সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে তালা সরকারী বিদে মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুণ-অর-রশিদ, উপ- প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, ইকবল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলপ, তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামান রিংকু ও উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকের নৌকা প্রতিকের পক্ষে মিছিল সহকারে সভা স্থলে নেতা কর্মী উপস্থিত হলে জনসভাস্থল জনসুমুদ্রে পরিণত হয়।

বিশাল নির্বাচনী জনসভায় ফিরোজ আহম্মেদ স্বপন বক্তবে তিনি বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আহ্বান জানান।’
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা আগামী ৭ তারিখে সবাই ভোট দিতে যাবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বল্লী বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমি ১০ বছর আপনাদের এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করেছি। আমার কিছু অসমাপ্ত উন্নয়ন কাজ আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আর একটিবার আপনারা আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার অসমাপ্ত কাজ শেষ করতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভোমরাস্থল বন্দরে ভারতীয় ভূষির ট্রাক থেকে ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করা ভূষির ট্রাকের তেলের ট্যাংকের মধ্যে বিশেষ কাদায় লুকিয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রাক টির নাম্বার ডাব্লু বি-২৫এফ-১৮৬৭।

ভোমরা কাস্টমস সুপার ইনাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাকটি আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :
শীতের অন্যতম একটি সুস্বাদু ও পরিচিত খাবার কুমড়া বড়ি। তরকারীর সাথে রান্না করে খাওয়ার প্রচলণ বহু বছরের। শীতের মৌসুম এলেই দেবহাটায় শুরু হয় কুমড়া বড়ি তৈরির মেলা, কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এই বছর শীত শেষ মুহূর্তেও বড়ি তৈরির কাজে ব্যস্ত সমায় পার করছে দেবহাটার গৃহকর্মীরা। গ্রামের অনেকেই নিজেদের খাওয়ার জন্য ছাড়াও জীবিকা হিসেবে বেছে নিয়েছে ।

দেবহাটা উপজেলার প্রায় প্রতিটা বাড়িতে দেখা যায় শীত এলেই বড়ি তৈরি করে । কার্তিক থেকে ফাল্গুন মাস অবধী চলে কুমড়া বড়ি তৈরির উৎসব।বড়ি তৈরির ব্যাপারে উত্তর সখিপুর গ্রামের শাহজান মিস্ত্রির স্ত্রী মাহফুজা বেগম বলেন কুমড়ার বড়ি তৈরির গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য, আমার বয়স ৪০ বছর আমি ছোট থেকে দেখে আসতেছি শীত কাল পড়লে গ্রামের মা- চাচিরা কুমড়া দিয়ে বড়ি তৈরি করতো সেটা খেতেও অনেক সুস্বাদু হয়।

এটা বিভিন্ন রকম তরকারি সাথে দিয়ে রন্না করে তরকারিতে অন্য রকম স্বাদ আসে। আগে যেমন আমরা দেখতাম মা – চাচিরা বাড়িতে শিল- নোড়া, বা হিজুর- মালশা ফেলে ডাল কুটার কাজ করতো কিন্তু এখন আধুনিকতার ডাল কুটার মেশিন বের হয়েছে এখন আমাদের অনেক কষ্ট কম হয়, নিজেদের পরিবারের চাহিদা মতো বড়ি তৈরি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, জেলা সহরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা সদর ইনট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদ কবীর, মাসুম বিল্লাহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

এসময় প্রধান অতিথি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় তিনি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. আসাদুজ্জামান, সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন শিক্ষার্থীদের হাতে ১৭ হাজার ৫শত সেট নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন দু’টির বিভিন্ন বজার ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত প্রার্থী এ্যাড. আলিফ হোসেন। ইউনিয়ন দু’টির কাদাকাটি, দরগাহপুর, রামনগর ও খরিয়াটিসহ বিভিন্ন বাজার ও স্থানে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদর ইউনিয়ন সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান, মোঃ লাল্টু হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৩১ ডিসেম্বর) রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুম শিক্ষকদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান ও সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সম্বর্ধিত অতিথি আব্দুল হামিদ।

সিনিয়র সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুল্লাহ হাসানের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিক্ষক আছাফুর রহমান, রোকনুজ্জামান, আহছানুল আলম লাভলু, শিরিনা সুলতানা, ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ।

উল্লেখ্যঃ বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ২০২৩ সালের আগস্ট মাসে সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। গত ৫ মাসে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্থলে সিনিয়র শিক্ষক গোপালচন্দ্র গাইন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest