সর্বশেষ সংবাদ-
আদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে একটি ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ রাকিব হোসেন (২০)। সে কলারোয়া থানার আব্দুল খালেকের ছেলে।

রোববার বিকালে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে ভিকটিম আসামীর পূর্ব পরিচিত। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় আসামী প্রায়ই ভিকটিমকে বিভিন্ন কুপ্রস্তাব দিত। গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে উঠানে গেলে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামী মোঃ রাকিব হোসেন (২০) ভিকটিমের মুখ চেপে ধরে ভিকটিমের বসত বাড়ির পাশে পুকুরের দক্ষিণ পাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবহিকতায় র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ অক্টোবর ২০২৩ তারিখ দিবাগত রাতে যশোর জেলার ঝিকড়গাছা থানাধীন সুকুরকোলা গ্রামের বাকড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ রাকিব হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসকে হাসান সাধারন সম্পাদক ও প্রভাষক শেখ আশিকুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এসএম হাসানুজ্জামান তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে শরিফুজ্জামান মুকুল শিকারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এসকে হাসান ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা হয়। অপরদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে আকাশ হোসেন, এম এম নুর আলম ও বাহাবুল হাসনাইন তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রভাষক আশিকুর রহমান আশিক ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা হয়।

এদিকে, সভপাতি পদে তিনজন প্রার্থীর মধ্যে এসএম আহসান হাবিব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু জিএম আল ফারুক ও সমীর রায় দুইজন প্রার্থী থাকায় আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমেরিকার নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ ও বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদ সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ওয়ার্কার্স পার্টি।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রীমু চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পার্টির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড স্বপন কুমার শীল। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল প্রমুখ। এছাড়া ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সমিতি, শ্রমিক ফেডারেশনসহ ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার পশ্চিমা মিত্র ইউরোপীয় ইউনিয়ন এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বি এন পি-জামাতসহ চরম ডানপন্থী দলগুলো এক হয়েছে। দেশও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
আমেরিকা মানবাধিকার ও সন্ত্রাসবাদের ধুয়া তুলে অবৈধ ভিসানীতি চাপিয়ে দিয়ে নগ্ন হস্তক্ষেপ করছে। আমেরিকা লিবিয়া, ইরাক কে ধ্বংস করেছে। এবার ইরান ও বাংলাদেশকেও ধ্বংস করতে চায়।
১৯৭১সালে মার্কিনরা মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যায় সমর্থন করেছিল। ১৯৭৪ এ দুর্ভিক্ষ সৃষ্টি করে ১৯৭৫ এ বঙ্গবন্ধু কে হত্যায় মদদ দিয়েছিল। মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিএনপি জামাতের ষড়যন্ত্র আমাদের প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে মশক নিধন,জেলা ও উপজেলায় চিকিৎসা কেন্দ্র চালু, ডেঙ্গু আক্রান্ত রোগীদের স্যালাইনের ব্যবস্থা, চাল, ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য প্রতিরোধ, বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হবে এবং ওএমএস সরবরাহ বাড়ানো ও গ্রাম-শহরে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করাসহ সাংবিধানিক ধারায় আসন্ন দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরার দেবহাটায় ৬ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঐ মামলার আসামি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলীর ছেলে ওমর ফারুক (২৫) কে গ্রেপ্তার করেছে। আটককৃতকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ শিশুটির মা চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাফিয়া পারভিন (২৮)।

থানা ও মামলার এজাহার সূত্র জানায়, উপজেলার চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের ৬ বছরের কন্যা উপজেলার বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বসন্তপুর গ্রামের জনৈক শরীফ মাস্টারের আম বাগানের পুকুর পাশ দিয়ে ঐ শিশুটি তার নানার বাড়ির পার্শ্ববর্তী খালার বাড়িতে যাওয়ার সময় ওমর ফারুক ঐ বাগানের মধ্যে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে পাড়া প্রতিবেশীরা চলে আসলে ওমর ফারুক পালিয়ে যায়।

এ বিষয়ে মেয়েটির মা সাফিয়া পারভিন থানায় মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং- ০৮, তাং- ২৯/০৯/২০২৩ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ)। মামলা দায়ের পরবর্তী রাত সাড়ে ৯টার দিকে মামলার আসামি ওমর ফারুককে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নির্দেশে এসআই গিয়াসউদ্দীন গ্রেপ্তার করেন। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার মামলা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে শিশুটির ২২ ধারায় জবানবন্দী গ্রহনের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক,বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।

এসময় জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু বলেন, আমরা যার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমরা সকলেই জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলার মসনদে বসাব। জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। সাধারণ শ্রমিকরাই আমাদের শক্তি। আমরা যারা দায়িত্বে আছি আগামীতে নতুন প্রজন্মের নেতৃত্বে একটি শক্তিশালী শ্রমিকলীগ প্রতিষ্ঠা করে যেতে চায়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের মোঃ জহর আলী,পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান,সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান খান,কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবভাটা শ্রমিক লীগের আবু তাহের,আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম, কালিগঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি,তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ,শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি নেতৃত্বে আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, সদস্য আজিবুর রহমান আলিম, মোঃ কবিরুল ইসলাম, শেখ আজাদ আলী, মনজুরুল,শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন,আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, আবুল কালাম, আজহারুল, ফিরোজ হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকর সহ জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের সম্মেলন স্থগিত করতে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে লিখিত পত্র প্রেরণ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি।

২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি একে ফজলুল হক স্বাক্ষরিত একপত্রে ৬নং ওয়ার্ডের সম্মেলন স্থগিতের নির্দেশ দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী উক্ত সম্মেলন আহ্বান করা হয়নি। এছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করা হয়েছে। ফলে উক্ত সম্মেলন স্থগিত করা হলো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস ১২০৬৮) সাতক্ষীরা সদর উপজেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে সাংসদের নিজস্ব বাসভবনের উপস্থিত হয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস ১২০৬৮) এর নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী শাহাব উদ্দীন(সাজু), সদর উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিমাদ্রী মন্ডল, সদর উপজেলা কমিটির সভাপতি শরিফুর রহমান সজল,

সিনিয়র সহ-সভাপতি মো: হাসানুজ্জামান সুমন, সিনিয়র সহ সভাপতি (মহিলা) নাহিদাল আরজিন, সহ-সভাপতি শ্যামলিন্দু দাস, মো: আব্দুল কাদের, মিজানুর রহমান, মো: ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক(মহিলা) তাজবিনা ইয়াসমিন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, শাহানারা মৌসুমি, সাংগঠনিক সম্পাদক মো: রায়হান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ^াস, অর্থ সম্পাদক মো: কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিত দাশ, মহিলা বিষয়ক সম্পাদক মাছুরা খাতুন,

শিক্ষা ও গবেষনা সম্পাদক সঞ্জয় ঘোষ, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক রিপন ঘোস, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আমিনুর রহমান, সমবায় সম্পাদক প্রবীর গাইন, আপ্যায়ন ও অভ্যার্থনা সম্পাদক খাদিজা খাতুন, কাব স্কাউটস সম্পাদক মো: আব্দুস সবুর, কার্যকরি সদস্য নাজমুল আনাম, হাবিবুল হোসেন, সুলতানা জুবাইদা, আরজুমান জেসমিন, নিমাই মন্ডল, হাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গুনগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও ব্যবহার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তালা উপজেলার আড়পাড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের (গবেষণা অধিশাখা) যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন।

কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএসআরআই’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমান, ড. মো. আবু তাহের সোহেল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম ও কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজ।

প্রধান অতিথি যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে কৃষকদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সরকার। আখ চাষ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আখ চাষের পাশাপাশি একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব।

তাতে করে কৃষকরা অধিক লাভবান হবেন। আখের সাথে যদি কেউ অন্য কোন ফসল চাষাবাদ করেন তাহলে আখ চাষ তার জন্য বোনাস। তাই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ত্রিমূখী চাষাবাদ করার জন্য সবাইকে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। আখের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি আখের সাথে সাথী ফসল চাষ প্রকল্পটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উক্ত মাঠ দিবসে ৮০ জন কৃষক অংশ নেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest