মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ৩৭তম ব্যাচ এবং মিডওয়াইফারী ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিরা বরণ, প্রতিক ধারণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের হলরুমে সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান।
এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট একটি পরিবার। একই সূত্রে গাঁথা এ প্রতিষ্ঠানের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেবার মানসিকতার নিয়ে কাজ করবে। আগামী দিনে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট একটি মডেল ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠবে। বর্তমান প্রধানমন্ত্রী নার্সদের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন। তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিতে তিনি সচেষ্ট আছেন। সকলকে দক্ষ নার্স হিসেবে গড়ে উঠার আহবান জানান তিনি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আশিকুর রহমান, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, সাতক্ষীরা সদর হাসপাতালের প্রধান সহকারী আশেক নেওয়াজ, মেডিকেল টেকনোলোজিস্ট (ল্যাব) রবীন্দ্রনাথ ঘোষ, সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা, রোকেয়া খাতুন, দিথিকা রাণী মাধুকা, লাভলী ইয়াসমিন, সেলিনা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চঞ্চলা রাণী সরকার, দিপালী সরকার, আমিনা আখতার বানু, সুরাইয়া ইয়াসমিন, অর্চনা প্রভাসহ নার্সিং শিক্ষক, শিক্ষার্থী ও সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের শিক্ষার্থীরা।

আসাদুজ্জামান : বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে এবং ৫ দফা দাবিতে সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু লাল হেলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপদেষ্টা চন্দন হেলা, সাধারণ সম্পাদক জঙ্গি লাল ডোম, সাংগঠনিক বাবু লাল, সহ-সভাপতি বাদল ডোম, যুগ্ন-সম্পাদক জীবন কুমার প্রমুখ।
এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের দুই নেতা-কর্মীসহ ৮৩ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে ঢাকার ইডেন কলেজের বর্তমান ও সাবেক দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ কারণে তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সমানতালে লড়ছে ওল্ড ট্রাফোর্ডে। তৃতীয় দিন বৃষ্টিতে আগেভাগে খেলা শেষ হওয়ার আগে দুই দলই সমানে সমান অবস্থান করছে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখে ইংলিশদের লিড ৩৬০ রানের। ৮ উইকেটে ২২৪ রান নিয়ে সোমবারের খেলা শুরু করবে তারা।
হাইকোর্টের দেওয়া বিশ্বজিৎ হত্যা মামলার রায়ে কেবল দু’জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বয়ে যাচ্ছে আলোচনা-সমালোচনার ঝড়। নিম্ন আদালতে আট জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও হাইকোর্টের রায়ে মাত্র দু’জনের ক্ষেত্রে সর্বোচ্চ এই শাস্তি বহাল থাকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন অনেকে।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে সাম্প্রতিক সময়ে জোট গঠনের তোড়জোড় দেখা যাচ্ছে। এ লক্ষ্যে ঘন ঘন বৈঠকও করছেন কয়েকটি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনও নেতিবাচক প্রতিক্রিয়া নেই। দলটি বরং এমন উদ্যোগকে স্বাগতই জানাচ্ছে।
পান খাওয়ার রীতি বাংলাদেশে বেশ পুরানো। নিশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিহবাকে লাল করার জন্য মানুষ পান খায়। প্রধানত দক্ষিণ এশিয়া, উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ পান খায়। কেবল স্বভাব হিসেবেই নয়, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে।