হজ অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনসহ হজে গমনেচ্ছুকদের পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনি রিটটি দায়ের করেছেন।
রিটে ৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা জটিলতা দূর করণে সৌদি সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয়কে যোগাযোগের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া রিটে একটি তদন্ত কমিশন গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বেলা ২টায় শুনানির কথা রয়েছে।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়।
অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।

বাংলাদেশি তরুণী তাসনিম জামানকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হইচই শুরু হয়ে গেছে। গত বুধবার (৯ আগস্ট) তাসনিমের একটি ফেসবুক পোস্ট ঘিরেই এ আলোচনার সূত্রপাত।
নেইমার দল ছাড়ার পর বিরাট চ্যালেঞ্জের মুখে বার্সেলোনা। রবিবার রাতে মহারণে বার্সেলোনা ক্যাম্প ন্যু-এ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচেমুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের।
আজকের ম্যাচ দিয়েই পিএসজির জার্সিতে অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান আইকন নেইমারের। নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের খেলা দেখতে দর্শকদের অধীর অপেক্ষার অবসান হবে আজ।
রিয়াল মাদ্রিদকে ‘ডাবল’ জেতানোর পুরস্কার পেলেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছে স্পেনের সফলতম ক্লাব। ২০২০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গত মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী কোচ।
উপমহাদেশে টেস্ট ক্রিকেটে টস জয় মানেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিও ব্যাটিং নিতে দ্বিধা করেননি। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের দুর্দান্ত উদ্বোধনী জুটি বিশাল সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল অতিথিদের। কিন্তু দুই ওপেনারের চমৎকার ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে অস্বস্তি নিয়েই প্রথম দিন শেষ করেছে ভারত। দিনশেষে স্কোর ৬ উইকেটে ৩২৯ রান।