে আসা।

বন্ধুসভার বন্ধু বলেন, এখানে এসে নতুন নতুন অনেক পিঠার সাথে পরিচিত হতে পারছি এবং নিজ হাতে ও অনেক পিঠা আমি তৈরি করেছি। অনেকগুলো খেয়েছি। সেগুলোর স্বাদও অনেক মজাদার। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলী হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত একপত্রে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শেখ মকছুর রহমান, সহ-সভাপতি আতাউল হক, মিজানুর রহমান, আমজাদ হোসেন, লুৎফর রহমান, আবুল হোসেন, মো: গফুর, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুজিদ, আবুল হাসান, কাজী মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম বিল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির হোসেন, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার, সহ-দপ্তর সম্পাদক আমিনুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক গোলাম ছরোয়ার বাবলু, সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কায়ছুল হক, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, নাজের আলী সরদার, আতিয়ার সরদার, আশরাফুল আলী, আবুল হোসেন, ফরিদুল ইসলাম, প্রশান্ত কুমার সান্যাল, নজিবুল্লা, আহছান উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest