সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বাংলাদেশ তাঁতীলীগ শ্যামনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৪ জুন সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত একপত্রে মনিরুজ্জামান মুকুলকে সভাপতি ও এস এম আমিনুল হক বেলালকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এস এম শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আসিফ।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল।
এছাড়া আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৫নারীসহ ৭জন কে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আ: রাজ্জাকের সাথে একই এলাকার ওজিহার মোড়লের পুত্র মকফুর রহমান গংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৩ জুন সন্ধ্যায় মকফুর রহমানের নেতৃত্বে মৃত আমের আলীর পুত্র মিজান, আজিজুল, নূরুল হক মাস্টার, রাশেম আলীর পুত্র বাবু, মৃত. কুদ্দুসের পুত্র আইয়ুব আলী, নূর আলী মোড়লের পুত্র জিয়ারুল ইসলাম, শহর আলীর পুত্র লুৎফর রহমান, দিয়ানত আলীর পুত্র জিয়াদ আলী,হামজার আলীর পুত্রও হাবিবুল্লাহসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লাঠি সোটা নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা চালায়।

এসময় আব্দুর রাজ্জাকের স্ত্রী মেহেরুন নেছাকে মারপিট করতে থাকে এতে বাধা দিতে আসলে ভাইবৌ আকলিমা খাতুন, পুত্রবধু সুমি, বোন রাশেদা খাতুন, ছেলে রুস্তম আলী, ভাইপো আসাদুল, ও পুত্রবধু নুর নাহারকে বেধড়ক মারপিট করে। এসময় হামলাকারী আজিজুল ইসলাম রাশেদার বুকে ও পিঠে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আব্দুর রাজ্জাক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে পাচার বিরোধী একটি সমন্বিত কর্মসূচি প্রকল্পের আলোকে মাঠ পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হল রুমে সচেতনতামুলক সভা আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যান মো: আছাদুল হক। সমগ্র উঠান বৈঠকটি সঞ্চালনা করেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট, সাতক্ষীরা এর প্রোগ্রাম অফিসার, মো: ইমরুল শাহেদ।

রাইটস যশোর এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়িত হয়।

উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, গ্রাম পুলিশ ও আনছার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বিশেষভাবে মানব পাচার, চোরাচালান, নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধে সচেতনতাবৃদ্ধি ও মানব পাচারের শিকার নারী পুরুষদের প্রকল্পের সেবার আওতায় আসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট এর কাউন্সেলর শামীম রেজা।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সদর উপজেলায় ১৪ ইউনিয়নের কর্মসুচি অনুযায়ী ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মফিজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,পৌর জাপার সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,সহ সম্পাদক মশিউর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক,অনুষ্ঠান পপরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতিয়ার রহমান।

সভায় প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সংগঠিত হতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি জনগন সংকটময় মুহূর্তে আছে। এর থেকে উত্তরনের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। প্রধান বক্তা আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতা থাকা কালিন দেশে সুশাসন সহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধারা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. হাসান-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,

বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ কবির ও বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৪ জুন  বুধবার সাতক্ষীরা পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত ওয়াস সেবা বিষয়ক উদ্যোক্তা ও কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে সাতক্ষীরা প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিস প্রতিনিধি শেখ আসাদুজ্জামান, সাংবাদিক এম. বেলাল হোসাইন। উদ্যোক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, মোঃ আলিম, মনিরা খাতুন, ডলি খাতুন, জেসমিন আরা, মোঃ রাসেল, নূর মোহাম্মদসহ অন্যান্য। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেমা খাতুন, পিংকী দাশ, লতা মুনি দাশ, তাহেরা পারভীন হীরা, তায়েবা খাতুন, চ্যামলি দাশ, পূজা দত্ত, রেখা রানীসহ অন্যান্য। সভায় এলাকার মানুষ যাতে উন্নত ওয়াস সেবা পায় তার জন্য উদ্যোক্তাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। উন্নত ওয়াস সেবা নিশ্চিত করার জন্য ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের ভূমিকা ওয়াস উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল সরকার ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২ নং ওয়ার্ড ছাত্র লীগের ৩ মাস মেয়াদি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত আহবায়ক কমিটির আহবায়ক মো: সাকিল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ খান, তামিম ইসলাম সাওন, আব্দুল মালেক বিপুল, মোঃ আসিফ, আরাফাত ইসলাম খান সীমান্ত, সদস্য পারভেজ মোশারফ, মোঃ ইমরান হোসেন, জুবায়ের জীম, রিফাত ইসলাম খান, মিরাজ হোসেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেওয়া আগুনে ঝলসে যাওয়া শ্যালকের মৃত্যুরপর মারা গেলেন তার স্ত্রী শারমিন(২৫)। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের(৩০)। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাদের কন্যা ফাতেমা খাতুন(০৪)।

গত ২৭ মে শনিবার দিবাগত রাতে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) উপজেলার চন্দনপুর গ্রামের শ্যালক আব্দুল কাদেরে ঘরে পেট্রোল ঢেলে দিয়ে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা ঝলসে যায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে।

অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) যশোর জেলার নারায়নপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর পুত্র।
পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যান।
স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) এর বিরোধ চলে আসছিল। এর কারণ হিসেবে শ্যালক কাদেরের উপর ক্ষিপ্ত হয় সবুজ। এর জের ধরে শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর পুত্র সোহাগ হোসেনের বাড়ীতে অবস্থান করে। ওই রাতে সোহাগের সহযোগিতায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ¦ালিয়ে দিয়ে পালিয়ে যায়।

২৮ মে আব্দুল কাদেরে বোন সুফিয়া খাতুন বাদী হয়ে দুইজনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২নং আসামী সোহাগ হোসেন কে ওই দিনই আটক করে পুলিশ।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মো: ডালিম হোসেন বলেন, বিষয়টি খুবই হৃদয় বিদারক। ভগ্নিপতি সবুজের দেওয়া আগুনে ১ জুন আব্দুল কাদের মারা যান। আজ ভোরে তার স্ত্রী শারমিনও মারা গেছেন।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, আগুনে দগ্ধ আব্দুল কাদেরের মৃত্যুর পর আজ তার স্ত্রীও মারা গেছেন। আমরা মামলার একজন আসামীকে আটক করেছি। মামলার এক প্রধান আসামীকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest