সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

কালিগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ওরিয়েন্টেশন সভা

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৫ম পর্বের) ওরিয়েণ্টশন সভা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ওরিয়েণ্টশন সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহকারী শিক্ষা অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের কর্ম সংস্থান করা হবে। এরই ধারা বাহিকতায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের কর্মসূচির কার্যক্রম শুরু হচ্ছে ও সুষ্ঠভাবে কার্যক্রম বাস্থবায়নের জন্য আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এ উপজেলায় প্রথম পর্বে ১ হাজার বেকার যুবক/যুবমহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের কে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। তিন মাস পর দ্বিতীয় পর্বে একই ভাবে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বাস্তবায়নে প্রশিক্ষনার্থীদের প্রথম তিন মাস প্রতিদিন ১‘শ টাকা হারে ভাতা ও প্রশিক্ষণ শেষে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন দপ্তরে ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রতি মাসে ৬ হাজার টাকার স্থলে তাদের কে ৪ হাজার টাকা প্রদান করা হবে। বাকি ২ হাজার টাকা তাদের নিজস্ব একাউন্টে জমা রাখা হবে ও প্রকল্পের মেয়াদ শেষে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। ন্যাশনাল সার্ভিসের নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষিত যোগ্যতা সম্পন্ন যুবক/যুবমহিলাদের জাতি গঠন মুলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল কর্মসূচির (৫ম পর্বের) প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এদিকে দীর্ঘ দিন পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম শুরু হওয়ায় বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকার রোহিঙ্গা বিষয়টি মানবিকভাবে দেখছে : ওবায়দুল

রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে, তা আমরা এখনো জানি না।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে যান ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে। এখন সরকারের নীতি রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।

৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, সহ–উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, সহ–উপাচার্য (প্রশাসন) মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আসগর মোড়ল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যাণার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৮ আগস্ট সেন্সর ছাড়পত্র পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে চলছিল কানাঘুষা। অবশেষে মঙ্গলবার জানা গেল ডুব ছবির মুক্তির তারিখ। ২৭ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

‘ডুব-নো বেড অব রোজেস’ ছবিতে বলিউড তারকা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া পার্ণো মিত্র এবং রোকেয়া প্রাচীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডয়া জানিয়েছে ছবিটি মুক্তির আগে বাংলাদেশে প্রিমিয়ার শো হবে। এ শো’তে ইরফান খানও উপস্থিত থাকবেন।

এছাড়া ছবিটি একই দিনে ভারতসহ সারা বিশ্বে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ।

জাজের সঙ্গে ছবিটি যৌথ প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।

এর আগে সেন্সর বোর্ডে জমা পরার অাগেই তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আটকে যায় ‘ডুব’। গত ১২ ফেব্রুয়ারি ছবি প্রদর্শনের লক্ষ্যে নীতিমালা মেনেই যৌথ প্রযোজনার জন্য গঠিত বিশেষ কমিটির কাছে প্রিভিউয়ের জন্য ‘ডুব’ সিনেমা জমা দেওয়া হয়। প্রিভিউ শেষে কমিটি ১৫ ফেব্রুয়ারি এক অনাপত্তিপত্রের মাধ্যমে ছাড়পত্র দেয়। তার একদিন পরই ১৬ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে অনাপত্তিপত্রটি স্থগিত হয়। এ স্থগিতাদেশের জন্য ‘ডুব’ ছবিটি সেন্সর বোর্ডেও জমা দেওয়া যায়নি। তখন জানানো হয়, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ‘ডুব’ আটকে থাকবে। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ‘ডুব’ চলচ্চিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে হতাশায় ভরা দিন উপহার দিল অস্ট্রেলিয়া

আগের দিনটা স্বস্তিতেই কাটিয়েছিল বাংলাদেশ। এমনকি দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩০৫ রানে গুটিয়ে গিয়ে পুঁজিটা ছিল সমৃদ্ধ। পরে অসিদের ৯৮ রানে ২ উইকেট তুলে নিয়ে পাল্টা আক্রমণের ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে দিনটা অসিদের করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব। এই দুইজনের শত রানের জুটিতে ভর করেই দ্বিতীয় দিন ২ উইকেটে ২২৫ রানে শেষ করেছে সফরকারীরা। অসিরা দ্বিতীয় দিন শেষে পিছিয়ে আছে ৯০ রানে। ওয়ার্নার অপরাজিত আছেন ৮৮ রানে আর হ্যান্ডসকম্ব ৬৯ রানে।

প্রথম টেস্টে জ্বলে উঠতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অথচ চট্টগ্রামেই বোলিংয়ে এসে দেখালেন তার বোলিং ঝলক। দ্বিতীয় ওভারেই তার বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার ম্যাট রেনশ। বিদায় নেন ৪ রানে। মধ্যাহ্নভোজনের আগে সফলভাবেই বিরতিতে যায় স্বাগতিকরা। অবশ্য পরে ফিরেই শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ধীরে প্রতিরোধ দিতে থাকে এই জুটি। ৯৩ রানেই আসে এই জুটিতে। এক পর্যায়ে এই জুটি চিন্তার ভাঁজ ফেলে দেয় বাংলাদেশ শিবিরে। এরপর ২৯তম ওভারে সাকিবকে পাল্টে তাইজুলকে আক্রমণে আনলে সেই এনে দেয় কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। একেবারে ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৮টি চার।   এরপরই আসল প্রতিরোধটা দেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব।

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা দেখে শুনেই শুরু করে বাংলাদেশ। নাসির হোসেন ও মুশফিক এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ইনিংস। অথচ নাথান দিনের ওভার শুরু করতে আসার পরই বাধে বিপত্তি। এক কথায় দুর্ভাগ্যই বলতে হবে মুশফিকের। পা বাড়িয়েছিলেন খেলতে। কিন্তু স্পিন করতে থাকা বল ব্যাটের কোনায় লেগে আঘাত করে স্টাম্পে। বেল পড়ে গেলে উল্লাসে মাতে অসিরা। মুশফিক বিদায় নেন ৬৮ রানে। ১৬৬ বলের ইনিংসে ছিল ৫টি চার।

এরপর নাসির মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লেজের দিকে গড়ছিলেন জুটি। সঙ্গে পুঁজিটাকেও ৩০০ রানের কাছাকাছি নিয়ে যাচ্ছিলেন। এর আগে দলীয় ২৯৩ রানে নাসিরকে ম্যাথু ‍ওয়েডের তালুবন্দী করান অ্যাস্টন অ্যাগার। নাসির ৯৭ বলে ৪৫ করে ফেরেন। ৫ রানের জন্য মিস করলেন ফিফটি। যেখানে ছিল ৫টি চার। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেও থিতু হতে পারলেন না বেশিক্ষণ। এরপর আবারও উইকেটের পতন। রানের প্রান্ত বদল করতে গেলে ডেভিড ওয়ার্নার আগেই স্টাম্প ভেঙে দেন। ১১ রানে বিদায় নেন মিরাজ। এরপর ছয় মেরে স্কোর ৩০০ ছাড়া করেন তাইজুল। কিন্তু তাইজুলকে এরপরেই স্লিপে তালুবন্দী করান নাথান লিওন। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০৫ রানে।

লিওন একাই ৯৪ রানে নিয়েছেন ৭ উইকেট। দুটি নেন অ্যাস্টন অ্যাগার।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা হাসিমুখে শেষ করেছে বাংলাদেশ। সেই হাসিটা আরও চওড়া হতে পারতো। শেষ বিকালে সাব্বির রহমান স্টাম্পিংয়ের ফাঁদে না পড়লে টাইগাররা আরও ভালো অবস্থানে থেকে শুরু করতো দ্বিতীয় দিনের খেলা। তবে যা হয়েছে, তা-ও কম স্বস্তির নয়।

নাথান লিওন এক প্রান্তে যেভাবে উইকেট তুলে নিচ্ছিলেন, তাতে প্রথম দিন শেষে বাংলাদেশের ইনিংসের চেহারা করুণ হতে পারতো। স্বাগতিকদের প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দারুণ এক কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এমন ঘটনার জন্ম হয়নি। এর আগে ৬ বার কোনও দলের প্রথম চার ব্যাটসম্যান এলবিডাব্লিউর শিকার হলেও প্রতিটি ক্ষেত্রে বোলার ছিলেন ভিন্ন। চট্টগ্রামে লিওনের কীর্তি তাই এক কথায় অনন্য।

লিওনের সাফল্যে বাংলাদেশেরও ‘ভূমিকা’ আছে! বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ডানহাতি স্পিনার যে বাড়তি সুবিধা পায়, সে কথা অনেকেরই জানা। অথচ আজ বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ছিলেন বাঁহাতি! সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি লিওনের, একে একে তিনি ফিরিয়ে দিয়েছেন তামিম-ইমরুল-সৌম্য-মুমিনুলকে।  ডানহাতি মুশফিককে আগে নামালে হয়তো বাংলাদেশকে এমন ধস দেখতে হতো না।

১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া টাইগারদের পরিত্রাতা মুশফিক ও সাব্বির। দুজনের ১০৫ রানের জুটিতে প্রাণ ফিরে পায় বাংলাদেশ। ক্রিজে নেমেই আগ্রাসী ব্যাটিংয়ে অতিথি অধিনায়ক স্মিথের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন সাব্বির।

ভালো খেলতে থাকা সাব্বির আউট হয়েছেন স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে, সেই লিওনের বলেই। ৬৬ রান করে সাব্বির ফিরে আসার সময় দিনের খেলা বাকি ছিল প্রায় ৯ ওভার। নাসিরকে নিয়ে দলের আর কোনও ক্ষতি হতে দেননি অধিনায়ক মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনয়ে ফিরছেন শাবনূর

অভিনয়ে ফিরছেন শাবনূর

কর্তৃক Daily Satkhira

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

অনেকদিন ধরেই তার অভিনয়ে ফেরারা কথা শোনা যাচ্ছিল।
মাঝে অবশ্য পরিচালনায় আসছেন বলেও খবর রটেছিল। অবশেষে কাজে ফিরছেন তিনি। ঈদের আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়ে সে ইঙ্গিতই দিয়েছেন শাবনূর।

আর এ ছবিতে অভিনয় করারও কথা রয়েছে শাবনূরের- এমনটিই জানিয়েছেন পরিচালক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুস্তাফিজ ধাক্কার পর সামলে উঠছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩০৫ রানে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সংগ্রহ খুব একটা খারাপ নয়। এই রানের বিপরীতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে। সফরকারী দলটি হারিয়ে ফেলে ওপেনার ম্যাট রেনশর উইকেট। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর দুর্দান্ত এক ডেলেভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপর অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ইনিংস গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৮/১। স্মিথ ৫৮ ও ওয়ার্নার ৩৪ রানে ব্যাটিং করছেন।

আজ অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় পাঁচ রানের মাথায় মুস্তাফিজের শিকার হন রেনশ। তাঁর সংগ্রহ ছিল সাত বলে ৪ রান। মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে তিনি আউট হলেও উইকেটের পেছনে মুশফিকুর রহিম নিয়েছেন চমৎকার ক্যাচ।

ম্যাচে এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩০৫ রানে। অবশ্য আজ দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় স্বাগতিক শিবির। দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান মুশফিকুর রহিম। প্রথম দিন ৫ উইকেট নেওয়া নাথান লায়নের শিকার হন টাইগার অধিনায়ক। লায়নের বলটা ব্যাট দিয়ে কোনোমতে ঠেকাতে পারলেও গড়িয়ে সেটা আঘাত হানে স্টাম্পে। ৬৮ রান করেন মুশি। এরপর দলীয় ২৯৩ রানে অ্যাশটন অ্যাগারের বলে আউট হন নাসির হোসেন। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নেন ম্যাথু ওয়েড। ৪৫ রান করেন নাসির। এরপর রানআউট হয়ে ফিরে আসেন মেহেদী হাসান মিরাজ। আর শেষ ব্যাটসম্যান হিসেবে লায়নের বলে স্মিথকে ক্যাচ দেন তাইজুল ইসলাম। লায়ন একাই নেন ৭টি উইকেট।

গতকাল টস জিতে ব্যাট করতে নেমে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। দলের রান তখন ১৩। নাথান লায়নের বলে লেগবিফোর হন এই টাইগার ওপেনার। প্রথম টেস্টের উভয় ইনিংসে হাফসেঞ্চুরি করা তামিম আউট হন ৯ রান করে।

১৪তম ওভারের লায়ন ফেরান ইমরুলকে। লেগবিফোর হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অসি ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ চেয়ে বসেন লায়ন। রিপ্লেতে দেখে ইমরুলকে আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার। বাংলাদেশের স্কোর তখন ২১।

এরপর ৪৯ রানের জুটি বেঁধে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে চলছিলেন সৌম্য-মুমিনুল। দলীয় ৭০ রানে নাথান লায়নের তৃতীয় শিকার হয়ে ফিরে যান ৩৩ রান করা সৌম্য সরকার। লাঞ্চের পর নাথান লায়নের চতুর্থ শিকার হন মুমিনুল হক। ৬৭ বলে ৩১ রান করেন প্রথম টেস্টের দলে না থাকা ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’খ্যাত মুমিনুল।
এরপর সাকিব-মুশফিক মিলে যোগ করেন ৩২ রান। তবে অ্যাশটন অ্যাগারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৫২ বলে ২৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সাকিব ফেরার পর মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। এই জুটি থেকে আসে ১০৫ রান। মুশফিক কিছুটা দেখেশুনে খেললেও সাব্বির খেলেন ওয়ানডের মেজাজে। তবে এক বিতর্কিত আউটে সাজঘরে ফিরে যান সাব্বির। তখন তাঁর ঝুলিতে ছিল ৬৬ রান। দিনের শেষ সময়ে অবশ্য আর কোনো বিপদ ঘটতে দেননি মুশফিক ও নাসির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার গানের অ্যালবাম নিয়ে আসছেন মাধুরী দীক্ষিত

বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে এবার দেখা যাবে ভিন্ন রূপে। কেননা অভিনয়, নাচ আর ভুবন ভুলানো হাসি দিয়ে পর্দা মাতিয়ে রাখা মাধুরী এবার আসছেন তার গানের অ্যালবাম নিয়ে।

ইতোমধ্যেই এ বিষয়ে জানান দিয়েছেন মাধুরী। অ্যালবামের নাম হবে ‘দ্য ফিল্ম স্টার’। এই অ্যালবামে কি ধরণের গান থাকবে তা নিয়ে মাধুরী বলেন, ‘গানগুলোতে ভারতীয় এবং পশ্চিমা ধাঁচের যোগ থাকবে। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পশ্চিমা পপ গান এবং বিটের সংমিশ্রণ থাকবে।’ গানগুলো বেশ ভালোভাবে ভক্তরা গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

কেননা শুধু অ্যালবাম প্রকাশ-ই নয়, এর আগেও একক গান ভক্তদের উপহার দিয়েছেন মাধুরী। গানটি হলো ‘তু হে মেরা’।

গানের আগ্রহ নিয়ে মাধুরী বলেন, ‘সবাই আমাকে নাচ দিয়ে চিনলেও, আসলে গানকে আমি আমার জীবনের একটি অংশ মনে করি।’ সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে মাধুরীর গানের অ্যালবাম।

এছাড়া সম্প্রতি মারাঠি ছবির প্রযোজনার কাজও শুরু করেছেন মাধুরী। টাইমস অব ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের রক্ষায় আসছে উদ্ধারকারী জাহাজ ‘ফিনিক্স’!

এবার রাখাইনের সেনা অভিযান থেকে বাঁচতে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসছে দ্য ফিনিক্স নামের উদ্ধারকারী জাহাজ। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীদের উদ্ধারে নিয়োজিত দ্য মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন নামের সংস্থার পক্ষ থেকে জাহাজটি পাঠানো হয়েছে। গ্রিক পুরাণে বর্ণিত ফিনিক্স নামের এক ‘অগ্নিপাখি’র জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, ঈশ্বরের প্রতিনিধি প্রাণ কাড়তে আসলেই ফিনিক্স নিজের বাসা নিজেই আগুন জ্বালিয়ে সেখান থেকেই আবার পুনর্জন্ম নিত।

এবার যেন মৃত্যুপথযাত্রী রোহিঙ্গা সম্প্রদায়কে সেই নবজীবন দিতে মিয়ানমার সীমান্তে আসছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্য ফিনিক্স নামের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এতদিন সংস্থাটি অন্তত ৪০ হাজার অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে।
‘দ্য মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন’, ২০১৪ থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারের কাজ করে আসছে, এবার তারা তাদের কাজের স্থান পরিবর্তন করতে চলেছে।এতদিন তারা মূলত লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে এসেছে। মাল্টা থেকে সংস্থাটি তাদের উদ্ধারকারী জাহাজকে পাঠাচ্ছে বঙ্গোপসাগরে। উদ্দেশ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের বাঁচানো।
গত মাস থেকে আবারো মিয়ানমার সরকার রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম গোষ্ঠীর ওপর সেনা অভিযান শুরু করে। তার পরপরই পর গত দশদিনে জাতিসংঘের হিসেবে ৯০ হাজারের মতো রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এমন পরিসংখ্যানই সংগঠনটিকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে এনেছে বলে জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের উদ্ধারকারী জাহাজটির প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে মিয়ানমারের কাছে পৌছতে। আর সেখান গিয়ে তারা রোহিঙ্গা গোষ্ঠীকে যতদূর সম্ভব মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সাহায্য দিতে চায়। একইসাথে তাদের জন্যে অঞ্চলটিতে স্বচ্ছতা, সমর্থন ও জবাবদিহিতার একটি প্ল্যাটফর্ম তৈরিতেও ভূমিকা রাখতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest