বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় নিম্নচাপে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, কয়েক দিনের টানা ভারী ও মাঝারী ধরনের বৃষ্টিপাতে উপজেলার পৌরসদরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারোও চিংড়ি ঘের, পুকুর, জলাশয়ের মাছ ও চিংড়ি ভেসে গেছে। চলতি মৌসুমের আমনের বীজতলায় হাটু পানিতে, ক্ষেতের ফসল তলিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতিতে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বীজ সরবরাহ না করা হলে কোন ক্রমেই আমনের লক্ষ্যমাত্রা পুরন হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলার পৌর সদরসহ ১০টি ইউনিয়নের চিংড়ি ঘের মালিক ও কৃষকদের মাঝ থেকে জানা গেছে, নিম্নচাপের কারণে কয়েক দিনের বৃষ্টিপাতে মিষ্টি পানির পুকুর, জলাশয়, হাজার-হাজার বিঘার লবণ পানির চিংড়ি ঘের প্লাবিত হয়ে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্য দিকে, অতি বৃষ্টিতে কৃষি ক্ষেত-খামারসহ চলতি আমন মৌসুমের বীজতলায় হাটু পানির উপরে তলিয়ে যাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। প্লাবিত হয়ে কোথায়ও- কোথায়ও জলবদ্ধতা দেখা দিয়েছে। অসাধু কিছু ঘের মালিক স্লুইচ গেট নিয়ন্ত্রন করে কৃতিম জোয়ার সৃষ্টি করে ক্ষতি ডেকে আনছেন বলে এমন তথ্য দিয়েছেন অনেকে। উপজেলা কৃষি অধিদপ্তর সুত্র জানিয়েছেন, অতি বৃষ্টিতে হরিঢালী, কপিলমুনি, গড়ইখালী, দেলুটিসহ বিভিন্ন ইউনিয়নের ১শ হেক্টরের অধিক আমনের বীজতলা তলিয়ে গেছে। ক্ষতির পরিমান আরোও বৃদ্ধি হতে পারে বলে কৃষি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, এ মৌসুমে বীজের ঘাটতি পূরনের সম্ভাবনা নেই। তবে, তাঁরা কৃষকদের টিনের গোলা বা বাড়ীতে সংরক্ষিত ভোজধান থেকে বীজতলা বানানোর পরামর্শ দিয়েছেন। এদিকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভাংঙন কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙ্গনের আশংঙ্খায় রয়েছেন বলে জানা গেছে।

নলতা ডেস্ক : “মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে পালিত হয় দিনটি। অনুষ্ঠানে মৎস্য চাষের সফলতার স্বীকৃতি স্বরূপ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট। এ ‘শ্রেষ্ঠ সম্মাননা’ অর্জন করেছেন নলতার মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম। তিনি দেবহাটার মাটিকোমরা গ্রামের বাসিন্দা।
ডেস্ক রিপোর্টঃ, শ্যামনগর সদরে চলছে রমরমা মাদক ব্যবসা। শ্যামনগর উপজেলা সদরেই চিহ্নিত মাদক সম্রাটদের দ্বারাই চলছে মাদক ব্যবসা। পূর্বে মাদক সম্রাটগন নিজেদের বাড়িতে বসে ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে প্রশাসনের চাপে তারা তাদের ব্যবসার পদ্ধতি পরিবর্তন করেছে। বর্তমানে মাদক সম্রাটগন তাদের নিজেদের বাড়িতে ব্যবসা না করে মোবাইল ফোনের মাধ্যমে মাদক সেবকদের সাথে যোগাযোগ করে ব্যবসা পরিচালনা করছে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই উপজেলা পরিষদ পেরিয়ে কয়েকগজ যেতেই দেখা যায়, বাদঘাটা গ্রামের বিশিষ্ট নারী মাদক সম্রাজ্ঞী বিলকিচ বেগম (বিল্লু রানী) বাড়ির সন্নিকটে চিহ্নিত মাদক সেবকদের অহরহ আনাগোনা।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে দলটির ৬৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা থানায় গেলে পুলিশ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করতে সাতক্ষীরায় নতুন নতুন রোডে তুফান পরিবহনের ৪ চাকার যাত্রীবাহী লেগুনা সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে শহরের তুফান কোম্পানী মোড়ে প্রমী মটরস্’র আয়োজনে সমগ্র ‘সাতক্ষীরা পৌরসভা’র বিভিন্ন রুটে ও বৈকারী রোডে এ লেগুনা সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রমী মটরস’র সত্বাধিকারী আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাজীপুর এলাকার কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের কলঘেষিয়া নদীর এ বেঁড়ি বাধটি ভেঙ্গে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাধ সংস্কারের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে একটি তক্ষক সাপসহ আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।