সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী, দলটির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় তার সঙ্গে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, ওয়ার্কার্স পাটির নেতা মইনুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তালা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খুরশীদ আলমের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বলেন নির্বাচিত হলে তালার উন্নয়ন মূলক কাজগুলো স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে। সকল ভেদাভেদ ভূলে একসাথে কাজ আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, কলারোয়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সুরাইয়া পারভীন রতœা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর আহম্মেদ, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবল হোসেন, সাংবাদিক মোজাফ্ফার হোসেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, সেচ্ছাসেবক লীগ আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকলীগ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।

এসময় তালা-কলারোয়া উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নৌকা প্রেমিক এসময় উপস্থিত ছিলেন।
এরআগে নৌকা প্রতিকের প্রার্থী বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে তালায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগরের গাবুরা ইউনিয়নের হরিশখালিতে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপক‚লীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় নারীরা খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপক‚লীয় শ্যামনগরে দুর্ভোগের সীমা নেই। এর মধ্যে সুপেয় পানির সংকট অন্যতম। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। অতি লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ, নারীদের গর্ভপাত, অপরিপক্ক ও প্রতিবন্ধী সন্তান জন্মদানসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত আক্রান্ত হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হচ্ছে।

বক্তারা উপক‚লীয় এলাকায় সুপেয় পানির সংকট দূরীকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বারসিক কর্মকর্তা মননঞ্জয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুন নাহার বেগম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহিন হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে বুধবার দুপুরে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

জেলা পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, স্বপন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন এড. মুস্তফা লুৎফুল্লাহ। এর আগে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের নামে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবু মানুষের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে মো: আসাদুজ্জামান বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ নির্বাচনী এলাকায় পৌছানোর সময় পাটকেলঘাটা কুমিরা এলাকায় সাতক্ষীরা সদরের দলীয় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। মঙ্গলবার হেমন্তের বিকেলে প্রায় আড়াই হাজার মোটরসাইকেলে পাঁচ সহ¯্রাধিক মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে হাজির হন পাটকেলঘাটায়। কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আসাদুজ্জামান বাবুকে নৌকা প্রতীক প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সকল নেতা-কর্মী, পৌরসভার সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা এসময় বিভিন্ন যানবাহনের মাধ্যমে হাজির হন পাটকেলঘাটার কুমিরা এলাকায়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা প্রিয় নেতার আগমনের প্রতীক্ষায় ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় বরণ উৎসবে মেতে ওঠেন। কুমিরা থেকে জনতার বহর নিয়ে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু মিলিত হন শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সবুজ চত্ত¡রে। এসময় পুষ্প বৃষ্টি আর ফুলে ফুলে ভরে যায় নৌকার মাঝি আসাদুজ্জামান বাবুর বহণকারী হুডখোলা কার। নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অতীতের সকল দ্বিধা-দ্বন্দ, মান-অভিমান ভুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং নৌকা প্রতীকের কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, যুগ্ম সম্পাদক এনসান বাহার বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা ফুলেল শুভেচ্ছা জানান।

দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরা আগে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে।পরে পারুলিয়া রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনারুল হক, আরশাদ আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু বকর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনেকি সম্পাদক মহিউদ্দীন খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।এদিকে, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সখিপুর মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়া সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অপরদিকে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর নেতৃত্বে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে গাজীরহাটস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে, সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতাকর্মীদের আচারণ বিধি মেনে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের কাছ যাওয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-৪ আসনের তৃণমূল বিএনপি‘র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আসলাম আল মেহেদী। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এসময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি‘র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ নির্বাচনে প্রদ্বি›িদ্বতা অংশগ্রহন করছি।

ব্যাক্তি হিসেবে দেশ ও দেশের বাহিরে ডক্টরেটসহ অনেক বড় বড় ডিগ্রি পেয়েছি। এখন সময় এসেছে নিজ এলাকার জনগনের কল্যাণে কিছু করার। সিদ্ধান্ত নিয়েছি এবং দৃঢভাবে শফত নিয়ে সেই লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রন করেছি। অবদান রাখতে চাই সংসদীয় আসনের অবহেলিত মানুষের কল্যাণে। সংবাদপত্রের মাধ্যমে আমার এই চাওয়াকে প্রচার করবেন। শিক্ষিত, মার্জিত ও সর্বজন গ্রহনযোগ্য ব্যাক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিগত দিনে সাতক্ষীরা ৪-আসনে আশানুরূপ উন্নয়ন হয়নি। সড়ক ও জনপদে উন্নয়নের তেমন কোন ছোয়া লাগেনি। আমি নির্বাচিত হতে পারলে জনগনের সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবো। সে ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ আমার সাথে থেকে সহযোগিতা করবে বলে আমি মনে করি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু‘র পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি‘র সাতক্ষীরা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল হোসেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তৃণমুল বিএনপি‘র মনোনিত প্রার্থী ড. আসলাম আল মেহেদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের আ‘লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আতাউল হক দোলনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে উপজেলা আ‘লীগের আয়োজনে এই গনসংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিমা আলী মুন্সির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় গনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক হারুণ আর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইউনিয়ন আ‘লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন,

কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, শ্রমিক লীগের সভাপতি শাহজালাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest