সর্বশেষ সংবাদ-

আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারকে প্রতিবাদ বাংলাদেশের

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের হেলিকপ্টার অনুপ্রবেশ করে আকাশসীমা লঙ্ঘন করায় এর কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার ঢাকায় মিয়ারমারের দূতাবাসে ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়ে এ প্রতিবাদ জানায় সরকার।

একই সঙ্গে এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত ২৭ আগস্ট, ২৮ আগস্ট ও ১ সেপ্টেম্বর (আজ শুক্রবার) বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে মিয়ানমারের হেলিকপ্টার।

আজ সকালে মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার কক্সবাজারের উখিয়া উপজেলার পাশে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ সম্পর্কের বিরুদ্ধে এবং এর ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বর্তমানে নিারপত্তা খাতে মিয়ানমারকে বাংলাদেশ সহায়তা করলেও এ ধরনের দৃষ্টান্ত সার্বভৌমত্বের লঙ্ঘন, যা দুই দেশের বোঝাপড়া ও পারস্পরিক সহায়তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে গত কয়েক দিনে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। নো ম্যানস ল্যান্ডে হাজারো রোহিঙ্গা অপেক্ষা করছে বাংলাদেশের প্রবেশের জন্য।

এছাড়া চার শতাধিক মানুষ নিহত হয় বলে জানায় মিয়ানমার সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ওয়েইন রুনি গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ওয়েইন রুনিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করে ইংল্যান্ডের চেশায়ার পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হেফাজতেই ছিলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা এই ফুটবলার।

সম্প্রতি ম্যানচেস্টার থেকে এভারটনে যোগ দেওয়া রুনি বৃহস্পতিবার একটি পানশালায় যান। সেখানে গলা ভরে মদ গেলার পর গাড়ি নিয়ে বের হন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে স্থানীয় পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

মাতাল হয়ে এর আগেও সংবাদে আসেন ইংলিশ তারকা। গত নভেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি করেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে রুনির সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনা করেন রুনি। এর আগেও বেশ কয়েকবার মাতাল হয়ে মারামারির মতো কাণ্ডেও জড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের মালিক।

এবারের মৌসুমে ওয়েইন রুনিকে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিল শিবির ত্যাগ করে শৈশরের ক্লাব এভারটনে যোগ দিয়েছেন তিনি। এরপর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলেছেন ১১৯ ম্যাচে ৫৩ গোল করা রুনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাবি গরুর মাংস রান্না

উপকরণ : গরুর মাংস ১ কেজি হাড় ছাড়া, পেঁয়াজ ২০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, গরম মসলা ১ টেবিল চামচ, ডিম ২টি, টকদই ১ কাপ, মাওয়া ২ টেবিল চামচ, তেল ৭৫ গ্রাম, ঘি ৭৫ গ্রাম, কাঁচামরিচ ৫০ গ্রাম, পেস্তাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, কাজু বাদাম পেস্ট ১ টেবিল চামচ, টমেটো ২টি, কিশমিশ ৩০ গ্রাম, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : গরুর মাংস ভালোভাবে ধুয়ে ছেঁকে নিতে হবে। তারপর ডিম, মাওয়া, ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে চুলোয় চড়াতে হবে। রান্না করতে হবে কিছুক্ষণ। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাংস একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। একটি পাত্রে ঘি দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, এলাচ, দারুচিনি বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। মসলা বাদামি হয়ে এলে তাতে নামিয়ে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মাংস ভাজা ভাজা হলে তাতে মাংসের জমানো ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করতে হবে। মাখা মাখা হয়ে এলে এতে কিশমিশ ও মাওয়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। ডিম ভেজে জুরিয়ান করে কেটে গরম গরম পরোটা অথবা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন নবাবি বিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোর্মা বিরিয়ানি

কোর্মা বিরিয়ানি

কর্তৃক Daily Satkhira

উপকরণ

খাসির মাংস ছোট করে কাটা ১ কেজি, বাসমতি চাল আধা কেজি, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ ধনে গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, ছোট এলাচ ৪ টি, কিশমিশ সিকি কাপ, আলুবোখারা ৭/৮ টি, পুদিনা পাতা ২ টেবিল চামচ, ধনে পাতা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫/৬ টি, শাহি জিরা আধা চা-চামচ, জর্দার রং সামান্য, সিরকা ১ টেবিল চামচ, ঘি-তেল দেড় কাপ, কেওড়া জল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। কোর্মার মসলা (ছোট এলাচ ৬ টি, বড় এলাচ ৩ টির বিচি, লবঙ্গ ৪ টি, সাদা গোলমরিচ ৬টি ও দারুচিনি ৪/৫টা। এই মসলাগুলো চুলার পাশে রেখে মচমচে করে গুঁড়া করে
নিতে হবে)।

প্রণালি

দই, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ভাজা, জিরা, লবণ, সিকি কাপ তেল, ২ টেবিল চামচ ঘি,১ টেবিল চামচ কেওড়াজল ও কোর্মার মসলা অর্ধেক দিয়ে মাংস মেখে রাখুন। পাত্রের ১ কাপ তেল ও ঘি দিয়ে বেরেস্তা করে অর্ধেক তুলে নিন। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাংস দিয়ে কোর্মার মতো রান্না করুন। নামানোর আগে বাকি অর্ধেক মসলা দিয়ে দিন। চাল ২০ মিনিট ভিজিয়ে পানি ছেঁকে নিন। অন্য পাত্রে চালের ৪ গুণ গরম পানি করে তাতে কাঁচামরিচ ৫/৬ টি, এলাচ ৪/৫ টি, পুদিনাপাতা ২ টেবিল চামচ, ধনে পাতা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, দারুচিনি ২/৩ টুকরা ও শাহি জিরা আধা চা-চামচ দিন। পানি ফুটে গেল ভেজানো চাল দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এবার বিরিয়ানি রান্নার পাত্রে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। এবার কিছুটা আধা সেদ্ধ চাল ছড়িয়ে অর্ধেক পরিমাণ মাংস ঢেলে দিন। এর ওপর বেরেস্তা ও কিশমিশ ছড়িয়ে দিন। মাংসের ওপর আবার একইভাবে রান্না করা ভাত ও মাংসের স্তর সাজান। ওপরে আবার চাল দিন। এখানে ভাতের স্তর হবে তিনটি এবং মাংসের স্তর হবে দুটি। সবার ওপরে বাকি ঘি এবং দুধে ভেজানো কেওড়া ছড়িয়ে দিয়ে আলু বোখারা গুজে দিন। এবার ঢাকনা দিয়ে ২০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবজি-মাংসের বাহারি পোলাও

উপকরণ

গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু আধা কাপ, পটোল আধা কাপ, চাল পৌনে ১ কেজি।

প্রস্তুত প্রণালি

মাংস ছোট ছোট টুকরা করে নিতে হবে। প্যানে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাংস রান্না করতে হবে। সব সবজি আলাদা আলাদা তেলে ভেজে তুলতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা দিয়ে চাল কষাতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে। যখন ফুটে আসবে তখন সব সবজি ও মাংস মিশিয়ে দিতে হবে। এরপর গোলমরিচ ছিটিয়ে দিয়ে দমে দিতে হবে। রান্না শেষ হলে ঘি ছিটিয়ে পরিবেশন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাংস খাবেন জেনে-বুঝে

ডেস্ক: মাংস পছন্দ না এমন লোক খুঁজে পাওয়া দায়। তবে পছন্দের এই খাবারটি সবসময় খাওয়া যায় না।

বয়স একটু বাড়লে, হৃদরোগের লক্ষণ থাকলে এই কাবারটি এড়িয়ে চলার পরামর্শ দেন সকলে। তবে জেনে-বুঝে মাংস খাবেন।

১. একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে ১০০ গ্রাম লাল মাংস খেতে পারেন। কিন্তু যাদের পাকস্থলীতে আলসার রয়েছে তারা লাল মাংস খেলে তাদের রোগ বাড়িয়ে দেয়। তাদের উচিত হবে প্রোটিনের বিকল্প উৎসের দিকেই অধিক মনোযোগী হওয়া।

২. কিডনি ফেইলিউরের রোগীরা প্রতিদিন ৩০ গ্রাম প্রোটিন খেতে পারবেন। আর যারা ডায়ালাইসিস করেন তারা  পারবেন ৭০ গ্রাম মাংস খেতে।  সাধারণত কিডনি রোগীরা লাল মাংস খাবেন কি না, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

৩. যাদের অপারেশন হয়েছে বা শরীরের কোনো গভীর ক্ষত আছে, তারা ১০০ গ্রামের বেশি লাল মাংস খেতে পারেন।  তবে গাউট বা গেটে বাতের রোগীরা লাল মাংস খাবেন না। লাল মাংস রক্তে ইউরিক এসিডের মাত্রা বাড়িয়ে দেবে।

৪. যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপে ভুগছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন তাদের লাল মাংস এড়িয়ে যাওয়া ভালো। তারা প্রোটিনের জন্য মাছ-মুরগির মাংস খেতে পারেন। আর   লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাল মাংস খাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের দিন স্পেশাল খাসির রেজালা

ডেস্ক: ঈদের দিনে খাবার টেবিলে স্পেশাল খাবার হিসেবে রাখতে পারেন খাসির মাংসের রেজালা। এসব খাবারের ঘ্রাণ শুনলেই জিভে পানি চলে আসে।

উপকরণ

খাসির মাংস এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্তদানা বাটা এক চা চামচ, বাদাম বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ১০টা, টক দই আধা কাপ, তেল আধা কাপ, ঘি দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, দুধ এক কাপ, চিনি এক চা চামচ, এলাচ ও দারুচিনি চার টুকরা করে, কেওড়ার পানি এক টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী-এলাচ-দারুচিনি একসঙ্গে গুঁড়া এক চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মসলা গুঁড়া করে নিন। মাংসে সব বাটা মসলা, দই, লবণ, শুকনা মরিচ দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

২. তেল ও ঘিয়ে ভেজে পেঁয়াজ বেরেস্তা তুলে ওই তেলে মাখানো মাংস দিয়ে ঢেকে রান্না করুন।

৩. পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে বেরেস্তা ভেঙে দিন।

৪. এরপর চিনি, দুধ, কাঁচা মরিচ ও গুঁড়া মসলা দিয়ে মৃদু আঁচে রান্না করুন।

৫. মাংস নরম হয়ে যখন তেলের ওপর উঠবে, তখন নামিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ট্রেস কমাবে আদা, লেবু ও মধুর মিশ্রণ

স্ট্রেস হলো সাধারণ ভাবে মানসিকে চাপের ফলে আমাদের শরীরের তৈরি হওয়া একটি প্রতিক্রিয়া যেটা হতে পারে অভ্যন্তরীণ বা বাহ্যিক। মানসিক চাপ বাড়লে আমাদের শরীর সেটাকে যুদ্ধাবস্থা ধরে নিয়ে এক গাদা হরমোন আর রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায়, যার ফলে শরীরে হঠাৎ অনেক উত্তেজনার তৈরি হয়, যা আমাদের পরিস্থিতির মোকাবেলায় সাহায্য করে। এসময় হৃদস্পন্দন বেড়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয় আর আমরা কোনো কিছুতে পুরোপুরি মনোযোগ দিতে পারি না।

রোজকার যান্ত্রিক জীবনে স্ট্রেস এড়ানোর কোনো সুযোগই যেন নেই। দিনশেষে বাসায় ফেরার পর ক্লান্তিতে হাত, পায়ে ব্যথা নিয়ে আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না। এর জন্য দায়ী স্ট্রেস। যা আমরা বুঝে ওঠার আগেই পরিণত হয় অবসাদে। অনেক ক্ষেত্রে তা এমন পর্যায়ে চলে যায় যে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

ওষুধের উপর নির্ভরতা বাড়ে। আর ওষুধ থেকে দেখা দেয় একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু অাপনি চাইলে খাদ্য দিয়ে ওষুধ থেকে দূর থাকতে পারবেন, স্ট্রেসও দূরে থাকবে।

রোজকার খাদ্যতালিকায় একটি বিশেষ মিশ্রণ রাখুন। কয়েকদিন খেলেই ফল পাবেন। দুই চা চামচ লেবুর রস, আদা থেঁতো করে দুই চা চামচ আর এক চা চামচ কাঁচা মধু মিশিয়ে রাখুন। দিনে তিনবার খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest