সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

ঈদে মুক্তি পাচ্ছে সাতক্ষীরার মঈনের মাদিনাওয়ালা

বিনোদন ডেস্ক : শিল্পী এস এম মঈন এর কাওয়ালী/সুফী ঘরোয়ানার গান -মাদিনাওয়ালা-ঈদ-উল-আয্হাতে প্রকাশ পেতে যাচ্ছে।
উল্লেখ্য, শিল্পী এস এম মঈন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের শেখ মনাজাত হুসাইনের কনিষ্ঠ পুত্র। শৈশব কাল থেকেই সঙ্গীত নিয়ে পথচলা। শিল্পীর মা বলেন- ছোট বেলায় রেডিও থেকে আব্দুল আলিমের গান শুনে হুবহু তার মত করে গাওয়ার চেষ্টা করতেন। ঢাকা কলেজে বাংলাতে অনার্স ও মাস্টার্স করার পাশাপাশি সঙ্গীত জগতে বিভিন্নভাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন কালচারাল গ্রুপের সাথে কাজ করেছেন। সারাদেশে বিভিন্ন স্টেজে গান গেয়ে নাম করলেও আর্থিক সংকটের কারণে ভাল কোন মিউজিক কম্পোজ করে গান বানানো সম্ভব হয়নি। তিনি একাধারে শিল্পী, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা এবং আদর্শ একজন শিক্ষক। তারপরেও তিনি শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। মাদিনাওয়ালা গানটি নিয়ে তিনি খুবই আশাবাদী, তিনি সবার নিকট দোয়া চেয়ে বলেন- গানটি প্রায় অর্ধহাজার বার গাওয়া হয়েছে, আর তাই দর্শক শ্রোতাদের উৎসাহে আমি এই গানটি নিয়ে সবার সামনে হাজির হয়েছি, সৃষ্টিকর্তার কৃপা থাকলে গানটি সারা পৃথিবীতে স্থান করে নেবে। মাদিনাওয়ালা গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্টারন্যাশনাল মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল, গানের কথা ও সুর দিয়েছেন শিল্পী নিজেই। শিল্পী এস এম মঈন বলেন ঈদের আগেই গানটি তার নিজস্ব অনলাইন youtube channel =(sm moin singer ) – এ প্রকাশ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলায় পুলিশের অভিযানে আটক ৭৭

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫৪ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে সোলার প্যানেল প্রদান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে জেলা মায়ের বাড়ি মন্দিরে সোলার প্যানেল প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা মন্দির সমিতির নিজস্ব কার্যালয়ে সোলার প্যানেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাউন্সিলর জোস্ন্যা আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, জেলা সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, গোষ্ট বিহারী মন্ডল, এড. সোমনাথ ব্যনার্জী, নিত্যানন্দ আমীন, বিকাশ চন্দ্র দাস, অসীম দাস সোনা, আনন্দ দাস, রনজিত সরকার, প্রাণনাথ দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার যুবলীগ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে যুবলীগ’ এই আদর্শকে ধারণ করে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিন নির্মমভাবে হত্যা করা হয় তার পরিবারের সদস্যদেরকে। ঐ দিন এ জাতি যা হারিয়েছে সে ক্ষতি কখনও পূরণ হবার নয়। ১৫ আগাস্টের ষড়যন্ত্রকারীরা আজো সক্রিয়। বাঙালি জাতির অধিকার নিশ্চিত করতে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে তার জনপ্রিয়তা সহ্য হয়নি এদেশে ঘাপটি মেরে থাকা পাকিস্থানি এজেন্টদের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বাঙালির ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রায় ইতিহাস সৃষ্টি করেছে। তাই এখনও ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালির স্বপ্ন ও বাস্তবতার সার্থক রূপকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শোকের মাসে এই হোক আমাদের অঙ্গিকার।’ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম, ইউছুফ সুলতান মিলন, ইলিয়াস কবির, শরিফুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, মাসুম, জজ, হাবিব, আজিজুল, রনি, সাগর, হাসান ও সুজন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষণ উদ্বোধন

তালা প্রতিনিধি : প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড কর্তৃক পরিচালিত তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষন কোর্সের ১ম ব্যাচের ক্লাস উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে তালা সরকারি কলেজ কেন্দ্রে এক অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসের উদ্বোধন করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান এ. কে. আজাদ (ইকতিয়ার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. শাহারুল ইসলাম, তালা টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান ও তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মীর কল্লোল।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড তালা শাখার আয়োজনে এবং শাখা পরিচালক মো. সোহরাব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, সাংবাদিক রফিকুল ইসলাম, মীর হিল্লোড়, পুরোহিত তপন হালদার এবং শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান সাংবাদিক এ.কে. আজাদ (ইকতিয়ার) জানান, তালা সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অবস্থিত অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল ফ্যাকাল্টি, ক্লিনিক্যাল নার্স, মেডিকেল এ্যাসিসট্যান্ট, নার্সিং এ্যাসিসট্যান্ট, মাদার এন্ড চাইল্ড হেলথ্ কেয়ার, ডেন্টাল কেয়ার, হোমিও প্যারামেডিকেল, সার্ভেয়ার ও ইউনানী মেডিসিন সহ ১৩ বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করার সুযোগ রয়েছে। চলতি বছর এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিপুল সংখ্যাক শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দরিদ্র মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলম, শেখ ফেরদৌসুল ইসলাম ময়না, মোঃ আব্দুস সোবহান, মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম মিলন, সাহরিন দিশু, রিজিয়া খাতুন, আরিফুর রহমান জেমস, আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য, সংগঠনটি গত ২৩ আগস্ট বানভাসী শিশুদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান করে। এছাড়া সংগঠনটি সমাজের বিভিন্ন মানবকল্যাণ কাজে নিয়োজিত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কুলিয়ায় জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণ!

কে এম রেজাউল করিম : দেবহাটার কুলিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৯ আগস্ট এব্যাপারে খুলনা পরিবেশ অধিদপ্তরের শুনানীর দিন ধার্য থাকার আগে পোল্ট্রি খামারের কাজ করায় এলাকাবাসী বিষ্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে, দেবহাটা উপজেলার পশ্চিম কুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মহিউদ্দীন আহমেদ ও তার বোন শাজেদা খাতুনসহ কতিপয় ব্যক্তি বাদি হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাদের বসত ভিটার ১০০ গজের মধ্যে একই গ্রামের ফজর আলীর ছেলে ফজলুর রহমান পোল্ট্রি খামার নির্মাণ করছেন বলে গত ৫মে ইং তারিখে একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। ইউএনও বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদন মতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৫জুন তারিখে তার অফিসের স্মারক নং- ০৫.৪৪.৮৭২৫.০০১.১১.০০৭.১৭-৫৫৯ -তে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০০৮ এর ৬.১.১.১ অনুচ্ছেদের “ক” এ স্পষ্টভাবে বলা হয়েছে বাণিজ্যিক খামার ঘনবসতি এলাকা এবং শহরের বাইরে স্থাপন করতে হবে। সুতরাং পোল্ট্রি খামার স্থাপনের স্থাপন উপযুক্ত নয় এবং উক্ত স্থানে বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার নির্মাণ হলে মারাত্মক পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা আছে মর্মে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন, সেহেতু ফজলুর রহমানকে পোল্ট্রি ফার্ম নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ইউএনও নির্দেশ দেন। এছাড়া বিষয়টি খুলনা পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করেন। আগামী ২৯ আগস্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে শুনানীর দিন ধার্য্য আছে বলে জানা গেছে। কিন্তু সেসব নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফজলুর রহমান একই স্থানে গত ২/৩ দিন আগে থেকে তার পূর্বের স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিজিবির অভিযানে ফেন্সিডিল আটক

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় শুক্রবার (২৫ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ-১৭বিজিপি’র শুইলপুর বিওপি’র বিশেষ অভিযানে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।
শুইলপুর বিওপি’র টইল কমান্ডার হাবিলদার মো. মমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার স্লুইচগেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিপি। আটকৃত ফেন্সিডিলের মূল্য ২৭ হাজার টাকার মত। এসময় চোরাকারবারী কোন সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest