সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামে দাবীকৃত অতিরিক্ত ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে ভ্যানচালকের হাতে মোমরেজুল ইসলাম নামের এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটায় এক প্রেব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান আসাদ।

এরআগে গতকাল বৃহস্পতিবার ভোরে নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের ঘাতক মিন্টুর খালাতো বোন বিউটি খাতুনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মনিরুজ্জামান মিন্টু (৩৮) মোচড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র এবং নিহত মোমরেজুল ইসলাম একই এলাকার জহুরুল ইসলামের পুত্র।

প্রেসব্রিফিং-এ তিনি জানান, গত ১৯ মার্চ রবিবার রাতে ভ্যানে চড়ে মোমরেজুলসহ চার জন যাত্রী আখড়াখোলা বাজার থেকে মোচড়া মোড়ে আসেন। এ সময় ভ্যান চালক মিন্টু সবার কাছে অতিরিক্ত ৫ টাকা ভ্যান ভাড়া দাবী করে। এ নিয়ে মোমরেজুলের সাথে ভ্যানচালক মিন্টুর কথা কাটাকাটি হয় এবং দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মিন্টু তাকে উপর্যুপরি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মোমরেজুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ মার্চ রাত সোয়া ১ টার দিকে মোমরেজুল মারা যান। এ ঘটনায় নিহত মোমরেজুল ইসলামের ছেলে নাজমুল হোসেন রাশেদ বাদী হয়ে ঘাতক মিন্টুর নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার পর ভ্যানচালক মিন্টু ঘটনাস্থল থেকে পালিয়ে আতœগোপন করে।

তিনি আরো জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে থাতক মিন্টুকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার থানা পুলিশের একটি চৌকসদল নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের ঘাতক মিন্টুর খালাতো বোন বিউটি খাতুনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তাকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য আরমান হোসেন গ্রেফতার হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ২৩ মার্চ এসআই (নিঃ) শেখ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০১, তাং- ০৩/০৩/২০২৩, ধারা-৩৫৭/৩৮০ পিসি এর আসামী দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আরমান হোসেন (৪২) কে গ্রেফতার করেন।
আটককৃত আরমান হোসেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, বিজিবি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সাড়ে ৯টার দিকে উপজেলার রমজাননগর এলাকার মজিদ গাজীর ঘেরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক বিল্লাল হোসেন একই এলাকার মৃত. আব্দুস সাত্তারের পুত্র।

ভোরে ঘেরের কর্মচারী মাছুম মন্ডল ঘেরের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশের পরিদর্শক সেলিম রেজা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, তার স্বামী বিল্লাল হোসেন বৃহস্পতিবার রাতে খেয়ে বাড়ি থেকে বের আর বাড়ি ফেরেনি। সকালে লোক মুখে শুনতে পান তার স্বামীর লাশ মজিদ গাজীর ঘেরে পড়ে আছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে দাবি সুষ্ঠ তদন্তের দাবি জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যা কি না সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে পরিবারের দাবি হত্যা। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক ও জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর ৬৭ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ম্যানগ্রােভ সভা কক্ষে অধ্যক্ষ আশেক-ই-এলাহীর জন্মদিন উপলক্ষে ৬৭ বছর: অনেক কথা অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সাথে কথোপকনের আয়োজন করা হয়।
উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন  সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন লস্কর শেলি, প্রভাষক ইদ্রিস আলী, নুর মুহাম্মদ পাড় প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

কোভিড-১৯ এর কারণে বাল্যবিবাহের প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নারে বৃহস্পতিবার সকালে কাজী, পুরোহিত, ইমাম ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহে প্রতিরোধে প্রতিবন্ধকতা কী এবং কীভাবে তা সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় সাতক্ষীরা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়ব্রত ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ইউডিএফ দেবু বিশ্বাস।
বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। বাংলাদেশের আইনে মেয়েদের বিয়ের বয়স নির্ধারন করা আছে ১৮ বছর এবং ছেলেদের বিয়ের বয়স ২১ বছর। এর কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে হলে সেটি হয় বাল্য বিয়ে, যা একটি দন্ডনীয় অপরাধ। কিন্তু আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিয়ের প্রবণতা লক্ষ্য করা যায় নিয়মিতই। বাল্য বিয়ে দেশের উন্নয়নে একটি বড় বাধা। যদিও বাল্য বিয়ে রোধে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। তা স্বত্ত্বেও বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বক্তারা আরও বলেন, এক সময় দেশে হিন্দু মুসলমান নির্বিশেষে ঘরে ঘরে বাল্য বিবাহ প্রচলিত ছিল । কিন্তু এখন শিক্ষিত ও উন্নত সমাজে কেউ বাল্য বিবাহের কথা ভাবতেও পারেন না। বাল্য বিবাহের প্রধান শিকার এখন মেয়েরা। এই কুপ্রথা প্রতিরোধ করতে হলে আইনের প্রয়োগ যেমন দরকার তেমনি প্রয়োজন সচেতনতা। মিডিয়া এই সচেতনতা সৃষ্টির কাজ করতে পারে। তবে সমাজে ধর্মীয় নেতাদের প্রভাব খুব বেশি। বাল্য বিবাহের বিরুদ্ধে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার পাদ্রীকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এই বাল্যবিবাহের মূলে রয়েছে সুপাত্র প্রাপ্তি, দরিদ্রতা এবং যৌন হয়রানির ভয়। বাল্য বিয়ে নারীর অনিরাপদ মাতৃত্ব ঝুঁকি বাড়ায়। বাল্য বিয়ের কারণে অকাল গর্ভপাত হওয়ার ফলে মা ও সন্তান অপুষ্টিতে ভুগে।
বাল্য বিয়ে প্রতিরোধ করতে হলে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে। মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা পতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট গণপরিবহনে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত সামাজিক নিরাপত্তার বিধান নিশ্চত করতে হবে। কোথাও বাল্য বিয়ে ও যৌতুক নারী নির্য়াতন হলে সরকারি আইনি সহায়তা গ্রহণ করতে হবে। সর্বোপরি সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।###
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে জাঁক জমকপূর্ণভাবে রমজান মাস কে বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে স্কুলের ছোট্ট সোনামনিদের সেমাই খাওয়ানোর মধ্য দিয়ে আগাম ঈদের উৎসবে মেতে ওঠে। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয় স্কুল ক্যাম্পাস।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শতভাগ স্কুলে উপস্থিত থাকার জন্য ও ক্লাস টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেষ্ট তুলেদেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শিশু একাডেমী পরিচালনা পর্ষদ সদস্য (শিশু সংগঠক) শেখ ফারুকুজ্জামান ডেভিড।

স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় শিশুদের গান, নাচ ও কবিতার মাধ্যমে স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল ।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন স্কুলে শিশুদের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কারের ব্যবস্থা করা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন আগামিতে স্কুলে শতভাগ উপস্থিতির জন্য পিতা মাতাকেও পুরস্কৃত করা হবে। এ সময় স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষিকা সৌমিতা রানী ( তিথি মিস)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্পশুনি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি প্রাইমারী স্কুলে কচিকাচা শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু।
বাংলাদেশ কে স্বাধীন করতে হাজার হাজার যুবক সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। কত মায়ের বুক খালি হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে আর মায়ের কাছে ফেরা হয়নি এমন বহু যুবকের সন্ধানও রয়েছে এই বীরমুক্তিযোদ্ধার কাছে। গল্পের ছলে মহান মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচারন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

তিনি ১৯৭১ সালের ২৭ অথবা ২৮ নভেম্বর সাতক্ষীরার পাওয়ার হাউজ উড়িয়ে দেওয়ার বর্ণনা শিক্ষার্থীদের শোনান।
এসময় সরাসরি বীর মুক্তিযোদ্ধাকে কাছে পেয়ে শিক্ষার্থীরাও উৎসূক হয়ে গল্প শোনাতে থাকেন। গল্প শেষে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাকে দাদু বলে জড়িয়ে ধরেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
গল্পের শুরুতে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, সহকারী শিক্ষক মোহসীন আলী, বাসনা মজুমদার, সুপর্ণা রাণী, আফরোজ ফাতেমা, তাওহিদা পারভীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ১৬৮ মোবাইল ফোন ও বিকাশে মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লাখ ৩১ হাজার টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত মোবাইল ফোন ও টাকা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পর সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা। এ ছাড়া বিকাশের মাধ্যমে খোয়াযাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক ওহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest