সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন মাহমুদ আলী সুমন।
গত ২৬ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এমপি উক্ত কমিটির অনুমোদন দেন।

মাহমুদ আলী সুমন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী বড় পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সৈনিকলীগ সাতক্ষীরা জেলা শাখার দায়িত্ব পালন করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে, এম, মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। তথ্য ও জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ার‌্যান বিশ্বনাথ মন্ডলসহ সাতক্ষীরা টিটিসি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এলাকার ইমাম পুরহিত এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টিটিসির ইন্সট্রাক্টর আনারুল ইসলাম। এর আগে একটি র‌্যালি টিটিসি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়া সাতক্ষীরা টিটিসির দুইজন ইন্সট্রাক্টরকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, সোনার বাংলা গড়তে দক্ষ মানুষের বড্ড প্রয়োজন। দক্ষ মানুষ কখনো বেকার থাকেনা। অর্থকষ্টে ভোগে না। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে দক্ষ করতে প্রত্যন্ত অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন। সুতরাং সকলকে দক্ষ হয়ে সোনার বাংলা গড়তে অংশ নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতিকরণে আগামী ২০শে জুলাই খুলনা বিভাগীয় “তরুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রস্তুতি সভাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।

পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক এস.এম তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি,তাকভীর হোসেন সুজন সহ উপজেলা,পৌর ও ওর্য়াড যুবলীগের নেতৃবৃন্দরা।

প্রস্তুতি সভাই প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে। বিএনপি মিথ্যাচার করছে দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র মিথ্যাচার যুবলীগকে লিখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইলস মিলস চালুসহ উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসন, নদী ও খাল খননে অনিয়ম বন্ধ, বিনেরপোতা রাফসান গ্রুপের অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধার, মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিত ভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যােগে খুলনা রোড মোড়স্থ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী সভাপতিত্ব করেন। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজন্ত্রিক দল জাসদ জেলা কমিটির সভাপতি ওবায়দুল সুলতান বাবলু, সহ সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশিক এলাহী, এড আকবর আলী, শেখ শাহাজান গাজী, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, সাংবাদিক সেলিম হোসেন, রহমত আলী, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, আলমগীর হোসেন, শেখ রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, ভুমিহীন অধিকার পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি প্রমূখ।

পথ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই। বিশেষ করে হাসপাতালে অনিয়মের পাশাপাশি রোগীদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। ঠিকমত অফিসে আসেন না। অথচ কোটি টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ী কিনেছেন। বর্তমানে হাসপাতালের স্টাফদের বেতন ছাড়াতে গেলেও টাকা দিতে হয় ওই দুনীতিবাজ পরিচালক ডা: শীতল চৌধুরীকে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস কলেজ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে গেছে। কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায় করা হয় , অর্থের বিনিময়ে ইচ্ছামত মাস্টার রোলের কর্মচারী নিয়োগ দিয়ে তা আবার ইচ্ছামত নিয়োগ বাতিল করে রুহুল কদ্দুস। মেডিকেল কলেজ হাসপাতাল নানা অনিয়ম করে যাচ্ছে। অবিলম্বে ওই দুর্নীতিবাজ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।

এছাড়া সাতক্ষীরা রাফসান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবু হাসান কর্তৃক শহরের বিনেরপোতায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এটি নিয়ে ভূমিহীন সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তা এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকৃত ভুমিহীনদের ঘর দেওয়া হয় না। টাকা ছাড়া প্রকৃত ভুমিহীনরা ঘর পাই না। অবিলম্বে দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

সম্প্রতি সাতক্ষীরায় নদী ও খাল খনন চলছে। এসব খাল ও নদী খননে ব্যাপক অনিয়ম হচ্ছে। কোটি কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খননের বরাদ্দ টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে পকেট ভরছে বলে বক্তারা জানান।

জেলায় কৃষি জমিতে ও ঘনবসতি ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অপরিকল্পিত ভাবে স্থাপন হয়েছে একাধিক অবৈধ ইটভাটা। ইটভাটার কালো ধোয়ায় এলাকায় পরিবেশ দূষিত হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। অনেক ইটভাটার মালিকদের নিবন্ধিত নেই। তারা পরিবেশ অফিসকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কোন পদক্ষেপ নেই না। তাই এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।
পৌরসভার যানজট নিরসনের দায়িত্ব পৌরসভার। অবিলম্বে পৌরসভার রাস্তা ধারে অবৈধ দখল উচ্ছেদ করে যানজট নিরসন করতে হবে বলে দাবি জানান বক্তারা।

সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী কর্মমূখি প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইলস মিলস। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে সেখানে কর্মরত অনেক শ্রমিক আজ বেকার। শ্রমিকরা কষ্টে দিনাতিপাত করছেন। কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্টদের কাছে অবিলম্বে প্রতিষ্ঠানটি চালুর জোর দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সুশাসনের জন্য নাগরিক(সুজন) সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় জিরো পেইন ক্লাব সুজনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মো: মাসুদুর রহমান রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক পবিত্র মোহন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, কলারোয়া উপজেলা সভাপতি প্রফেসর আবু নসর, সাংগঠনিক সম্পাদক এড.এবিএম সেলিম, কোষাধ্যক্ষ এড. সেলিনা আক্তার শেলি, হাফিজুর রহমান শিমুল, সদর উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, পৌর সুজনের সাধারণ সম্পাদক মো: আশরাফুজ্জামান, সদস্য ডা: মহিদার রহমান, সেকেন্দার আবু জাফর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় সুজনের চাহিদা সৃষ্টি করে। বড় দুই দলের শোডাউন হবে। অগণতান্ত্রিক অবস্থার প্রতিবাদ করতে হবে। সুজনের অস্তিত্বকে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনে সাতক্ষীরায় সুজনের পক্ষ থেকে ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রফেসর আবু নসর এর স্ত্রী এবং জেলা স্কাউট সম্পাদক পল্টু বাসার এর সুস্থ্যতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয় বরং দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন। এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। সাতক্ষীরার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ কোনো না কোনো ভাবে সরকারি উপকার গ্রহণ করছে। অতীতে এদেশে অনেক সরকার থাকলেও এই রকম করে ১০ কেজি চাল, ২০ কেজি চাল এবং ৪০ দিনের কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক ভাতা অতীতে কোনো সরকার দেয়নি।

শনিবার ( ১৫ জুলাই ) সকালে সাতক্ষীরা পৌরসভার গার্লস হাইস্কুলে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় আসাদুজ্জামান বাবু বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে তারা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেননি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনার জন্য টিকিয়ে রাখতে পারি, তাহলে তিনি সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ করছে, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহ্বান করেন তিনি। এসময় সাতক্ষীরা পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, নূরজাহান বেগমসহ স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ইং ১৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টার সময় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এস এম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক কালের সম্পাদক প্রকাশক এবং সাতক্ষীরা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ সরদার।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। জেলা শ্রমিকলীগ সদস্য ও সাতক্ষীরা বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকির হোসেন টিটু। জেলা মুক্তিযোদ্ধা সংহতি সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম,শ্যামনগরে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতীত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েস, নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান যুবনেতা ফেরদাউস হায়দার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু,কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সংগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব গোলাম মোস্তফা (মোস্ত)।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার,শ্রমিকলীগ নেতা আব্দুল আলিম,রবিউল ইসলাম খোকন, কালিগঞ্জ শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ফিজুর,মোহন, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ মানিক, আব্দুর রাজ্জাক, এবিএম মজিবুল্লাহ, আজিম, আব্দুল্লাহ, শ্যামনগর মটরসাইকেল সমিতির সভাপতি ছাবের মিস্ত্রি,উপজেলা শ্রমিকলীগের সদস্য বিল্লাল হোসেন, মিলন হোসেন, মাহফুজুর রহমান,রুবেল ইসলাম,রবি, নুরুন্নাহার খাতুন, মর্জিনা খাতুন হাসি, রাকিব হোসেন, শ্রমিকলীগ নেতা বখতিয়ার বাচ্চু সহ অনেকে।

সম্মানিত অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন
বর্তমান সরকার শ্রমিক বান্ধব ও কৃষি বান্ধব সরকার। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা থাকা কালে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে আর এ সরকারের আমলে কৃষক তার চাহিদা মত সার বাড়ি বসে পেয়ে যাচ্ছে। গ্রামের গঞ্জে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সারাদেশব্যাপী পাকা রাস্তা, স্কুল কলেজ এবং মাদ্রাসা দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আগামীতে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন এবং এই সরকারের উন্নয়নের সফলতা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন।

প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্য বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা উন্নয়নের প্রতীক নৌকা মার্কা ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে পঞ্চম বারের মতন আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রাখি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলা মন্দির এর নাট মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা শাখার যুগ্ম সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাস সোনা, দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস, প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, সদস্য প্রবীর পোদ্দার উপস্থিত ছিলেন। গীতা পাঠ প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে সর্বমোট ৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক গ্রæপে প্রথম স্থান অধিকার করেন শ্রেয়ান মজুমদার দ্বিতীয় সায়নী ভট্টাচার্য তৃতীয় সৌম্য ব্যানার্জি। খ গ্রæপের প্রথম স্থান অধিকার করেন প্রসূন ব্যানার্জি দ্বিতীয় শুভজিৎ সরকার তৃতীয় অর্পিতা মন্ডল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন দিবাকর ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী প্রদ্যুৎ কুমার বিশ্বাস। ক ও খ গ্রæপের বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট বিতরণ করা হয় বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উদ্বোধন শ্রী বিশ্বনাথ ঘোষ সকল প্রতিযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিজয়ী প্রতিযোগিতারা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক সঞ্জীব ব্যানার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest