সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় ৫ সংখ্যালঘু নারীকে পিটিয়ে জখম ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনায় সংখ্যা লঘু পরিবারের ৫জন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের কুখরালীর টাবরার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, একই প্রফুল্ল সরকারের স্ত্রী কাঞ্চন সরকার, কৃষ্ণ পদ সরকারের স্ত্রী জবা দাসী, আনন্দ সরকারের স্ত্রী কনিকা সরকার, ভোলানাথ সরকারের স্ত্রী সম্পা রানী, শিরোমনি সরকারের স্ত্রী সীতা রাণী। তবে এ বিষয়ে অভিযোগ দিতে ভয় পাচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হিন্দু সম্প্রদায়ের ঘেরে পাশ্ববর্তী হাঁস পড়ে ছোট ছোট পোনা মাছ নষ্ট করছিল। এসময় তারা হাঁসগুলো ধরে বাড়িতে নিয়ে আসেন। এঘটনা জানান পর হাঁসের মালিকরা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আমতলা এলাকার সাহানুর, ইউসুফ-১ মহিনুর, হাসিব, ইউসুফ, আবুল খায়ের, অমিত হাসানসহ কয়েকজন যুবক ওই হিন্দু পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় মহিলাদের উপর হামলা করে। এতে ৫জন মহিলা গুরুতর আহত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। বিষয়টি জানতে পেরে ইটগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌছে কুখরালী এলাকার আব্দুর রউফের ছেলে আবুল খায়ের ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে অমিত হাসানকে আটক করে। ওই রাতেই তাদের সদর থানায় প্রেরণ করেন তিনি।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, এঘটনা শুনেছি। কিন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে ঘটনাস্থলে যেয়ে হামলাকারীদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে এঘটনার খবর পেয়ে সাতক্ষীরা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন, অসীম দাশসোনাসহ নেতাকর্মীরা মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাচসেরা সাকিব

ম্যাচসেরা সাকিব

কর্তৃক Daily Satkhira

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৮৬ রান, আর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সেই পুরনো সাকিব।

আবারও ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। তাই ম্যাচ সেরার পুরস্কার যে সাকিবের হাতে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।

প্রতিদ্বন্দ্বী যে ছিলেন না তা কিন্তু নয়। বলতে পারেন শক্ত প্রতিদ্বন্দ্বীই ছিলেন। আর সেটা আর কেউ নন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ যে ২৬৫ রানের টার্গেট পেয়েছিল তা মূলত এই তামিমের কারণে। দ্বিতীয় ইনিংসে তো তিনি একাই লড়াই করেন। প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৮ রানের ঝলমলে এক ইনিংস। তবে ১০ উইকেট আর পরিস্থিতির দাবি মিটিয়ে প্রথম ইনিংস হিসাব করলে সাকিবই আসলে ম্যাচের নায়ক। তাই সাকিবকে ম্যাচ সেরা নির্বাচন করতে খুব একটা কষ্ট হয়নি নির্বাচকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস!

নিজেদের ৫০তম টেস্টে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাইলফলকে পৌঁছানোর ম্যাচে দুই জনের দারুণ নৈপুণ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। মাঠে উপস্থিত থেকে বাংলাদেশের জয় প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ২০ রানের জয়

নিজেদের মাইলফলকে পৌঁছানোর ম্যাচে দলকে ২০ রানের দারুণ এক জয় উপহার দিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। অর্ধশতক ও ১০ উইকেট নিয়েছেন সাকিব। দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন তামিম।

অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে বাংলাদেশের জয় পৌঁছাল দুই অঙ্কে, ১০১ টেস্টে ১০টি। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৭০.৫ ওভারে ২৪৪ (ওয়ার্নার ১১২, রেনশ ৫, খাওয়াজা ১, স্মিথ ৩৭, হ্যান্ডসকম ১৫, ম্যাক্সওয়েল ১৪, ওয়েড ৪, অ্যাগার ২, কামিন্স ৩৩*, লায়ন ১২, হেইজেলউড ০; মিরাজ ২/৮০, নাসির ০/২, সাকিব ৫/৮৫, তাইজুল ৩/৬০, মুস্তাফিজ ০/৮)

টিকলেন না হেইজেলউড, বাংলাদেশের জয়

জশ হেইজেলউডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৪৪ রানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩দিন ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব

২০ দলীয় জোটের নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত ২৭ আগস্ট রবিবার রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বুধবার (৩০ আগস্ট) আমিনুর রহমানের পরিবারের বরাত দিয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার পর থেকে এখন পর্যন্ত আমিনুরের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে তার পরিবার, দলের সহকর্মীরা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

দলের পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ মহাসচিব আমিনুর রহমানকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর মধ্যে দুজন নারী ও দুটি শিশু। ওই নৌকায় আরও যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে গতকাল মঙ্গলবার নাফ নদীতে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন আজ সকালে  বলেন, গতকাল রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটির অংশবিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, উদ্ধার করা চারজনের লাশসহ ৭৫ জন রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা দিয়ে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

সূত্র : প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার ৪ উইকেট

অপ্রতিম : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সকাল থেকে অসাধারণ ব্যাটিং করতে থাকা অসি ক্যাপ্টেন স্মিথ আর সেঞ্চুরিয়ান ওয়ার্নারের জুটি ভেঙে জোড়া আঘাত হানেন সাকিব। এরপর তাইজুল তারপর আবার সাকিব।
ডেভিড ওয়ার্নারের পর এবার স্টিভেন স্মিথকেও ফিরিয়েছেন সাকিব। ফলে ভয়ঙ্কর দুই ব্যাটসম্যানকে আউট করে টাইগারদের লড়াইয়ে ফিরিয়ে এনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তারপরও থামানো যাচ্ছিলো না অজিদের। এবার হ্যান্ডসকমকে ফিরিয়ে আরও স্বস্তি এনে দিলেন তাইজুল ইসলাম। এর পরপরই আবার সেই সাকিব! ম্যাথু ওয়েডও আউট। ক্রিজে আছেন শেষ স্বীকৃত অসি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।
এর আগে, সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নারকে ১১২ রানে লিগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। যখন দলীয় রান ছিল ১৫৮। ব্যক্তিগত এবং দলীয় রান বলছে কতটা বিধ্বংসী ছিলেন ওয়ার্নার। বলতে গেলে একাই ম্যাচটি অস্ট্রেলিয়ার দিকে নিয়ে গেছেন তিনি।
বাংলাদেশের ২৬৫ রানের টার্গেটের জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে গতকাল ১০৯ রান তুলে দিন শেষে করে সরফকারী অস্ট্রেলিয়া। সেখান থেকে আজ বুধবার আবারও ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তবে স্মিথ দেখেশুনে খেললেও বাংলাদেশি বোলারদেরও শাসন অব্যাহত রাখেন ওয়ার্নার। ১২১ বলে সেঞ্চুরি তুলেন নেন তিনি। এরপর ব্যক্তিগত ১১২ রানে সাকিবের বলে সাজঘরে ফেরেন তিনি। ওয়ার্নারের বিদায়েরর পর ব্যক্তিগত ৩৩ রানে স্মিথকেও ফেরান সাকিব। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হ্যান্ডসকম। তবে তাকে ১৫ রানে থামিয়ে দিয়েছেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯২ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ৭৩ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৪ উইকেট। ম্যাক্সওয়েল ১১ ও এগার ০ রান নিয়ে ব্যাট করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেডিংলি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অবিস্মরণীয় জয়!

ম্যাচ শেষে জো রুট কী ভাবছিলেন কে জানে! হয়তো নিজেকেই শাপশাপান্ত করছিলেন, কেন ‘এত তাড়াতাড়ি’ ইনিংস ঘোষণা করলেন!

চতুর্থ দিনের প্রায় শেষ দিকে এসে যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক, স্কোরবোর্ডে রান ৮ উইকেটে ৪৯০। তাতে হেডিংলি টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩২২ রান। কম নয়! কিন্তু কে জানত, ওয়েস্ট ইন্ডিজ এই লক্ষ্যটাও প্রায় হেসেখেলে ছুঁয়ে ফেলবে, ৫ উইকেট হাতে রেখে!

যে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ক্রিকেটে ইদানীং বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে, তারাই দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডকে হারিয়ে দিল রূপকথা লিখে। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২০৯ রানে হারের পর কত সমালোচনা। জিওফ বয়কট বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা না পারেন ব্যাট করতে, না পারেন বল করতে। মাইকেল ভনের আশঙ্কা ছিল, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক সিরিজগুলোর একটি হতে পারে এটি। এমনকি প্রিয় দলকে এজবাস্টনে তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারতে দেখে কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোসও উত্তরসূরিদের পারফরম্যান্সকে বলেছিলেন ‘দুঃখজনক’ আর ‘বেদনাদায়ক’। সেই ওয়েস্ট ইন্ডিজ পরের টেস্টেই এমন প্রবল দাপটে ঘুরে দাঁড়াবে, এটাই বা কে ভেবেছিল? অবিস্মরণীয়! অসাধারণ!!

রুট অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে এমন এক চ্যালেঞ্জ দিয়েছিলেন, যে চ্যালেঞ্জের মুখে তাদের গত পাঁচ বছরেও পড়তে হয়নি। সর্বশেষ পাঁচ বছরে টেস্টে ক্যারিবিয়ানরা সর্বোচ্চ ১৯৪ রান তাড়া করে জিতেছে। সেটিও ইংল্যান্ডের বিপক্ষেই, ২০১৫ সালে ব্রিজটাউনে। কিন্তু হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নতুন গল্প লিখলেন ক্রেইগ ব্রাফেট ও শাই হোপ। প্রথম ইনিংসে দুজনই সেঞ্চুরি করেছিলেন। ব্রাফেট দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেতে পেতেও পাননি। বিনা উইকেটে ৫ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ৫৩ রানে ২ উইকেট হারানোর পর প্রথম ইনিংসের মতোই জুটি গড়েন ব্রাফেট-হোপ। কিন্তু চা-বিরতির আগের ওভারে মঈন আলীর বলে ক্যাচ দিয়ে ব্রাফেট ফিরে যান ৯৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৯৭। শাই হোপ কিন্তু হাল ছাড়লেন না। প্রথম রোস্টন চেজকে নিয়ে ৪৯ রানের জুটি, পরে জার্মেইন ব্ল্যাকউডকে নিয়ে যোগ করেন আরও ৭৪ রান। শেষ পর্যন্ত হোপ শুধু টেস্টে জোড়া সেঞ্চুরিই পেলেন না, অসাধারণ এক ম্যাচ জিতিয়ে অপরাজিত থাকলেন ১১৮ রানে।

এর আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টেস্ট জিতেছিল ২০০০ সালে। এজবাস্টনে ইনিংস ও ৯৩ রানে জেতা ওই টেস্টের নায়ক ছিলেন বাংলাদেশের এখনকার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে আবার ভুলে যাওয়া সেই জয়ের স্বাদ এনে দিলেন ব্রাফেট-হোপরা। স্টার স্পোর্টস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন সাকিব

ঢাকা টেস্টে চতুর্থ দিন জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সকালের শুরুতেই মেহেদী হাসান মিরাজের স্পিন দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের জুটিই বাধা হয়ে দাঁড়িয়ে স্বাগতিকদের সামনে। সেই প্রতিরোধের দেওয়াল পোক্ত হচ্ছে ওয়ার্নারের ব্যাটিংয়ে। ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরি তুলে নেওয়া এই তারকাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। শুরুতে রিভিউ নিলেও টিভি রিপ্লের পর আলিম দারের সিদ্ধান্তই বহাল থাকে। অসিদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। অসিদের জয়ের জন্য প্রয়োজন ১০৬ রান আর বাংলাদেশের চাই ৭ উইকেট।

তৃতীয় দিন ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ রানেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ফিরে যান আগের ইনিংসে প্রতিরোধ গড়া ওপেনার ম্যাট রেনশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৫ রানে। নতুন নামা উসমান  খাজাও নেমে কিছু করতে পারেননি। সাকিবের বলে দলীয়  ২৮ রানে সুইপ করেছিলেন। তাতেই তালুবন্দী হন তাইজুলের হাতে।

এর আগে অস্ট্রেলিয়া স্বাগতিকদের অলআউট করেছে ২২১ রানে। যাতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest