সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠের শুভসংঘ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ১১৯ নম্বর হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়।

শুভসংঘ উপজেলা শাখার সভাপতি সেলিম শাহারিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল কবীরের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ সংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রতিনিধি এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, সহকারী শিক্ষক ইউনূস আলী, শেখ জহিরুল ইসলাম, সমিরন সরকার, শাহিনুর রহমান, শিরিনা আক্তার, শুভসংঘের উপজেলা শাখার কর্ম পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, অর্থ সম্পাদক আলমগীর হোসেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা খাতুন, কার্যকরী সদস্য কামরুজ্জামানসহ কমিটির নেতৃবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা খাতা ও কলম পেয়ে আনন্দে আত্মহারা। শুভসংঘের এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধ :
কালিগঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়িকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দিকে উত্তরপার সাব-রেজিঃ অফিসের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী।

এসময় বাগদা মাছে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলা কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে রাইসুল ইসলাম শেখ (৪৫) কে ১ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান ও ৯০ কেজী বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়।

স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উদ্ধারকৃত ৯০ কেজী মাছের মধ্যে ৬০ কেজি মাছ এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন এবং বাকী ৩০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি :  ওয়াস এসডিজি প্রকল্পের আওয়াতায় কলারোয়া পৌরসভার ব্যবস্থাপনায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি), আয়োজনে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রুলসীডাঙ্গায় র‌্যালী, আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০৩০ সালের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাভাবিক বিষয় হয়ে উঠুক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ। প্রধান অতিথি বলেন একজন নারীর মা হবার পূর্বশর্ত হচ্ছে নিয়োমিত মাসিক হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা করা একান্ত জরুরী।

হোপ ফর দি পুওরেষ্ট’র সাতক্ষীরা ফিল্ড অফিসের টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুয়ারা খাতুন, জেসমিন নাহার, কিশোরী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র কলারোয়া ফিল্ড অফিসের মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন। সর্বোপরি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কিভাবে সোসাল মুভমেন্টে নিয়ে আসা যায় সে সম্পর্কে করণীয় এবং সংশ্লিষ্টদের নিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম গঠনের ঘোষনা করা হয়। শেষে প্রধান অতিথি সংস্থার উদ্যোক্তাদের মাধ্যমে উৎপাদিত কশোরী আলো স্যানিটারি ন্যাপকিন প্যাকেট কিশোরীদের মধ্যে বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
অন্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ভোগ দখলের অভিযোগে এক ভূমিকর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সাতক্ষীরা আদালতে কাশিমাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৫১৮/২৩ নং মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, কাশিমাড়ী গ্রামের মৃত হযরত আলীর পুত্র ভূমিকর্মকর্তা আশরাফ আলী(বর্তমানে বৈকারীতে কর্মরত), আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল বারী, মাও: আব্দুল হামিদ, মাও: আব্দুল মজিদ, মাও: আব্দুল গফুর গাজী, মাও: আব্দুল হক, আ: রহমান শেখ ও মাও: আব্দুস সাত্তার।

মামলা সূত্রে জানা গেছে,কাশিমাড়ী মৌজায় এস এ ১১০১ নং খতিয়ানে ৮৮৪ ও ৮৮৫ ও ৯২৫ দাগে ৩.৬ শতক জমির মধ্যে ১.৫৪ শতক জমি ১৯৯২ সালের ২৫ মার্চ ১৮২৯ নং একটি ভূয়া দলিল সৃষ্টি করে ভোগদখল করতে থাকেন উল্লেখিত ব্যক্তিরা। কিন্তু ২২ সালের ১৭ জানুয়ারি উক্ত দলিলটি জাল বলে ঘোষনা করেন বিচারক। এতে উল্লেখিত ব্যক্তিরা কোন প্রমান দিতে পারেনি।
এদিকে উক্ত ১.৫৪ শতক জমির রেকর্ডীয় মালিক অমূল্য কুমার সরকারের কাছ থেকে ১৯৬৭ সালে মূল মালিক কুমোদীনি দাসীর নিকট থেকে অমূল্য কুমার সরকার ক্রয় করেন। অমূল্য সরকারের কাছ থেকে ক্রয় করেন আব্দুর রাজ্জাক। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা জাল দলিলের বুনিয়াদে ওই সম্পত্তি দীর্ঘ ২৬ বছর ভোগদখল করে যাচ্ছেন। তাদের কাছ থেকে সম্পত্তি উদ্ধার এবং জাল দলিল সৃষ্টিরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ৮ জনের বিরুদ্ধে আদালতে ৪২০, ৪৬৮, ৪৭১, ৪৬৫, ১০৯, ১১৪ ধারায় মামলা দায়ের করেন আব্দুর রাজ্জাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা বেদে হরিজনের সাধারণ সম্পাদক জীবন কুমার ডোমের পিতা ও জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মচারী বাবুলাল ডোমের মৃত্যুর সংবাদ পেয়ে দেখতে যান এবং তার মৃত্যুতে বাংলাদেশ দলিত পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি গৌর দাস,

জেলা বেদে সম্প্রদায় পরিষদের সভাপতি আকবর আলী, যশোর জেলার পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও হরিজনের সাংগঠনিক সম্পাদক সাজেন ডোম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যবস্থাপনায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, সদর উপজেলা তথ্য অফিসার হীরা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা এ সময় সমাজে পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। একইসাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে নিজেদের এগিয়ে আসার আহবান জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারি মোঃ রহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আব্দুল জলিল :
সাতক্ষীরার  ঘোনায় নায়েবের  যোগসাজসে দুই  লক্ষ টাকার গাছ  কেটে  বিক্রি  করে দিয়েছে মহিলা  মেম্বর নাজমিরার স্বামী বুলবুল । সোমবার গভীর  রাতে এই গাছ  নিয়ে  যায়  ।  স্থানীয়  চেয়ারম্যান  আব্দুল  কাদের  বলছে  চোরাই  গাছ  আটক  করার  পর  নায়েবের  সহযোগিতায়  রাতের  আধাঁরে তারা নিয়ে  গেছে  ।  আর স্থানীয় নায়েব  আরশাফ  আলী বলছে  এ ঘটনায় মামলার প্রস্তুতি  চলছে  ।
জানাযায়,  সাতক্ষীরা  সদর  উপজেলার ঘোনা  ইউনিয়নের ছনকা মালিনি  বিলে  সরকারি  রাস্তার  ধারে  বিশটি মেহগনি  গাছ  লাগানো  ছিল  ।   শনিবার   ঘোনা  ইউনিয়ন  পরিষদের মহিলা সংরক্ষিত  আসনের সদস্য নাজমিরার  স্বামী  বুলবুলের  নেতৃত্বে  কতিপয়  লোকজন  এই  গাছ  কেটে  নেয়  ।  রোববার  স্থানীয়  নায়েব  আরশাফ  আলী  ঘটনা  স্থলে  যেয়ে  সরকারি  গাছ  আটক  করে ।  তবে  সোমবার গভীর  রাতে  এই  গাছ গুলো বুলবুল  ও  তার লোকজন  নিয়ে  গেছে । সকালে  গাছ দেখতে  না  পেয়ে  স্থানীরা  চেয়ারম্যানকে  জানায়  । চেয়ারম্যান  বিষয়টি  উপজেলা  নির্বাহি  কর্মকর্তাকে  জানিয়েছেন ।
স্থানীয়রা  জানান,  বুলবুলের  নিকট  থেকে ছনকা গ্রামের  রমজান  ও সাতক্ষীরার ইটাগাছা  এলাকার  কাঠ ব্যবসায়ী  কামরুল  এই  গাছ  কিনে  ছিল।
মহিলা ইউপি  সদস্য  নাজমিরা ও  তার স্বামী  বুলবুলির নাম্বারে  একাধিক  বার  ফোন  দিলেও  তারা  ফোন  রিসিভ করেননি ।
স্থানীয়  নায়েব  আরশাফ  আলী  জানান,  তিনি  গাছ  আটক  করেছিলেন  ।  কিন্তু  রাতের  আধাঁরে  তারা  গাছ গুলো  নিয়ে  গেছে ।  তিনি  বিষয়টি  এসিল্যান্ডকে  জানিয়েছেন  ।  এঘটনায়  মামলা  হবে  বলে  জানান ।
ঘোনা  ইউনিয়ন  পরিষদ  চেয়ারম্যান  আব্দুল  কাদের  জানান ,  স্থানীয়  নায়েব আরশাফ  আলী  বিএনপি ও  জামায়াত  আদর্শের লোক ।  তার আদর্শের লোক বুলবুল  । নায়েবের  যোগসাজসে তার আদর্শের  লোক  বুলবুলকে  দিয়ে তিনিএই  গাছ  কেটে  নিয়েছে । চেয়ারম্যান  বিষয়টি  সাতক্ষীরা  সদর  উপজেলা  নির্বাহি  কর্মকর্তাকে  জানিয়েছেন  ।  তিনি  আইনগত  ব্যবস্থা  নিবেন বলে  জানান  ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মাদ্রাসায় আয় ব্যয়ের হিসাব চেয়ে বিপাকে পড়েছেন সভাপতি। সুপারের নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনী তদন্ত কমিটির নেতৃবৃন্দ এবং সভাপতিকে মারপিটে উদ্যাত হওয়াসহ বিভিন্ন হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে গাভা দাখিল মাদ্রাসায় সুপারে বিরুদ্ধে তদন্ত চলাকালে এ ঘটনা ঘটে।
মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান লাল্টুসহ অন্যান্য সদস্যরা জানান, গত ৪ মে ২৩ তারিখের এডহক কমিটির প্রথম সভায় বিগত ২০১৩ সাল থেকে অদ্যবধী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চেয়ে আগামী ২০ মে এর মধ্যে সুপার মাও: আজাদুল ইসলাম কে হিসাব দাখিলের জন্য বলা হয়। পরবর্তীতে ২০ মে কমিটির দ্বিতীয় সভায় সুপার নামমাত্র একটি হিসাব দাখিল করেন।

কিন্তু হিসাবে ৬লক্ষ ২৯ হাজার টাকার গরমিল দেখা যায়। ওই দিনই সবুজ গাইনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ২৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য্য করা হয়। সে অনুযায়ী রোববার ২৮ মে দুপুর ২টার দিকে তদন্ত কমিটির নেতৃবৃন্দ প্রতিবেদন দাখিলের জন্য উপস্থিত হন। এসময় আকস্মিকভাবে মাদ্রাসার সুপার মাও: আজাদুল ইসলামের নেতৃত্বে ফিংড়ী ইউনিয়নের জামায়াতের সভাপতি শাহীনুজ্জামানসহ ৬/৭ জন ভাড়াটিয়া ব্যক্তি মাদ্রাসায় প্রবেশ করে সভাপতিসহ তদন্ত কমিটির সদস্যদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে জামায়াত নেতা শাহীনুজ্জামান চেয়ার উচিয়ে মাদ্রাসার সভাপতি নুরুজ্জামান লাল্টুকে মারপিট করতে উদ্যাত হলে উপস্থিত লোকজন বাধা দেয়। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তদন্ত কমিটির আহুত সভা প- হয়ে যায়। প্রতিষ্ঠানের হিসাব চাওয়ায় সুপারের এধরনের কার্যক্রমে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী অবিলম্বে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে রোববার রাত ৯টায় মাদ্রাসার সুপার মাও: আজাদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া জামায়াত শাহীনুজ্জামানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তদন্ত কমিটির আহবায়ক সবুজ গাইন জানান, তদন্তচলাকালে কামরুজ্জামান শুকুর এবং সুপার আজাদুল ইসলাম বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। একপর্যায়ে কামরুজ্জামান শুকুর তাকে মারপিট করে উদ্যাত হয়। তিনিও বিষয়টির সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest