প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাপ্তাহিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন (সুজন), সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব (অয়ন), সাংগঠনিক সম্পাদক শেখ রেজওয়ানুল হক, আনোয়ার সুমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ জিয়া হল শাখার সভাপতি রাকিব হাসান, পুরাতন হল শাখার সভাপতি শ্যামা প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাইফুল, আশিক, হাবিবুল্লাহ, সাইফুল্ল্যা মুন্না, মিন্টু, আলমগীর, জনি ও বিভিন্ন ইয়ার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ একটি সুসংগঠিত দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। আগস্ট মাসের শোককে শক্তিতে শক্তিতে পরিনত করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এবারের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগ সব সময় কাজ করে গেছেন আগামীতেও কাজ করে যাবে।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ হযরত মাওলানা এ.কে.এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য নায়েবে আমীরুল মুজাহিদীন, পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (সাহেদজাতা ও খলিফা, পীর সাহেব চরমোনাই (র.)।
নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বাসভবনে সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নলতা ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদি। কিন্তু এখনও যে ভারতের প্রত্যন্ত প্রান্তে আম জনতার বাড়িতে পিশাচ, তন্ত্রসাধনার মতো সাধানা চলে, সেখানে মোদির সেই স্বপ্ন কি আদৌ সফল হবে।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার ডেপুটি কমিশনার তিনি। কিন্তু গত শুক্রবার হোটেলে সঙ্গিনীদের নিয়ে তাঁর বেশ কয়েকটি আপত্তিকর অবস্থার ছবি ভাইরাল হয়।
জামদানির পর এবার দেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন স্বীকৃতি পেয়েছে জাতীয় মাছ ইলিশ। ফলে এখন থেকে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে।
আসাদুজ্জামান : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় দলীয় নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। জেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা তাদের রকমারী ব্যানার, পোস্টার ও প্যানা লাগিয়ে ভোটারদের মাঝে ইতিমধ্যে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন।
আসাদুজ্জামান : মেয়াদ পূর্ণ হবার পরও গত চার বছর ধরে সাতক্ষীরার সান-লাইফ ইনসিওরেন্স গ্রাহকরা তাদের মূল টাকা ও লভ্যাংশ ফেরত পাচ্ছেন না। টাকার জন্য তারা ঢাকা ও খুলনা অফিসে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাননি। গ্রাহকদের তোপের মুখে এরই মধ্যে জেলার সবগুলি অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে কর্মকর্তা কর্মচারিরা।