সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

নিজস্ব প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন
অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের
সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের যুব সমাজকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করছেন জননেত্রী শেখ হাসিনা।

যুবসমাজের উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, চাকুরীর পিছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। তাহলে তাদের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছেন তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের মাঝে সঠিকভাবে তুলে ধরলে দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে কখনো ভুলবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, যুব সংগঠক মো. মারুফ বিল্লাহ ও নিলীমা মন্ডল প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার যুব সংগঠন সমূহের মোট ১৫ জনকে ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতাসংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএ ওয়াইসাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্পবাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে স্বদেশ সংস্থার হল রুমে মাসিক অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর প্রকল্পব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ওয়াস কনজুমার গ্রুপ প্রতিনিধি পিংকী রানী দাশ।

কনজুমারগ্রুপ সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভায় এলাকার মানুষ যাতে উন্নত ওয়াস সেবা পায়তার জন্য উদ্যোক্তাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয় যার মধ্যে ওয়াস সেবা কেন্দ্র ভিজিট, ওয়াসপণ্যের গুণগতমান নিশ্চিত করা, সকল শ্রেণীর মানুষের মাঝে ওয়াস সেবা পৌছে দেওয়াসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল সরকার ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতাসংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াসবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মানবৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতারকৃত ৪ শিক্ষক আসামীর জামিন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালিগঞ্জ) রাকিবুল ইসলামের আদালতে এ জামিন নামঞ্জুর হয়।
সাতক্ষীরা আদালতের আইনজীবী এ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের জামিন নামঞ্জুর করেছেন। তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন বলে জানান।
এদিকে,দ্বিতীয় দিনের মত পাঠদান বন্ধ রয়েছে কালিগঞ্জের নলতা হাইস্কুলে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম।
বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত : গত রোববার দুপুরে নলতা হাইস্কুলে জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারপিট করেন সহকারী শিক্ষক অবকাশ খাঁ, সিদ্ধার্থ রায় ও মনিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক। পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এঘটনায় নিহতের বাবা দ্বীনবন্ধু দাস ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে ৪ শিক্ষককে গ্রেপ্তার করেছেন। এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় কালিগঞ্জের চন্ডীপুর এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজপ্রতাপের।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ নাশকতার দুটি মামলায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার দুটি নাশকতা মামলায়  পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র চিশতি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তিনি উচ্চ আদালতে নির্দেশে নিম্ন আদালতে মঙ্গলবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার দায়েরকৃত দুটি নাশকতা মামলার নং-জিআর ৩১৭/২৩ এবং ২০৪/২৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

রবিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকায় উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা পৌর কাউন্সিলর হিমেলসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন বকাঝকা করায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে।

মারা যাওয়া স্কুলছাত্র রাজ প্রতাপ (১৫) ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দ্বীনবন্ধু দাস পুত্র। এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল ভাংচুর করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়রা জানান, রাজ প্রতাপ স্কুলের নিয়ম ভেঙে কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষক অবকাশ সরকার, সিদ্ধার্থসহ কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে মারপিট করে। এতে প্রতাপ বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি। বকাঝকা করা হয়েছে। স্কুলের নিয়ম ভেঙে তারা শ্রেণির কক্ষের সামনে জন্মদিন পালন করছিল। আমার স্কুলে যেতে দেরি হওয়ায় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। পরে আমি স্কুলে গিয়ে তাদের অভিভাবকের কাছে ফোন করি। কিন্তু কারো অভিভাবক আসেনি। শুধু মাত্র প্রতাপের কাকা সেখানে আসলে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তাকে বকাঝকা করা হয়। পরে শুনছি সে নাকি মারা গেছেন। হয়ত বাড়ি গিয়ে সে আত্মহত্যা করতে পারে।

ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল নাঈম বলেন, আমি যতদূর শুনেছি স্কুলের নিয়ম ভেঙে জন্মদিন পালন করায় কয়েকজন শিক্ষক প্রতাপসহ তার বন্ধুদের মারপিট করে। এরপর বাড়ি গিয়ে প্রতাপ অসুস্থ্য হয়ে পড়ে। মারপিটের কারনেই সে মারা যেতে পারে বলে জানান তিনি।

এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
ব্যবসায়ীক পার্টনারকে হত্যাসহ বিভিন্ন চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে অন্য পার্টনারের বিরুদ্ধে। আর এ কারনেই বিভিন্ন ভাবে পার্টনারকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এঘটনায় নিরাপত্তা হয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন থানায় একাধিক ডায়েরিও করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরার দক্ষিণপলাশপোল এলাকার রইচ উদ্দীনের পুত্র।

জানা গেছে, জাহাঙ্গীর হোসেন খুলনা জেলার মসুলমান পাড়া গ্রামের সৈয়দ রেজাউল করিমের পুত্র সৈয়দ আবু নাসেরের সাথে পার্টনারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের যৌথ ব্যবসায়ে ৫টি জাহাজ ছিলো। এর মধ্যে ৩টি জাহাজ স্কার্ভ হিসেবে বিক্রয় করে দেন তারা। চলতি বছরের গত ১৮ এপ্রিল জাহাঙ্গীর দেশের বাইরে যান। ফিরে এসে জানতে পারেন ২টি জাহাজের মধ্যে এমভি খাদিজাতুল কোবরা (যার এম নং ১৫৪৬৩) সৈয়দ আবু নাসের দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার ভগ্নিপতির সহযোগিতায় বিক্রয় করে দিয়েছে এবং বাকী থাকা জাহাজটিও বিক্রয়ের পায়তারা চালাচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে ২৩ জুন সৈয়দ আবু নাসের নিজের মোবাইল থেকে ফোন করে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া ১২ জুলাই ঢাকা মিরপুরের এস এম হকের পুত্র দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হকের সহযোগিতায় জাহাঙ্গীর হোসেনকে হত্যার পরিকল্পনা করছেন এবং জাহাজটির রং পরিবর্তন করে নিজের নামে নেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। এঘটনায় নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন খুলনা লবনাচরা এবং সাতক্ষীরায় সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
এবিষয়ে দুদকের মামলায় বরখাস্ত হওয়ায় শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জাহাঙ্গীর হোসেন নামে কাউকে চেনেন না বলে জানান। এছাড়া কাউকে হত্যার পরিকল্পনাও করেননি বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার কুলিয়ায় সাবেক সেনা সদস্যের দোকানে কোম্পানির এসআর কর্তৃক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ঐ দোকানের মালিক উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মুত আব্দুল মজিদ সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মহিউদ্দিন আহম্মেদ লাল্টু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ মতে জানা গেছে, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সাগর হোসেন এসপি এন্টারপ্রাইজ নামক স্প্রাইট ও কোকাকোলা পানীয় ডিলারের এসআর হিসেবে চাকরি করেছেন। বাদীর কুলিয়া বাজারে লাল্টু পরিবহন কাউন্টার ভ্যারাইটিজ নামে একটি দোকান আছে। উক্ত দোকানটি বাদীর ছেলে সিফাত পরিচালনা করে। বিবাদী সাগরের নিকট থেকে গত কয়েকমাস আগে তাদের দোকানে স্প্রাইট ও কোকাকোলা পানীয় ক্রয় করা হয়। কোম্পানির নিয়মানুযায়ী অবিক্রিত মাল দোকানদারের নিকট থেকে ফেরত নিয়ে নতুন মাল ডেলিভারি দেয়ার নিয়ম আছে। শনিবার দুপুরে উক্ত এসআর সাগর তাদের দোকানে আসলে তাদের অবিক্রিত কিছু মাল ফেরত নেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু সে মাল ফেরত নেবেনা বলে জানালে বাদীর ছেলে সিফাতের সাথে এসআর সাগরের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সাগর সিফাতকে মারতে উদ্যত হলে সিফাত বাধা দেয়।

কিন্তু সাগর ক্ষিপ্ত হয়ে সিফাতকে মারপিট করতে থাকে। সিফাত তখন মোবাইল ফোনে তার পিতা (বাদী) কে জানালে সাগর দোকান থেকে চলে যাওয়ার সময় নগদ ৯৫ হাজার টাকা ক্যাশবাক্স থেকে নিয়ে চলে যায়। এবিষটি অন্যখাতে প্রবাহিত করলে সাগর নানারকম ফন্দিফিকির আটছে বলে জানা গেছে। এবিষয়ে সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহম্মেদ লাল্টু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest