বলিউডে এ বছর অন্যতম ছবির নাম ‘টয়লেট : এক প্রেম কথা’। স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে যোগ্য সম্মান দিয়ে গিয়ে বিপাকে পড়া এক সাধারণ ব্যক্তির কাহিনী নিয়ে নির্মিত ছবিটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
ছবির পর্যালোচনা করে ভারতের প্রধানসারির সংবাদমাধ্যমগুলো বেশ ভালো ভালো মন্তব্য করছে।
অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি প্রযোজনা করেছেন তার স্ত্রী টুইঙ্কল খান্না। অভিনেত্রী থেকে লেখিকা বনে যাওয়া টুইঙ্কেলও ছবিটির প্রশংসায় মেতেছেন। জানিয়েছেন, তিনি ‘টয়লেট’ দেখার পর স্বামীকে নিয়ে গর্বিত।
ভারতের স্যানিটেশন অবস্থার বেহাল দশা নিয়ে বিদ্রুপাত্মক এ ছবিটি দেখার পর টুইঙ্কের টুইট, ‘টয়লেট : এক প্রেম কথা’ দেখেছি। অনেক ভালো লেগেছে। জনাব কে (অক্ষয়) নিয়ে গর্বিত। ছবিটি বিনোদনে ভরপুর এবং একই সঙ্গে শিক্ষামূলক।
শ্রী নারায়ন সিং পরিচালিত ‘টয়লেট : এক প্রেম কথা’ ছবিতে অক্ষয়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন ভূমি পেদনেকার। ২০১৫ সালে বলিউডে তার অভিষেক হয় ‘দাম লাগাকে হাইশা’ ছবির মাধ্যমে। দুই বছর পর অক্ষয়ের সঙ্গে ফিরেছেন। জানিয়েছেন, ছবিটির মাধ্যমে বলিউডে ফের অভিষেক হচ্ছে তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন।
সবসময় সঠিক কাজ করলেই তবে সুনাম পাওয়া যায়। কিন্তু ভুলের জেরেও কেউ কেউ বিখ্যাত হয়ে যেতে পারেন। এমন বহু জিনিস রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবার কিছু জিনিস রয়েছে যা দৈনন্দিন প্রয়োজনে না এলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু অবাক হয়ে যাবেন যখন জানবেন সেই অতি পরিচিত জিনিসগুলির আবিষ্কার কীভাবে হয়েছে।
ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি সামিরাকে অভিযুক্ত করেন।
১২ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহকে। বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেলে এক প্রতিবেদনে নতুন করে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। টার্মিনাল-২ থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বরেণ্য সংগীত শিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন বলে প্রতিবাদ করেছেন তার স্ত্রী শাহিনা জব্বার। তিনি বলেন, ৭১ মুক্তিযুদ্ধের সময় সরকারের ত্রাণ তহবিলে দেয়া ১২ লাখ রুপি ফেরত চাননি আব্দুল জব্বার। একটি মহল তাকে হেয় করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তিনি শুধু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে সুস্থ হয়ে তিনি গানের ভূবনে আবার আসতে পারেন। সাক্ষাতকারে এসব কথা বলেন আব্দুল জব্বারের স্ত্রী শাহিনা জব্বার।