সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২) এবং অপরজন খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালাম জানান ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর ও জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের সমর্থকদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আসাদুজ্জামান বাবু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্ম ও অপপ্রচারকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে দলের ভিতরের যে সকল হাইব্রিড নেতারা দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে। যাতে করে দলের বড় ধরনের ক্ষতি করতে না পারে। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুসানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

এসময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একজন নেতাকে সংসদ সদস্য হিসেবে চাই, যার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বর্তমান সংসদ সদস্য তৃণমূলের আস্থা হারিয়েছেন। একাধিক দূর্নীতি ও অপকর্মে জড়িয়েছেন। যার কারনে দলের অনেকভাবে ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। এজন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক হয়ে খুলনা রোডে এসে উন্নয়ন শোভাযাত্রাটি শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা :

দেওয়াটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকালে মার্তৃত্বকালীন ভাতভোগীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

ইউপি সচিব মোঃ গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, নির্মল কুমার মন্ডল,ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে মাদক বিক্রিকালে স্বামী-স্ত্রী এবং চুরির সময় ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছে অপর এক নারী। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার নলতা চৌমুহনী ও মাঘুরালি এলাকায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর বুধবার বেলা দেড়টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদের বাড়িতে চুরি করতে যায় সাতক্ষীরার বকচরা এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৮) ও তার স্ত্রী পাপিয়া খাতুন (৩০)। সেখানে চুরির একপর্যায়ে হঠাৎ বাড়িতে প্রবেশ করেন গৃহকর্তার নাতি কাজী রাফিদ (২৪)।

বিষয়টি বুঝতে পেরে চুরিকৃত মালপত্র নিয়ে জাহাঙ্গীর হোসেন দ্রুত পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় কিছু জিনিসপত্রসহ আটক করা হয় পাপিয়া খাতুনকে। এ সময় তার কাছে পাওয়া যায় ২ পিস ইয়াবা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাপিয়া খাতুন জানায়, তারা স্বামী-স্ত্রী দু’জনই বিভিন্ন এলাকায় চুরি করেন। নলতা ও পার্শ্ববর্তী এলাকায় চুরির পর তারা সেগুলো মাঘুরালি গ্রামের বাসিন্দা হাসান (৪৫) ও তার স্ত্রী ছকিনা খাতুন (৪০) এর মাধ্যমে বিক্রি করেন। পরবর্তীতে এলাকাবাসী নলতা ইউপির মাঘুরালি গ্রামের হাসানের বাড়িতে যেয়ে তাকে ও তার স্ত্রী ছকিনা খাতুনকে গাঁজা বিক্রি করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ৩ টার দিকে থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ৯ পুরিয়া গাঁজা ও ২০ গ্রাম গাঁজাসহ হাসান-ছকিনা দম্পতি এবং চুরির সময় হাতেনাতে আটক পাপিয়া খাতুনকে ২ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন।

হাসান ও তার স্ত্রী ছকিনা খাতুন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম জানান, স্থানীয় জনতা মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক ৩ জনকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান মাদকসহ ৩ জনকে আটক করে থানায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মাঘুরালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদারের বাড়ীতে ৪২ ইঞ্চি টিভি, পানির মটর সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি, সংবাদকর্মী মহসিন সহ অন্যান্যদের গাছ থেকে কাঁধি কাঁধি নারিকেল চুরি করা সহ এলাকায় বিভিন্ন ধরনের চুরি লেগেই আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৩০) কালীগঞ্জের পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের একটি ঘেরে বিদ্যুৎ স্পর্শে রেজাউল ইসলাম নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাথরঘাটা গ্রামের আরিফুল ইসলাম জানান, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারি ছিলেন। বুধবার সকালে তিনি ঘেরের বাঁধে ঘাষ কাটছিলেন। এসময় পাশেপড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করাহবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বকচরা আহমেদিয়া দাখিল মাদ্রাসার সুপার রমজান আলীসহ চার জন গুরুতর আহত হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলার এজাহার জমা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমান বাদী হয়ে উক্ত মামলার এজাহারটি জমা দেন। মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে এবং আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসের পুত্র মোঃ নাহিদ (২৬), বাঁকাল এলাকার আব্দুল গফফারের পুত্র মোঃ রিপন (২৬), একই এলাকার মোঃ সাবদুল এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (২৭), মৃত আক্কাজ আলীর পুত্র আব্দুল গফফার (৫৫), মোঃ মিজানের পুত্র মোঃ জিল্লু (৩০), আব্দুল গফফারের স্ত্রী শাহানারা খাতুন (৫০) ও তাদের কন্যা খুকু মনি (২৪)।

আব্দুর রহমানের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ অক্টোবর ২০২৩ তারিখ সোমবার সকাল ১১টার দিকে উক্ত আসামীরাসহ তাদের গুন্ডাবাহিনী হাতে রাম দা, লোহার রড, ছুরি, লোহার হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠি সহকারে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে সাতক্ষীরা শহরের বাঁকালস্থ তাদের বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাচ করতে থাকে। এতে তার বড় ভাই রমজান আলী প্রতিবাদ করলে ৪নং আসামী আব্দুল গফফারের হুকুমে অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে বোন সাজিদা খাতুন, ভাগ্নে ফাহিম সরদার ও ভাইপো (রমজানের ছেলে) ফারহান ফেরদৌস তাকে রক্ষা করতে আসলে উক্ত আসামীরা তাদেরও মারপিট করতে থাকে। এক পর্যায়ে ১ নং আসামী নাহিদ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সজোরে রমজানের পেটের বাম পাশে পাজরের নিচে ছুরিকাঘাত করে।
এতে রমজান গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর ২নং আসামী রিপন হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে বোন সাজিদাকে মারতে গেলে তার বাম চোখে লেগে থ্যাতলানোসহ রক্তাক্ত জখম হয়। ৩নং আসামী সিরাজুল হত্যার করার উদ্দেশ্যে ভাইপো ফারহানকে রামদা দিয়ে তার পিঠের বাম পাশে কোপ মারে। এতে সে গুরুতর জখম হয়। ৪নং আসামী আব্দুল গফফার হত্যার উদ্দেশ্যে ভাগ্নে ফাহিমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে সে মাথা সরিয়ে নিয়ে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কনুইয়ের নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ৫নং আসামী জিল্লু তার (আব্দুর রহমানের) বোনের পরনের জামাকাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানি ঘটায়। ৬নং আসামী শাহানারা তার বোনের গলায় থাকা ১২ আনা ওজনের ১টি সোনার চেইন যার মূল্য ৭০ হাজার টাকা টান মেরে কেড়ে নেয়। এছাড়া ৭নং আসামী খুকুমনিসহ অজ্ঞাতনামা আসামীরা বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে ভাই রমজান, বোন সাজিদা, ভাইপো ফারহান ও ভাগ্নে ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। আহতরা সবাই বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে রমজান আলীর অবস্থা আশংকাজনক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আহত রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমানের দেয়া মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে। তিনি আরো জানান, আসামেিদর গ্রেপ্তারের পুলিশের জোর প্রচেষ্টা চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সোমবার মহা নবমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফিংড়ী, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়নসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুর রহমান,

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক মোনায়েম হোসেন, সদস্য মহাদেব প্রমুখ।

এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অসম্প্রদায়িক চেতনার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ধর্ম যার যার উৎসব হবে সবার। সকল ধর্মের মানুষ মিলেমিলে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যারা বাধাসৃষ্টি করতে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest