সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে প্রধান অতিথি হিসেবে উক্ত ঢেউটিন গৃহ-নির্মাণ অর্থ চেক বিতরণ করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহমেদ রবি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠান থেকে এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ৭৬টি পরিবার ও ১২ টি প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯২ বান ঢেউটিন ও বান প্রতি সাথে প্রত্যেকের তিন হাজার টাকা করে মোট ২ লাখ ৭৬ টাকার চেক প্রদান করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ছয়কোটি টাকার এলএসডি ও ১শ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
মঙ্গলবার ৩১ অক্টোবর দিবাগত রাত সাড়ে নটার দিকে সদরের মাহমুদপুর এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাবসায়ীসহ এ সব মাদক আটক করে।
আটককৃতের নাম মোঃ মাসুদ আলম(৩৮)। তিনি আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকাদিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করাহয়।

থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, এএসআই জিল্লুর রহমান, এএসআই শাহানুর আলম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে তাহার হেফাজত হতে ০৬(ছয়) বোতল LSD (এলএসডি) নামক মাদকদ্রব্য, যার মোট ওজন ৬০০ এমএল, মূল্য অনুমান ৬,২৪,০০,০০০/- (ছয় কোটি চব্বিশ লক্ষ) টাকা ও ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ০৪টায় সাতক্ষীরা জেলা জাসদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সদস্য আবু তালেব, আশাশুনি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, জেলা যুবজোটের সভাপতি মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক এস.এম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক ফারহান অন্তু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশকে ঘিরে বর্তমানে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফের একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। সংবিধান অনুযায়ীই যথাসময়ে দেশে নির্বাচন হবে।

এসময় সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন ও সমাজতন্ত্র কায়েম করার আহবান জানানো হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের আহবায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুল হক, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম, যুবজোটের সদস্য আবু বকর সিদ্দিক, মোঃ কওসার সরদার, শ্রমিকজোটের সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কামালনগরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্যে রাখেন, জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি গোলাম রসুল রাসেল, আনারুল ইসলাম রনি, মফিজুর রহমান, আদিত্য মল্লিক। আলোচনা সভায় বক্তারা বলেন, জেলায় এখনো শত শত ভুমিহীন পরিবার রয়েছে।

কিন্তু জেলার সংশ্লিষ্টরা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।

এসময় জেলা ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম, আনারুল ইসলাম, জিএম রেজাউল করিম রেজা, ডাঃ হাবিব, নাজমা খাতুন, বাপ্পি, সোহরাব হোসেন, ইউসুফ, শেখ রিয়াজুল ইসলাম, ময়নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যােগে বিনামূল্যে ও স্বল্প মুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্রাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে ও স্বল্প মুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। অনুষ্ঠানে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনেের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, সাংবাদিক একটি মহান পেশা এবং সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা সমাজে অবহেলিত মানুষের নানা সমস্যার বিষয়ে তুলে ধরেন বলে নানা ধরনের উপকরণ ও সেবা পেয়ে থাকেন। আমি দেখেছি কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সময়ে সামাজিক কর্মকান্ড ও মানুষের সেবা করে আসছে। ব্রাক ও খুলনা বিএনএসবি হাসপাতাল শিরোমনির সহযোগিতায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা উদ্যােগ নিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছেন এটি একটি মহৎ কাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান মধু, জিএম রেজাউল করিম রেজা, শাহানারা খাতুন, জাহাঙ্গীর আলম, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, লাবসা ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম প্রমূখ। ব্রাক ও খুলনা বিএনএসবি হাসপাতাল শিরোমনির তত্বাবধানে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের সার্বিক চক্ষু সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি হাসপাতাল শিরোমনির এজেন্ট সার্জন দন্তা সাহা, ডাঃ খান নাহিদ মুরাদ অনিক, রিলেশন শিফ অফিসার মীর মিজানুর রহমান, ব্রাক খুলনার সহকারী প্রোগ্রাম অফিসার মাহবুবুর রহমান প্রমূখ। উক্ত চক্ষু ক্যাম্পে সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে ৩৩৯ জন রোগী দেখেন এবং যাচাই-বাছাইে ৭৮ জন চক্ষু ছানি রোগী অপারেশন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাস্টার প্ল্যান প্রণয়ন কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী এবং স্টকহোল্ডারগন কর্মশালায় অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ইউটিএম আইভিপিও প্রকল্প পরিচালক মোঃ সায়ফুদ্দিন। ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ মানিক হোসেনের পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উপজেলা, শহর, মিউনিসিপাল, মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

কর্মশালায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল বিষয় বস্তু উপস্থাপন করেন ইউটিএম আইডিপি প্লানিং কনসালটেন্ট স্বরূপ হোসাইন ও টিম লিডার কাজী কামরুল হাসান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়. গ্রাম হবে শহর এই প্রতিপাদকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় ১২টি উপজেলার মধ্যে কালিগঞ্জ উপজেলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। আগামি বাইশ মাস যাবৎ কালিগঞ্জ উপজেলায় ৭২জন ইঞ্জিনিয়ার কৃষি, মৎস, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে প্ল্যানিং-এর কাজ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সোমবার কলারোয়া পৌরসভা ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে কলারোয়া পৌরসভার হল রুমে মাসিক অর্জন বিষয়ক সভার আয়োজন করা হয়। স্থায়িত্বশীল লক্ষ্য মাত্রা ২০৩০ এর প্রতিপাদ্য বিষয় ’কেহ পিছে পড়ে রবে না’ ্এবং প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হোপ ফর দি পুওরেষ্ট সাতক্ষীরা, কলারোয়া ও বরগুনা পৌরসভাতে ওয়াস এসডিজি প্রকল্প বাস্তবায়ন করছে। বাস্তবায়াধীন প্রকল্পের আওয়াতায় ওয়াস সেবাদানকারী প্রাইভেট সেক্টরকে শক্তিশালীকরণ করছে এবং পাশাপাশি কমিউনিটি ভিত্তিক কনজুমার গ্রুপ গঠন ও তাদের পরিচালনা করছে। কনজুমার গ্রুপের কাজের অংশ হিসেবে বিভিন্ন ওয়াস সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য কিভাবে ওয়াস সেবা নিশ্চিত করা যাবে সে বিষয়ে বিভিন্ন আলোচনা ও সহযোগিতা করে আসছে।

সভায় সদস্যরা বিগত মাসের কাজের ফলাফল তথা ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের বাড়িতে বাড়িতে ভিজিট, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত টয়লেট ব্যবহারসহ কাযক্রম চলমান রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন ফতেমা খাতুন।

সভাপরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র প্রতিনিধি রোকসানা পারভীন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পিংকী রানী দাস, তিলোকা রানী, জেসমিন নাহার, ফারজানা, রাবেয়া সুলতানা মিতু, খাদিজা খাতুন, ফতেমা, অম্বিকা, রোজিনা, ফারিনা, আসমা, বিলকিস, আফিফা, তৃপ্তি, শান্তা ও মুক্তামনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
গরিবের আইনজীবী খ্যাত মরহুম এ্যাড. আব্দুল বাসেত মজুমদারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের ২য় তলায় অনুষ্ঠিত স্মরণসভায় ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী এ্যাড, আজহারুল ইসলাম।
এ্যাড. আব্দুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদ সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাড এম শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড, সাহদুজ্জামান সাহেদ। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এ্যাড. এম সাঈদ আহম্মেদ রাজা (সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে)।

এছাড়া গুরুত্বপূর্ন বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এ্যাড. ইউনুস আলী, এ্যাড.ওসমান গনি, এ্যাড.মোশাররফ হোসেন সিদ্দিকি, এ্যাড. আজাদ হোসেন বেলাল, আমিনুর রহমান চঞ্চল, সাঈদুজ্জামান জিকো, এ্যাড. প্রবীর মুখার্জি, এ্যাড. মুকুল, এ্যাড.শওকাত আলী, এ্যাড.স্বপন কুমার,এ্যাড. আতাউর রহমান,এ্যাড. অনিত কুমার মুখার্জি, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আরিফুর রহমান আলো, এ্যাড. রাশীদুজ্জামান সুমন, এ্যাড. মেহেদী হাসান সোহাগ, এ্যাড.তারিক ইকবাল অপু, এ্যাড. ফুয়াদ হাবিব টিটন, এ্যাড. শাহাজাহান জাহাঙ্গীরসহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা গরিবের আইনজীবী খ্যাত মরহুম এ্যাড. আব্দুল বাসেত এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest