আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের জমিতে দোকান নির্মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে দুই ব্যবসায়ির নিকট থেকে অবৈধভাবে ৪ লক্ষ ৩০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগে এক আওয়ামীলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে চাাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন বাদি হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তালা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা নং-৭। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন ও তার সহযোগী সৈয়দ তরিকুল ইসলাম।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান, তালা উপজেলা পরিষদের প্রাচীরের পাশের জায়গা দখল করে সম্প্রতি দোকান ঘর নির্মান করেন হারান সাধু নামে এক ব্যবসায়ী। এ জন্য ওই ব্যবসায়ীর নিকট থেকে আমাকে (ইউএনওর) ম্যানেজ করতে জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন ও তার সহযোগী তরিকুল ইসলাম ২ লক্ষ টাকা নেন। এছাড়া অপর এক পাট ব্যবসায়ী কুমারেশ ঘোষের কাছে থেকে আরও ২ লক্ষ ৩০ হাজার টাকা নেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত ঘর নির্মাণে বাঁধা দিলে একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। পরে ওই দুই ব্যবসায়ী আমার কাছে বিষয়টি স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ওই দুই জনের নামে তালা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মীর জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে লেখা-লেখির কিছু নেই বলে জানান। তিনি আরো জানান, বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেনের নাম ভাঙিয়ে তালা বাজারের দুই ব্যবসায়ীর নিকট থেকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা চাঁদা গ্রহণ করায় তিনি বাদি হয়ে উক্ত দুই জনের নামে মামলা দায়ের করেন।

দৌলতদিয়া যৌনপল্লির এক যৌনকর্মীর দায়ের করা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে।
মশা থেকে বাঁচতে দিনে দুপুরে এই যুবক মশারির ভিতরে গিয়ে বসে পড়েছে। ঘটনাটি আফ্রিকায়। যানা যায় আফ্রিকায় প্রতি মিনিটে ম্যালেরিয়ায় ভুগেই মারা যায় অন্তত দু’জন শিশু। তাই মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে সারা দিনমান কাজ করছে তাঞ্জানিয়ার ছোট্ট শহর ‘সিটি অফ মসকিটো’, অর্থাৎ ‘মশার নগর’৷
ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদী সিরিয়াতেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ‘দি সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর’।
আশাাশুনি ব্যুরো : আশাশুনিতে ১ম শ্রেণীর ছাত্র রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের সবদালপুর গ্রামের মোঃ মুনছুর সরদারের পুুত্র ও সবদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মোঃ রানা (৭) নিজ মায়ের উপর অভিমান করে মঙ্গলবার নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন।
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘মুক্তার চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন আমাকে ফোন করে একথা জানিয়েছেন।’ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার খবর শুনে মুক্তামনির বাবা মো. ইব্রাহীম হোসেন ফোনে ডেইলি সাতক্ষীরাকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
ডেস্ক রিপোর্ট : গত মে মাসের প্রথম দিকে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দারের মাটির টুকরি মাথায় এবং শ্রমিকদের সাথে ভাত খাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফেসবুকে এটিতে লাইক দিয়েছেন অনেকে। শেয়ার হয়েছে অনেকবার। তার এ ধরনের ছবি নিয়মিত প্রকাশিত হচ্ছে ফেসবুকে। এসব নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুক ব্যবহারকারীরা।