ভাইয়ের অভিযোগের ভিত্তিতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম ওরফে বিনোদানন্দ ঝা। বুধবার উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
খবর এবিপি আনন্দের।
স্বামী ওমের ভাই প্রমোদ ঝা’র অভিযোগ, ৯ বছর আগে তাঁর দোকান থেকে সাইকেল ও কিছু নথি চুরি করেন সাবেক বিগ বস প্রতিদ্বন্দ্বী। এ অভিযোগে গত বছর দিল্লির সাকেত আদালত স্বামী ওমকে অপরাধী ঘোষণা করে এবং তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ভারতীয় সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়, ২০০৮ সালের নভেম্বরে লোধি কলোনি থানায় স্বামী ওমের বিরুদ্ধে এফআইআর করেন প্রমোদ। তাঁর অভিযোগ, তিনজনকে সঙ্গে নিয়ে তাঁর সাইকেলের দোকানের তালা ভেঙে ১১টি সাইকেল, দামী জিনিসপত্র, বাড়ি বিক্রির নথিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করেন স্বামী ওম।
খবর আরও বলা হয়, গ্রেফতারি এড়াতে স্বামী ওম উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকেই বুধবার তাঁকে গ্রেফতার করে লোধি কলোনি থানা ও অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য বিভাগের যৌথ দল।

চিকিংসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় ৮ আগস্ট সন্ধ্যায় লন্ডনের মোরফিল্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যেই বুধবার এই হুমকি দেয় উত্তর কোরিয়া।
ভারতের দিল্লীর নিহাল বিহারে বাবাকে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সে তার মাকে বাঁচানোর জন্য বুধবার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
রাখী উত্সব, তাই স্কুল ছুটি। আর এই সুযোগে কমলমতি ছেলে-মেয়েদের বিদ্যাপীঠকে বানিয়ে ফেলা হলো রঙ্গশালায়।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৯৬ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
নলতা প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে স্ত্রী কর্তৃক স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী সালাউদ্দিন (৩৩) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রামের আব্দুল জলিলের পুত্র। সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গলায় ফাঁস দিয়ে হীরনময় সানা (২৪) নামে এক যুবক আতœহত্যা করেছে। সে বড়দল ইউনিয়নের বামন গাঙা গ্রামের জোতিস সানার পুত্র। পরিবার সূত্রে জানাগেছে, হীরনময় বুধবার দুপুরে স্ত্রীর সাথে শাড়ি কেনা নিয়ে ঝগড়া করে তার মৎস্য ঘেরে চলে যায়। যাওয়ার সময় বলে যায় এটাই বাড়ি থেকে শেষ যাওয়া। ফিরে আসবে তার লাশ। সে সময় ব্যাপারটাকে হালকা ভাবেই নিয়েছিল তারা। বাড়ি থেকে বের হওয়ার বেশ কিছু সময় পর বিকাল ৩:১০ মিনিটে তার মা বাড়ি থেকে আধা কিলোঃ দুরে ঘেরের বাসায় গিয়ে তাকে রশ্মিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চিৎকার করে আশ-পাশের লোক ডেকে তাকে রশ্মি থেকে নামানোর আগেই তার মৃত্যু হয়।