সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বুলবল কবীর, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপি বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় অংশ হিসেবে কালিগঞ্জে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে র‌্যালি শেষে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তানভীর হুসাইন সুজন, জেলা আ‘লীগের সদস্য শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আ‘লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ও সজল মুখার্জি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন হাশেমী তপু, রেজা আল আমিন শুভ, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে,বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা তালায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন,দপ্তর সম্পাদক মীর মহাসীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপসহ সমাবেশ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত সমাবেশের নামে তারা সাধারণ জনগণ, সাংবাদিক, পুলিশের উপর হামলা, অ্যাম্বুলেন্স ও গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে। তারা আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। এখনই তাদের যদি প্রতিহত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি সাতক্ষীরার আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে উপভোগ করেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি উপভোগ করেন তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, গণেশ চন্দ্র, পৌর আ’লীগের সহ-সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আ’লীগ নেতা মিজানুর রহমান বাবুসানা, শওকত আলী, বাবু তাপস কুমার আচর্য্যসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মীরা এ সিনেমাটি উপভোগ করেন।

এর আগে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, ফেরদৌস আহমেদ, দীঘি, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

সিনেমাটি দেখার পর সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নিজের অনূভুতি ব্যক্ত করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তাঁর জীবনের পুরোটা সময় দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। এই সিনেমার মাধ্যমে তাঁর সংগ্রামী জীবন দ্বারা কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে। এজন্য এই সিনেমাটি সবারই দেখা উচিত। তাহলে তারা বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অণুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, প্যাথলজি’র কনসালট্যান্ট ডাঃ হাফিজা খাতুন, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, শিরিন সুলতানা,

রক্তদাতা ফয়সাল হোসেন, সিনিয়র স্টাফনার্স, সুন্দরবনব্লাড ডোনেশন সোসাইটির সহ-সভাপতি এস.এম কাওছার, মোঃ মহিবুল্লাহ, মেহেদি হাসান, হাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে “মা”কে নিয়ে গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে বুধবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভিন রতœা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা যুবলীগের সহ সভাপতি নাহিদা পারভীন পান্না। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের উপাধ্যক্ষ রজনী মিস ও এডমিন তিথি মিস।

বক্তারা আলোচনা সভায় মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য অধ্যক্ষের প্রশংসা করেন। এ সময় তারা স্কুলের ছোট ছোট শিশুদের মুখে” মা ” নিয়ে বলা গল্প মনোযোগ সহকারে শোনেন এবং মায়েদের হাতে, মা হওয়ার জন্য ক্রেষ্ট তুলে দেন। এ সময় স্কুলে উপস্থিত ছিলেন স্কুলের প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিতা অধিকারী তিথি মিস ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ জাতীয় যুব দিবস উপলক্ষে সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন। সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার নন্দী, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মৌতলা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, প্রাণি সম্পদ অফিসের আসাদুর ইসলাম ও তাপসী রানী বালা প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, তারাই দেশের প্রাণ পুরুষ। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু‘র সোনার বাংলাদেশ হবে স্মার্ট উন্নত একটি সমৃদ্ধশালী দেশ।

এই লক্ষ্যে সামনে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক। তবে আভ্যন্তরীন রুটে যাত্রীবাহী বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সড়কে কোন পিকেটারকে দেখা যায়নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল ছিল চোখে পড়ার মতো। এদিকে, নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজসহ জামায়াত-বিএনপির ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, জামায়াতের জেলা সেক্রেটারি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার আহসাননগর এলাকা থেকে সকালে তাকে গ্রেপ্তার করে টহল পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৭ জামায়াত-বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম জানান, আইন র্শংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাশা পাশি ৫৬ জন আনসার সদস্য জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন বিজিবি সদস্য।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest