সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ ঘটিকার সময় আনন্দ মিছিলটি খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার।

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা শেখ মকছুর রহমান, বাবুল হোসেন, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বাবলু হোসেন, ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম। উপস্থিত ছিলেন ভ্যাদল, শরিফ, মিলন,রাকিব, হৃদয় জেলা ও পৌর শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সকল বক্তারা বলেন যে, শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষিত বাজেট উন্নয়নের বাজেট। স্মার্ট বাংলাদেশ গঠনের বাজেট। শেখ হাসিনার সরকার, বারবার দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র চক্রান্ত, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ রাজপথে আছে এবং থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৪ জুন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাজু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একপত্রে কাজী ফিরোজ হাসান কে আহবায়ক ও শেখ নাজমুল হক রনিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যার সদস্যরা হলেন, মীর মোস্তাক আলী, মো: শরিফুল ইসলাম খাঁন(বাবু), আয়েশা সিদ্দিকা, শেখ এহছান হাবিব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ (বিমান), রাকিবুজ্জামান (গাজী বিপ্লব), বিকাশ চন্দ্র সরকার, রাজীব ফরহাদ, রফিকুল ইসলাম রফিক, বাবু লাল মন্ডল, তাপস কুমার মন্ডল, ওয়াহেদুজ্জামান টিটু, শেখ আশিকুর রহমান শিবলু, শহিদুজ্জামান রিন্টু, অ্যাড. নির্মলেন্দু যোদ্দার, মেহেদীআলী সুজয়, আবু তাহের রাজু, শেখ মারুফ হোসেন, শেখ আফজাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সদ্য প্রয়াত বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: কাওছার আলী, সাবেক সহ-সভাপতি মো: হাফিজুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সদস্য মো: আলমগীর হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিসিডিএস ভবনে কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম কবীর উদ্দীন বাবলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক এ এম জামাল উদ্দীন, মো: আকতারুজ্জামান, সদস্য কাজী আক্তার হোসেন, আনিসুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, রেজাউল হক টুটুল, সদর উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, কলারোয়া উপজেলা কমিটির আহবায়ক নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: দবির উদ্দীন, আশাশুনি উপজেলা কমিটির আহবায়ক মো: মনিরুজ্জামানসহ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কেমিস্টসবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কমিটির সাবেক সদস্য আলহাজ¦ আবু কওছার। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম মাও: ক্বারী ফিরোজ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শনিবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল হক।

আলোচনা সভায় জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল রাসেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যকারী সভাপতি মুনছুর আহমেদ, সহ সভাপতি আদিত্য মল্লিক, কাজী আক্তার হোসেন, জাহিদুল ইসলাম,

মীর আহছানুউল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, কার্যকারী সদস্য আব্দুর রশিদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মফিজুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর হাসিবুল রহমান উজ্জল, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম, শাহাজাহান আলী ছোট বাবু, কামরুজ্জামান, আলমগীর হোসেন, ইউছুফ আলীসহ আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়ায় ভাঙন রোধে প্রায় ৬০ হাজার জিও বস্তা ডাম্পিংয়ের প্রায় ৩৫ হাজার বস্তা আত্মসাতের অভিযোগ তদন্ত, দায়ী বাউবো কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অসমাপ্ত বালু ভর্তি জিও বস্তা ডাম্পিংয়ের কাজ সম্পন্ন করার দাবিতে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ জুন বিকেল ৫ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকায় বেড়িবাধের উপর মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়েছে। নদী ভাঙনে বিপর্যস্ত প্রতাপনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্দোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী হওয়া এই মানববন্ধনে বিভিন্ন পেশোর মানুষ সংহতি প্রাকাশ করে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা পাউবোর কাজের মান নিয়ে অভিযোগ করে বলেন, এমনিতেই কাজে দীর্ঘসূত্রিতা দেখা গেছে। তার উপর জিও বস্তায় বালু ভরাট করার কথা থাকলেও অনেক বস্তায় মাটি ভরাট করা হয়েছে। সঠিক স্থানে ডাম্পিং না করে শ্রমিকরা বস্তা কেটে নদীতে বালু ফেলে দিচ্ছে। বক্তারা বলেন, কাজের এমন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের সমন্বয়ে সৃষ্ট সিন্ডিকেট স্থানীয়দের উপর চড়াও হয়ে উঠে। এ সিন্ডিকেটের অনিয়ম ও দূর্নীতির করাণেই উপকূল জুড়ে মানুষের মাঝে দূর্ভোগ বিরাজ করছে। এই দূর্ভোগ থেকে বাঁচতে আমরা এখন সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পানিউন্নয়ন বোর্ডের দায়ী কর্মকর্তা ও ঠিকাদারদের লাগামহীন অনিয়ম ও দূর্নীতির কারণে একাধিকবার আমাদের বসত ভিটা নদী ভাঙনে বিলিন হয়ে গেছে। ফলে এ অঞ্চলের মানুষ বাসস্থানের মত মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

প্রায় ৩৫ হাজার জিও বস্তা আত্মসাতের অভিযোগ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ সানা বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর পোল্ডার নং ৭/২ এর অধীন কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকায় নদী ভাঙন রোধে সর্বশেষ বরাদ্দকৃত ৭টি প্যাকেজে প্রায় ৬০ হাজার জিও বস্তা ডাম্পিংয়ের কথা থাকলেও এ পর্যন্ত প্রায় ২২ থেকে ২৫ হাজার বস্তা ডাম্পিং করা হয়েছে। বাকি প্রায় ৩৫ হাজার বস্তা কোথায়? স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পাউবো ও ঠিকাদারের কাছে কাজের ওয়ার্ক আউট ও কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়। এ ছাড়া এখন বর্ষা মৌসুম চলছে। সামান্য নিম্নচাপের সৃষ্টি হলেই ভঙ্গুর বেড়িবাধ ভেঙে যাওয়া ও ওভার-ফ্লো হয়ে লবন পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তিনি দায়ীদের শাস্তি দাবি করে বলেন, বাংলাদেশে উন্নায়নের ধারাবাহিকতা চলছে।  প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ যেসকল কর্মকর্তা ও ঠিকাদার আত্মসাৎ করে শেখ হাসিনা সরকার ও তার উন্নয়ন প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং অবিলম্বে কুড়িকাহুনিয়ায় বেড়িবাধের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসন সানা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ডাম্পিং কাজের ফিল্ড তদারককারী আছাদ ও কামরুজ্জামান (টুকু) এর শ্রমিকরা বালুভর্তি জিও বস্তা ডাম্পিং না করে বস্তা কেটে বালু নদীতে ফেলে বস্তা গায়েব করে ফেলেছে। স্থানীয়রা গত ১৯/০৪/২০২৩ তারিখে প্রায় ৫০ টি জিও বস্তা কাটা অবস্থায় শ্রমিকদেরকে হাতে নাতে ধরে ফেলে। এঘটনার পর কোম্পানির লোকেরা কাজের যাবতীয় সরঞ্চাম গুটিয়ে কাজ হবে না ঘোষণা দিয়ে কাজের ফিল্ড থেকে চলে যায়।

স্থানীয় যুবক আব্দুল্লাহ পাউবোর দায়িত্বপ্রাপ্ত এস.ও আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ৭টি প্যাকেজের কাজ শুরুর দিকে বালু ভর্তি বস্তা সেলাই করার পর ডাম্পিংয়ের জন্য লেবার সরদার ও স্থানীয়দের হিসেবে ৪৬৭০ টি বস্তা গণনা করা হয়। অথচ এস.ও আলমগীর কবির একই বস্তা গণনা করে ৫৩০২ টি লিপিবদ্ধ করে। গণনার এমন তারতম্যের বিষেয়ে জানতে চাইলে এস.ও আলমগীর কবির বলেন, আমরা কৈফিয়ত দিতে আসিনি। বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে জেলে ভরে দিব।

এ ছাড়া বক্তারা তাদের বক্তব্যে স্থায়ী বেড়ি বাধ নির্মান, ভাঙনকুলে কনক্রিটের ব্লক ডাম্পিং, লবনাক্ততা হ্রাসে কার্যকরী উদ্দ্যেগ গ্রহণ, ফসলের নিরাপত্তা ও কৃষক বাঁচানোর দাবি করেন।

প্রতাপনগর ইউনিয়নবাসী আয়োজিত এই মানববন্ধনে ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, নদী ভাঙনে বিপর্যস্ত ও ঝুঁকিপূর্ণ এ জনপদের নারী-শিশু সহ, কৃষক, জেলে, দিনমজুর ও স্থানীয় সকল ধর্ম ও শ্রেণিপেশার প্রায় তিনশতাধিক মানুষ নানা রকমের দাবি সম্বলিত প্লাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জি.এম আবুল হোসাইন : আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শনিবার (৩ জুন) বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, প্রাইড ফাউন্ডেশন এর সিইও মো. শফিকুজ্জামান, বাংলাদেশ বেতারের বিশিষ্ট কবি ও নাট্যকার ডা. মো. সামছুজ্জামান, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আব্দুল গফ্ফার ইউপি সদস্য সামছুন্নাহার সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে তীব্র গরমে সুপেয় পানি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
৩ জুন শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র নির্দেশনা শহরের নিউ মার্কেট এলাকা, খুলনা রোড মোড়ে, সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শহীদ আব্দুর রাজ্জাকপাকের সামনে, সাতক্ষীরা বড়বাজার এলাকায় তীব্র গরমের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট ও পানি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের লিফলেট সম্বলিত সতর্ক বাণী হিসেবে ছিল, তিব্র রোদ থেকে দূরে থাকুন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন, এক বা একাধিকবার গোসল করুন, তীব্র রোদে ছাতা ব্যবহার করুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন, অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য শেখ হারুনুর রশিদ, শেখ আব্দুর রশিদ, যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম, উপ যুব প্রধান মোঃ আসিফ চৌধুরী সহ যুব স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪ লাখ ২০ হাজার পিস জন্মনিরোধক সুখী বড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে দুই চোরাকাবারীকে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত সুখী বড়িসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী।

পুলিশ জানায়, ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং সরকারীভাবে হাসপাতাল থেকে মহিলাদের জন্য সরবরাহকৃত জন্মনিরোধক সুখী বড়ির একটি বড় চালান উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ী থেকে নদী পথে ভারতে পাচারের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আরিফুর রহমান ফারাজীর নেতৃতে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশী চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস (১৫ হাজার পাতা) সুখী বড়ি জব্দ করা হয় এবং এঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তদেশীয় চোকারবারী সিন্ডিকেট চক্রের উক্ত দুই সদস্যকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সুখিবড়িসহ আটককৃত আন্তদেশীয় চোকারবারী সিন্ডিকেট চক্রের উক্ত দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest