সর্বশেষ সংবাদ-
আদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রু

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ২৭০ টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স রুমে আনুষ্টানিকভাবে উক্ত মোবাইল ও নগদ টাকা গুলো ফেরত দেন, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারানো ২৭০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেয়া হলো। জনগণের সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত উল্লেখ করে তিনি এ সময় স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যতœবান হওয়ার আহবান জানান। এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ অন্যান্যরা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি:

দেড় কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের বহুতল বিশিষ্ট চারতলা ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন প্রধান অতিথি তালা কলারোয়া সাতক্ষীরা – ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

মঙ্গলবার ( ১০ অক্টোবর ) দুপুরে কলেজের অধ্যক্ষ কবীর উদ্দিন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধায়নে কলেজের বাংলা শিক্ষক খালিদ হোসেন কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু , সাতক্ষীরা জেলা সহকারী প্রকৌশলী আবু জায়েদ , কেরেলকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোর্শেদ আলী ভিপি, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন , যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার হেলাতলা ইউনিয়নে হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন কলারোয়া পৌরসদরের বাসিন্দা প্রায়ত কাজী আব্দুল ওহাব। আজ তার স্ত্রী ফরিদা খাতুনকে অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা জানান কলেজ কর্তৃপক্ষ ও অতিথিরা। কম্পিউটার অপারেশন ও মানবসম্পদ উন্নয়ন এ দুইটি ট্রেডে বর্তমান দুই শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে টেকনিক্যাল কলেজটিতে। দীর্ঘদিন যাবত যে শ্রেণীকক্ষ সংকটে ব্যাপক সমস্যার ভিতরে ছিল কলেজ কর্তৃপক্ষ সহ শিক্ষার্থীরা তার অতি দ্রুতই সমাধান হবে এমনটাই জানিয়েছেন অতিথিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সারা দেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করছে সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তারা এ ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করে।

সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথে তাদের এ আন্দোলন চলবে। বক্তারা এ সময় অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের জোর দাবি জানান তারা।
মানববন্ধন ও ধর্মঘটে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদাক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ, সদস্য তন্ময় হোসেন প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : গাজার সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার আশপাশের সব শহরের দখল নেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজার বেষ্টনির কাছাকাছি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পেরেছে সেনাবাহিনী। তবে সক্রিয় ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ অব্যাহত আছে।

হাগারি বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংক ব্যবহার করা হয়েছে। সীমান্তবর্তী ২৪টি শহরের মধ্যে ১৫টি থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে গাজায় রোববার রাতভর ইসরাইলি বাহিনী তাণ্ডব চালিয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় সোয়া লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। খবর এপির।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে— ইসরাইলের বিমান হামলায় এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এর মধ্যে রোববার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত প্রায় ৭৪ হাজার গাজাবাসী ফিলিস্তিনি ভূখণ্ডটির স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত গাজার শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামাস ও ইসরাইলি বাহিনীর পালটাপালটি হামলার প্রভাবে গাজার ১ লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে।

রোববার রাতে গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় ফিলিস্তিনের ১৫৯টি বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আরও ১২শর বেশি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে মাসব্যাপি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও বেলা ১২ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) সাতক্ষীরা সদর, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,সাতক্ষীরা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।

পৃথক দুটি কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলী : ব্যাপক উৎসাহ উদ্যোপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ বিএ সম্মান,বিএ স্নাতক কোর্সের সকল শিক্ষার্থীদের বরণ করল ঝাউডাঙ্গা কলেজ। রবিবার সকাল ১০ টায় উক্ত কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং তিনি বলেন, অর্থের অভাবে কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হওয়ার আহবান জানান।

বক্তব্য রাখেন উপাধক্ষ ডক্টর গোপাল চন্দ্র সরদার, সহকারি অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহকারী অধ্যাপক জেসমিন নাহার, সহকারী অধ্যাপক আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক বিলকিস আক্তার মজুমদার, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক শওকত হোসেন, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক আনারুল ইসলাম, প্রভাষক আল মাসুদ, প্রভাষক লিটন হোসেন, প্রভাষক রাশেদ রেজা তরুণ, সাংবাদিক প্রভাষক অহিদুজ্জামান লাভল, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক ময়নুল ইসলামসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাসান মাহমুদ রানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শহরের লেকভিউ রিসোর্ট চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে জেলার বিভিন্ন অঞ্চল থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পদচারনায় পুরো লেকভিউ চত্বর মুখোরিত হয়ে ওঠে। বন্ধু সহপাঠিরা গল্প , আড্ডা ও উচ্ছ্বাসে মেতে ওঠে। অনুষ্ঠানে জেলার ১ হাজার ৩৩ জন কৃতি শিক্ষার্থী অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্টান। পরে শিক্ষার্থদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ^াস কেডির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

বক্তব্য রাখেন প্রফেসর ড. দীলারা বেগম, কবি ও সাহিত্যিক অধ্যাপক শুভ্র আহমেদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস ও অন্যান্য উপহার সামগ্রি তুলে দেয়া হয়। পরে স্থানীয় দিপালোক একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করলেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান।।শনিবার সকালে খুলনা রেঞ্জ অফিসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। চলতি বছরের জুন ২৩ খ্রী: মাস থেকে তিনি রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসাবে পুলিশ সুপার তাঁর কৃতিত্বের স্থান ধরে রেখেছেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ, সাতক্ষীরা।

সভায় সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান টানা অষ্টম বারের মত রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

সভায় রেঞ্জের মধ্যে রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসাবে কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান টানা চতুর্থ বারের মত রেজ্ঞ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন। এছাড়া রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসাবে নুর ইসলাম ও শ্রেষ্ঠ এএসাই হিসাবে আলমঙ্গীর হোসেন রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক এঁর সভাপতিত্বে উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জয়দেব চৌধুরী, কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি, আরআরএফ, খুলনা নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest