সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

প্রথমার্ধে সাইডবেঞ্চে বসে উসখুস করছিলেন। বিরতির পরে মাঠে নেমেই ফিলিপে কৌতিনহো ফুটবল বিশ্বকে জানান দিলেন, কেন তিনি বার্সার কাছে এত দামি! তার সঙ্গে পাউলিনহোর গোল, বাছাইপর্বে টানা নবম জয় টিটের দলের।

শুক্রবার ভোরে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ অ্যারেনা ডি গ্রিমিতোতে শুরু থেকেই হাল্কা চালে খেলেছে সেলেসাওরা। প্রথমার্ধ থেকেই দেখা মিলেছে ব্রাজিলিয়ানদের চিরাচরিত মন জুড়ানো ফুটবলশৈলী। নেইমার-উইলিয়ান-জেসাসরা গোল করার চেয়ে যেন বেশি ব্যস্ত ছিলেন ইকুয়েডর রক্ষণের পরীক্ষা নিতে।

এমন পরীক্ষায় প্রথমার্ধে অল্পের জন্য পাস করে গেছে ইকুয়েডর রক্ষণ। ৯ মিনিটে বার্সার নতুন রিক্রুট পাউলিনহোর অসাধারণ এক আক্রমণ প্রতিহত করেছেন ইকুয়েডর গোলরক্ষক বানগুয়েরা। প্রতিপক্ষের তিন জন খেলোয়াড়কে পরাস্ত করা এই বার্সা মিডফিল্ডার আটকে গেছেন বানগুয়েরা দেয়ালে।

পরের মিনিটে উইলিয়ানের ২০ গজী দূরপাল্লার শট প্রায় কাঁপিয়ে দিয়েছিল অতিথিদের।

ম্যাচের ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসও আটকে গেছেন ইকুয়েডর গোলরক্ষকের কাছে। কাসেমিরোর ডিফেন্স চেরা পাস অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি এই ম্যানসিটি ফরোয়ার্ড। শুরুর অর্ধ তাতে গোলশূন্যই থাকে।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রেনাতো অগুস্তোর বদলি হিসেবে মাঠে নামেন কৌতিনহো। এর ৯ মিনিট পরেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। উইলিয়ানের কর্নার কিক জায়গা মত খুঁজে পায় পাউলিনহোকে। ডি-বক্সের বামপ্রান্ত থেকে জায়গা বের করে নিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন এই মিডফিল্ডার। এই গোলে বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ গোল হয়ে গেল পাউলিনহোর।

ম্যাচের ৭৬ মিনিটে জেসাসের জোরাল শট প্রতিহত করতে গিয়ে উল্টো কৌতিনহোর পায়ে ঠেলে দেন ইকুয়েডর গোলরক্ষক। সেই ভুলের সুযোগ বিন্দুমাত্র অপচয় না করে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট হল শীর্ষে থাকা ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকল সেলেসাওরা, সঙ্গে টানা নয় জয়। প্রথম ম্যাচে চিলির কাছ হার দেখার পর হারকে কাঁচকলা দেখিয়ে চলেছে টিটের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হারলে বিশ্বকাপ ঝুলে যাওয়ার ঝুঁকি ছিল। জিতলে পয়েন্ট টেবিলে বিশাল এক লাফ দেওয়ার সম্ভাবনা। আর্জেন্টিনা হেঁটেছে মধ্যপথে। শুক্রবার ভোরে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হোর্হে সাম্পাওলির দল।

এতে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা কাটল না আলবিসেলেস্তাদের। মেসির দল থাকল টেবিলের পাঁচেই। তবে লাতিন অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার উপরে থাকা চিলি হেরে বসায় এবং কলম্বিয়া ড্র করায় খেলা জমে উঠেছে।

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে দলকে জেতাতে ফরোয়ার্ড থেকে লিওনেল মেসির মিডফিল্ডার বনে যাওয়া কিংবা চোট নিয়েও লুইস সুয়ারেজের মাঠে নামা, কোন কিছুই ফলাফল এনে দিতে পারেনি আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে।

অথচ ম্যাচের শুরু থেকেই ছন্দ ও গতিময় একটি ফুটবল ম্যাচ দেখেছে দর্শকরা। সুয়ারেজ-কাভানিরা আক্রমণ শানিয়েছেন আর্জেন্টিনার অর্ধে, তেমনি কাউন্টার অ্যাটাকে মেসি-দিবালারা দিয়েছেন পাল্টা জবাব। কিন্তু প্রথম আধাঘণ্টায় দুদলের আক্রমণ আটকে গেছে একই জায়গায়, প্রতিপক্ষের ডি-বক্সে।

ম্যাচের ৩০ মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ডি-বক্সের ডানপ্রান্ত থেকে আর্জেন্টাইন অধিনায়কের পাস মারিও ইকার্দি লাইন মিস না করলে গোলটা পেতেই পারতো গত বিশ্বকাপের রানার্সআপরা।

পরে ৩৮ মিনিটে গোল পেতে পারতো উরুগুয়েও। স্বাগতিকদের একসঙ্গে তিন দফা আক্রমণে বাঁধার দেয়াল হয়ে দাঁড়ান আলবিসেলেস্তা গোলরক্ষক সার্জিও রোমেরো। রদ্রিগেজের জোরাল শট ঠেকানোর পর ফিরতি শট নেয়া কাভানির প্রচেষ্টাতেও দেয়াল হয়ে দাঁড়ান আর্জেন্টিনা গোলরক্ষক।

পরের মিনিটেই আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস বিগলিয়ার শট অল্পের জন্য বার ছুঁয়ে মাঠের বাইরে চলে গেছে।

ম্যাচের ৪২ মিনিটে মেসির দারুণ একটি আক্রমণ প্রতিহত করে দিয়েছেন উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। দারুণ গতিতে পাওলো দিবালার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে নেওয়া মেসির শটটি ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

মধ্যবিরতি থেকে ফিরে কয়েকদফা মাঠে উত্তেজনা ছড়ানো ছাড়া তেমন মন ভরানো ফুটবল খেলতে পারেনি কোন দলই। কেবল ৫৯ মিনিটে মেসির একটি ফ্রি-কিক দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দিয়ে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেছেন উরুগুইয়ান গোলরক্ষক মুসলেরা।

শেষ ২০ মিনিটে কয়েকদফা ডি-বক্সের বাইরে থেকেই দুদলের আক্রমণ বিফলের পথ যাত্রা করেছে। ফলে, ব্যক্তিগতভাবে দারুণ খেলেও হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে।

তবে হতাশার দিনে সামান্য ভালো খবরও আছে মেসিদের জন্য। ঘরের মাঠে প্যারাগুয়ের কাছে ৩-০তে হেরে গেছে সাউথ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের চারে থাকা চিলি। তাদেরও আর্জেন্টিনার সমান ২৩ পয়েন্ট। আপাতত পাঁচে থাকা আর্জেন্টিনার সামনে তাতে তৈরি হয়েছে পয়েন্ট টেবিলের চারে লাফ দেয়ার।

একই রাতে ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্র করে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। লাতিন অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম স্থানে থাকা দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 পোর্তোতে বৃহস্পতিবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই বের্নার্দো সিলভার ক্রসে অ্যাক্রোবেটিক ভলিতে স্বাগতিকদের এগিয়ে নেন রোনালদো।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঈদের আর মাত্র একদিন বাকি। এই ঈদের বেশ অনেকটা সময় গৃহিণীদের কেটে যায় রান্নাঘরেই। কোরবানির মাংস রান্না এবং আরও আনুষঙ্গিক রান্নার জন্য প্রয়োজন হয় প্রচুর মশলা এবং তৈজসপত্রের। সব কিছুর জন্য আপনার রান্নাঘর প্রস্তুত তো? জেনে নিন ঈদের আগে রান্নাঘর গুছিয়ে নেয়ার কিছু টিপস।

কিছু বাজার করে রাখা
ঈদে নিশ্চয়ই পোলাও রাঁধবেন? আর মাংস তো রান্না হবেই। পোলাওয়ের চাল, মাংসের মশলা, টক দই, ফিরনী কিংবা সেমাই সাজানোর জন্য বাদাম ইত্যাদি কিছু শুকনা বাজার আগেই করে রাখুন। তাহলে শেষ মুহূর্তে আর চাপ পরবে না আপনার ওপর।

মশলা প্রস্তুত করে রাখা
ঈদের আগেই আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, গরম মশলা গুড়া করে রাখুন। আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। চাইলে মাংসের সব মশলা হালকা ভেজে ভালো করে গুড়া করে রাখতে পারেন। এতে রান্নার সময় আলাদা আলাদা মশলা তৈরি না করে আপনার তৈরি মশলা পরিমাণমতো দিয়ে দিলেই হবে। অনেকটা সময় বেঁচে যাবে আপনার।

মাংস গুছিয়ে রাখার ব্যাগ জোগাড় করুন
কোরবানির মাংসের পুরোটুকু তো আর একবারে খাওয়া সম্ভব না। ব্যাগে করে কিছু ফ্রিজে ভরে রাখতে হয় এবং কিছু আত্মীয়দের বাড়িতে এবং গরীবদেরকে বিলিয়ে দেয়া হয়। তাই প্রয়োজন হয় প্রচুর ব্যাগের। কোরবানির আগেই ব্যাগ জোগাড় করে হাতের কাছে রেখে দিন। এতে মাংস গোছানোর ঝামেলা অনেকটাই কমে যাবে আপনার।

ছুরি-বটি ধার করে রাখুন
কসাই মাংস কেটে দিলেও মাংসের থেকে চর্বি ছাড়াতে আপনার ছুরি কিংবা বটির প্রয়োজন হবেই। তাই এগুলো আগেই ধার করিয়ে রাখুন। এতে মাংস ছোট টুকরা করতে কিংবা চর্বি ছাড়াতে কোনো কষ্টই হবে না আপনার।

বড় পাতিল পরিষ্কার করে রাখুন
কোরবানির সময় মাংস রাঁধার জন্য প্রয়োজন হয় বড় পাতিলের। বড় পাতিলগুলো পুরো বছর আর তেমন প্রয়োজন পড়ে না বলে ময়লা হয়ে থাকতে পারে। তাই এগুলো ঈদের আগেই পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে ঈদের দিনের কাজ কমে যাবে আপনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১ সেপ্টেম্বর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
বিএনপির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে, দল প্রতিষ্ঠার আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার ‘সামরিক শাসন’কে ‘বেসামরিক’ করার উদ্দেশে শুরু করেন ১৯ দফা কর্মসূচি এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যাত্রা শুরু করে।
সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম ঘোষণা করেন। পরে ১৯৭৮ সালের ১৯ সেপ্টেম্বর ওই ১৮জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যদিও বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণা হয়।
দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী একদলীয় দুঃশাসনের জের ধরে সেই সময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা পূরণ করতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
খালেদা জিয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বিগত ৩৯ বছরে বার বার সকলের অংশগ্রহণমূলক জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। এমনকি ৯ বছরের স্বৈরাচারবিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও বিএনপি রাজপথে আপসহীন অগ্রণী ভূমিকা পালন করে এবং স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’
খালেদা জিয়া আরও বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও জনগণের সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ইতিবাচক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা ও স্বাধীনতা রক্ষায় বিএনপি তার ভূমিকা পালন করে চলেছে।’
তিনি মনে করেন, আজ দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়।
বিবৃতিতে খালেদা জিয়া সরকারের তীব্র সমালোচনা করেন। আগামী দিনের প্রত্যয় ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, ‘এবার আমাদের আন্দোলনের লক্ষ্য হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা।’
পৃথক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন।
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি দেশের যেকোনও ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। আমি দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই।’
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এবং সকল পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : ঈদ মোবারক, ঈদ মোবারক, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরা জনপ্রিয়তম অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। শনিবার পবিত্র ঈদুল আযহা। পাঠকদের সুবিধার্থে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করা হল-
সাতক্ষীরায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পুলিশ লাইনস জামে মসজিদ ৭ টা ৩০ মিনিটে, সাতক্ষীরা স্টেডিয়ামের ঈদ জামাত অনুষ্ঠিত হবে পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টায়, পলাশপোল চৌধুরী পাড়া বায়তুল আমান জামে মসজিদ সকাল ৭টা, পলাশপোল মধু মাল্লার ডাঙ্গী মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টায়, রসূলপুর সরকারি গোরস্থান বাইতুলফালাহ জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, কাটিয়া নারকেল তলা বীজবভন ঈদগাহ চত্বরে সকাল ৭ টা ৪৫ মিনিটে, রসূলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, মাদরাসাতুছ ছহাবাহ (রাযি.) এতিমখানা উত্তর কাটিয়া ঈদ জামাত সকাল ৬ টা ৪৫ মিনিটে, ইটাগাছা আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮টায়, (আবহাওয়া অনুকূলে না থাকলে সংলগ্ন বায়তুল মাহমুদ জামে মসজিদ), নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ টায় তবে আবহাওয়া অনুকূলে না থাকলে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে, লাবসা ফুটবল মাঠে সকাল ৮ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পৌর এলাকা জমঈয়তে আহলে হাদীস এর ঈদ জামাত পি,এন স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ৭টা, আহলে হাদীছের ঈদের জামাত ঃ সদর উপজেলা : শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ৭ টা ৩০ মিনিটে, বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ জামাত সকাল ৮টায়, প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৯টায়, চকবাউশুলি জামে মসজিদ আশাশুনী সকাল ৮টায়, ভদ্রখালী ঈদগাহ ময়দান সকাল ৮টায়, খলিষখালী ২ নং ওয়ার্ড এবং গণেশপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টায়। রসুলপুর মানিক তলা, কালিয়া ডাংগা ভবানীপুর ঈদগাহ ময়দান ৮ টায়, শিয়ালডাঙ্গা ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে, বাঁশদহা নারানজোল, ভবানীপুর তলুইগাছা ৮ টায়, কুশখালী মাঝের পাড়া ঈদগাহ ময়দান ৭ টা ১৫ মিনিটে, বইকারী, ভাদড়া ঈদগাহ ময়দান ৭ টায়, আলিপুর ঈদগাহে ৮ টায়, আলিপুর মোল্যা পাড়া ৭ টা ৩০ মিনিটে, তালবাড়িয়া ঈদগাহ ময়দান, দেবনগর, দত্তবাগ, আখড়াখোলা ঈদগাহ ময়দান, মোকন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, বয়ার খোলা ভাট পাড়া প্রাথমিক বিদ্যালয়, ভাটপাড়া ইটের ভাটা, সংলগ্ন ঈদগাহ, দত্তবাগ, ছাতিয়ানতলা ঈদগাহ ময়দান, ছাতিয়ান তলা প্রাথমিক বিদ্যালয় মাঠ ছয়ঘরিয়া ঈদগাহ ময়দান ৮ টায়, বৈকারী ঃ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বিভিন্ন এলাকার ঈদের জামায়াতের সময় সূচি ঃ কাথন্ডা পান্তিপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জমায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে। শিকড়ী ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে। ঘোনা কাথন্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৮ টায়, কালিয়ানী ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে, মিরগীডাঙ্গা প্রাইমারীস্কুল ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৮টায়, বৈকারী বাজার ঈদগাহ জামে মসজিদে ঈদের জামায়াত সকাল ৭ টা ৩০ মিনিটে।
কলারোয়া উপজেলা : কলারোয়া সরকারি কলেজ ময়দানে, মোরারী কাঠি, কোমরপুর, ভাদিয়ালী পূর্ব পাড়া, মাডডুবী ফাদরা ঈদগাহ ময়দান ৮ টায়, সোনাবাড়ীয়া বাজার ঈদগাহ ময়াদন ৭.৩০ মিনিটে, যুগেখালী উত্তর, যুগে খালী দক্ষিণ, কামারালী পূর্ব, কামারালী পশ্চিম, পাইকপাড়া, মানিকনগর ঈদগাহ ময়দান ৮ টায়, কাকডাংগা, গ্যাড়াখালী, ভাদিয়ালী ঈদগাহ, মঠকেড়াগাছী খাল খাদা, বাগাডাংগা, বালিয়া ডাংগা বাজার, কালিয়া ডাংগা গ্রাম ঈদগাহ, আইচপাড়া, কামান ডাংগা, হরিনা, গোয়াল চাতর, গাছের খালী, বোয়ালিয়া মাঝের পাড়া, বোয়ালিয়া মহিলা মাদরাসা ময়দান, বোলিয়া পূর্ব পাড়া, শাহাপুর পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে।
তালা উপজেলা ঃ পাটকেলঘাটা আড়েংপাড়া, দেওয়ালী পাড়া, ইসলাম কাঠি ঈদগাহ, নগরঘাটা, মানিকহার, ধান্দিয়া, বাটরা, পাচপাড়া, গাছের ডাংগা, ওমরপুর, কৃষ্ণনগর, বুইতা, শাকদহা ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে, । আশাশুনি উপজেলা : কাদাকাটি, হাজির হাট, কচুয়া, যুগেপোতা, নোয়াপাড়া ঈদগাহ ৮ টা ১৫ মিনিটে, গোনাহকর কাটি, রুদ্ধপুর বুধহাটা, শ্বেতপুর, চাঁদপুর, গরালী, বাজাপুর, বিছুট, কলিমাখালী, মহারাজপুর, ঈদগাহ ময়দান ৮ টায়।
শ্যামনগর উপজেলা ঃ আটুলিয়া চরের বিল, আটুলিয়া মোল্যা পাড়া, ভুরুলিয়া ঈদগাহ ময়াদন ৮ টায়। নুরনগর : বেশিরভাগ ঈদুল আযহা এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে। সকাল ৭.৩০মিনিটে নুরনগর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান, হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, হাবিবপুর হাজী আহম্মদীয়া মাদ্রাসা ময়দান, মানিকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তর পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী ঈদগাহ ময়দান, রামচন্দ্রপুর ঢালীবাড়ী মসজিদ সংলঙ্গ ঈদগাহ ময়দান, কুলতলী গাজী পাড়া ঈদগাহ ময়দান, কুলতলী মোল্যা পাড়া ঈদগাহ ময়দান, ভবাণীপুর ঈদগাহ ময়দান, দুরমুজখালী গাজীপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলঙ্গ ঈদগাহ ময়দান, দক্ষিণ হাজীপুর ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর টাউন পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তরপাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, দুরমুজখালী উত্তরপাড়া  (ব্উনকাটি) ঈদগাহ ময়দান, কুলতলী বিজিবি ক্যাম্প ঈদগাহ ময়দান, চাউলিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান, মানিকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর ঈদগাহ ময়দান, পাইকামারী ঈদগাহ ময়দান, মানিকপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠ, দুরমুজখালী সরদার বাড়ী ঈদগাহ ময়দান, হাবিবপুর মসজিদ আল সাহেবুজ্জামান (শিয়া) ঈদগাহ ময়দান, রামজীবনপুর ঈদগাহ ময়দান, রামজীবনপুর পশ্চিম পাড়া বায়তুন মামুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আবহাওয়া অনুকূলে না থাকলে স্ব স্ব এলাকার মসজিদ গুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।
কালিগঞ্জ ও নলতা ঃ কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নলতা ৭ টায়। কালিগঞ্জ উপজেলার উত্তর মাঘুরালী জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, দক্ষিণ মাঘুরালী মীর পাড়া জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, সোনাটিকারী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ৩০ মিনিটে, উত্তর কাশেমপুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৯ টায়, ইন্দ্রনগর আমিনীয়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮ টা ৩০ মিনিটে, বাবুরাবাদ শহীদ জায়দানগর সরদার পাড়া জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, পূর্বনলতা জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮ টা ৩০ মিনিটে, বাগবাটী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদুল আযহা’র জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিয়ানমারে রাখাইন রাজ্যে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না সেখানকার হিন্দুরাও। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীর ৪২২ জন।

এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিকটাত্মীয়দের বাসায় তারা আশ্রয় নিয়েছেনআশ্রয় নেওয়া হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, আটটি হিন্দু পরিবারের ৬২ জন স্বজন হারিয়েছে। এমন আরও শতাধিক হিন্দু পরিবার আটকে আছে মিয়ানমার সীমান্তে। সেখানে প্রায় সাড়ে ৬০০ নারী-পুরুষ ও শিশু রয়েছে বলে জানা গেছে। তারা কোনো রকম জীবন বাঁচিয়ে মিয়ানমার ছেড়ে পালিয়েছেন। পেছনে ফেলে রেখে এসেছেন স্বজনের লাশ। তাদের গ্রামে হামলা চালিয়ে হত্যা করা হয় ৬২ জন পুরুষকে। লুট করা হয় বাড়িঘর। তবে শর্ত সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে তারা উঠেছিলেন, কুতুপালং শরণার্থী শিবিরে। পরে কক্সবাজারের উখিয়ায় তাদের নিকটাত্মীয়দের কাছে রাখা হয়। তাদের জিম্মাদার হয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য। এর আগে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে বলে শোনা যায়নি। এবারই প্রথম কোনো হিন্দু পরিবার বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত এক সপ্তাহে ১৮ হাজার নির্যাতিত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ ছাড়া হাজার হাজার রোহিঙ্গা সীমান্তে অবস্থান করছে। আরাকানে মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও সে দেশের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হচ্ছে। ফলে হিন্দুরাও পালিয়ে আসছে বাংলাদেশ সীমান্তের দিকে। বুধবার দুপুরে আইওএমের হেড অব সাব অফিস সংযুক্তা সাহানি নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংযুক্তা সাহানি আরও জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন-দমন-পীড়ন সহ্য করতে না পেরে এসব নির্যাতিত মুসলমান বাংলাদেশে আশ্রয় নেন। দুই দেশের শূন্য রেখায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব মানুষের জীবন বাঁচানো এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ আর নেই। তিনি বৃহস্পতিবার রাত ১০ টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কাজী সিরাজ ছিলেন দেশের অন্যতম সাংবাদিক-কলামিস্ট। টানা চার যুগ সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিলো তার সরব উপস্থিতি।

প্রসঙ্গত, কাজী সিরাজ নিয়মিত কলাম লিখতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest