পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন। সাবেক এ ক্রিকেট তারকার বিরুদ্ধে তার দলের এক নারী সংসদ সদস্য যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করায় এ সংকট তৈরি হয়েছে। শনিবার দেশটির জাতীয় পরিষদ ইমরানের খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে।
শপথ নেয়ার পর দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি পিটিআই’র চেয়ারম্যানের বিরুদ্ধে জাতীয় পরিষদের সদস্য আয়েশা গুলালাই’র আনা অভিযোগের তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
আয়েশা গুলালাই অভিযোগ করে বলেছেন, ৬৪ বছর বয়সী ইমরান খান মোবাইল ফোনের তার সঙ্গে গাঁটছাড়া বাঁধার ইঙ্গিত দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছিল। এর মধ্যে অশ্লীল বার্তাও ছিল। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ওই নারীকে ব্যবহার করছে এবং তাকে (আয়েশা) কিনে নিয়েছে।
এদিকে, শুক্রবার দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, এটি পিএমএল-এন’র চেষ্টা এবং পরীক্ষীত পদ্ধতি।
প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান। বিষয়টির সুরাহা করতে কমিটি তদন্তের পর পার্লামেন্টে প্রতিবেদন উপস্থাপন করবে।
পার্লামেন্টে নতুন এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই প্রধান এবং গুলালাই দু’জনই সম্মানিত ব্যক্তি। এমন অবস্থায় অভিযোগ তদন্তে কমিটি গঠন করা উচিত। দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে।

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। সংগীতের পরিচিত মুখ কোনাল। এবার একটি বিশেষ গানে এক হলো তারা। তৈরি হলো বিশেষ গান ‘বন্ধু’। গানটির কথা-সুর করেছেন চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমী। গানটির সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। আর গেয়েছেন সোমনূর মনির কোনাল।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা। ৪৩৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামতে হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোই লড়াই করছে লঙ্কানরা। বিশেষ করে দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিসের ব্যাটে দারুণ লড়াই দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
শেষের শুরু আগেই হয়ে গেছে উসাইন বোল্টের। শুক্রবারই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ১০০ মিটার হিটে বিদ্যুৎ বোল্ট সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। নিজের হিটে হয়েছেন প্রথম।
আরাফাত হোসেন লিটন : দেবহাটার পারুলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সিন্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পর্যালোচনা করছে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি। আজ শনিবার দুপুরে এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা সিনিয়র আইনজীবীদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওয়ার্ডের পলাশপোলস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আনিস খান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন খান খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মদ খান টগর, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নাসির, ওয়ার্ড যুবলীগের সভাপতি এস এম ইউসুফ সুলতান মিলন, সম্পাদক মোঃ সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ আমজাদ হোসেন লাভলু, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন হোসেন, যুগ্ম সম্পাদক শেখ ফিরোজ, সাংবাদিক মাসুদ আলী, খায়রুল, বাবর আলী, মাসুদ, কবিরুল ইসলাম কবু, আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন সুজন প্রমুখ। অত্র সভায় ১৫ আগষ্টে কালো ব্যাচ ধারন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পলাশপোল ও কামালনগরে গণভোজের আয়োজনসহ সন্ধ্যা ৭টায় পলাশপোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক সভার সিন্ধান্ত গৃহিত হয়।
খন্দকার আনিসুর রহমান : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যেগে ওয়ার্ড কার্যালয়ে গত কাল সন্ধ্যায় এক প্রস্তুতি সভা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হান্নান, উপদেষ্টা মুনসুর আলী, সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সংগঠনিক সম্পাদক সৈয়দ আছাদুজ্জামান, রুহুল আমিন, আকছেদ সরদার, লব কুমার বাঘ, মোহাম্মাদ আলী, হাফিজুল ইসলাম, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, তপন কুমার, মনিরুল, ফজলু ঢালী, মিলন, আব্দুস সালাম, আজমির হোসেন, হাফিজুল-২, সেলিম চৌধুরীসহ ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পৌর আ’লীগের নির্দেশ ক্রমে এবার ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, পুলিশ ফাঁড়ি মোড়, ইটাগাছা বৌবাজার সংলগ্ন, ওয়ার্ড আ’লীগ কার্যালয়, খড়িবিলা প্রাইমারি স্কুল, মোজাফ্ফার গার্ডেন সংলগ্ন, রইচপুর উত্তর পাড়া, রইচপুর মধ্য পাড়া, রইচপুর দক্ষিণ পাড়া, বাগবাটি বেড়িবাধ, বাগবাটি মন্দির সংলগ্নসহ মোট ১২ টি স্থানে মাইক ও ডেকের ব্যাবস্থা থাকবে। অনুষ্ঠান চলাকালিন সময়ে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রস্তুতি সভায় যোগদান করে তিনি বলেন, পৌর আ’লীগের সভাপতি সাথে আলোচনা করে এবার নির্ধারিত সব স্থানে অনুষ্ঠান সফল করতে হবে। পরে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম অনুষ্ঠানে এস সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।