পাকিস্তানের মন্ত্রী সভায় প্রায় দুই দশক পর স্থান পেয়েছেন এক হিন্দু। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।
এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারই ছোট ভাই শহিদ খাকান আব্বাসি।
শুক্রবার তার মন্ত্রীসভার সম্প্রসারণ করা হয়েছে। সেখানেই ৬৫ বছরের দর্শন লালকে অনুর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের ৪টি প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক দর্শন লালকে। ২০১৩ সালে PML-N-এর টিকিটে দ্বিতীয়বারের জন্য সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক মহলের ধারণা ২০১৮ সালে সে দেশের সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (PML-N) পক্ষে আরও বেশি সমর্থন টানতেই এই সম্প্রসারণ করা হয়েছে। ৪৭ সদস্যের মন্ত্রীসভায় ২৮ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী থাকছেন।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের বায়োপসির পর ওই হাতের ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
নেইমারের পর কি এবার রোনালদো? ইঙ্গিত কিন্তু তেমনই। স্পেন থেকে ইংল্যান্ডে ফিরতে চাইছেন ক্রিশ্চিয়ানো।
চলতি বছরে বলিউডের খানদের পিছনে ফেলে দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন বাহুবলী তথা প্রভাস। ‘বাহুবলী’-র রাজকীয় সেট মাহিষ্মতী তো অবশ্যই দর্শকের নজর কেড়েছে। সঙ্গে বাহুবলী-দেবসেনা, থুড়ি প্রভাস-অনুষ্কা শেট্টির রসায়নও মুগ্ধ করেছে দর্শককে।
ব্যস্ততা ও জীবনযাপনের জটিলতার কারণে মানুষ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছে। প্রতিদিনের রান্নাও এখন আয়ুর্বেদিক রেসিপিতে করার পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকরা প্রায়শই আয়ুর্বেদের উপকরণ নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার জেনে নেয়া যাক, কোন উপাদান নিয়মিত খেলে আপনি পেতে পারেন সুস্থ ও দীর্ঘায়ু জীবন-
তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের অস্ত্রোপচারের পর এখন বাঁ চোখের পাশ দিয়ে কিছু আলো দেখছেন বলে তিনি বলছেন। তবে তার বাঁ চোখে আদৌ দেখবেন কি না বা কতটুকু দেখবেন, তা নিশ্চিত হতে আরও এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে।
এম. বেলাল হোসাইন : মাছ চুরি ও টাকা আত্মসাতের ঘটনায় এক ঘের কর্মচারিকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে লাশের গলায় নাইনলের নেট বেঁধে শ্যালো মেশিন ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দিয়ে গভীর রাতে পুলিশ ম্যানেজ করে ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের গোবরাখালির একটি চিংড়ি ঘেরে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের নাম বিশ্বজিৎ সরকার (২৬)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সুধান্য সরকারের ছেলে।
১০ বছর ধরে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে ৯ বছরের জেল হল এক ব্যক্তির। ব্রিটেনের বাসিন্দা ওই ব্যক্তির কীর্তি সম্পর্কে মোবাইল ভিডিও দেখে জানতে পারেন তার স্ত্রী। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।