সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

টাইগারদের রূপকথার সেই ১০ টেস্ট জয়ের গল্প

ফিচার ডেস্ক : দেখতে দেখতে সাদা পোশাকে ১০১টি ম্যাচ খেলা হয়ে গেল বাংলাদেশের। সাফল্যের ঝুড়িতে ১০ জয়। ১০টি হীরকখণ্ড! ১০টি উৎসবের উপলক্ষ। ১০টি স্বপ্ন ছুঁয়ে দেখা। টেস্ট যাত্রায় লাল-সবুজরা প্রথম জয়টি দেখেছিল ৩৫তম টেস্টে এসে। ১০ জানুয়ারি, ২০০৫ সালে; চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। শততম টেস্টে আসে আরেকটি মাইলফলক ছোঁয়া জয়, কলম্বোর পি সারায়। সবশেষটি এল ঘরের মাটিতে, শের-ই-বাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক ১০ জয়ের সেই গল্পগুলো-

এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
(৬-১০ জানুয়ারি, ২০০৫; প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
সবার দৃষ্টি এক জায়গায় আটকে। আর একটা মাত্র উইকেট। এনামুল হক জুনিয়রের বলে সিলি মিড অফে উঠল ক্রিস পোফুর ক্যাচ। মোহাম্মদ আশরাফুল ভুল করলেন না। নিজেদের ইতিহাসে প্রথম জয় বাংলাদেশের। অভিষেকের প্রায় পাঁচ বছর পর প্রথম জয়ের স্বাদ। তখনকার দলীয় সর্বোচ্চ প্রথম ইনিংসের ৪৮৮ রানে যাত্রা শুরু। পরে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে গিয়েছিল ২০৪ রানে। পঞ্চম দিনে গড়ানো সেই ম্যাচে স্পিনার এনামুলের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানে অলআউট সফরকারীরা। মাসাকাদজা-টেলর জুটি ১৫ ওভারে ৬৬ রান তুলে চাপে ফেলেছিলেন। কিন্তু টেলরের আউটে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ২২৬ রানে জয়ী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২২.২ ওভারে ৪৫ রান খরচায় ৬ উইকেট নিয়ে নায়ক এনামুল জুনিয়র।

বাংলাদেশ: ৪৮৮ (হাবিবুল ৯৪, রফিক ৬৯; পোফু ৪/১০৯) এবং ২০৪ (হাবিবুল ৫৫, রাজিন ২৬, চিগুম্বুরা ৫/৫৪)।
জিম্বাবুয়ে: ৩১২ (টাইবু ৯২, চিগুম্বুরা ৭১; রফিক ৫/৬৫, মাশরাফি ৩/৫৯) এবং ১৫৪ (মাসাকাদজা ৫৬, টেলর ৪৪; এনামুল ৬/৪৫)।
ফল: বাংলাদেশ ২২৬ রানে জয়ী।
ম্যাচ সেরা: এনামুল হক জুনিয়র।

সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ
(৯-১৩ জুলাই, ২০০৯; প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
বোর্ডের সঙ্গে জটিলতা। ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পর্যায়ের অনেক ক্রিকেটার নেই। খর্বশক্তির সেই দলের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। নিজেদের ৬০তম ম্যাচে প্রথম ইনিংসে কোন ফিফটি ছাড়াই ২৩৮ রান তুলেছিল টাইগাররা। পরে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে। ৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের (১২৮) প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৪৫ রান তুলে ২৭৬ রানের লিড নেয়। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে দেয়। ৯৫ রানে জয়ের সেই ম্যাচে মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়ে নায়ক।

বাংলাদেশ: ২৩৮ (মাশরাফি ৩৯, মুশফিক ৩৬; রোচ ৩/৪৬) এবং ৩৪৫ (তামিম ১২৮, জুনায়েদ ৭৮; স্যামি ৫/৭০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৭ (ফিলিপস ৯৪, মাহমুদউল্লাহ ৩/৫৯, রুবেল ৩/৭৬) এবং ১৮১ (বার্নার্ড ৫২*, মাহমুদউল্লাহ ৫/৫১, সাকিব ৩/৩৯)।
ফল: বাংলাদেশ ৯৫ রানে জয়ী।
ম্যাচ সেরা: মাহমুদউল্লাহ রিয়াদ।

সেন্ট জর্জ, গ্রেনাডা
(১৭-২০ জুলাই, ২০০৯; প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
পরেই ম্যাচেই আরেকটি দুর্দান্ত জয়। ওয়েস্ট ইন্ডিজের করা ২৩৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অলআউট হলে ২১৫ রানের লক্ষ্য পায় টাইগাররা। এক পর্যায়ে ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ব্যাট হাতে জ্বলে ওঠেন সাকিব। ১৩ চার ও ১ ছয়ে ৯৭ বলে অপরাজিত ৯৬ রান। কেমার রোচকে ছয় মেরে বাংলাদেশকে এনে দেন অসাধারণ এক জয়। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ম্যাচে ৪ উইকেটে জয়। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ৫ উইকেট, পরে ব্যাট হাতে রুদ্রমূর্তি; সাকিবে ষোলোকলা পূর্ণ হয় জয়ের হাসিতে।

বাংলাদেশ: ২৩২ (মুশফিক ৪৮, রকিবুল ৪৪, রোচ ৬/৪৮) এবং ২১৭/৬ (সাকিব ৯৬*, রকিবুল ৬৫, স্যামি ৫/৫৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ২৩৭ (ডাওলিন ৯৪, মাহমুদউল্লাহ ৩/৪৪, সাকিব ৩/৫৯) এবং ২০৯ (বার্নার্ড ৬৯, সাকিব ৫/৬৯)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান।

হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে
(২৫-২৯ এপ্রিল, ২০১৩; প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
সিরিজের প্রথম টেস্টে হারের ক্ষত। দ্বিতীয় টেস্টেই তাতে প্রলেপ। প্রথম ইনিংসে ৩৯১ রান তুলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৮২! ১০৯ রানের লিড টাইগারদের। দ্বিতীয় ইনিংসে মুশফিক-সাকিবের ব্যাটে ভর দিয়ে ২৯১ রান করার পর তাই জিম্বাবুয়েকে ৪০১ রানের বড় লক্ষ্যই দিতে পেরেছিল বাংলাদেশ। স্বাগতিকরা পৌঁছাতে পারল কেবল ২৫৭ পর্যন্তই। লাল-সবুজের দল ১৪৩ রানে জয়ী। পেসার রবিউল প্রথম ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১টি, দুই ইনিংসে ২৪ ও ৪ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা।

বাংলাদেশ: ৩৯১ (সাকিব ৮১, নাসির ৭৭, মুশফিক ৬০; চিগুম্বুরা ৩/৭৫) এবং ২৯১/৯ (মুশফিক ৯৩, সাকিব ৫৯, নাসির ৬৭*; মাসাকাদজা ৪/৫৮)
জিম্বাবুয়ে: ২৮২ (চিগুম্বুরা ৮৬, রবিউল ৫/৮৫) এবং ২৫৭ (মাসাকাদজা ১১১*, জিয়াউর ৪/৬৩)।
ফল: বাংলাদেশ ১৪৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: রবিউল ইসলাম।

শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর
(২৫-২৭ অক্টোবর, ২০১৪; প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে প্রথম ইনিংসে সফরকারীদের ২৪০ রানে গুটিয়ে দেওয়ার পর ২৫৪ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়ে ১১৪ রানে অলআউট। চতুর্থ ইনিংসে ১০১ রান তাড়া করতে নেমে ৮২ রানে ৭ উইকেট নেই স্বাগতিকদের। স্নায়ুচাপ সামলে তাইজুলকে সঙ্গে নিয়ে জয়ে নোঙর ফেলেন মুশফিক। ৩ উইকেটের জয়।

জিম্বাবুয়ে: ২৪০ (রাজা ৫১; সাকিব ৬/৫৯) এবং ১১৪ (টেলর ৪২*; তাইজুল ৮/৩৯)।
বাংলাদেশ: ২৫৪ (মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৩; পানিয়াঙ্গারা ৫/৫৯) এবং ১০১/৭ (মাহমুদউল্লাহ ২৮, মুশফিক ২৩*; চিগুম্বুরা ৪/৪১)।
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: তাইজুল ইসলাম।

শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
(৩-৭ নভেম্বর, ২০১৪; প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
সিরিজের দ্বিতীয় টেস্টটি কেবল সাকিব বা বাংলাদেশই নয়, পুরো ক্রিকেটবিশ্বই মনে রাখবে। সাকিবের দারুণ কীর্তির জন্য। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের অনন্য অর্জন। যেটি সাকিবকে ইয়ান বোথাম-ইমরান খানের পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে এই কীর্তির পাশে বসিয়ে দেয়।

ম্যাচে প্রথম ইনিংসে সাকিবের ১৩৭ রানে ভর করে ৪৩৩ রান তুলেছিল বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে জিম্বাবুয়ে অবশ্য ৩৬৮ রান তুলে ভালোই জবাব দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৪৮ রান তুললে ড্রয়ের সম্ভাবনাই জাগে। পঞ্চম দিনের শেষ সেশনে জিম্বাবুয়ে খেই হারিয়ে ফেলে সাকিব-তাইজুলের ঘূর্ণিতে। প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট সাকিবের। বাংলাদেশ জেতে ১৬২ রানে।

বাংলাদেশ: ৪৩৩ (তামিম ১০৯, সাকিব ১৩৭, পানিয়াঙ্গারা ২/৪৯) এবং ২৪৮/৯ (মাহমুদউল্লাহ ৭১, শুভাগত ৫০; ওয়ালার ৪/৫৯)।
জিম্বাবুয়ে: ৩৬৮ (মাসাকাদজা ১৫৮, চাকাভা ১০১; সাকিব ৫/৮০, তাইজুল ৩/৯৬) এবং ১৫১ (মাসাকাদজা ৬১, সাকিব ৫/৪৪, তাইজুল ৩/৪৪)।
ফল: বাংলাদেশ ১৬২ রানে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
(১২-১৬ নভেম্বর, ২০১৪, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
সিরিজের তৃতীয় টেস্টে তামিম-ইমরুলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৩ রানের বড় সংগ্রহ বাংলাদেশের। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৩৭৪! দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের অপরাজিত সেঞ্চুরি, ৫ উইকেটে ৩১৯ রান তুলে ইনিংস ঘোষণা টাইগারদের। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ে পাহাড় সমান লক্ষ্যের সামনে পড়ে বড় পরাজয় দেখে। বাংলাদেশ ৩-০ তে সিরিজ জেতে। মুমিনুলই সেরা সেই ম্যাচে।

বাংলাদেশ: ৫০৩ (ইমরুল ১৩০, তামিম ১০৯; রাজা ৩/১২৩) এবং ৩১৯/৫ (মুমিনুল ১৩১*; পানিয়াঙ্গারা ২/৩১)।
জিম্বাবুয়ে: ৩৭৪ (চিগুম্বুরা ৮৮, জুবায়ের ৫/৯৬) এবং ২৬২ (চাকাভা ৮৯, রুবেল ২/১৬, শফিউল ২/১৭)।
ফল: বাংলাদেশ ১৮৬ রানে জয়ী।
ম্যাচ সেরা: মুমিনুল হক।

শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর
(২৮ অক্টোবর-১ নভেম্বর, প্রতিপক্ষ ইংল্যান্ড)
মিরপুরের হোম অব ক্রিকেটের ফ্লাডলাইট ভেদ করে অস্তমিত সূর্যকে ছাপিয়ে যেদিন নবযুগের সূচনা হয়েছিল, দিনটি ৩০ অক্টোবর ২০১৬, রোববার। এদিন মিরাজ-সাকিবের ঘূর্ণি বলের মায়া যাদুতে ইতিহাসের কপালে চুমো আঁকে বাংলাদেশ। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট করে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১০৮ রানে জিতে নেয় টাইগাররা। সেই সঙ্গে সমতা ফেরায় সিরিজে।

মিরপুরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২২০ রান তুলে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড আদিল রশিদ ও ক্রিস ওকসের দৃঢ়তায় নিজেদের প্রথম ইনিংসে ২৪৪ রান তুলে ২৪ রানের লিড নেয়। পরে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৯৬ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। যাতে ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের লক্ষ্য দাঁড়ায়। সেটি তাড়া করতে যেয়েই দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মিরাজ দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসেও ৮২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই তরুণ অফস্পিনার। সেটি তাকে ম্যাচ ও সিরিজ সেরার আসনে বসিয়ে দেয়। সঙ্গে দুই টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার দেখা পাওয়া ৬ উইকেটের কীর্তিতে ১২৯ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনি।

অভিষেকের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি এখন মিরাজের। অভিষেকের পর প্রথম দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড এতদিন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার জন জেমস প্যারিসের দখলে ছিল। ১৮৮৬-৮৭ মৌসুমে এই কীর্তি গড়েন তিনি। সেই কীর্তিকে ছাপিয়ে গেলেন মিরাজ। তার উইকেট এখন ১৯টি। চট্টগ্রামে অভিষেক টেস্টের দুই ইনিংসে (৬+১) ৭ উইকেট নেয়ার পর ঢাকা টেস্টে (৬+৬) উইকেট নিয়েছেন এই তরুণ।

সঙ্গে মাত্র দুই টেস্টে ৩ বার ৫ বা ততোধিক উইকেট নিয়ে অভিজাত এক ক্লাবেও জায়গা করে নিয়েছেন মিরাজ। তার আগে টেস্ট ক্রিকেটের প্রথম দুই ম্যাচে তিনবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়া অপর চারজন হলেন- নরেন্দ্র হিরওয়ানি, ক্লারি গ্রিমেট, টম রিচার্ডসন, সিডনি বার্নেস ও রডনি হগ।

বাংলাদেশ: ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬; মঈন ৫/৫৭) এবং ২৯৬ (ইমরুল ৭৮, মাহমুদউল্লাহ ৪৭; রশিদ ৪/৫২)।
ইংল্যান্ড: ২৪৪ (রুট ৫৬, মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫) এবং ১৬৪ (কুক ৫৯, ডাকেট ৫৬; মিরাজ ৬/৭৭, সাকিব ৪/৪৯)
ফল: বাংলাদেশ ১০৮ রানে জয়ী।
ম্যাচ সেরা: মেহেদী হাসান মিরাজ।

পি সারা স্টেডিয়াম, কলম্বো
(১৫-১৯ মার্চ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা)
বাংলাদেশের শততম টেস্টের মাইলফলক। ম্যাচে চড়াই-উতরাই। টেস্টের সবটুকু রং বিছানো ২২ গজের ক্যানভাসে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮। জবাবে সাকিবের ১১৬, সৌম্যর ৬১ আর মোসাদ্দেকের ৭৫ রানে ৪৬৭ রানের সংগ্রহ সফরকারীদের। ১২৯ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে করুনারত্নের ১২৬ আর পেরারা (৫০) ও সান্দাকানের (৪২) রানে ৩১৯ রান তোলে স্বাগতিকরা। ১৯১ রানের লক্ষ্যে ছুটতে যেয়ে তামিম ৮২ ও সাব্বিরের ৪১ রানের পরও ঝুঁকিতে ছিল বাংলাদেশ। ২২ রানে অপরাজিত থেকে যেটি শেষ করে আসেন অধিনায়ক মুশফিক।

বাংলাদেশ: ৪৬৭ (সাকিব ১১৬, সৌম্য ৬১, মোসাদ্দেক ৭৫; হেরাথ ৪/৮২, সান্দাকান ৪/১৪০) এবং ১৯১ (তামিম ৮২; হেরাথ ৩/৭৫)।
শ্রীলঙ্কা: ৩৩৮ (চান্দিমাল ১৩৮, মিরাজ ৩/৯০) এবং ৩১৯ (করুনারত্নে ১২৬, পেরেরা ৫০; সাকিব ৪/৭৪, মোস্তাফিজ ৩/৭৮)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: তামিম ইকবাল।

শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর
(২৭-৩০ আগস্ট, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)
বাংলাদেশের ধারাবাহিকতা প্রমাণের ম্যাচ। ১১ বছর পর এসেছে অস্ট্রেলিয়া। মাঝে চড়াই-উতরাই পেরিয়ে থিতু হওয়ার পথে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ২৬০। তামিম ৭১ ও সাকিব ৮৪ রানের অবদান রাখেন। জবাবে অজিরা জমা করে ২১৭। সাকিবের ৫ উইকেট। টেস্ট খেলুড়ে নয় দেশের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার চক্রপূরণ। স্বাগতিকদের লিড ৪৩ রানের। পরে তামিমের ৭৮ ও মুশফিকের ৪১ রানে ২২১ রানে থামে টাইগাররা। অজিদের সামনে লক্ষ্য ২৬৫। আবারও ত্রাতা সাকিব, ফের পাঁচ উইকেট। সঙ্গে তাইজুলের ৩ উইকেট। ওয়ার্নারের ১১২ বিফলে। জয়টি ২০ রানের।

বাংলাদেশ: ২৬০ (তামিম ৭১, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, শফিউল ১৩; কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬) এবং ২২১ (তামিম ৭৮, সৌম্য ১৫, মুশফিক ৪১, সাব্বির ২২, মিরাজ ২৬; লায়ন ৬/৮২, অ্যাগার ২/৫৫, কামিন্স ১/৩৮)
অস্ট্রেলিয়া: ২১৭ (রেনশ ৪৫, হ্যান্ডসকম্ব ৩৩, অ্যাগার ৪১*; মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২) এবং ২৪৪ (ওয়ার্নার ১১২, স্মিথ ৩৭, হ্যান্ডসকম্ব ১৫; মিরাজ ২/১৯, সাকিব ৫/৮৫ , তাইজুল ৩/৬০)
ফল: বাংলাদেশ ২০ রানে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিংবদন্তি রিচার্ড হ্যাডলির পাশে সাকিব

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতিনিয়ত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এ তারকা ক্রিকেটার।
পাশাপাশি একের পর এক কীর্তি গড়ে বসছেন গ্রেটদের পাশে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তিনি। নাম লেখালেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ডে সঙ্গে।

মিরপুরে প্রথম টেস্টে ২০ রানে বাংলাদেশের জয়ের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট ও একটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। যেখানে এ নিয়ে দ্বিতীয়বার এই কীর্তি গড়লেন বাঁহাতি এ তারকা। দু’বার এমন রেকর্ড গড়েই হ্যাডলির সঙ্গে বসলেন তিনি।

হ্যাডলি অবশ্য এমন কীর্তি সর্বোচ্চ তিনবার করেছেন। যেখানে সাকিব আগেরবার ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে পাঁচ উইকেট করে মোট ১০ উইকেটের পাশাপাশি হাফসেঞ্চুরি করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৩৩ বলে ১১টি চারের সাহায্যে ৮৪ রান করেছিলেন সাকিব। পরে অজিদের প্রথম ইনিংসে ৬৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন। আর দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে ৮৫ রানে আরও পাঁচ উইকেট নেন।

এই টেস্টেই আবার প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়ে বিশ্বে চতুর্থ বোলার হিসেবে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এই রেকর্ড গড়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেট অস্ট্রেলিয়ায় ওয়েবসাইটে সাকিবের প্রশংসা

প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট বল হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেটা চোখ এড়ায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ারও। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে সাকিবকে প্রশংসায় ভাসানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৫০তম টেস্ট। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম। অথচ সেই টেস্টে কিনা ব্যাট-বলে নেতৃত্ব দিয়ে অনেকটা সাকিবের একক নৈপুণ্যে ম্যাচটি জিতে নিল বাংলাদেশ।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৮৬ রান, আর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ৫ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা সিরিজটাও জিতবো-মুশফিকুর রহিম

ঘামে ভেজা শরীর। কিন্তু মুখে বিজয়ের হাসি। গর্বে যে বুকটা ফুলে যাচ্ছে মুশফিকুর রহিমের। সেটা না দেখা গেলেও হাসিতে স্পষ্ট। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেই গর্বেই ঘোষণা দিলেন বাংলাদেশের টেস্ট কাপ্তান, ‘আমরা সিরিজটাও জিতবো।।’

মিরপুরের হোম অব ক্রিকেটে ক্ষণে ক্ষণে রঙ বদলানো টেস্টটা ২০ রানে জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ কখনও হেলে গেছে টাইগারদের দিকে, কখনও হেসেছে অজিদের মুখ। তবে বেশিরভাগটা জুড়েই ছিল স্বাগতিকদের আধিপত্য। ১১ বছর আগে ফতুল্লায় ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্ত থেকে খালি হাতে ফেরা বাংলাদেশের হাতে উঠেছে অজিদের বিপক্ষে প্রথম বিজয়।

আগের চারবারের দেখায় খালি হাতে ফেরা টাইগারদের পঞ্চমবারের চেষ্টায় অজি বধের অবদানে অধিনায়ক মুশফিক সমস্ত কৃতিত্ব দিলেন তামিম-সাকিব ও বোলারদের। প্রচণ্ড গরমে নিজে যে উইকেটকিপিং করলেন, সেজন্য নিজের দিকে কৃতিত্বটা নিলেন না এতটুকুও!

‘বিপদের সময় তামিম-সাকিবের ব্যাটিংটাই আমাদের পুঁজি দিয়েছে। আমরা ভালো একটা সংগ্রহ পেয়েছি। আর বোলাররাই যা করার করেছে। সাকিব-মিরাজ-তাইজুলরা অসাধারণ বল করেছে। বিশেষ করে সাকিব। সেই দলকে পথ দেখিয়েছে।’

প্রথম ইনিংসে শুরুতেই ১০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটিতে। মুশির ইঙ্গিত, এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। পুরষ্কার বিতরণীতে ধারাভাষ্যকার শামীম চৌধুরীকে জানালেন এমনকিছুই। পরে সংবাদ সম্মেলনে সফরকারী অধিনায়ক স্মিথও বললেন একই কথা, তামিম-সাকিবের জুটিই ছিল টার্নিং।

পুরষ্কারের মঞ্চে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মুশি। সঙ্গে অস্ট্রেলিয়াকে দিয়েছেন প্রচ্ছন্ন হুমকিও, ‘আশা করি আমরা সিরিজটাও জিতবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই জয় ঈদের উপহার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়াকে টেস্টে প্রথমবার হারানোর দিনে তিনি মাঠে ছিলেন।

বুধবার মিরপুরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের হারতে হয় ২০ রানে।

জমজমাট এই ম্যাচের শেষদিকে মিরপুরে হাজির হন শেখ হাসিনা। এর আগে সকাল থেকে টিভিতে চোখ রাখছিলেন তিনি।

প্রধানমন্ত্রী মাঠে যাওয়ার পর অস্ট্রেলিয়ার শেষ দুই ব্যাটসম্যান বাংলাদেশকে বিপাকে ফেলছিলেন। প্যাট কামিন্স ছয় হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন। কিন্তু তার সতীর্থ হ্যাজেলউড আর পারেননি। তাইজুলের কাছে পরাস্ত হন। এসময় সাধারণ দর্শকের মতো প্রধানমন্ত্রী উদ্বেলিত হয়ে ওঠেন। পাশের একজনের কাছ থেকে লাল-সবুজের পতাকা নিয়ে ওড়াতে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা শিক্ষা অফিসারের সৌজন্য সাক্ষাত

শেখ তহিদুর রহমান : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবাগত জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বুধবার সকাল ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসহায় পঙ্গু ব্যক্তিকে অনুদানের চেক দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

শেখ তহিদুর রহমান : অসহায় পঙ্গু ব্যক্তিকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পঙ্গু আলি হোসেনের হাতে ১০ হাজার অনুদানের চেক তুলেন চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। আলি হোসেন ব্রহ্মরাজপুরের বাঁধনডাঙ্গা গ্রামের মৃত জহির উদ্দীন সরদারের ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী শিশির বলেছিলেন, সাকিবই পারবেন বাংলাদেশকে জেতাতে

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়াকে ২০ রানে হারানো এ ম্যাচের নায়ক কে? ম্যাচ অ্যাজুকেটররা বলছেন সাকিব আল হাসান। সাধারণ দর্শক বলবেন সাকিব আল হাসান। যিনি খেলা না দেখে শুধু স্কোরকার্ড দেখেছেন, তিনিও বলবেন ওই একই নাম। কিন্তু সাকিব কী বলেন? এ ম্যাচ জিতিয়েছেন মাঠের দর্শক আর আস্থা জুগিয়েছেন শিশির।

গতকালের সন্ধ্যাটা হতাশায় কেটেছে। মাত্র ২ উইকেট হারিয়ে ১০৯ রান করে ফেলেছিল অস্ট্রেলিয়া। মূল দুই ব্যাটসম্যান উইকেটে। ৮ উইকেটে ১৫৬ রান করার কাজটা হঠাৎ সহজ মনে হলো তখন। সে কারণেই হয়তো বাংলাদেশের জয়ের আশা দেখছিল না অনেকেই। তাই গত দুদিনের তুলনায় গ্যালারিতে দর্শকের সংখ্যাও কমে গিয়েছিল। কমে হয়তো গিয়েছিল, কিন্তু গ্যালারিতে যাঁরা ছিলেন, তাঁরাই গর্জন করে সাহস জুগিয়ে দিয়েছেন সাকিবদের। ম্যাচ শেষে তাই ম্যাচসেরা সাকিব পরিষ্কার বাংলায় জয়ের আসল নায়কদের প্রতি কৃতজ্ঞতা জানালেন, ‘সবাইকে ধন্যবাদ সমর্থন দেওয়ার জন্য। দলের সবাই বিশ্বাস রাখতে পারেনি আজ আমরা জিতব। কিন্তু যখন মাঠে সমর্থকেরা এলেন, তার মানে তাঁরা বিশ্বাস করছেন আমরা জিততে পারি। এটাই আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে।’
আত্মবিশ্বাসটা ফিরে এসেছিল বলেই তো জয় দেখতে থাকা অস্ট্রেলিয়া ওভাবে হুমড়ি খেয়ে পড়ল। মাত্র ৮৬ রানে ৮ উইকেট খুইয়ে হেরে গেল সফরকারীরা। আরও একবার ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে সাকিবই দেখালেন পথ। তবে বিশ্বসেরা অলরাউন্ডারও কাল রাতে হতাশায় ভুগছিলেন। ম্যাচটা বেরিয়ে গিয়েছে বলে দুঃখ করছিলেন। কিন্তু একজন তাঁকে সাহস জুগিয়েছেন, উম্মে আহমেদ শিশির। স্বামীর ওপর আস্থা হারাননি তিনি, বলেছেন, ‘পারলে তুমিই পারবে।’
সেটা পেরেছেন সাকিব। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা জয় পেল বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest