কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। যার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জনসাধারনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, গত বুধবার তার অফিসিয়াল গ্রামীন ফোনের ০১৭৭১-১১২২৪৫ মোবাইল নম্বরটি ক্লোন করে কোন অশুভ চক্র সখিপুর ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানকে ফোন করে তাদেরকে নিকট থেকে অনৈতিক সুবিধা দাবী করে। চেয়ারম্যানদ্বয় আমার সম্পর্কে বা আমার কাজের সম্পর্কে অবগত থাকার কারনে বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে তারা আমার নিকট জানায়। আমি তাৎক্ষনিকভাবে অফিসিয়াল ফোন নম্বরটি চেক করে বুঝতে পারি নম্বরটি ক্লোন করা হয়েছে। ইউএনও যেকোন ধরনের সমস্যা এবং কেউ ফোন করে অনৈতিক কিছু বললে বা দাবী করলে তাৎক্ষনিকভাবে তাকে জানানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইউএনও জানান।

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১০ আগস্ট) গণভবনে তার কাছে এটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলেননি।
আসাদুজ্জামন : সাতক্ষীরায় ঢাকাগামী চিত্রা পরিবহন তল্লাশি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
মূল সংবিধানের কোনও অনুচ্ছেদকে কোনও আদালত বিচার করার ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ভিন্ন স্বাদের সংবাদ : নয় বছরের বাচ্ছা ছেলের সঙ্গে ১৮ বছরের তরুণীর প্রেম, ভালোবাসা, বিয়ে, হানিমুন! ভারতীয় টিভি চ্যানেল সনি টিভিতে ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালের প্রথম পর্ব প্রচারিত হওয়ার আগ থেকেই শুরু হয় বিতর্ক। কারণ ট্রেইলারের বদৌলতে সিরিয়ালের মূল কাহিনী জেনে গিয়েছিল দর্শকরা। এরইমধ্যে পুরো ভারতজুড়েই সিরিয়ালটির ২০ পর্ব প্রচারিত হয়েছে।
অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ানদের। প্রতীক্ষিত এই সিরিজটা স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি নেই মুশফিকদের। দলের সবার প্রতিজ্ঞা, হারাতে চান স্মিথদের।
কথায় বলে ব্রেকফাস্ট বেশ ভারি করতে হয়, মানে সকালের প্রথম খাবারটাই বেশিমাত্রায় নাকি খেতে হয়৷ কিন্তু সেই মাত্রা বেশি করতে গিয়ে অনেকেই খাদ্য তালিকায় যা রাখেন তাতে আখেরে লাভ তো কিছুই হয় না, উল্টে দিনের পর দিন সমস্যা বাড়তেই থাকে৷ কাজে লাগে না সকালের এক্সারসাইজও৷ তা ব্রেকফাস্টের মেনু ভেবেচিন্তে ঠিক করুন৷