সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া-সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা

‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া। সেখানে টাকা দিলে সব হয়।
টাকায় মেলে মুক্তিযোদ্ধা সনদ। ৪-৫ লাখ টাকায় রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা। এভাবে চলতে পারে না।’ আজ দুপুরে সাতক্ষীরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কয়েকজন মুক্তিযোদ্ধা এভাবেই ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের নাম বাদ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের প্রাক্তন ডেপুটি কমান্ডার আব্দুর রহিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত সামত আলীর ছেলে আবুল কাশেম ১৯৭১ সালের ২৬ মার্চের পরে বর্তমান খান বাহাদুর আহছান উল্লা (র) কলেজের পিছনে বাগেরহাট, বরিশাল, খুলনা অঞ্চল থেকে ভারতগামী শরণার্থীদের সম্পদ লুণ্ঠনে জড়িত ছিলেন। পরে তিনি সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা-কালিগঞ্জের শান্তি কমিটির চেয়ারম্যান মুসলিম লীগ নেতা আব্দুল করিম ওরফে করিম মিয়ার হাত ধরে রাজাকার বাহিনীতে নাম লেখান। মুক্তিযুদ্ধে দেবহাটা এলাকা শত্রুমুক্ত হওয়ার পর আবুল কাশেম আত্মগোপনে চলে যায়। মুক্তিযুদ্ধের বেশ কিছুদিন পর আবুল কাশেম এলাকায় ফিরে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে থাকে এবং বুলেট বিদ্ধ হয়ে যুদ্ধাহত বলে ভারতীয় ডাক্তারদের একটি জাল সার্টিফিকেট দেখায়। পরে আবুল কাশেম নানা কৌশলে সকলকে ম্যানেজ করে মুক্তিযোদ্ধা সনদ লাভ করে।

সংবাদ সম্মেলনে আবুল কাশেমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও তার শাস্তির দাবি এবং মুক্তিযোদ্ধা তালিকা থেকে সকল ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার আলফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা গেরিলা আব্দুল মোমেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলে ফিরলেন নাসির-শফিউল, বাদ মাহমুদউল্লাহ-মুমিনুল

গত কয়েকদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ এবং প্রথমবারের মতো দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক।

অস্ট্রেলিয়ার সিরিজকে সামনে রেখে শনিবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন নাসির হোসেন এবং তার সাথে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ ও মুমিনুল। অস্ট্রেলিয়া সিরিজেও তাদের একই পরিণতি বরণ করতে হবে বলে এতদিন জোর গুঞ্জন চলছিল। শনিবারের দল ঘোষণা সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। নাসির-শফিউলের পাশাপাশি টেস্ট দলে ফিরেছেন লিটন দাসও।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ায় নাসিরকে টেস্ট দলে নিতে বাধ্য হন নির্বাচকরা। অন্যদিকে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে আগুন-ঝরা বোলিংয়ে ৫ উইকেট নেয়ায় শফিউলেরও কপাল খুলে।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন মুমিনুল। এর আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসে করে ১২ ও ২৭ রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়লেন মুমিনুল।

অন্যদিকে মার্চে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ০ রান করেছিলেন মাহমুদউল্লাহ। পরের টেস্টে বাদ পড়লেও সাদা পোশাকের দলে ফেরার জন্য কঠিন লড়াই করেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। কিন্তু তারপরও নির্বাচকরা মাহমুদউল্লাহকে উপেক্ষাই করলেন।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৪ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাশ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

প্রস্তুতি ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, সাইফুদ্দিন, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, তানবীর হায়দার, জোবায়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থায় শোক দিবস পালন নিয়ে ধুম্রজাল !

হাসান হাদী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশে শোকাবহ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদৎ এর পর দীর্ঘকাল ব্যাপি আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিবছর এই দিবসটি স্বল্প পরিসরে পালন করলেও ব্যাপকভাবে পালন হতো না।

কিন্তু বর্তমানে সারাদেশের সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে এ দিবসটি শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে। সাতক্ষীরাতেও এই দিবসটি শোকাবহ পরিবেশে পালিত হয়েছে। কিন্তু সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থায় তার ব্যতিক্রম ঘটেছে। শোক দিবস উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থায় কোন প্রকার আলোচনাসভা বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

জেলা ক্রীড়া সংস্থার মত সংগঠনে এ দিবসটি পালন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিরই একাধিক সদস্য। তারা বলেন বর্তমান ক্রীড়া সংস্থার নেতৃত্ব রাজ‌নৈ‌তিক আদর্শগত কার‌ণে এ বিষ‌য়ে উদাসীন থাকায় এমন‌টি ঘ‌ে‌টে‌ছে।

জেলা ক্রীড়া সংস্থার কার্য‌নির্বহী সদস্য আলতাফ হোসেন জানান, তাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ এ সংক্রান্ত কোন অনুষ্ঠা‌নের বিষ‌য়ে বলা হয়‌নি তাই তি‌নি জা‌নেন না আদ‌তে এদিন কোন অনুষ্ঠান ছিল কি না।
তবে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কেএম আনিসুর রহমান অবশ্য দাবি করেছেন তিনি শোক দিবস উপল‌ক্ষে দোয়া অনুষ্ঠান ক‌রে‌ছেন সাওজক্রীস অ‌ফি‌সে। কিন্তু সংস্থা‌টির কার্যকরী কমিটির একাধিক সদস্য তার এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন। তারা বলেন, সংগঠনের সদস্যরা জানেন না, অথচ সাধারণ সম্টাদক বলছেন তিনি শোকদিবস পালন করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সচেতন মহলে ধ্রমজালের সৃষ্টি হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শোক পালন হয়েছে কি হয়নি তা আমার জানা নেই।
ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের জানান, ওই দিন আমি খুলনায় ছিলাম। তবে খোঁজ নিয়ে জেনেছি অনুষ্ঠান হয়েছিল।
সদস্য সৈয়দ জয়নাল আবেদিন জসি ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় আমরা ব্যানার টানিয়ে অনুষ্ঠান করেছি। অতিথি হিসাবে কারা উপস্থিত ছিলেন জানতে চাইলে তিনি কারও নাম জানা‌তে পারেন‌নি।

এ‌দি‌কে ১৫ অগাস্ট জাতীয় শোক দিব‌সে সকাল টার দি‌কে জেলা ক্রীড়া সংস্থার কার্যাল‌য়ে গি‌য়ে অ‌ফিস বন্ধ দেখ‌তে পে‌য়ে মোবাইল ফো‌নে সেখানকার ছ‌বি তো‌লেন জেলা ছাত্রলী‌গের সাবেক সভাপ‌তি কাজী আক্তার হোসেন। তি‌নি জানান, জেলা ক্রীড়া সংস্থা একটি বি‌ধিবদ্ধ প্রতিষ্ঠান। অথচ সেখানে জাতীয় শোক দিবস পালিত হয়নি। এর চে‌য়ে দুঃখজনক আর কি হ‌তে পা‌রে। তি‌নি আরও ব‌লেন, আ‌মি নিজে কা‌দের ভাই‌কে তাৎক্ষ‌ণিক ফো‌ন ক‌রে‌ছিলাম। তখন তি‌নি আমা‌কে ব‌লে‌ছি‌লেন ক্রীড়া সংস্থায় শোক ‌দিব‌সের কোন কর্মসূ‌চি পালিত হয়‌নি।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওগাঁয় ট্রাক উল্টে ছয়জন নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

ডেস্ক রিপোর্ট : শনিবার সকাল আটটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ১৪ জন শ্রমিক নিয়ে বাঁশবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল আটটার দিকে হাজি গোবিন্দপুর এলাকায় আসার পর ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক নিহত হয়। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান। ঢাকাটাইমসকে তিনি জানান, আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের লাশ নওগাঁ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুকের ডাবল সেঞ্চুরি

রানের পাহাড়ে ইংল্যান্ড। রানের পাহাড়ে অ্যালিস্টার কুক।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরি করে ফেললেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৪ উইকেটে ৪৪৯ রান তুলেছে। কুক ২১৩ রানে উইকেটে। তার ইনিংসে ৩১টা চার রয়েছে।

রুট ১৩৬ রান করেন। তৃতীয় উইকেটে ২৪৮ রান যোগ করেন দুজনে। মালান ৬৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিং এতটাই সাধারণ মানের যে, মনে হয়েছে কুক, রুট, মালানরা নেট অনুশীলন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ধ্যার নাস্তায় মুচমুচে আলু পাকোড়া

ডেস্ক: সন্ধ্যার নাস্তায় রোজ এক জিনিস ভাল লাগছে না? তবে চলুন জেনে নিই খুব সহজে সন্ধ্যার নাস্তায় আলু পাকোড়া তৈরি পদ্ধতি। নিজের পরিবারের জন্যতো বটেই, কেউ বেড়াতে এলেও গরম গরম পরিবেশন করতে পারবেন সুস্বাদু এই খাবারটি।

# উপকরণ:
• আলু- দেড় কাপ
• ময়দা বা কর্ণ ফ্লাওয়ার- প্রয়োজন মত
• ডিম- ১ টি
• ধনে পাতা কুচি- ইচ্ছা মত
• কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি- ইচ্ছা মত
• লবণ- স্বাদ মত
• ভাজা জিরার গুঁড়ো- ১/২ চ চামচ
• টেস্টিং সল্ট (ইচ্ছা)- ১/২ চা চামচ
• বাড়তি স্বাদের জন্য ম্যাগি নুডুলস এর মশলা দিতে পারেন এক প্যাকেট
• বেকিং পাউডার- ১/২ চা চামচ

# প্রস্তুত প্রণালী:
* আলু ছিলে নিন। তারপর একটি গ্রেটার দিয়ে ভালো করে ঘষে মিহি ঝুরি করে নিন। যাদের গ্রেটার নেই তারা আলু আধা সিদ্ধ করে কুচি করে নিন।
* গ্রেট করা কাঁচা আলু খুব ভালো করে পানিতে ধুয়ে চিপে চিপে বাড়তি পানি ফেলে দিন।
* কর্ণ ফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ দিয়ে আলু মেখে নিন।
* এবার একটু একটু করে কর্ণ ফ্লাওয়ার মেশান। হাত দিয়ে মিশ্রণটি দেখে নিবেন বড়ার আকার করা যায় এমন হলেই আর দিবেন না। যতটা কম দেয়া যায়। দেড় কাপ আলুতে ৪/৫ চামচ লাগতে পারে।
* তেল মাঝারি আঁচে গরম করে নিন। পিঁয়াজুর আকারে পাকোড়া ছেড়ে দিন তেলে।
* লালচে সোনালি করে ভেজে তুলুন। বেশি আঁচে ভাজবেন না, তাতে পাকোরা মাঝে কাঁচা থেকে যাবে। ৫/৬ মিনিট ভাজলেই যথেষ্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটের ‘সাতকরায় গরুর মাংস ভুনা’

ডেস্ক: বাংলাদেশের একেক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। তেমনি অঞ্চলভিত্তিক রান্নায় সিলেটের সাতকরা অন্যতম। মাছ-মাংসের তরকারির সাথে সাতকরা খাওয়া হয়। এ ছাড়া রয়েছে সাতকরার খাট্টা বা টক। তেমনি একটি মজাদার খাবার ‘সাতকরায় গরুর মাংস ভুনা’।

জেনে নিন রান্নার রান্নার রেসিপি-

উপকরণ:
সাতকরা দুইটি, গরুর মাংস তিন কেজি, পেঁয়াজ কুচি তিন কাপ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদমতো, গরম মশলা গুঁড়া দুই চা চামচ, তেল দুই কাপ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে সাতকরা কেটে পানিতে অল্প সিদ্ধ করে দেখে নিন তিতা কি না। পানি ফেলে সাতকরা তুলে রাখুন।

এখন হাড়িতে তেল দিয়ে পেয়াজবাটা দিয়ে বাদামি রং হলে রসুনবাটা, আদাবাটা সহ সব গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষান। অল্প পানি ও লবণ দিন। মাংস দিয়ে নেড়ে কম আঁচে রাখুন।

মাংস থেকে পানি বের হলে আরো দুই কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে দিন এবং সাতকরার টুকরো গুলো দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন অাধঘন্টা।

পছন্দমতো ঘনত্বের ঝোল হলে নামিয়ে পরিবেশন করুন সিলেট অঞ্চলের বিখ্যাত খাবার সাতকরা দিয়ে গরুর মাংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাউরুটি দিয়ে তৈরি করুন ‘লালমোহন মিষ্টি’

ডেস্ক: মিষ্টি তৈরির একটি কমন উপাদান ছানা। সব মিষ্টিতেই কমবেশি ছানা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ছানা ছাড়াও যে মিষ্টি তৈরি করা যায় আজকের রেসিপি তারই উদাহরণ। যাদের ছানায় সমস্যা তাড়া বাড়িতে সহজেই তৈরি করতে পারেন এই মিষ্টি।

উপকরণ:
শক্ত অংশ কেটে ফেলা পাউরুটি ৮ পিস, ঘন দুধ ৬ টেবিল চামচ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, কিশমিশ ১০-১২ টি, পানি দেড় কাপ, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি প্যানে পানি ও চিনি মিশিয়ে ৫-৭ মিনিট জ্বাল দেয়া শুরু করুন। শিরা জ্বাল দেয়ার মাঝেই একটি বাটিতে পাউরুটির টুকরোগুলো হাতে ছোট ছোট টুকরো করে রাখুন এবং ১-২ চামচ দুধ দিয়ে মাখাতে থাকুন। একসাথে দুধ ঢেলে দেবেন না। ১-২ চামচ করে ঢেলে পাউরুটির টুকরো হাতে মেখে মসৃণ করতে থাকুন। ডো নরম ও মসৃণ করতে যতোটা দুধের প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন। কারণ অনেক সময় রুটি বেশী ড্রাই হলে বেশী দুধের প্রয়োজন।

এরপর মসৃণ ডো থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। বলগুলো হাতে গোল করে নিয়ে মাঝে একটি করে কিশমিশ ভরে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে মিষ্টি তৈরি করে নিন।

এবার শিরা ফুটে উঠলে এতে এলাচ গুঁড়ো দিয়ে অল্প আঁচে আরও ৮-১০ মিনিট জ্বাল দিতে থাকুন।

অন্যদিকে একটি কড়াইয়ে অর্ধেক ডুবো তেলে ভাজা যায় এমন তেল দিতে তেল গরম করে চুলার আঁচ একেবারে কমিয়ে নিন। তেলে মিষ্টিগুলো দিয়ে সাবধানে ভাজতে থাকুন। অল্প আঁচেই ভাজুন প্রথমে তারপর হালকা বাদামী রঙের হয়ে এলে চুলার আঁচ মাঝারী করে দিন। ভালো করে সবদিক সমান ভাবে লালচে করে ভেজে নিন।

এরপর ৩-৪ মিনিট পর ভাজা হয়ে এলে একটি কিচেন টিস্যুর উপরে তুলে রাখুন বাড়তি তেল ঝরে যাবে। এরপর বলগুলো গরম থাকতেই শিরাতে দিয়ে দিন এবং ৩-৪ মিনিট শিরাতে রেখে জ্বাল দিন।

এরপর চুলা বন্ধ করে ৮-১০ মিনিট শিরাতেই রেখে দিন। এবার ডিশে তুলে উপরে পেস্তা বা কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest