কালোজাম গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলিতেও জামের কদর কম নয়। লবন মাখানো পাকা জাম জিভে পানি এনে দেয়। শুধু স্বাদে বলে নয়, পুষ্টিগুণেও ভরপুর।
খাদ্যোগত উপাদান: প্রতি ১০০ গ্রাম পাকা জামে রয়েছে কার্বোহাইড্রেটস ১৫.৬ গ্রাম, ফ্যাট .২৩ গ্রাম, প্রোটিন .৭২ গ্রাম, জলীয় অংশ ৮৩.১৩ গ্রাম, ভিটামিন এ ৩ আইইউ, ভিটামিন সি ১৪.৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৯ মিলিগ্রাম, আয়রন .১৯ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৫ মিলিগ্রাম, ফসফরাস ১৭ মিলিগ্রাম, পটাসিয়াম ৭৯ মিলিগ্রাম, সোডিয়াম ১৪ মিলিগ্রাম।
১। ডায়াবেটিসের ঝুঁকি কমায়: জামের গ্লিসামিক ইনডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিসের জন্য ভালো বলে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, জামের দানাও রক্তের সুগার লেভেল ৩০% পর্যন্ত কমাতে সাহায্য করে। যে কারণে ডায়াবেটিসের রোগীকে জামের সঙ্গেই জামের বীজ খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। জামের দানা ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রোজ এক চামচ করে খেলে উপকার মেলে।
২। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক। ক্যালসিয়াম থাকার কারণে শরীরের হাড় মজবুত হয়।
৩। হৃদরোগের ঝুঁকি কমায়: জামে এলাজিক অ্যাসিড বা এলাজিটেনিন্স, অ্যান্থোসায়ানিন এবং অ্যান্থোসায়ানিডিন্স থাকে যা প্রদাহরোধী হিসেবে কাজ করে। এই উপাদানগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বলেই কোলেস্টেরলের জারণ রোধ করে এবং হৃদরোগ সৃষ্টিকারী প্লাক গঠনে বাধা দেয়। এ ছাড়াও হাইপারটেনশন প্রতিরোধেও সাহায্য করে জাম। কারণ এতে প্রচুর পটাসিয়াম থাকে। ১০০ গ্রাম জামে ৫৫ গ্রাম পটাসিয়াম থাকে।
৪। সংক্রমণ ঠেকায়: জাম গাছের বাকল, পাতা ও বীজ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে।
৫। পরিপাকে সাহায্য করে: আয়ুর্বেদশাস্ত্রে ডায়েরিয়া ও আলসার নিরাময়ে জাম পাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জাম খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। দাঁত ও মাড়ি শক্ত ও মজবুত করে। দাঁতের মাড়ির ক্ষয় রোধে সাহায্য করে।
৬। ক্যানসার প্রতিরোধীও: বিভিন্ন গবেষণায় জামের কেমোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে। জামে পর্যাপ্ত পরিমাণে বেগুনি রঞ্জকের উপস্থিতি থাকায় মানবদেহে ক্যানসার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাগেতিয়া জিসি অ্যান্ড কলিগস-এর এক গবেষণায় উল্লেখ করা হয়, জামের নির্যাসে রেডিওপ্রোটেক্টিভ উপাদান আছে। জামের নির্যাস ক্যানসার সৃষ্টিকারী ফ্রি-র্যাডিকেলের কাজে এবং বিকিরণে বাধা দেয়।
৭। স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে: বয়সের সঙ্গে মানুষের স্মৃতিশক্তিও হারাতে থাকে। জাম স্মৃতিশক্তি প্রখর করে। এ ছাড়াও জাম ব্রেইন অ্যালার্ট হিসেবে কাজ করে।
৮। কোষ্ঠকাঠিন্য থাকলে: দীর্ঘ দিন ধরে যাঁরা কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তাঁদের মলদ্বারে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। জামের বাইরের আবরণে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ। আঁশজাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। জাম মলদ্বার বা কোলনের ক্যানসার প্রতিরোধ করে।

শরীর যদি ভিতর থেকে সুস্বাস্থ্যের অধিকারি না হয়, তাহলে চেহারাতেও তার ছাপ পরে। যতই রূপচর্চা করুন না কেন শরীর যদি ভিতর থেকে সুস্থ না থাকে তাহলে কখনও আপনার ত্বক উজ্জ্বল এবং নিখুঁত লাগতে পারে না। তাই বাইরে থেকে সুন্দর লাগতে চাইলে সবার আগে প্রয়োজন শরীরকে ভিতর থেকে সুস্থ করা। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক খাওয়া দাওয়া করা অত্যন্ত প্রয়োজন।
বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকায় এক মোটরসাইকেল চোরের কামড়ে মো. শামসুদ্দিন নামের পুলিশের এক এএসআই আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সভাপতি রাহমাতউল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, হাবিবুর রহমান হবি, রফিকুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, এড. আব্দুল মুজিদ, এড. তোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, মাসুম বিল্লাহ শাহীন, আবুল হাসান হাদী, সাংগঠনিক সম্পাদক শের আলী, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্ট, মিলন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আর্জেদসহ জেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের কাশিমাড়ীতে পরকীয়া প্রেমের তথ্য ফাঁসের অযুহাতে মারপিটের ঘটনায় উভয় পক্ষের মারাত্মক ৯ জন আহত হয়েছে। আহতদের শ্যামনগর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কাশিমাড়ী গ্রামের আহত এশার আলী তরফদারের স্ত্রী মাজিদা খাতুন জানান, একই গ্রামের আমিনুর শেখের কন্যা মৌসুমী (১৯) এর সাথে মোশারাফ হোসেনের পুত্র অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যার ফলে সুমনের সাথে মৌসুমীর রাত্রে একটি ঘরে উভয় কেহ অনৈতিক কাজে ধরা পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাজিদা খাতুন সহ তার পরিবার কে দোষারফ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত ৫ আগষ্ট বেলা প্রায় আড়াই টার দিকে মাজিদার বাড়ীতে একই গ্রামের এজাহার আলী শেখ ও তার কন্যা হিরা, মুক্তা,রুবিনা ও আমিনুর শেখের কন্যা মৌসুমী দা,রাম দা, বাঁশের লাঠি সহ অন্যান্য জিনিস পত্র নিয়ে ঝাপিয়ে পড়লে এশার আলীর স্ত্রী মাজিদা খাতুন (৫০), পুত্র রেজাউল (৩৫), সোহরাব হোসেন (৩২), সিরাজুল (৩০), সিরাজুলের স্ত্রী নাজমা খাতুন (২১) সহ মারাত্মক আহত হয় ৯ জন। আহতদের মধ্যে শ্যামনগর হাসপাতালে রেজাউল, সোহরাব ও নাজমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে এজাহার আলী শেখ জানান, তাদেরও কয়েক জন আহত হয়েছে। উভয় পক্ষ শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে যেতে হয়েছে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ম্যাশ।
ভারতের দেওয়া পাহাড়সম ৬২২ রানের জবাবে নিজেদের মেলে ধরতে পারেনি লঙ্কান খেলোয়াড়রা। অশ্বিন ও জাদেজার বোলিং তোপে মাত্র ১৮২ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়েছে দিনেশ চান্ডিমালের দল। ভারতের লিড এখনো ৪৩৯ রানের। লঙ্কানদের সামনে অপেক্ষা করছে ইনিংস পরাজয়ের শঙ্কা।
নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় গাড়ি দুর্ঘটনায় নয় জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে।